Tour Operators Association of Sylhet - TOAS

Tour Operators Association of Sylhet - TOAS Our mission is to promote sustainable tourism, ensure quality services.

টোয়াসের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত, ডিসেম্বরে পর্যটন মেলা"সিলেটে পর্যটন ব্যবসায়ীদের সংগঠন ট্যুর অপারেটস অ্যাসোসিয়েশন অ...
19/08/2026

টোয়াসের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত,
ডিসেম্বরে পর্যটন মেলা"

সিলেটে পর্যটন ব্যবসায়ীদের সংগঠন ট্যুর অপারেটস অ্যাসোসিয়েশন অব সিলেট (টোয়াস)-এর কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

টোয়াস সভাপতি হুমায়ুন কবির লিটনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ রাফির পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি হাসান সায়েম, কোষাধ্যক্ষ শফি উদ্দিন, প্রচার সম্পাদক ফয়সল আহমেদ রানা, সদস্য জাম্মান রাসেল, জালাল উদ্দীন প্রমুখ।

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম ও পর্যটন খাতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শেষে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্তগুলোর মধ্যে আগামী ১৯ সেপ্টেম্বর টোয়াসের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে সদস্যদের সদস্যপদ নবায়ন সম্পন্ন করার বিষয়ে সিদ্ধান্ত হয়।

সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়, চলতি বছরের ২৪, ২৫ ও ২৬ ডিসেম্বর তিন দিনব্যাপী পর্যটন মেলা আয়োজন করা হবে। মেলার মাধ্যমে সিলেটের পর্যটন সম্ভাবনা তুলে ধরা এবং পর্যটন ব্যবসার প্রসারে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং সিলেটের পর্যটন খাতের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আজ ট্যুর অপারেটস এসোসিয়েশন অব সিলেট ( টোয়াস) এর সহ সভাপতি Hasan Sayeem  এর জন্মদিন। টোয়াসের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন...
12/08/2026

আজ ট্যুর অপারেটস এসোসিয়েশন অব সিলেট ( টোয়াস) এর সহ সভাপতি Hasan Sayeem এর জন্মদিন। টোয়াসের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।

টোয়াস কোষাধ্যক্ষ Shofi Uddin এর ওয়ালিমা অনুষ্ঠানে টোয়াস পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। নবদাম্পত্য...
25/06/2026

টোয়াস কোষাধ্যক্ষ Shofi Uddin এর ওয়ালিমা অনুষ্ঠানে

টোয়াস পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

নবদাম্পত্য জীবনের প্রতিটি মুহূর্ত সুখ, শান্তি, ভালোবাসা ও বরকতে ভরে উঠুক।
আল্লাহ আপনাদের দাম্পত্য জীবনকে সুন্দর ও সফল করে তুলুন। 🤍

শুভকামনা ও ভালোবাসা রইলো
টোয়াস পরিবার

আজ ট্যুর অপারেটস এসোসিয়েশন অব সিলেটের সাধারণ সম্পাদক শেখ রাফির জন্মদিন।টোয়াসের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।
08/06/2026

আজ ট্যুর অপারেটস এসোসিয়েশন অব সিলেটের সাধারণ সম্পাদক শেখ রাফির জন্মদিন।
টোয়াসের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।

টোয়াস সেক্রেটারি শেখ রাফির ওয়ালিমা অনুষ্ঠানে টোয়াস পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। নবদাম্পত্য জীবন...
10/05/2026

টোয়াস সেক্রেটারি শেখ রাফির ওয়ালিমা অনুষ্ঠানে

টোয়াস পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

নবদাম্পত্য জীবনের প্রতিটি মুহূর্ত সুখ, শান্তি, ভালোবাসা ও বরকতে ভরে উঠুক।
আল্লাহ আপনাদের দাম্পত্য জীবনকে সুন্দর ও সফল করে তুলুন। 🤍

শুভকামনা ও ভালোবাসা রইলো
টোয়াস পরিবার

আজ সন্ধায় ঢাকাস্থ এম্বেসি অব নেপালের আয়োজনে Enhancing Nepal-Bangladesh Economic Partnership" in Sylhet on Today  10 Apri...
10/04/2026

আজ সন্ধায় ঢাকাস্থ এম্বেসি অব নেপালের আয়োজনে
Enhancing Nepal-Bangladesh Economic Partnership" in Sylhet on Today 10 April 2026
অনুষ্ঠানে সিলেটের পর্যটন ব্যবসায়ীদের সংগঠন ট্যুর অপারেটস এসোসিয়েশন অব সিলেট ( টোয়াস) এর অংশগ্রহণ।

