আমাদের গ্রাম দক্ষিনবালী

আমাদের গ্রাম দক্ষিনবালী Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আমাদের গ্রাম দক্ষিনবালী, Tourist Information Center, moulvi bazer, Sylhet.

28/07/2024

খুনির সাথে আপোষ না
গদি ছাড়ো হাসিনা ।

03/11/2022

ভারত হারলে বাংলাদেশের অনেক তরুণ ঈদের মত খুশি অনুভব করে কেন কারণটি গতকালের খেলা দেখে বুঝতে পারলাম।

দক্ষিণ বালি
07/10/2022

দক্ষিণ বালি

07/10/2022

সৈয়দ শানুর রঃ জামে মসজিদ দক্ষিণ বালি

25/12/2018

এই মসজিদ, মন্দির, কি অপূর্ব জায়গা। এখানে গরীব মানুষ বাইরে আর ধনী মানুষ ভেতরে ভিক্ষা চায়। বিচিত্র এই দুনিয়ার কঠিন সত্য। বরযাত্রার সময় বর সবার পিছনে থাকে,, আর সমস্ত মানুষ আগে আগে যায়। কবরযাত্রার সময় মৃতদেহ সবার আগে থাকে,,আর মানুষজন পিছনে পিছনে যায় ।। সমস্ত দুনিয়া সুখের দিনে আগে থাকে আর দুঃখের দিনে পেছনে।। অপূর্ব তুমি স্রষ্টা আর অদ্ভুত তোমার লীলা।। মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরন করা হয় কিন্তু মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয়।। সারাটা জীবন বোঝা বহন করে দেয়ালের পেরেকটা আর মানুষ সুনাম করলো পেরেকে আটকানো ছবিটার।। যে নুনের মতো স্বাদ দেয়,, সেই আসল বন্ধু হয়।। মিষ্টি কথার আড়ালে থাকে চতুর অভিসন্ধিয় ভয়। ইতিহাস সাক্ষী আছে আজ পর্যন্ত নুনে কখনোই পোকা ধরেনি,, আর মিষ্টিতে তো প্রতিদিনই,প্রতি মূহুর্তেই পোকা লুটোপুটি খায় । পিপড়েরাও ছাড়েনি। সঠিক পথে মানুষ চলতেই চায়না । আর বাঁকা পথে সবাই যেতে চায় । আর এ কারনেই মদ বিক্রেতাকে কোথাও যেতে হয় না, কিন্তু দুধ বিক্রেতাকে পাড়ায় পাড়ায় লোকের দরজায় দরজায় যেতে হয়। আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলে থাকি, দুধে জল মেশাননি তো??? আর মদে নিজ হাতে জল মিশিয়ে খাই। একই গ্রন্থাগারে কোরআন আর গীতা একসাথে থাকে। নিজেদের মধ্যে তারা কখনোই লড়াই করেনা। যারা এদের নিয়ে লড়াই করে, তারা কোরআন আর গীতা কোনদিনও পড়েনা।। আজ পর্যন্ত মানুষকে এতটুকুই বুঝলাম, তাকে জানোয়ার বললে ক্ষেপে যায় কিন্তু সিংহবা বাঘের বাচ্চা বললে খুশিতে গদগদ হয়।।
বিচিত্র দুনিয়া আর বিচিত্র এই দুনিয়ার মানুষের বানানো নিয়ম

