05/03/2026
✈️ ছয় রুটে বিমানের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত:
👉 মধ্যপ্রাচ্যের ছয়টি গুরুত্বপূর্ণ রুটে অনির্দিষ্টকালের জন্য সব ফ্লাইট স্থগিত করেছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজা, সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা এবং কুয়েতে বিমানের ফ্লাইট স্থগিত রাখা হয়েছে।
👉 মঙ্গলবার (৩ মার্চ) বিমানের এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
👉 বিজ্ঞপ্তিতে ওই গন্তব্যগুলোর যাত্রীদের নিকটস্থ বিমান বিক্রয় কেন্দ্র অথবা ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
📲 প্রয়োজনে: ১৩৬৩৬ অথবা
+৮৮ ০৯৬১০৯ ১৩৬৩৬