Sylhet & Coxsbazar Tourist Spots

Sylhet & Coxsbazar Tourist Spots Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sylhet & Coxsbazar Tourist Spots, Tour Agency, Zindabazar, Sylhet.

14/06/2023
সি আর বি,চট্টগ্রাম।
25/05/2023

সি আর বি,
চট্টগ্রাম।

সুনামগঞ্জ, সিলেট।
21/05/2023

সুনামগঞ্জ, সিলেট।

21/05/2023

👍

বাশখালী ইকোপার্ক, চট্টগ্রাম
20/05/2023

বাশখালী ইকোপার্ক, চট্টগ্রাম

 #বাঁশখালী সমুদ্র সৈকতকক্সবাজার, পতেঙ্গা কিংবা কুয়াকাটা সমুদ্র সৈকত ছাড়াও বাংলাদেশে বেশ কয়েকটি স্বল্প পরিচিত সমুদ্র স...
20/05/2023

#বাঁশখালী সমুদ্র সৈকত

কক্সবাজার, পতেঙ্গা কিংবা কুয়াকাটা সমুদ্র সৈকত ছাড়াও বাংলাদেশে বেশ কয়েকটি স্বল্প পরিচিত সমুদ্র সৈকত রয়েছে। চট্টগ্রাম জেলা শহর থেকে ৪০ কিলোমিটার দূরে অবস্থিত বাঁশখালী সমুদ্র সৈকত (Banshkhali Sea Beach) তেমনি এক অপ্রচলিত ভ্রমণ গন্তব্য। বালুময় বেলাভূমি ও ঝাউবনে ঘেরা বাঁশখালী সমুদ্র সৈকত কক্সবাজারের পর বাংলাদেশের ২য় বৃহত্তম সমুদ্র সৈকত। এটি ছনুয়া, গন্ডামারা, সরল, বাহারছড়া, খানখানাবাদ উপকূল মিলিয়ে সর্বমোট ৩৭ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত।

বাঁশখালী সমুদ্র সৈকত নির্জনতা প্রেমীদের জন্য এক আদর্শ জায়গা। দিগন্ত বিস্তৃত সাগরের বুকে সূর্যাস্তের দৃশ্য, লাল কাঁকড়ার অবাধ বিচরণ কিংবা দলবেঁধে বীচ ফুটবলে মেতে উঠার আনন্দ ভ্রমণকারীদের দেয় এক অপার্থিব পূর্ণতা। নির্জন এই সাগর সৈকতে নিরাপত্তার অভাব নেই মোটেও। বাঁশখালির কাছেই রয়েছে আরও এক আকর্ষণীয় ভ্রমণ গন্তব্য কুতুবদিয়া দ্বীপ।

#কিভাবেযাবেন

বাঁশখালী সমুদ্র সৈকত যেতে চাইলে ঢাকা বা বাংলাদেশের যেকোন প্রান্ত থেকে চট্টগ্রাম শহরে চলে আসুন। চট্টগ্রাম শহরের নতুন ব্রিজ/বহাদ্দারহাট বাস টার্মিনাল হতে সিএনজি বা বাসে গুনাগরি বাজার নেমে লোকাল সিএনজিতে বাঁশখালী সমুদ্র সৈকত যেতে পারবেন।

#কোথায় থাকবেন

চট্টগ্রাম থেকে দিনে গিয়ে অনায়াসেই বিকেল বা সন্ধ্যার মধ্যে ফিরে আসা যায়। চট্টগ্রামের ষ্টেশন রোড, জেএসসি মোড় বা আগ্রাবাদ এলাকায় বিভিন্ন মানের হোটেল খুঁজে পাবেন। আবাসিক হোটেলের মধ্যে হোটেল স্টার পার্ক, হোটেল ডায়মন্ড পার্ক, হোটেল মিসখা, হোটেল হিল টন সিটি, এশিয়ান এসআর হোটেল, হোটেল প্যারামাউন্ট, হোটেল সাফিনা ও হোটেল সিলমন উল্লেখযোগ্য।

