20/06/2026
আলহামদুলিল্লাহ, সম্পন্ন হলো মদিনা শরীফের ঐতিহাসিক স্থানসমূহ জিয়ারাহ! 🕋✨
আজ "রাব্বানী হজ্জ কাফেলা"-এর ফুল প্যাকেজের সম্মানিত ৮৫ জন হাজি সাহেবদের নিয়ে মদিনাতুল মুনাওয়ারাহর পবিত্র ও দর্শনীয় স্থানসমূহ জিয়ারাহ করানো হয়েছে।
-আজকের জিয়ারাহর মূল আকর্ষণসমূহ ছিল-
* ঐতিহাসিক মসজিদে কুবা (ইসলামের প্রথম মসজিদ)
* মসজিদে কিবলাতাইন (দুই কিবলার মসজিদ)
* শহীদানদের স্মৃতিবিজড়িত উহুদ পাহাড় ও শুহাদায় উহুদের প্রান্তর
* খন্দক (সাত মসজিদ) প্রান্তরসহ অন্যান্য পবিত্র স্থানসমূহ।
সম্মানিত হাজি সাহেবরা অত্যন্ত আনন্দ ও ভাবগাম্ভীর্যের সাথে প্রতিটি ঐতিহাসিক স্থান পরিদর্শন করেছেন।
আল্লাহ তাআলা আমাদের সকল হাজি ভাই ও বোনদের এই জিয়ারাহ কবুল করুন এবং তাঁদের হজ্জের এই পবিত্র সফরকে সহজ ও বরকতময় করুন। আমিন। 🤲