02/02/2026
মানুষ বলে বিয়ে করলে নাকি জীবন বদলে যায়.... আসলেই বদলায়...!!
যেই মেয়ে 18 বছরেও নিজের শহর ছাড়া বাইরের কোথাও সেভাবে যেতে পারতো না,সন্ধ্যার পর বাইরে থাকতে পারতোনা, নিজ শহরের বাইরে যাওয়ার জন্য কত কি করতে হতো তাও যাওয়া হয়ে ওঠেনি সেই মেয়ের আজ বিয়ের ২ বছর এর মধ্যে পাহাড় সমুদ্র সহ প্রায় ৩,৪টি শহর ঘোরাঘুরি শেষ....! 😊
সারাদিন রাতের যেকোনো সময় যখন যেখানে ইচ্ছে চলে যাচ্ছে.... বিয়ের আগে সবসময় মা বাবা বলত বিয়ে করে জামাই নিয়া ঘুরবি। তখন আল্লাহর কাছে বলতাম আল্লাহ তুমি এমন একজন মানুষ আমার জন্য পাঠাও যে আমাকে আমার মতো বুঝবে।আমি কি চাই।
যদিও আমার বিয়ের বয়স খুব বেশি না মাত্র ২বছর তার পরও আমার মনে হচ্ছে এই ২ বছর এ আমি আমার উইশ লিস্টের প্রায় অনেকগুলো শখ আহ্লাদই পূরণ করতে পেরেছি... সামনে ইন শা আল্লাহ আরো অনেক কিছু করা হবে...!! 🥺
সঠিক মানুষকে বিয়ে করার এই হচ্ছে বেনিফিট। কেউ বলে বিয়ে করলে মেয়েরা খাঁচায় ব"ন্দী হয়ে যায় আর কেউ বলে উড়ন্ত পাখি হয়ে যায়....
সবই নির্ভর করে একজন সঠিক জীবনসঙ্গীর উপর... আমার মনে হচ্ছে আমি একটি বিবাহিত উড়ন্ত পাখি...!!
'আলহামদুলিল্লাহ!'💗🕊️