ব্রাইট ফ্লাই ট্রাভেলস

ব্রাইট ফ্লাই ট্রাভেলস TRAVEL MADE SIMPLE

‎اَلسلاَمْ عَلَيْــــــــــكُمْ          🌙     আপনাকে            ও          আপনার     পরিবারের        সবাইকে  *ঈদুল আযহা...
28/05/2026

‎اَلسلاَمْ عَلَيْــــــــــكُمْ

🌙
আপনাকে

আপনার
পরিবারের
সবাইকে
*ঈদুল আযহার*
*শুভেচ্ছা*
🌙ঈদ মুবারক🌙
تقبل الله منا ومنكم،
كل عام وانتم بخير
"আল্লাহ আমাদের
ও আপনাদেরকে
কবুল করুন"

🌹
#ঈদমোবারক

24/05/2026

দেশে প্রথমবার ধ'র্ষ'ণ মামলার রায়, যুবকের মৃ'ত্যু'দ'ণ্ড।
©মাছরাঙ্গা টেলিভিশন

নিজে নিজে ১৫২০ টাকায় মেডিকেল ভিসা পাওয়ার সহজ টিপস 🇮🇳🏥আমি গত তিনবার ভারতীয় হাইকমিশনে ফাইল জমা দিয়ে নিজেই মেডিকেল ভিসা করে...
24/05/2026

নিজে নিজে ১৫২০ টাকায় মেডিকেল ভিসা পাওয়ার সহজ টিপস 🇮🇳🏥

আমি গত তিনবার ভারতীয় হাইকমিশনে ফাইল জমা দিয়ে নিজেই মেডিকেল ভিসা করেছি। কিভাবে করেছি তার বিস্তারিত নিচে দিলাম—

🍁 প্রথমে যে হাসপাতালে চিকিৎসা করাবেন, সেই হাসপাতাল থেকে AYUSH/Invitation Letter সংগ্রহ করুন।

🍁 এরপর অনলাইনে আবেদন( ব্রাইট ফ্লাই ট্রাভেলস) করে ছবি, স্বাক্ষরসহ সকল কাগজপত্র দিয়ে পুরো ফাইল সেট প্রস্তুত করুন।
কি কি কাগজ লাগবে, সেটা পিন কমেন্টে দেয়া থাকবে।

🍁 পুরো সেটের একটি ফটোকপি করুন। মূল কপিগুলো নিজের কাছে রাখবেন, আর ফটোকপি সেট জমা দিবেন।

🍁 এর জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে না। সরকারি ছুটি ছাড়া যেকোনো দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফাইল জমা নেয়। যে কেউ ফাইল জমা দিয়ে আসতে পারবেন।

🍁 জমা দিতে হবে ভারতীয় হাইকমিশনে।
ঠিকানাঃ Plot No. 1, 3 Park Road, Baridhara, Dhaka-1212

🍁 বর্তমানে শুধুমাত্র মেডিকেল ও ডাবল এন্ট্রি ভিসার আবেদন গ্রহণ করা হচ্ছে।

🍁 প্রতিদিন জমা হওয়া আবেদন যাচাই করে তারা ফোন করে। সিরিয়াল ছাড়াও কিছু বিশেষ বিষয় গুরুত্ব পায়, তাই কেউ ৫–৭ দিনের মধ্যেও কল পেতে পারেন। জরুরি প্রয়োজন মনে না হলে অনেক সময় ফোন করে না।
ফোন পেলে মূল কাগজপত্র ও পাসপোর্ট নিয়ে IVAC যমুনায় জমা দিতে হবে। তখন ভিসা ফি জমা দিতে হবে।

🍁 জরুরি চিকিৎসা প্রয়োজন হলে আলাদা একটি আবেদন লিখে দিন। সেখানে রোগের বিস্তারিত ও পূর্বে ভারতে চিকিৎসা নিয়েছেন কিনা উল্লেখ করবেন।
সাথে চিকিৎসার ডকুমেন্টস ই-মেইল করতে পারেন—

📧 [email protected]