#কোথায় খাবেন

বাঁশখালীতে সাধারন মানের বেশ কিছু হোটেল ও মনছুড়িয়া বাজারে খুচরা চা নাস্তার দোকান আছে। এছাড়া চট্টগ্রাম শহরে বাঙ্গালি, চাইনিজ বা ফাস্ট ফুডের বেশকিছু ভাল মানের রেস্টুরেন্ট আছে। আর সুযোগ থাকলে অবশ্যই চট্টগ্রামের জনপ্রিয় মেজবানি খাবার ও কালা ভুনা খেয়ে দেখবেন।

ভ্রমণ পরামর্শ
সমুদ্র সৈকতে তেমন কোন দোকান নেই, প্রয়োজনে শুকনো খাবার ও পানি সাথে পরিবহণ করুন।
সমুদ্র সৈকত দেখে ফেরার সময় অনেকক্ষেত্রে যানবাহন পাওয়া যায় না তাই সিএনজি রিজার্ভ নিয়ে নিন।
অন্যান্য দর্শনীয় স্থান
বাঁশখালীর অন্যান্য দর্শনীয় স্থানের মধ্যে খানখানাবাদ সমুদ্র সৈকত, চানপুর-পুকুরিয়া চা বাগান এবং বাঁশখালী ইকোপার্ক উল্লেখযোগ্য।

 #মহেশখালীমহেশখালী (Maheshkhali) উপজেলা কক্সবাজার জেলার একটি দ্বীপ। কক্সবাজার থেকে এটি মাত্র ১২ কিলোমিটার দূরে অবস্থিত। ...
20/05/2023

#মহেশখালী
মহেশখালী (Maheshkhali) উপজেলা কক্সবাজার জেলার একটি দ্বীপ। কক্সবাজার থেকে এটি মাত্র ১২ কিলোমিটার দূরে অবস্থিত। জনশ্রুতি আছে ১৫৫৯ সালের প্রচণ্ড ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ফলে মূল ভূ-খন্ড থেকে বিচ্ছিন্ন হয়ে এই দ্বীপের সৃষ্টি হয়। বৌদ্ধ সেন মহেশ্বর থেকেই প্রায় ২০০ বছর আগে এই জায়গায়র নামকরণ হয়। যা মহেশখালী দ্বীপ নামেও পরিচিত। মহেশখালী উপজেলায় সোনাদিয়া, মাতারবাড়ী ও ধলঘাটা নামে তিনটি ছোট ছোট দ্বীপ রয়েছে। পান, মাছ, শুঁটকী, চিংড়ি, লবণ এবং মুক্তার উৎপাদনে সমগ্র বাংলাদেশে এই উপজেলার সুনাম রয়েছে। কক্সবাজার থেকে ৪-৫ ঘন্টা সময় ব্যায় করলেই মহেশখালী দ্বীপ থেকে ঘুরে আসতে পারবেন।

#কি দেখবেন
মহেশখালি বাংলাদেশের একমাত্র পাহাড়িয়া দ্বীপ। এ দ্বীপের মৈনাক পর্বতের উপরে রয়েছে আদিনাথ মন্দির। এ দ্বীপের কারুকার্য এখানে আসা দর্শনার্থীদের আকৃষ্ট করে এছাড়াও বছরের ফাল্গুন মাসে এখানে আদিনাথ মেলা অনুষ্টিত হয়। এখানে রয়েছে বেশ কিছু বোদ্ধ বিহার, জলাবন ও নানা প্রজাতির পশুপাখি। মহেশখালীতে আছে আদিনাথ মন্দির, রাখাইন পাড়া ও স্বর্ণ মন্দির। চাইলে ঝাউবাগান ও চরপাড়া বীচ থেকে ঘুরে আসতে পারেন। চলতি পথেই দেখতে পাবেন পান গাছের বাগান আর লবণের মাঠ। মহেশখালীর পানের সুনাম সারা বাংলাদেশ ব্যাপী তাই এখানে এলে অবশ্যই মনে করে পান খাবেন।

Address

Zindabazar
Sylhet

Telephone

+8801816585757

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sylhet & Coxsbazar Tourist Spots posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category