Hello Travellers

Hello Travellers Your Trusted Tour Guide
(1)

13/06/2025

আইইএলটিএস ছাড়াই সম্পূর্ণ স্কলারশিপে বেলজিয়ামে উচ্চশিক্ষা গ্রহণ করতে জেনে নিন খুঁটিনাটি

বর্তমানে ইউরোপের উন্নত ও গ্রহণযোগ্য শিক্ষাগন্তব্য হিসেবে বেলজিয়াম বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। দৃঢ় সমাজব্যবস্থা, উন্নত অর্থনীতি ও আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষাব্যবস্থার কারণে বেলজিয়াম এখন উচ্চশিক্ষার জন্য একটি চমৎকার বিকল্প।

অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় তুলনামূলক কম খরচে পড়াশোনার সুযোগ থাকার পাশাপাশি, বেলজিয়ামের বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন স্কলারশিপ ও ফান্ডিং সুবিধা দিয়ে থাকে। অনেক ক্ষেত্রে IELTS ছাড়াই সম্পূর্ণ অর্থায়নে বেলজিয়ামে পড়াশোনার সুযোগ পাওয়া যায়। আজ আইইএলটিএস ছাড়াই বেলজিয়ামের বিশ্ববিদ্যালয়ে আবেদন করার জন্য সেরা পাঁচ স্কলারশিপ সম্পর্কে জানব।

১. গভর্নমেন্ট অব বেলজিয়াম স্কলারশিপ :
বেলজিয়াম সরকার এক বছরের বিশেষ স্নাতকোত্তর ডিগ্রি প্রোগ্রাম বা চার থেকে ছয় মাসের উন্নত প্রশিক্ষণ কোর্সে বৃত্তি দেয়। উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের জন্য এআরইএস নামের এ বৃত্তিতে আন্তর্জাতিক শিক্ষার্থীরা আইইএলটিএস ছাড়াই আবেদন করতে পারেন। এ বৃত্তিতে বেলজিয়াম সরকার নির্ধারিত যে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়নে অধ্যয়নের সুযোগ পেতে পারবেন যে কেউ।

আইইএলটিএস ছাড়া আবেদন করতে শিক্ষার্থীদের যেসব শর্ত পূরণ করতে হবে—

*পূর্ববর্তী শিক্ষা যে ইংরেজিতে ছিল, তার প্রমাণ হিসেবে আপনার পূর্ববর্তী শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একটি ইংরেজি ভাষাদক্ষতার প্রশংসাপত্র, লেটারহেডযুক্ত কাগজে মুদ্রিত ও সঠিকভাবে স্ট্যাম্প করা একটি সরকারি প্রশংসাপত্র;

*বেলজিয়ামের কিছু বিশ্ববিদ্যালয় ইংরেজি ব্যবহারের ক্ষমতা বৃদ্ধি করতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য একটি ক্র্যাশ প্রোগ্রাম অফার করে।


University of Dhaka Jahangirnagar University Rajshahi University Dhaka International University - DIU Shahjalal University of Science & Technology Jahangirnagar University United Chowdhury Families (UCF) University of Dhaka Helpline University Admission Test Helpline (2024-25)স্বপ্ন যখন পাবলিক বিশ্ববিদ্যালয় University Admission Preparation

আলহামদুলিল্লাহ, মালয়েশিয়ার আরেকটি ভিসা হয়েছে। আপনিও চাইলে আমাদের মাধ্যমে মালয়েশিয়ার ভিসা প্রসেসিং করাতে পারেন। তাই আর দে...
09/06/2025

আলহামদুলিল্লাহ, মালয়েশিয়ার আরেকটি ভিসা হয়েছে। আপনিও চাইলে আমাদের মাধ্যমে মালয়েশিয়ার ভিসা প্রসেসিং করাতে পারেন। তাই আর দেরি কেন।

31/05/2025

Celebrating my 12th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

31/05/2025

আইডিবি মুসলিমদের দেবে ৭২০ ঘণ্টা প্রশিক্ষণ, মিলবে মাসিক হাতখরচও

আবেদনকারীর জন্য নির্দেশাবলি—
*শুধু সুবিধাবঞ্চিত মুসলিম প্রার্থীদের জন্য;
*একজন প্রার্থী একবারই আবেদন করতে পারবেন;
*জন্মতারিখ সঠিকভাবে প্রদান করতে হবে;

ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াক্ফ আইডিবি-বিআইএসইডব্লিউ ভোকেশনাল ট্রেনিং দেয় শিক্ষার্থীদের। এ জন্য আবেদন আহ্বান করেছে। গত ১ মে থেকে আবেদন শুরু হয়েছে। আইডিবি ১১ বছর ধরে ভোকেশনাল স্কলারশিপের অধীনে বিভিন্ন ট্রেডে ছয় মাস মেয়াদি কারিগরি শিক্ষা প্রদান করে আসছে।

আর্থিক কারণে পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া দরিদ্র মুসলিম যুব সমাজকে দক্ষ ও পেশাদার পর্যায়ে উন্নীত করাই এ প্রোগ্রামের লক্ষ্য ও উদ্দেশ্য। এখন পর্যন্ত ১ হাজার ৭৪১ জন এ স্কলারশিপের আওতায় ট্রেনিং করে দেশ-বিদেশে ২৪৮টির বেশি প্রতিষ্ঠানে কাজ করছেন।

এ স্কলারশিপের সুযোগ-সুবিধা—
*ছয় মাস মেয়াদি (৭২০ ঘণ্টা) প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কারিগরি শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ;
*থাকা-খাওয়াসহ সম্পূর্ণ বিনা মূল্যে ট্রেনিং;
*প্রশিক্ষণ চলাকালে মাসিক ৫০০ টাকা হাতখরচ;
*চাকরি উপযোগী সিলেবাস ও অভিজ্ঞ প্রশিক্ষকের মাধ্যমে প্রশিক্ষণ;
*চাকরি পেতে সর্বাত্মক সহযোগিতা;

যেসব কোর্সে ট্রেনিং—
*ইলেকট্রিক্যাল ওয়ার্কস;
*ইলেকট্রনিকস;
*রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং;
*ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন;
*মেশিনিস্ট;

আবেদনকারীর জন্য নির্দেশাবলি—
*শুধু সুবিধাবঞ্চিত মুসলিম প্রার্থীদের জন্য;
*একজন প্রার্থী একবারই আবেদন করতে পারবেন;
*জন্মতারিখ সঠিকভাবে প্রদান করতে হবে;

যেসব কাগজপত্র দরকার—
*জেএসসি, এসএসসি ও এইচএসসির ফল, ফল প্রকাশের বছর ও রোল নম্বর;
*ফরম পূরণে আবেদনকারীকে মুঠোফোন নম্বর দিতে হবে ও সেটি যাচাইয়ে দ্বিতীয়বার কনফার্ম মুঠোফোন নম্বরের ঘরে লিখতে হবে;
*পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে;
*প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না;
*ফরম সাবমিটের পর প্রবেশপত্র প্রিন্ট করতে হবে;

আবেদনের যোগ্যতা—
সর্বনিম্ন অষ্টম শ্রেণি ও সর্বোচ্চ এসএসসি পাস হতে হবে;
১৮ থেকে ২৬ বছর বয়সীরা আবেদন করতে পারবেন;

*বর্তমানে পড়াশোনার সঙ্গে যুক্ত প্রার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না (যাঁরা অনার্স/মাস্টার্স/ডিপ্লোমা শেষ করেছেন অথবা অধ্যয়নরত তাঁদের IsDB-BISEW IT Scholarship Programme-এর এক বছর মেয়াদি ট্রেনিংয়ের মাধ্যমে IT Professional হওয়ার সুযোগ আছে।

আবেদনের সময়সীমা—
আগ্রহী প্রার্থীদের আগামী ৩১ জুলাইয়ের মধ্যেই আবেদন করতে হবে।

আবেদন যেভাবে—
অনলাইনে লিংকে দেওয়া আবেদনপত্র পূরণের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা।

゚viralシfypシ゚viralシ Delhi Capitals Jahangirnagar University Everyone Products Jagannath University DHA City Karachi DCK Shahjalal University of Science & Technology Jagannath University - জগন্নাথ বিশ্ববিদ্যালয় University of Dhaka Rajshahi University Sylhet Strikers Comilla Victorians Sylhet2America TV Jahangirnagar University Dhaka International University - DIU Sylhety Shamrat Follow Me NK Kasa Bangla Sylhetwitness.com Poet and Poem U.S. Embassy Dhaka

