Global Tour & Travels

Global Tour & Travels Your Ultimate One Stop Flights Online Travel Solution,
Visa, Air Tiket, Hotel booking & Pakege Tour.

ইউরোপ আমেরিকা ছেড়ে কেনো মেক্সিকোতে ?আপনি যদি এখানে বসবাস করেন কি কি সুযোগ সুবিধা পাবেন? চলুন জানা যাক 👇(1) মেক্সিকো তে আ...
03/08/2025

ইউরোপ আমেরিকা ছেড়ে কেনো মেক্সিকোতে ?
আপনি যদি এখানে বসবাস করেন কি কি সুযোগ সুবিধা পাবেন? চলুন জানা যাক 👇

(1) মেক্সিকো তে আসার এক মাসের মধ্যে রেসিডেন্স করা যায়।

(2) দুই বছর বৈধ থাকার পর পার্মানেন্ট রেসিডেন্স দেয়।

(3) পার্মানেন্ট রেসিডেন্স নিয়ে দুই বছর থাকার পর পাসপোর্টের আবেদন করতে পারবেন।

(4) রেসিডেন্স থাকাকালীন পৃথিবীর যে কোন দেশের ভিসা এখান থেকে খুব সহজে আপনি পেয়ে যাবেন।

(5) এখানে ব্যবসা-বাণিজ্যের লাইসেন্স নিতে কোন প্রকার অর্থ প্রদান করতে হয় না শুধুমাত্র সরকারকে ১৬% ট্যাক্স দিতে হয়।

(6) স্প্যানিশ ভাষায় পারদর্শী হলে উচ্চ বেতনে কাজ পাওয়ার সুযোগ রয়েছে।

(7) উন্নত মানের চিকিৎসা সেবা এবং ঔষধ সরকার থেকে আপনি ফ্রি গ্রহণ করতে পারবেন।

এবার বলেন আপনারা যারা উন্নত দেশে বসবাস করতেছেন তারা কি কি সুযোগ সুবিধা সেই দেশ থেকে গ্রহণ করতেছেন বা পাচ্ছেন??

28/07/2025

Celebrating my 13th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

খুব শীঘ্রই বন্ধ হতে যাচ্ছে 🇲🇾 মালয়েশিয়ার টুরিস্ট ভিসা ।বাংলাদেশীদের সবচাইতে সহজে যদি কোন দেশ এখন টুরিস্ট ভিসা দেয় আর ...
28/07/2025

খুব শীঘ্রই বন্ধ হতে যাচ্ছে 🇲🇾 মালয়েশিয়ার টুরিস্ট ভিসা ।
বাংলাদেশীদের সবচাইতে সহজে যদি কোন দেশ এখন টুরিস্ট ভিসা দেয় আর সেটা হচ্ছে 🇲🇾 মালয়েশিয়া ।
কিন্তু প্রতিদিন দেখা যায় যে বাংলাদেশীদের মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে রিটার্ন করতেছে মালয়েশিয়া ইমিগ্রেশন ।
তার মধ্যে কিছু কারণ উল্লেখ করার চেষ্টা করলাম ।
১ - যথাযথ হোটেল বুকিং না দেখাতে পারা ঠিক যতদিন আপনি মালয়েশিয়া তে থাকবেন রিটার্ন টিকেট অনুযায়ী ঠিক এতদিন হোটেল বুকিং দেখানো লাগবে ।
২- কনফার্ম রিটান টিকেট এই বিষয়টা সবচাইতে জরুরী কনফার্ম রিটান টিকেট না করে ডেমো বা লাইভ এয়ার টিকেট নিয়ে আসে বাংলাদেশীরা এটা সবচাইতে বোকামি কারণ মালয়েশিয়া ইমিগ্রেশন বাংলাদেশীদের কে সবচাইতে বেশি ডকুমেন্ট চেক করে ।
৩ - মালয়েশিয়া তে অবস্থানরত কিছু এজেন্সি আছে যারা এয়ারপোর্ট কন্টাক করে মালয়েশিয়া তে লোক আনতেছে টুরিস্ট ভিসাতে আর যারা অবৈধভাবে মালয়েশিয়াতে থেকে যাচ্ছে এরা তো নিজের ক্ষতি করতেছে সাথে বাংলাদেশী সত্যিকারের ভ্রমণকারী দের ওহ ক্ষতি করতেছে ।
যাদের মালয়েশিয়া ভিসা আছে যত তাড়াতাড়ি সম্ভব মালয়েশিয়া ভ্রমণ করে ফেলুন ।

22/07/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

বিমানে যাওয়ার সময় হ্যান্ড ব্যাগেজে যে সকল পণ্য বহন করা যাবে না।।֎ আপনি যে কোন আকারের ও ওজনের  ব্যাগ/লাগেজ সাথে নিয়ে (ক...
16/07/2025