04/08/2018
31/08/2016
16/08/2016

★কিভাবে শেয়ার বাজারে বিনিয়োগ করবেন!★

ঝুড়িতে ডিম রাখার গল্প তো সবাই জানেন। এটা আর নতুন করে বলতে যাচ্ছিনা। তবে অদ্ভুত একটা ব্যাপার হল, শেয়ার মার্কেটে অনেকেই এই গল্প জানা সত্ত্বেও সব টাকা দিয়ে একটা শেয়ার কিনে বসে থাকেন। আপনি যত অভিজ্ঞ এবং জ্ঞানী হউন না কেন, কোনও একটা শেয়ার নিয়ে আপনার প্ল্যানিং বাস্তব রূপ দেখতে নাও পারে। কী হবে তখন? এজন্যই একাধিক কোম্পানির শেয়ার যাচাই করে কেনা উচিৎ। ফলে একটা তে লস হলেও বাকিগুলোর লাভ আপনার বিনিয়োগের সুরক্ষা নিশ্চিত করবে।
প্রশ্ন হচ্ছে, কী ধরণের শেয়ার কিনবেন? কোন সেক্টরের শেয়ার কিনবেন? সব টাকা দিয়ে ব্যাংক সেক্টর? এনার্জি নাকি সিমেন্ট? নাহ! তাহলে আবারও একই ঝুড়িতে ডিম রাখার মতো এক সেক্টরেই সব টাকা ঢেলে দিচ্ছেন। বুঝতেই পারছেন, একাধিক সেক্টর থেকে একাধিক কোম্পানি বেছে নিতে হবে। কাজটা আসলে খুব সহজ। চলুন তাহলে দেখে নেই আপনার নিজের পোর্টফলিওটাকে সাজানোর জন্য সহজ উপায়গুলো।
পোর্টফলিও ম্যানেজমেন্ট গাইডঃ শেয়ার ব্যবসায় লাভ দুইভাবে সম্ভব। এক হচ্ছে ডিভিডেন্ড, আরেক হচ্ছে শেয়ারের দাম বাড়া। আপনার আসলে দুইটাই দরকার। কারণ প্রতিবছর কিছু শেয়ার থেকে ভাল ডিভিডেন্ড পেলে আপনার হাতে নগদ টাকা আসবে। এই টাকা আপনি লাভ হিসেবে তুলে নিতে পারেন, খরচ করতে পারেন, আবার নতুন করে বিনিয়োগও করতে পারেন। এই শেয়ারগুলোর নাম ভ্যালু শেয়ার।
অন্যদিকে এমন কিছু শেয়ার দরকার যার দাম কয়েকগুণ বেড়ে গিয়ে আপনার পোর্টফলিওর চেহারাই পালটে দেবে। এই শেয়ার থেকে লাভ আপনি করবেন যখন শেয়ারটি বিক্রি করার সময় আসবে (অর্থাৎ শেয়ারটি Overpriced হয়ে যাবে)। এই শেয়ারগুলোর নাম গ্রোথ শেয়ার।
চলুন দেখে নেই ভ্যালু এবং গ্রোথ শেয়ার চেনার সহজ উপায়গুলো: ভ্যালু শেয়ার খুঁজে বের করার জন্য দেখে নিন কোন কোম্পানিগুলোর PE Ratio কম কিন্তু প্রতিবছর ভাল ডিভিডেন্ড দিয়ে আসছে। এখন হিসেবে আনুন Dividend Yield. ফর্মুলা খুব সহজ।
মনে করুন একটি কোম্পানি ২০% ডিভিডেন্ড দিয়েছে। শেয়ারটির ফেসভ্যালু ১০ টাকা, এবং মার্কেট প্রাইস ১৫ টাকা। তাহলে শেয়ারটির Dividend Yield হল (ডিভিডেন্ড % × ফেসভ্যালু) ÷ (মার্কেট প্রাইস × ১০০) = ১৩.৩৩% অর্থাৎ প্রতিবছর আপনার বিনিয়োগ করা টাকার উপর ১৩.৩৩% হারে লাভ করছেন! (ভাই একটু দেখে নিন ব্যাঙ্কে টাকা রাখলে কত পারসেন্ট দেবে) গ্রোথ শেয়ার চেনার টেকনিকগুলোও অনেক সহজ।
আগেই দেখেছেন, গ্রোথ শেয়ার কেনার উদ্দেশ্য হল এর মার্কেট প্রাইস ভবিষ্যতে কয়েকগুণ হবে, আর তা বিক্রি করে আপনি লাভ তুলে নেবেন। শেয়ারের দাম কয়েকগুণ হতে গেলে কোম্পানির ব্যবসার সাইজ, এবং নেট প্রফিট এই সবকিছুই কয়েকগুণ হতে হবে। আসুন দেখে নেই গ্রোথ কোম্পানিগুলো চেনার সহজ কিছু টেকনিক।
১) কোম্পানির ব্যবসা ক্রমাগত বাড়ছে
২) কোম্পানির EPS বাড়ছে
৩) কোম্পানির Net Profit Margin বাড়ছে
৪) কোম্পানির ম্যানেজমেন্ট ভাল
৫) কোম্পানিটি প্রায় একচেটিয়া ব্যবসা করে (প্রতিদ্বন্দ্বীদের চেয়ে অনেক ভাল) তো আজকে ভ্যালু শেয়ার আর গ্রোথ শেয়ার চেনার প্রাথমিক ধারণা পেলেন।
আপনার পোর্টফলিও সাজানোর বেস্ট উপায় এই দুই ধরণের শেয়ার একসাথে মিক্স করেই। এতে করে আপনার বিনিয়োগ নিরাপদ রেখেও লাভ করতে পারবেন।

Address

Moulvi Bazer
Sylhet
3200

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের গ্রাম দক্ষিনবালী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আমাদের গ্রাম দক্ষিনবালী:

Share