🍁 যে হাসপাতাল থেকে Appointment ও Invitation Letter নিয়েছেন, তাদের International Desk থেকে হাইকমিশনে একটি ই-মেইল করার অনুরোধ করতে পারেন। এতে দ্রুত কল পাওয়ার সম্ভাবনা বাড়ে।

👉 এখন মূলত দুইভাবে আবেদন করা যায়—
১️⃣ সরাসরি হাইকমিশনে ফাইল জমা দিয়ে
২️⃣ এজেন্সি থেকে স্লট কিনে সরাসরি IVAC-এ জমা দিয়ে

📌 IVAC প্রসেসঃ

🔹 ৪০ নম্বর কাউন্টারে ফাইল ভেরিফাই করা হয়—এম্বাসি থেকে সত্যিই কল এসেছে কিনা তা যাচাই করে।

🔹 ৩৯ নম্বর কাউন্টারে প্রতি ফর্ম ১৫২০ টাকা জমা দিতে হয়।

🔹 ৩৮ নম্বর কাউন্টারে কিছু সময় নেয়, তাই ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে।

🔹 এরপর ফিঙ্গারপ্রিন্টের জন্য সিরিয়াল নেয়া হয়। প্রবেশমুখে সিকিউরিটি বুথ থেকে সিরিয়াল নম্বর দেয়।

🍁 একবার ফিঙ্গারপ্রিন্ট দিলে তা ৫ বছর ডাটাবেজে সংরক্ষণ থাকে। তাই আগে ভারত ভ্রমণ করে থাকলে আবার ফিঙ্গারপ্রিন্ট নাও লাগতে পারে।

🍁 ১২ বছরের নিচে ও ৭০ বছরের উপরে ব্যক্তির উপস্থিতি প্রয়োজন হয় না।

🍁 এটেনডেন্ট যে কেউ হতে পারে, তবে উপযুক্ত কারণ দেখাতে হবে।

সবশেষে একটা কথাই বলবো—
মেডিকেল ভিসা পাওয়া খুব কঠিন কিছু না, যদি আপনি জেনুইন পেশেন্ট হন। 😊

যে কোনো পরামর্শের জন্য কমেন্ট করতে পারেন...

মোহাম্মদ হাবিবুর রহমান
ব্রাইট ফ্লাই ওভারসিজ (ট্রাভেল এজেন্সি)
টাংগাইল সুপার মার্কেট (দ্বিতীয় তলা)
নিরালা মোড়, মেইন রোড, টাঙ্গাইল সদর, টাংগাইল।
✅ 01712-920024
+8801718695353

22/05/2026

২০ মে। ১৯২১ সালের ওই দিনে চাঁদপুরের মেঘনা ঘাটে সংঘটিত হয়েছিল উপমহাদেশের ইতিহাসের অন্যতম বর্বরোচিত ও নৃশংস হত্যাকাণ্ড। ব্রিটিশ ঔপনিবেশিক শাসকগোষ্ঠীর নির্মমতার শিকার হয়ে সেদিন প্রাণ হারিয়েছিলেন হাজার হাজার নিরীহ চা-শ্রমিক।

১৯ শতকের দিকে ব্রিটিশ শাসকেরা আসাম ও সিলেটের পাহাড়ি অঞ্চল পরিষ্কার করে চা শিল্প গড়ে তোলে। এই বাগানগুলোতে শ্রমের ঘাটতি মেটাতে ভারতের বিহার, উড়িষ্যা, মধ্যপ্রদেশ ও মাদ্রাজ অঞ্চলের দরিদ্র ও আদিবাসী জনগোষ্ঠীর মানুষকে "গাছ হিলায়েগা, পায়সা মিলেগা" বলে প্রলোভন দেখিয়ে নিয়ে আসা হয়। কিন্তু বাস্তবে তাদের জীবন অবরুদ্ধ হয়ে পড়ে চা বাগানের চার দেয়ালে। নামমাত্র পারিশ্রমিক হিসেবে দেওয়া হতো 'টি-টোকেন', যা বাগানের বাইরে সম্পূর্ণ অচল ছিল। ফলে একপ্রকার দাসত্বের জীবন বেছে নিতে বাধ্য হন এই শ্রমিকেরা।