18/01/2025

অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপের আবেদন শুরু

১৮ বছরের ঊর্ধ্বে বাংলাদেশের নাগরিকেরা আবেদন করতে পারবেন অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপের জন্যছবি: ঢাকার অস্ট্রেলিয়া দূতাবাসের ফেসবুক পেজ থেকে নেওয়া
অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের যে যে বৃত্তি দেয় সেগুলোর মধ্য অন্যতম একটি অ্যাওয়ার্ডস স্কলারশিপ। অস্ট্রেলিয়ার বৈদেশিক বিষয় ও বাণিজ্য বিভাগে এ বৃত্তি দেওয়া হয়। এ বৃত্তি পেলে স্বাস্থ্য, ডেভেলপমেন্ট, পরিবেশ, সাসটেইনেবিলিটি, ট্রেড, পাবলিক পলিসি, অর্থনীতি, গভর্ন্যান্স, ইনফ্রাস্ট্রাকচার, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ব্লু ইকোনমিসহ বিভিন্ন বিষয়ে পড়া যাবে দেশটিতে। ২০২৫ সালের জন্য বিশ্বের ৫৫ টি দেশের ১ হাজার ৫৫১ জন অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ পাবেন। ২০২৩–২০২৪ প্রোগ্রামে অষ্ট্রেলিয়া ২৭০ বিলিয়ন ডলার খরচ করেছে এ বৃত্তির জন্য।

অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপের আবেদন শুরু হবে ১ ফেব্রুয়ারি থেকে। বাংলাদেশিসহ বিশ্বের আগ্রহী শিক্ষার্থীদের আবেদনের সুযোগ আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।

অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডসে সুযোগ-সুবিধা—
*সম্পূর্ণ বিনা বেতনে পড়াশোনার সুযোগ
*বই ও পড়াশোনার আনুষঙ্গিক জিনিসের খরচ
*বিমানে ইকোনমি ক্লাসে যাতায়াতের টিকিট
*বসবাসের খরচ ও স্বাস্থ্য বিমার সুবিধা
*কোর্স ভেদে ফিল্ডওয়ার্কের সুযোগ-সুবিধাও আছে।

আবেদনের যোগ্যতা—
*১৮ বছরের ঊর্ধ্বে বাংলাদেশের নাগরিকেরা আবেদন করতে পারেন
*অস্ট্রেলিয়ার নাগরিকত্ব যাদের রয়েছে তাঁরা আবেদন করতে পারবেন না
*অস্ট্রেলিয়ার নাগরিকের সঙ্গে বাগদান বা বিবাহিত হলে আবেদন করা যাবে না
*কোনো সামরিক সেবার সঙ্গে যুক্ত থাকা যাবে না
*আইএলটিএস স্কোর কমপক্ষে ৬ দশমিক ৫ হতে হবে এবং প্রতিটি ব্যান্ড স্কোর হতে হবে ৬ অথবা
*ইন্টারনেট টেস্টে টোয়েফলে স্কোর কমপক্ষে ৮৪ (আইবিটি) অথবা
*পিটিই অ্যাকাডেমিক স্কোর ৫৮।

আবেদনপদ্ধতি—
আবেদনের বিস্তারিত জানা যাবে ‌অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপের ওয়েবসাইটে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন- https://www.dfat.gov.au/people-to-people/australia-awards/Pages/how-to-apply-for-an-australia-awards-scholarship

Shahjalal University of Science & Technology Shahjalal University of Science and Technology, Sylhet - SUST Bangladesh NewsTube Public Relations and Publications ,Sylhet Agricultural University Dhaka International University - DIU Rajshahi University University of Dhaka University of Dhaka Helpline

Hello Travellers এর অঙ্গ প্রতিষ্ঠান Hello Students
28/12/2024

Hello Travellers এর অঙ্গ প্রতিষ্ঠান Hello Students

08/10/2024

I gained 2,213 followers, created 17 posts and received 13,580 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

27/08/2024
আলহামদুলিল্লাহ, আজকে আমাদের সাফল্যের অন্যতম সারথি হলেন Shuaib Ahmad । অভিনন্দন শুয়েব ভাই।এই সময়ে তার ভিসা প্রাপ্তিতে হ্য...
11/08/2024

আলহামদুলিল্লাহ, আজকে আমাদের সাফল্যের অন্যতম সারথি হলেন Shuaib Ahmad । অভিনন্দন শুয়েব ভাই।
এই সময়ে তার ভিসা প্রাপ্তিতে হ্যালো স্টুডেন্ট Hello Students এবং হ্যালো ট্রাভেলার্স Hello Travelers এর পক্ষ থেকে অভিনন্দন।
আপনিও আপনার ভিসা নিশ্চিত করতে চলে আসুন হ্যালো স্টুডেন্ট সিলেটে।

