Sylhet tour Guide Association

Sylhet tour Guide Association Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sylhet tour Guide Association, Tour guide, shakigat sylhet, Sylhet.

08/07/2019

কোম্পানিগঞ্জ সাদাপাথর এলাকায় ট্যুরিস্ট পুলিশের ক্যাম্প এবং সার্বক্ষণিক ডুবুরীদল ব্যবস্থা করা হোক।
দাবী: সিলেট ট্যুর গাইড এসোসিয়েশন ।

05/07/2019

বাংলাদেশের ৭টি বিভাগের ৬৪টি জেলার নামকরণের ইতিহাস নিয়ে ছারপোকা ম্যাগাজিনের আজকের এই পোস্ট। এমন অনেকেইেআছেন যার...

22/05/2019

#সিলেট_বিভাগ:-
★ জেলা ৪ টি, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভী বাজার, ( এমপি ১৯ জন।)
★ সিলেট সিটি কর্পোরেশন, নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী।
★ উপজেলা ৩৫ টি
★ পৌরসভা ১৪ টি
★ ইউনিয়ন ৩২৩ টি ইউনিয়ন,
★ পুরুষ মেম্বার ২৯০৭ জজন
★ মহিলা মেম্বার ৯৬৯ জন
★ গ্রাম সংখ্যা ১০১৮৫ টি ৷
★ লন্ডনী প্রবাসী ৭লক্ষ
★ আমেরিকা প্রবাসী ৫ লক্ষ,
★ বাংলাদেশের প্রবাসীর সংখ্যা ১ কোটির মত ৷ সিলেটের মোট প্রবাসীর সংখ্যা ২৫লক্ষ।
★★★★★★★★
বাংলাদেশে সিলেটিদের অবদানঃ
১. ৩৬০ আউলিয়া, শাহজালাল রহঃ, শাহপরান রহঃ পূণ্যভূমি সিলেট ।
২. ব্রিটিশ বিরোধী আন্দোলনের পুরোধা ব্যাক্তিত্বদের অন্যতম ছিলেন সিলেটের সন্তান বিপিন চন্দ্র পাল।
৩. ৭১ এর মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর সর্বাধিনায়ক ছিলেন সিলেটের সন্তান এম এ জি ওসমানী ।
৪. সিলেটি লন্ডন প্রবাসীরা বাংলা টাউন গঠন করে ব্রিটেনের বুকে গড়েছেন এক টুকরো ছোট্ট বাংলাদেশ ।
৫. স্বাধীন বাংলাদেশের ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে জাগিয়ে তোলার রুপকার সিলেটের সন্তান এম সাইফুর রহমান । সর্বাধিক সংখ্যক বাজেট ঘোষণা করেন তিনি।
সিলেটের আরও দুই কৃতি অর্থনীতিবিদ
শাহ এম এস কিবরিয়া ও আবুল মাল আব্দুল মুহিত।
৬. বৃটেনের প্রথম নারী বিচারক সিলেটের স্বপ্নারা
বাংলা সাহিত্যের যাদুকর সৈয়দ মুজতবা আলী, সিলেটের সন্তান।
৮. বাংলাদেশে নিযুক্ত একমাত্র ব্রিটিশ-বাংলাদেশী হাইকমিশনার,এবং ক্যারামাইন রাজ্যের গর্ভনর সিলেটের সন্তান আনোয়ার চৌধুরী।
৯. ব্রিটেনের পার্লামেন্টের প্রথম বাংলাদেশী এমপি সিলেটি বংশদ্ভূত রুশনারা আলী।
১০. আমেরিকার পার্লামেন্টের প্রথম বাংলাদেশী সিনেটর সিলেটি বংশদ্ভূত হাসি্ম ক্লার্ক ।
১১:প্রথম বাংলাদেশি মহিলা,মেম্বার হাউস অফ লড্,সিলেটি মন্জিলা পলা উদ্দীন।
১২:ব্রিটেনের টাওয়ার হ্যামলেটসের প্রথম জনগনের ভোটে নির্বাচিত মেয়র সিলেটের সন্তান লুৎফুর রহমান।