দীর্ঘ ৭০ বছরের শোষণ ও নির্যাতনের পর, ১৯২১ সালে বিশ্বমন্দার অজুহাতে শ্রমিকদের দৈনিক মজুরি হ্রাস করে মাত্র ৩ পয়সা করা হয়। এই চরম অবমাননার মুখে এবং তৎকালীন অসহযোগ আন্দোলনের উদাত্ত আহ্বানে উদ্বুদ্ধ হয়ে প্রায় ৩০ হাজার চা-শ্রমিক একযোগে বিদ্রোহ ঘোষণা করেন। তাদের স্লোগান ছিল "মুল্লুক চলো" (নিজ দেশে চলো)। ​ব্রিটিশ প্রশাসন ও বাগান মালিকদের যৌথ ষড়যন্ত্রে ট্রেন ও স্টিমার চলাচল বন্ধ করে দেওয়া হলেও, শ্রমিকেরা পায়ে হেঁটেই রওনা হন। দীর্ঘ এক সপ্তাহ ধরে শত শত মাইল পথ পাড়ি দিয়ে নারী, শিশু ও বৃদ্ধসহ হাজার হাজার ক্ষুধার্ত শ্রমিক চাঁদপুরের মেঘনা ঘাটে এসে পৌঁছান।

​১৯ মে, জাহাজে উঠার সময় আকস্মিকভাবে শ্রমিকদের ওপর সশস্ত্র হামলা চালানো হয় এবং জাহাজের পাটাতন সরিয়ে দিয়ে বহু মানুষকে নদীতে ডুবিয়ে মারা হয়। ​২০ মে, গভীর রাতে চাঁদপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে যখন ক্লান্ত-শ্রান্ত শ্রমিকেরা নিদ্রামগ্ন ছিলেন, তখন ব্রিটিশ প্রশাসনের নির্দেশে গোর্খা সৈন্যরা উন্মুক্ত বেয়নেট ও আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। নির্বিচারে চালানো এই গণহত্যায় নিহত হাজার হাজার শ্রমিকের লাশ মেঘনা নদীতে ভাসিয়ে দেওয়া হয়। বাকিদের জোর করে আবারও বাগানের দাসত্বে ফিরিয়ে নেওয়া হয়।

এই আন্দোলনের পেছনে তৎকালীন বৃহত্তর রাজনৈতিক দলগুলোর পরোক্ষ আহ্বান ছিলো। তবে এই নৃশংসতার বিরুদ্ধে একমাত্র তীব্র প্রতিবাদ গড়ে তোলে 'আসাম বেঙ্গল রেলওয়ে'র শ্রমিক সংগঠন। দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্তের নেতৃত্বে একটানা আড়াই মাস ধর্মঘট পালন করার অপরাধে প্রায় ৫,০০০ রেল-কর্মচারীকে চাকরিচ্যুত হতে হয়েছিল। ​আজ এক শতাব্দীরও বেশি সময় পেরিয়ে গেছে। মেঘনার জল চা-শ্রমিকদের রক্তে রঞ্জিত হওয়ার ইতিহাস আমাদের পাঠ্যপুস্তকে লেখা হয়নি।। ইতিহাসের পাতায় উপেক্ষিত এই বীর শ্রমিকদের আত্মত্যাগের উত্তরাধিকার আমরা বহন করি। অধিকার আদায়ের লড়াই আমরা চিরকাল লড়ব।

#চাঁদপুর #চা_শ্রমিক #অধিকার
#বাংলাদেশ

ঢাকা-ভূঞাপুর বিআরটিসি বাস চলাচল শুরু হবে ২১ মে💥বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) কতৃক পরিচালিত বিআরটিসি এসি বাস ...
20/05/2026