বিমানে যাওয়ার সময় হ্যান্ড ব্যাগেজে যে সকল পণ্য বহন করা যাবে না।।

֎ আপনি যে কোন আকারের ও ওজনের ব্যাগ/লাগেজ সাথে নিয়ে (ক্যারি অন লাগজ বা হাত ব্যাগ) বিমানের কেবিনে উঠতে পারবেন না।

֎ বিমানের আকারের ওপর ভিত্তি করে বিভিন্ন এয়ারলাইনের লাগেজ পলিসি বিভিন্ন রকমের হতে পারে। তবে কিছু ক্ষেত্রে ক্যারি অন লাগজ বা হাত ব্যাগ যেটি নিয়ে যাত্রী বিমানের কেবিনে উঠতে পারবেন তার আকার নিয়ে মিল রয়েছে।

֎ সাধারণত ইকোনমিক ক্লাসে ৭ কেজি, বিজনেস ক্লাসে ১০ কেজি ওজনের ব্যাগ/লাগেজ সাথে নিয়ে (ক্যারি অন লাগজ বা হাত ব্যাগ) বিমানের কেবিনে উঠতে দেয় এয়ারলাইনগুলো। তবে কোন কোন ক্ষেত্রে বাজেট এয়ারলাইনে সর্ব নিন্ম ভাড়ায় আপনি কোন ব্যাগ/লাগেজ সাথে নিয়ে বিমানের কেবিনে উঠতে পারবেন না।

֎ টিকিট কাটার সময় আপনি নিজ দায়িত্বে কয়টি চেক ইন লাগেজ, কয়টি ক্যারি অন লাগজ বা হাত ব্যাগ নিতে পারবেন, কতটুকু ওজনের মধ্যে নিতে পারবেন তা জেনে নিবেন।

֎ এয়ারলাইন নির্ধারিত ওজনের লাগেজ বাড়িতে ঠিক করে বিমানবন্দরে নিয়ে আসুন। বিমানবন্দরের ডিউটি ফ্রি শপ থেকে কেনাকাটার ইচ্ছা থাকলে সেই পরিমান জায়গা হাত ব্যাগে খালি রাখুন।

֎ বেশির ভাগ এয়ারলাইন যে ব্যাগ/লাগেজ সাথে নিয়ে (ক্যারি অন লাগজ বা হাত ব্যাগ) বিমানের কেবিনে উঠতে পারবেন তার উচ্চতা, প্রস্থ এবং গভীরতা হিসেবে 22 x 14 x 9 ইঞ্চিকে অনুমোদন দেয়।

֎ শুটকি , রান্না করা খাবার, বরফ করা খাবার, মধু, শ্যাম্পু, তেল, পানি, সহ যে কোন ধরণের তরল পদার্থ হাত ব্যাগে রাখবেন না।

֎ কাচি, ছুরি, ব্লেট, সুই , দড়ি কিংবা ধারলো কোন কিছু হাত ব্যাগে রাখবেন না।

֎ চালাকি করলে ধরা খেতে পারেন। অনেক বাংলাদেশে চেক ইন কাউন্টারের বাইরে মালামাল রেখে এয়ারলাইন কর্মীদের ছোট একটি হাত ব্যাগ দেখান। পরবর্তীতে ফ্লাইটে ওঠার আগ মুহুর্তে ওজন মাপতে গেলে ধরা পড়ে যান। যার জন্য নানা ধরণের জটিলতার মুখোমুখি পড়তে হয়। এ ধরণের চালাকি করলে নিজের দূর্ভোগ বাড়বে।

֎ শেষ কথা হলেও গুরুত্বপূর্ণ। অনেকে সময় নির্ধারিত ওজনের মধ্যে আনলেও বিমানের কেবিনে জায়গা না থাকলে আপনার হাত ব্যাগটি চেক লাগেজের সাথে দিতে পারে। সেক্ষেত্রে আপনার সেই হাত ব্যাগ/ লাগেজে পাসপোর্ট, বোর্ডিং কার্ড থাকলে নিজের সাথে নিয়ে নিন। একই সাথে সোনার বার কিংবা অলংকার, মোবাইল, নগদ টাকা থাকলে সেগুলোও সাথে নিয়ে নিন।

বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়াঢাকা, ১৫ জুলাই, ২০২৫: বাংলাদেশি কর্মীদের জন্য ম...
16/07/2025

বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া

ঢাকা, ১৫ জুলাই, ২০২৫: বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া।

আজ মঙ্গলবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল এ তথ্য জানান।

গত মে মাসে মালয়েশিয়া সফরকালে উপদেষ্টা ড. আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে বাংলাদেশি কর্মীদের ভিসা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনার পর গত ১০ জুলাই এই বিষয়ে পরিপত্র জারি করেছে মালয়েশিয়া সরকার।

উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘বৈঠকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত এ সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিলেন। এরপর থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও মালয়েশিয়ায় বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তারা সার্বক্ষনিক যোগাযোগ রাখেন। অবশেষে গত ১০ জুলাই প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করে মালয়েশিয়া ইমিগ্রেশনের মহাপরিচালকের পক্ষে স্বাক্ষরিত একটি পরিপত্র জারি করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘যেসব বাংলাদেশি কর্মীদের পরিপত্র জারির আগে সিঙ্গেল এন্ট্রি ভিসা এবং টেম্পোরারি এমপ্লয়মেন্ট ভিজিট পাস (PLKS) ইস্যু করা আছে, তাদের নতুন করে মাল্টিপল এন্ট্রি ভিসা আবেদন করতে হবে না। PLKS নবায়নের সময় মাল্টিপল ভিসা স্বয়ংক্রিয়ভাবেই ইস্যু হয়ে যাবে।’

পাশাপাশি, এখন থেকে যে সকল বাংলাদেশি কর্মীদের সিঙ্গেল এন্ট্রি ভিসা ছিল এবং PLKS বৈধ আছে, তারা নতুন মাল্টিপল ভিসা ছাড়াই মালয়েশিয়া থেকে দেশে আসা-যাওয়া করতে পারবেন। এই বিষয়ে মালয়েশিয়ার সকল আন্তর্জাতিক বিমানবন্দর ও স্থলবন্দরগুলোতে পরিপত্রের মাধ্যমে নির্দেশনা দেওয়া হয়েছে।

উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘মালয়েশিয়া ১৫টি দেশ থেকে কর্মী নিয়ে থাকে। এর মধ্যে কেবল বাংলাদেশি কর্মীদেরই মাল্টিপল এন্ট্রি ভিসার পরিবর্তে সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হচ্ছিল। এ কারণে বাংলাদেশি কর্মীদের বহু ভোগান্তিতে পড়তে হয়েছে, কষ্ট পেতে হয়েছে। মাল্টিপল এন্ট্রি ভিসা চালু হওয়ায় তাঁরা স্বস্তি পাবেন।’

যদি আপনি কিছু ছোট ছোট ভুল করেন, তাহলেই বিপদ! অফলোড পর্যন্ত হতে পারেন!আজকে রিয়েল কিছু ভুল শেয়ার করতেছি, যেগুলা অনেকেই করে...
14/07/2025

যদি আপনি কিছু ছোট ছোট ভুল করেন, তাহলেই বিপদ! অফলোড পর্যন্ত হতে পারেন!

আজকে রিয়েল কিছু ভুল শেয়ার করতেছি, যেগুলা অনেকেই করেন না জেনে!👇

১. নিজের কথায় কনফিউশন থাকা!
ইমিগ্রেশন জিজ্ঞেস করলো কই যাচ্ছেন, আপনি বললেন এক কথা, পরে আবার আরেক কথা!
এইটা হইল সবচেয়ে বড় সন্দেহের কারণ।

২. রিটার্ন টিকিট না থাকা বা বুকিং ফেক হওয়া!
অনেকে শুধু নাম দেখায়, অথচ টিকিট একচুয়ালি নাই। ধরলে কিন্তু সাথে সাথেই অফলোড।

৩. হোটেল বুকিং না থাকা বা মিথ্যা তথ্য দেওয়া!
ইমিগ্রেশন অনেক সময় সরাসরি বুকিং চেক করে, ভুল ইনফো ধরতে পারলে অফলোড দিবে।

৪. ইনকাম সোর্স না থাকা বা প্রমাণ দিতে না পারা!
আপনি কি করেন, এই প্রশ্নে যদি ঝুলে যান বা কিছু দেখাতে না পারেন, সমস্যা হবে।

৫. বেশি নার্ভাস হওয়া বা অস্বাভাবিক আচরণ করা:
এইটা দেখলে তারা আরো ডিটেইলে জিজ্ঞেস করে, কারণ সন্দেহ হয়।

তাহলে কী করবেন?
অবশ্যাই সত্য কথা বলবেন, সব ডকুমেন্টস ঠিকঠাক রাখবেন, মনে সাহস রাখবেন, এবং যেই দেশে যাচ্ছেন সেই দেশের কিছু জায়গার নাম জেনে যাবেন ঢ়াতে জিজ্ঞেস করলে বলতে পারেন!