১৩:বৃিটেনের পাঁচ বার ওয়াল্ড চেম্পিয়ান কিক বক্সার সিলেটের আলী জেক
১৪: একমাত্র বাংলাদেশী হিসেবে ব্রিটেনের রাণীর কাছ থেকে নাইট উপাধি নেন সিলেটের সন্তান স্যার ফজলে হাসান আবেদ।
১৫: ব্রিটেনের রাণীর অফিশিয়াল শেফের দায়িত্ব কৃতিত্বের সাথে পালন করেছেন সিলেটের সন্তান টমি মিয়া । এবং ব্যারেষ্টার, সলিসিটার , ব্যাংকার,টিচার, স্পীকার ,কাউন্সেলার, অসখ্য অগণিত গুনিজন রয়েছেন বৃটেনে।
১৬: বিশ্বের সবচেয়ে বড় এনজিও সংস্থা ব্র্যাক এর প্রতিষ্ঠাতা সিলেটের সন্তান স্যার ফজলে হাসান আবেদ।
১৭:পৃথিবীর শ্রেষ্ঠজীন সাইন্টিস্টদের অন্যতম সিলেটের সন্তান ডঃ আবেদ ।
১৮: চিকিৎসা বিজ্ঞানী ফ্লোরা-ভাইরাসের আবিষ্কারক সায়মা আমিন সিলেটের (বিয়ানীবাজার) সন্তান ।
১৯: সিলেটিদের পাঠানো রেমিটেন্স গত ৪০ বছর ধরে রুগ্ন বাংলাদেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে ।
২০: বাংলাদেশের সংসদ নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন সিলেট ১ আসন। বলা হয় এ আসনে নির্বাচিতের দলই সরকার গঠন করে ।
২১: বাংলাদেশের প্রথম পররাষ্ট্র মন্তী সিলেটের সন্তান আব্দুস সামাদ আজাদ
২২:জাতিসংঘে প্রথম ও একমাত্র বাংলাদেশি স্পিকার সিলেটের সন্তান হুমায়ুন রশিদ।
২৩:বাংলাদেশের প্রথম চীফ অব প্রটোকল পাওয়া কূটনীতিক হলেন সিলেটের সন্তান ফারুক চৌধুরী ।
২৪: বাংলা রেপ সংগীতের জনক সিলেটের সন্তান ফকির লাল মিয়া।
২৫: লন্ডন ওলিম্পিক ২০১২ তে অফিশিয়াল ফুড সার্ভ করার দায়িত্ব ছিল লন্ডনে অবস্থিত সিলেটি রেস্টুরেন্টের।
২৬: বাংলাদেশের প্রথমটেস্ট জয়ের নায়ক সিলেটের সন্তান এনামুল হক জুনিয়র। বাংলাদেশের টেস্ট ক্রিকেটে প্রথম বল করেন সিলেটের সন্তান হাসিবুল হোসেন শান্ত। ভারতের বিপক্ষে প্রথম ওডিআই হান্ড্রেড করেন সিলেটের সন্তান অলক কাপালি।
২৭: বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক মানের সংগীত শিল্পী ধরা হয় সিলেটের সন্তান শুভ্র দেবকে।
২৮: হাসন রাজা, রাধা রমন ,শাহ আব্দুল করিম,দ্বীন হীন,আরকুম শাহ,ফকির শিতালং,রহমত উল্যাহ মুন্সি,মৌলান ইয়াছিন, দূরবীন শাহ,সৈয়দ শাহ শানুর, দীনভ ভবান্ড,কারি আমির উদ্দীন,সুবীর নন্দী,সেলিম চৌধুরী সকলেই সিলেটের সন্তান ।
২৯: পর্যটনে বাংলাদেশের একমাত্র স্বকীয়তা ধরে রাখতে পারা ভূমি সিলেট। সিলেটের চা, গ্যাস, পেট্রল ,বালু, পাথর,চুনা পাথর,আগর,ধাঁন,মাছ,সার,সিমেন্ট,
পেপারের মুন্ড,জলঢুপি-আনারস, কমলার, সাতকরা,খ্যাতি বিশ্বজোড়া।
আরও আছে। পরে লিখব। সিলেটিরা মাথা উঁচু করে বাঁচে আছেন। সিলেটিরা আমাদের গর্ব।
সংগৃহীত- —