ঢাকা-ভূঞাপুর বিআরটিসি বাস চলাচল শুরু হবে ২১ মে💥

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) কতৃক পরিচালিত বিআরটিসি এসি বাস সার্ভিস, ঢাকা মেডিকেল থেকে টাঙ্গাইল (ভূঞাপুর) রুটে নিয়মিত যাতায়াত করবে।

উদ্বোধনের তারিখ, সময় ও স্থান : ২১ মে ২০২৬ ইং, বৃহস্পতিবার বিকেল ৫ ঘটিকায়, কল্যাণপুর বিআরটিসি বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রে।

অতঃপর বাসটি সন্ধ্যা ৬ টায় ঢাকা মেডিকেলের জরুরী বিভাগের সামনে থেকে ছেড়ে আসবে ভূঞাপুরের উদ্দেশ্যে।

ঢাকাতে অবস্থানরত সকলকেই, কল্যাণপুর বিআরটিসি বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রে উদ্বোধন কার্যক্রমে থাকার বিশেষভাবে অনুরোধ রইলো।

ঢাকা মেডিকেল: ছাড়ার সময় সন্ধ্যা ৬ টা।
ভূঞাপুর (নলীন বাজার): ছাড়ার সময় ভোর ৫ টা।

[ টিকেট বুকিং করতে যোগাযোগ করুন 01616-377366]
তত্ত্বাবধায়ক এন্ড ম্যানেজিং Rubel Talukder


ব্রাইট ফ্লাই ট্রাভেলস

18/05/2026

𝐁𝐢𝐬𝐦𝐢𝐥𝐥𝐚𝐡𝐢𝐫 𝐑𝐚𝐡𝐦𝐚𝐧𝐢𝐫 𝐑𝐚𝐡𝐞𝐞𝐦
আসসালামু আলাইকুম
✅✅"সততা ব্যবসায়ের মূলধন "✅✅
🚀🚀💥ফেয়ার নিন, যাচাই করে দেখুন।💥🚀🚀🌹🌹
শুক্রবার ও শনিবার সহ সব সময় এই সকল এয়ারলাইন্স বিমান টিকেটের তারিখ পরিবর্তন করতে আমাদের সাথে যোগাযোগ করেন।

✈ Biman Bangladesh Airlines (BG)
✈ US bangla Airlines (BS)
✈ Flydubai Airlines (FZ)
✈ Singapore Airlines (SQ)
✈ Airarabia Airlines (G9)
✈ Salam Airlines. (OV)
✈ Turkish Airlines (TK)
✈ Saudia Airlines (𝐒𝐕)
✈ Qatar Airways (QR)
✈ Jazira Airways (J9)
✈ Emirates Airways (EK)
✈ Gulf air . (GF)
✈ Batik air Malindo Airlines (OD)

✈️ ব্রাইট ফ্লাই ট্রাভেলস ✈️
📞 যোগাযোগ করুনঃ
+8801712920024 (WhatsApp)
wa.me/+8801718695353
মোহাম্মদ হাবিবুর রহমান (CEO)
+8801713497863

Email: [email protected]

 #হায়রে_চোরঢাকার বিভিন্ন এরিয়ার রাস্তায় ট্রাফিক আইন মানাতে এআই ক্যামেরা লাগিয়েছিল পুলিশেরা।এই ক্যামেরাগুলো সাধারণত বাইরে...
14/05/2026

#হায়রে_চোর
ঢাকার বিভিন্ন এরিয়ার রাস্তায় ট্রাফিক আইন মানাতে এআই ক্যামেরা লাগিয়েছিল পুলিশেরা।

এই ক্যামেরাগুলো সাধারণত বাইরের দেশের রাস্তায় লাগানো থাকে। ট্রাফিক আইন মানাতে ক্যামেরাগুলো বেশ কাজেও দেয়।

তাই বাংলাদেশের রাস্তায় দূর্ঘটনা কমাতে ট্রাফিক পুলিশরাও কয়েকটা রোডে ক্যামেরাগুলো লাগিয়েছিল।

