13/05/2025
UK তে ইমিগ্রেশন রুলসের বড় যে পরিবর্তন গুলা প্রকাশ পেয়েছে আজকে!.
হোয়াইট পেপার পাবলিশড হওয়ার পর যে নিয়মগুলা কার্যকর হবে এরমধ্যে অন্যতম হচ্ছে #স্কিল ওয়ার্কার/কেয়ার সেক্টরে যারা অলরেডি ইউকে তে আছেন তারা ঠিকই ৫ বছর পরে স্যাটেলমেন্ট ILR পাবেন কিন্তু যারা এই নিয়ম শুরু হওয়ার পর এদেশে আসবেন অথবে এদেশে যারা আছেন তারাই স্কিল ওয়ার্কার ভিসায় সুইচড করবেন তাদের জন্য নতুন নিয়ম
১০ বছরে স্যাটেলমেন্ট, অর্থাৎ ব্রিটিশ সিটিজেনশীপের জন্য ১১+ বছর ওয়েট করতে হবে!...
যেটা বর্তমান সময়ের দ্বিগুণ
যারা অলরেডি ইউকে তে আছেন ৫ বছরের রুটে তাদের জন্য নতুন রুলস নয়, দিন থেকে দেখছি এই বিষয়ে অনেকেই চিন্তিত, আপনাদের চিন্তার কারণ নেই!..
#কেয়ার ওয়ার্কার বাহিরের দেশ থেকে আনা বন্ধ অর্থাৎ আর ভিসা এপ্লিকেশন এর চান্স থাকছেনা
এই বিষয়টা নিয়ে অনেকেই খুশী প্রকাশ করছেন এটার নেগেটিভ/পজিটিভ ২ টা দিকই আছে সুতরাং এতো খুশী হওয়ার কিছু নেই!..
#ব্রিটিশ স্পাউস অথবা অন্য কোনো রুটের স্পাউসদের জন্য B2 level এর সমমান ইংলিশ যোগ্যতার এক্সাম চালু, এই নিয়মের জন্য এখন বিয়ের ক্ষেত্রেও লোকজন ভেবেচিন্তে করবেন, আগের মতো সহজে স্পাউস ভিসাও মিলবে না!.
আজকে প্রধানমন্ত্রী নিজে ভ্যারিফাইড পেইজ থেকে স্ট্যাটাস দিয়েছেন এদেশে থাকতে হবে ইংলিশ বাধ্যতামূলক জানতে হবে
সেইসাথে স্যালারি ৩৮৭০০£ ইনকাম থাকতে হবে বছরে
#স্কিল ওয়ার্কার ভিসার জন্য ইউকের বাহিরে থেকে যারা আসতে চাইবেন তাদের শিক্ষাগত যোগ্যতা RQF Level 6 লাগবে,যেটা দেশের অনার্স লেভেল অব্ধি হতে হবে, বর্তমানে HSC পাশ হলেই ইজিলি ভিসা এপ্লিকেশন করা যেতো!..
এর সময়সীমা ২ বছর থেকে কমিয়ে দেড় বছর(১৮ মাস) করা হয়েছে, এজন্য নতুন স্পন্সর ভিসা ম্যানেজড+আনলিমিটেড কাজের সময়সীমা কমে গেলো
স্টুডেন্ট ভিসার ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ, যাচাই বাচাই শেষে শুধুমাত্র জেনুইন স্টুডেন্টরাই ভিসা পাবে!..
এই পয়েন্টগুলা ছাড়াও আরো অনেক পরিবর্তন এসেছে মোটকথা মাইগ্র্যান্টদের জন্য যুক্তরাজ্য ইমিগ্রেশন কঠিন হয়ে গেলো যার কারনে সিটিজেনশীপ এখন অনেকের কাছে সোনার হরিণের সমতুল্য!..