আজ আমাদের এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক মুনতাসির খাঁন ২ জন জার্মান পর্যটক মা ছেলে কে নিয়ে সিলেট শহরে গাইড করছেন।
22/04/2019

আজ আমাদের এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক মুনতাসির খাঁন ২ জন জার্মান পর্যটক মা ছেলে কে নিয়ে সিলেট শহরে গাইড করছেন।

সিলেট ট্যুর গাইড এসোসিয়েশনের  এর পক্ষ থেকে সবাইকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা ।
13/04/2019

সিলেট ট্যুর গাইড এসোসিয়েশনের এর পক্ষ থেকে সবাইকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা ।

05/04/2019
"পর্যটন শিল্পের সম্ভাবনাময় সিলেটের জন্য অশনি সংকেত"সিলেটে পর্যটক নির্যাতন!এটা মেনে নেওয়া যায় না ।  স্বামী নিয়ে সিলেটে ঘ...
30/03/2019

"পর্যটন শিল্পের সম্ভাবনাময় সিলেটের জন্য অশনি সংকেত"
সিলেটে পর্যটক নির্যাতন!এটা মেনে নেওয়া যায় না ।

স্বামী নিয়ে সিলেটে ঘুরতে আসা তাসলিমা নামে এক মহিলা ফেসবুক স্ট্যাটাসে অভিযোগ করেছেন তিনি স্বামী সহ বুধবার সকালে সিলেট থেকে ফেরার পথে নগরীর চৌহাট্টায় পুলিশের কবলে পড়েন। স্বামী-স্ত্রী দু’জনকে আলাদা আলাদা ভাবে জেরা করে। এরপর টাকা পেয়ে তাদের ছেড়ে দেয়। আগে থেকেই ময়মনসিংহগামী বাসের টিকিট কনফার্ম থাকায় তারা এ নিয়ে বেশি কথা বাড়াননি। তবে- নিজের ফেসবুক আইডিতে তাসলিমা বিষয়টি তুলে ধরেছেন। স্ট্যাটাসের একাংশে তাসলিমা উল্লেখ করেন- ‘সিএনজিতে ৫ জন পুলিশ। আমার সঙ্গে আমার সাহেব ছিল। সিএনজি দাঁড় করিয়ে আমার সাহেবকে নিয়ে গেলো তাদের সিএনজিতে। বলতাছে আপনি একটু আমাদের সঙ্গে আসেন কথা আছে। ওরে নিয়ে গিয়ে আমাকে প্রশ্ন করা শুরু, আপনার কি হয় ওনি? বিয়ে হলো ক’দিন? ছেলে-মেয়ে ক’জন? কি করেন? এখানে কেন আসছেন? তখন আবার চলে গেলো আমার সাহেবের কাছে। ওরেও গিয়ে একই কথা জিজ্ঞেস করা হলো কিন্তু আমার আড়ালে।’

স্ট্যাটাসে তিনি আরো উল্লেখ করেন- ‘নাস্তা না করেই গাড়িতে উঠলাম। আমার সাহেব আমার সঙ্গে একটা কথাও বলে না। ১২টা বাজে তাও কথা বলে না। আমি বার বার ওরে স্বাভাবিক করার চেষ্টা করছি কাজ হয়নি। দুপুরে খাবার বিরতি দিলো। নামলাম খাওয়ার জন্য। ওরে বললাম দেখো আমার সঙ্গে কথা বলছো না কেন? আমর খুব কষ্ট হচ্ছে। আমার সঙ্গে এমনটা করো না। তখন দেখি ওর চোখ ভিজে গেছে। ও বলতাছে জানো আমাকে কি জিজ্ঞেস করেছে? আমাকে বলতাছে কত টাকায় ভাড়া করে নিয়ে আসছেন? (যখন লিখছি তখনও চোখ দিয়ে সমানে পানি পড়ছে।) আমার সাহেব তখন বললো দেখুন আমার বউটা খুবই ভালো পরিবারের মেয়ে আর আমিও ওরে খুবই যত্ন আর সম্মানে রাখি, আমাকে যা খুশি বলেন আমার বউটাকে নিয়ে কিছু বলবেন না।’

আরো উল্লেখ করেন- ‘আমি ঘুরতে পছন্দ করি। আমার ছেলে ইন্টারে পড়ে এখনো আমাকে কাবিননামা নিয়ে ঘুরতে হবে। আমি আর কি কি লিখবো? তবে মরে গেলেও সিলেট কোনোদিনই আর যাবো না।’ এদিকে- ফেসবুক স্ট্যাটাসে সিলেট পুলিশের এই বিতর্কিত যতই ঘুরপাক খাচ্ছে ততই বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ স্ট্যাটাসে উল্লেখ করেন- সিলেটের বন্দরবাজার, তালতলা, চৌহাট্টা সহ কয়েকটি এলাকায় প্রতিদিনই ঘটে এসব কর্মকাণ্ড। ফাঁড়ি পুলিশের এএসআইরা বেপরোয়া হয়ে এসব কর্মকাণ্ড ঘটায়। সিলেটের সুরমা মার্কেট ও তালতলার ব্যবসায়ীরা জানিয়েছেন- ভোর হলেই সিলেটের রাস্তায় নামে টহল পুলিশ। নারী-পুরুষকে এক সঙ্গে রিকশা দেখলেই তারা জাপটে ধরে। দুই জনকে আলাদা আলাদা ভাবে নিয়ে জিজ্ঞেস করে। অনেককেই টাকার বিনিময়ে ছেড়ে দেয়া হয়। বন্দরবাজার পুলিশ ফাঁড়ি, লামাবাজার পুলিশ ফাঁড়ি ও আম্বরখানা পুলিশ ফাঁড়ি, সুবহানীঘাট পুলিশ ফাঁড়ির এএসআইদের নেতৃত্বে বেপরোয়া এই টহল টিমের কর্মকাণ্ড বার বার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি। এ কারণে এবার এই ঘটনাটি সিলেটবাসী নাড়া দিয়েছে।
আধ্যাত্মিক এবং পর্যটন নগরী সিলেটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ ছুটে আসেন সিলেটে। এরকম ঘটনা তাদেরকে ব্যাতিত করেছ। সিলেট ট্যুর গাইড এসোসিয়েশনের পক্ষ থেকে আমরা এমন ঘটনার নিন্দা জানাই । সিলেটে ঘুরতে আসা কেউ এরকম নির্যাতনের শিকার হলে আমাদের সাথে যোগাযোগ করুন । আমরা সহযোগিতা করব। আসুন আমরা সম্মিলিত প্রতিবাদ করি ।