এই ক্যামেরাগুলো এতটাই দক্ষ যে কোন গাড়িচালক হেলমেট না পড়লে কিংবা কোন ট্রাফিক আইন অমান্য করলে ক্যামেরাটা সাথে সাথে সেই গাড়ির নাম্বার প্লেটের ছবি তুলে ফেলবে।

তারপর সেই গাড়ি যার নামে নিবন্ধন করা সেই মালিকের মোবাইল নাম্বারে জরিমানার মেসেজ নোটিশ আকারে পাঠিয়ে দিবে।

যে গাড়িচালক আইন অমান্য করেছিল সে হয়তো মনের খুশিতে মজমাস্তি করেই বাসায় যাবে, কিন্তু বাসায় যাওয়ার আগেই জরিমানার নোটিশ মোবাইলে চলে যাবে। কি নিয়ম ভঙ্গ করেছে চাইলে সেটার ভিডিও ও সে দেখতে পারবে।

ট্রাফিক আইন অমান্য করার কারণে গাড়িচালককে এই মামলাটা যদি পুলিশ দিতো তাহলে পুলিশ হয়তো ঘুষ খেয়ে ছেড়ে দিতে পারতো। অথবা কোন রাজনৈতিক নেতা কিংবা সহসভাপতি কল দিলে বাধ্য হয়েই ছেড়ে দিতে হতো।

কিন্তু এআই ক্যামেরার কারণে সেটা আর পারবে না।

এই জরিমানাটা নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করতেই হবে। না করলে আরও বেশি জরিমানা জমতে থাকবে।

এভাবে প্রতিটা ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্সে ১২ পয়েন্ট করে থাকবে। আইন ভাঙতে ভাঙতে যদি ১২ পয়েন্ট শেষ করে ফেলে তাহলে তার লাইসেন্সটাও বাতিল হয়ে যাবে।

বিদেশের মতো এই নিয়মটা মাত্র কয়েক মাস চললেই সব গাঁজাখোর গাড়ি চালকরা একদম সোজা হয়ে যাবে , রাস্তার দূর্ঘটনাও কমে যাবে। এমনকি ট্রাফিক পুলিশরাও আর ঘুষ খেয়ে নিজেদের পকেট ভারি করতে পারবে না।

এই মহৎ উদ্দেশ্য নিয়েই ট্রাফিক বিভাগের লোকজন বাংলামোটর, কারওয়ান বাজার এবং বিজয় সরণিসহ ৮ টা জায়গায় এআই ক্যামেরাগুলো লাগিয়েছিল। কিছুদিন পরই আরও ৩০ টা জায়গায় লাগানোর কথা ছিল।

কিন্তু ক্যামেরাগুলো লাগানোর একদিন পরই ৩০০ ফিটসহ কয়েকটা জায়গা থেকেই ক্যামেরাসহ সব যন্ত্রপাতি চুরি করে নিয়ে গেছে।

একটাবার চিন্তা করুন আমাদের জনগণের ভালোর জন্যে ক্যামেরা লাগানো হয়েছিল অথচ সেই ক্যামেরাই চুরি করে নিয়ে গেছে।

এখন ট্রাফিক বিভাগের লোকজন চিন্তায় পড়ে গেছে বাকি ক্যামেরাগুলো লাগাবে কিনা। যদি সেগুলোও চুরি করে নিয়ে যায় তাহলে দেশের কোটি কোটি টাকা লস হয়ে যাবে।

অবস্থাটা এমন যে- ক্যামেরা পাহারা দেয়ার জন্যেই হয়তো একজন পুলিশ নিয়োগ দিতে হবে।

দেশে কোনকিছু হলেই সবসময় আমরা সরকারের সমালোচনা করি, গা*লি দেই, অথচ যখন একটা ভালো উদ্যেগ নেয়া হয়েছে তখন সেই যন্ত্রপাতিই জনগণরা চুরি করে নিয়ে গেছে।

শত শত খারাপের মধ্যে আপনি জনগণের জন্যে একটু ভালো কিছু করতে চাইবেন কিন্তু পারবেন না কারণ এদেশে শুধু নেতারাই চোর না, জনগণরাও চোর।