ইমিগ্রেশন অনেকটাই মন-মানসিকতার খেলা, আপনি যদি কনফিডেন্স নিয়ে উত্তর দেন আর সবকিছু ঠিক থাকে, তাহলে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না।

লাভ দ্বীপ 🤍ফিলিপাইন
13/07/2025

লাভ দ্বীপ 🤍
ফিলিপাইন

মনে রাখবেন আপনি প্রবাসে ১০/১৫ বছর না ।১০০ বছর থাকলে ও কাউকে সন্তুষ্ট করতে পারবেন না।
08/07/2025

মনে রাখবেন আপনি প্রবাসে ১০/১৫ বছর না ।
১০০ বছর থাকলে ও কাউকে সন্তুষ্ট করতে পারবেন না।

সব চেয়ে কম রেটে ভিসা করুন আমাদের কাছ থেকে।
02/07/2025

সব চেয়ে কম রেটে ভিসা করুন আমাদের কাছ থেকে।

Global Tour & Travels নিয়ে এসেছে থাইল্যান্ডের জনপ্রিয় গন্তব্যগুলোর একটি চমৎকার তালিকা—আপনি চাইলে এখান থেকে ২, ৩ বা ৪টি জ...
01/07/2025

Global Tour & Travels নিয়ে এসেছে থাইল্যান্ডের জনপ্রিয় গন্তব্যগুলোর একটি চমৎকার তালিকা—

আপনি চাইলে এখান থেকে ২, ৩ বা ৪টি জায়গা বেছে নিয়ে নিজের মতো কাস্টম প্যাকেজ বানিয়ে নিতে পারেন!
কম খরচে, নিশ্চিন্ত ভ্রমণ – আপনার মতো করে!

---

🏰 (ব্যাংকক)

থাইল্যান্ডের রাজধানী, আধুনিকতা আর ঐতিহ্যের মিলন
📌 Grand Palace
📌 Wat Arun
📌 Chatuchak Market
📌 Khao San Road
📌 Jim Thompson House

⏱️ ঢাকা → ব্যাংকক: ফ্লাইটে ২.৫ ঘণ্টা

---

🏖️ (পাতায়া)

সি-বিচ, নাইটলাইফ আর শপিং একসাথে
📌 Walking Street
📌 Pattaya Floating Market
📌 Sanctuary of Truth
📌 Jomtien Beach
📌 Nong Nooch Garden

⏱️ ব্যাংকক → পাতায়া: বাসে ২.৫ ঘণ্টা

---

⛰️ (চিয়াং মাই)

প্রকৃতি, পাহাড় আর প্রাচীন মন্দিরের শহর
📌 Doi Inthanon National Park
📌 Wat Phra That Doi Suthep
📌 Wat Chedi Luang
📌 Chiang Mai Old City
📌 Night Bazaar

⏱️ ব্যাংকক → চিয়াং মাই: ফ্লাইটে ১.৫ ঘণ্টা

---

🌊 (হুয়া হিন)

পরিবারের জন্য আদর্শ, শান্ত সমুদ্র তীরের শহর
📌 Hua Hin Beach
📌 Cicada Market
📌 Maruekhathaiyawan Palace
📌 Vana Nava Water Jungle

⏱️ ব্যাংকক → হুয়া হিন: বাসে ৩.৫ ঘণ্টা

---

🏝️ (ফুকেট)

সমুদ্রের প্রেমে পড়ার মতো জায়গা
📌 Patong Beach
📌 Big Buddha
📌 Phang Nga Bay
📌 Old Phuket Town
📌 Phi Phi Island (স্পিডবোটে)

⏱️ ব্যাংকক → ফুকেট: ফ্লাইটে ১.৫ ঘণ্টা

---

🌅 (ক্রাবি)

প্রকৃতির কোল, অফবিট সৌন্দর্যের রাজ্য
📌 Railay Beach
📌 Phi Phi Islands
📌 Ao Nang Beach
📌 Emerald Pool
📌 Tiger Cave Temple

⏱️ ফুকেট → ক্রাবি: বোট ও বাসে ৩-৪ ঘণ্টা

---

🌴 (কোহ সামুই)

রোমান্টিক ভিউ আর রিল্যাক্সড হোলিডে স্পট
📌 Chaweng Beach
📌 Big Buddha Temple
📌 Ang Thong Marine Park
📌 Lamai Beach
📌 Na Muang Waterfalls

⏱️ ব্যাংকক → কোহ সামুই: ফ্লাইটে ১.৫ ঘণ্টা

✈️ পছন্দের জায়গাগুলো বলুন, আমরা বানিয়ে দেব আপনার মতো কাস্টম থাইল্যান্ড প্যাকেজ!

Address

Sylhet
3100

Telephone

+8809638403040

Website

Alerts

Be the first to know and let us send you an email when Global Tour & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Global Tour & Travels:

Share