29/03/2019

নারায়ণগঞ্জ: নৌ পথে সরাসরি কলকাতা যাওয়ার যাত্রীবাহী জাহাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) বিকেল ৫টার দিক...

।। মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ।।
26/03/2019

।। মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ।।

কতিত অপরাধ দমনের নামে সুরমা নদীর কাজিরবাজার সেতুতে আড্ডাবাজিতে নিষেধাজ্ঞা জারি করেছেন সিটি মেয়র। কিন্তু কেন? তিনি এবং প্...
27/02/2019

কতিত অপরাধ দমনের নামে সুরমা নদীর কাজিরবাজার সেতুতে আড্ডাবাজিতে নিষেধাজ্ঞা জারি করেছেন সিটি মেয়র। কিন্তু কেন? তিনি এবং প্রশাসনতো দর্শনার্থী এবং পর্যটকদের নির্মল আনন্দ উপভোগে নিরাপত্তা দেওয়ার কথা। তা না করে কড়াকড়ি আরোপ করলেন কেন?তাহলে তিনি কি সিলেটের সম্বাবনাময় পর্যটন শিল্পের বিরুধী?বিকেল কিংবা সন্ধা নামলেই সিলেটের স্থানীরা এবং এই শহরে ঘুরতে আসা লোকজন বিনোদনের পর্যাপ্ত যায়গার অভাবে ভিড় জমান এই ব্রিজে। বিকাল থেকে রাত পর্যন্ত চলে সেলফি আর আড্ডা। ইট-পাথরের এই নগরে মানুষ কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলেন এই সেতু সহ আশপাশ এলাকায়।
অথচ একটি খুড়া যুক্তিতে রাত ৯টার পর ব্রিজে সেলফি তোলা, অযথা ঘুরাঘুরি এবং আড্ডায় নিষেধাজ্ঞা আরোপ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এ সংক্রান্ত একটি নোটিশ ব্রিজের প্রবেশমুখ এবং দু-পাশে টানানো হয়েছে।সেতু এলাকায় অপরাধ দমনে পুলিশী টহল বাড়ানো যেত। তা না করে দর্শনার্থীদের উপর কেন কড়াকড়ি শুরু করেছেন বুঝলাম না!আমরা মেয়র সাহেবের এমন সিন্ধান্তের নিন্দা জানাচ্ছি। অবিলম্বে এই সিন্ধান্ত পরিবর্ত করা না হলে সিলেটের পর্যটন বিষয় সেচ্ছাসেবী সংগঠন সিলেট ট্যুরিজম ক্লাব এবং সিলেট ট্যুর গাইড এসোসিয়েশন সহ বাকি সব সংগঠন নিয়ে আন্দোলনে নামব ইনশাআল্লাহ। এ বিষয়ে সিলেট বাসীর সহযোগিতা কামনা করছি।

আজ সিলেট ট্যুর গাইড এসোসিয়েশনেন সহ সভাপতি ফারমিস আক্তারের জন্ম দিন।  এসোসিয়েশনের পক্ষ থেকে অনেক অনেক শুভ কামনা রইল। সবাই...
22/02/2019

আজ সিলেট ট্যুর গাইড এসোসিয়েশনেন সহ সভাপতি ফারমিস আক্তারের জন্ম দিন। এসোসিয়েশনের পক্ষ থেকে অনেক অনেক শুভ কামনা রইল। সবাই তার জন্য দোয়া করবেন।

Address

Shakigat Sylhet
Sylhet

Telephone

01714482609

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sylhet tour Guide Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category