সুযোগ পেলে এরা ম্যানহোলের ঢাকনা চুরি করে নেয়, রাস্তার লাইট চুরি করে নেয়, ক্যামেরা চুরি করে নেয়। এমনকি ৫০০ টাকার বিনিময়ে নিজের মূল্যবান ভোটটা বিক্রি করে দিতেও দুইবার ভাবে না।

অথচ আমরাই আবার আফসোস করে বলি- আমাদের দেশটা কেন ঠিক হয় না, কেন ইউরোপ-আমেরিকার মতো হয় না?

হবে কিভাবে? এদেশের জনগণরা তো সামান্য কয়টাকার ম্যানহোলের ঢাকনার লোভই সামলাতে পারে না।

দেশের এতসব দুর্নীতি ,রাস্তাঘাটে এক্সিডেন্টে শতশত মানুষকে মরতে দেখার পর আপনার মনঃক্ষুণ্ণ হয়, কষ্ট পান।

তারপরও আপনি হয়তো মনে মনে সামান্য একটু আশায় থাকেন, ভাবেন- হয়তো এই দেশটা একদিন পরিবর্তন হবে, হয়তো আরেকটু ভালো হবে।

কিন্তু দিনশেষে সে সামান্য আশাটুকুও আর পূরণ হয় না।

কারণ যে দেশের জনগণরাই নিজেদের ভালো চায় না সে দেশ কোনদিন পরিবর্তন হবে না, কোনদিনও না।

ভিসা আবেদন প্রক্রিয়ায় জাল কাগজপত্র প্রতিরোধ ও তথ্য যাচাই আরও সহজ ও নিরাপদ করতে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্...
13/05/2026

ভিসা আবেদন প্রক্রিয়ায় জাল কাগজপত্র প্রতিরোধ ও তথ্য যাচাই আরও সহজ ও নিরাপদ করতে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এখন থেকে ভিসা আবেদনের জন্য ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি সার্টিফিকেট, ইনভেস্টমেন্ট সার্টিফিকেটসহ সংশ্লিষ্ট আর্থিক নথিতে বাধ্যতামূলকভাবে QR কোড সংযুক্ত থাকবে, যাতে দূতাবাস ও ভিসা সেন্টার সহজেই তথ্য যাচাই করতে পারে।

এ উদ্যোগের মাধ্যমে—
🗣️ জাল ডকুমেন্ট প্রতিরোধ হবে।
🗣️ যাচাই প্রক্রিয়া হবে দ্রুত ও নির্ভুল।
🗣️ আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ব্যাংকিং ডকুমেন্টের গ্রহণযোগ্যতা আরও বাড়বে।

সচেতন থাকুন, সঠিক তথ্য ব্যবহার করুন।

#বাংলাদেশ_ব্যাংক

*Re-Issue (Date Change) Available in All Airlines*✈️🇸🇦 Saudi Airlines✈️🇧🇩 US Bangla Airlines/ Biman Bangladesh Airlines✈...
13/05/2026

*Re-Issue (Date Change) Available in All Airlines*

✈️🇸🇦 Saudi Airlines
✈️🇧🇩 US Bangla Airlines/ Biman Bangladesh Airlines
✈️🇶🇦 Qatar Airways
✈️ 🇦🇪 Emirates Airlines/ Air Arabia/ Fly Dubai
✈️🇹🇭 Thai Airways
✈️🇲🇾 Malaysia Airlines/ Batik Air/ Air Asia
✈️🇰🇼 Kuwait Airlines/ Jazeera Airways
✈️ 🇱🇰 Sri lankan Airlines
✈️🇴🇲 Oman Airlines/Salam Airlines

Mohammed Habibur Rahman
Muhammad Habibur Rahman

10/05/2026

Address

Tangail
1900

Alerts

Be the first to know and let us send you an email when ব্রাইট ফ্লাই ট্রাভেলস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ব্রাইট ফ্লাই ট্রাভেলস:

Share

Category