হ্যালো স্টুডেন্টস
টিলাগড় পয়েন্ট, সিলেট।
মোবাইল : 01618-443626
🕙আমাদের কার্যদিবস এবং সময়সূচি:
শনিবার থেকে বৃহস্পতিবার, সকাল ১১:০০ টা থেকে রাত ৮:০০ টা পর্যন্ত।

Hello Students Everyone Products Hello Travellers Beauty Highlighting Highlights Myanmar আলী আহমদ চৌধুরী Travellers Of Bangladesh (TOB) Travel Geeks BD (ট্রাভেল গিকস বিডি)

পর্তুগাল ওয়ার্ক পারমিট ভিসা: বিস্তারিত তথ্য এবং টিপসপর্তুগাল বর্তমানে দক্ষ ও অদক্ষ কর্মীদের জন্য কাজের সুযোগ প্রদান করছ...
01/08/2024

পর্তুগাল ওয়ার্ক পারমিট ভিসা: বিস্তারিত তথ্য এবং টিপস

পর্তুগাল বর্তমানে দক্ষ ও অদক্ষ কর্মীদের জন্য কাজের সুযোগ প্রদান করছে। বাংলাদেশ থেকে কর্মীরা কিভাবে পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসা পেতে পারে, সেই সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো:

#ভিসা প্রকারভেদ
1. শর্ট-স্টে ভিসা (Short-stay visa): ৯০ দিনের কম সময়ের জন্য।
2. লং-স্টে ভিসা (Long-stay visa): ৯০ দিনের বেশি সময়ের জন্য।

# আবেদনের প্রক্রিয়া
1. নিয়োগপত্র (Job Offer): প্রথমেই আপনাকে পর্তুগালের একটি প্রতিষ্ঠান থেকে কাজের অফার পেতে হবে।
2. নিয়োগ অনুমোদন (Work Contract Approval): নিয়োগকর্তাকে আপনার কাজের চুক্তি SEF (Serviço de Estrangeiros e Fronteiras) এর মাধ্যমে অনুমোদন করতে হবে।
3. ভিসা আবেদন (Visa Application): কাজের চুক্তি অনুমোদনের পর, পর্তুগালের দূতাবাসে আপনার ভিসা আবেদন জমা দিন।

# প্রয়োজনীয় ডকুমেন্ট
1. বৈধ পাসপোর্ট
2. ফটো (পাসপোর্ট সাইজ)
3. কাজের চুক্তি
4. ব্যাঙ্ক স্টেটমেন্ট
5. স্বাস্থ্য বীমা
6. পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট

#টিপস এবং ট্রিকস
1. যোগাযোগ: পর্তুগালে আপনার পরিচিত কারো সাথে যোগাযোগ রাখুন। তারা আপনাকে কাজের সুযোগ সম্পর্কে অবহিত করতে পারে।

2. অনলাইন প্ল্যাটফর্ম: লিঙ্কডইন, জব সার্চ ওয়েবসাইট এবং রিক্রুটমেন্ট এজেন্সিগুলির সাহায্যে কাজের জন্য আবেদন করুন।

3. ভাষার দক্ষতা: পর্তুগিজ ভাষা শেখার চেষ্টা করুন। এটি আপনাকে কাজের জন্য ইন্টারভিউ দিতে সহায়তা করবে।

4. সঠিক ডকুমেন্টেশন: সব ডকুমেন্ট সঠিকভাবে এবং পূর্ণাঙ্গভাবে প্রস্তুত করুন। ডকুমেন্টের কোন ভুল বা অভাব থাকলে, ভিসা আবেদন বাতিল হতে পারে।

5. ব্যাঙ্ক ব্যালেন্স: আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টে পর্যাপ্ত ব্যালেন্স রাখা গুরুত্বপূর্ণ, যা আপনার আর্থিক স্থিতি প্রদর্শন করবে।

6. নেটওয়ার্কিং: আপনার ক্ষেত্রের পেশাদারদের সাথে নেটওয়ার্কিং করুন এবং পরামর্শ গ্রহণ করুন।

# সাধারণ ত্রুটি এবং এড়ানোর উপায়
1. অপর্যাপ্ত তথ্য: সব তথ্য পূর্ণাঙ্গভাবে দিন, কোন তথ্য বাদ দিলে সমস্যা হতে পারে।
2. ভুল তথ্য: কোন তথ্য মিথ্যা হলে, ভিসা আবেদন বাতিল হতে পারে।
3. ডকুমেন্ট আপডেট: ডকুমেন্ট আপডেট এবং বৈধ কিনা যাচাই করুন।

Everyone Products Hello Students

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Hello Travellers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hello Travellers:

Share

Category