24/02/2026

টোয়াসের ইফতার মাহফিলে দোয়া করছেন অতিথিসহ এসোসিয়েশন সদস্যরা।

24/02/2026

টোয়াসের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিলেট প্রেসক্লাবের সভাপতি জনাব মুক্তাবিস উন নুর।

"ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব সিলেটের ইফতার মাহফিল অনুষ্ঠিত "সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন-নূর বলেছেন, রমজান আমাদ...
23/02/2026

"ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব
সিলেটের ইফতার মাহফিল অনুষ্ঠিত "

সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন-নূর বলেছেন, রমজান আমাদের ত্যাগের শিক্ষা দেয়। রমজান মাস সিয়াম সাধনা ও তাকওয়ার মাস, কল্যাণ ও বরকতের মাস, রহমত ও মাগফিরাত এবং জাহান্নামের অগ্নি থেকে মুক্তি লাভের মাস। মহান আল্লাহ এ মাসটিকে বহু ফজিলত ও মর্যাদা দিয়ে অভিষিক্ত করেছেন। মাহে রমজান মুমিনদের আত্মগঠন ও প্রশিক্ষণের জন্য এক অনন্য সেরা মাস।

তিনি আরো বলেন, পর্যটন ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং পেশাগত ঐক্যকে আরও নিবিড় ও সুদৃঢ় করে। সিলেটের পর্যটন কেন্দ্রগুলোর আধুনিকায়ন এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব সিলেটের সদস্যরা পর্যটকদের মানসম্মত সেবার মাধ্যমে সিলেটের পর্যটন স্পটগুলো তুলে ধরছেন। এই সংগঠনকে সরকারিভাবে সহযোগিতা করার জন্য আহ্বান জানান তিনি।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) নগরীর বারুতখানা পয়েন্টস্থ ফুড প্যারাডাইজ রেস্টুরেন্টের হলরুমে সিলেটের ভ্রমণ ও পর্যটন ব্যবসায়ীদের শীর্ষস্থানীয় সংগঠন ‘ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব সিলেটের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সংগঠনের সভাপতি হুমায়ুন কবির লিটনের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক মুহাম্মদ শফি উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, পর্যটন মোটেল ইউনিটের ব্যবস্থাপক আব্দুল ওয়াহেদ, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ফয়সল আমিন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ‘ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব সিলেটের সহ-সভাপতি আহমদ হাসান সায়ীম, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম রাফি।

উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মো: শামীম আহমদ সুমন, সাংগঠনি সম্পাদক সাকিল হোসেন, প্রচার সম্পাদক মো: ফয়সল আহমদ, সদস্য মো: মিসবাহ উর রহমান. মোহাম্মদ এনামুল কবির।

ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন জামায়াতে ইসলামী সিলেট মহানগরের নায়েবে আমীর নুরুল ইসলাম বাবুল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সদস্য মো: জাম্মান আহমদ। বিজ্ঞপ্তি

🌙✨ ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব সিলেট সদস্য আহ্বান ✨🌙সিলেটের পর্যটন শিল্পকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও আন্তর্জাতিক মানে উন...
19/02/2026

🌙✨ ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব সিলেট সদস্য আহ্বান ✨🌙

সিলেটের পর্যটন শিল্পকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব সিলেট নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে।

আপনি যদি একজন ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি মালিক বা পর্যটন সংশ্লিষ্ট উদ্যোক্তা হয়ে থাকেন, তাহলে এখনই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার উপযুক্ত সময়।

📅 আগামী ২৩ তারিখ পবিত্র মাহে রমজান উপলক্ষে এক বিশেষ ইফতার মাহফিল ও মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে। এই আয়োজনে উপস্থিত থাকবেন সিলেটের পর্যটন খাতের সম্মানিত ব্যক্তিবর্গ ও উদ্যোক্তারা। এই ইফতার মাহফিলেই আনুষ্ঠানিকভাবে নতুন সদস্যদের স্বাগত জানানো হবে।

🤝 কেন সদস্য হবেন?
✔️ নেটওয়ার্কিং ও ব্যবসায়িক সহযোগিতা
✔️ যৌথ উদ্যোগ ও ট্যুর প্যাকেজ উন্নয়ন
✔️ প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম
✔️ পর্যটন খাতে সম্মিলিত শক্তি গড়ে তোলা
আসুন, একসাথে কাজ করি—
সিলেটের পর্যটনকে নিয়ে যাই নতুন উচ্চতায়।

📞 সদস্যপদ ও অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন:

01896-151350

01896-151312

Address

Sheikhghat Point
Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tour Operators Association of Sylhet - TOAS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category