Al Raiyan Air International

Al Raiyan Air International 444/1, Shahinbag, Tejgaon, Dhaka

05/06/2025

৫ ও ৬ জুন — আরাফার দিন: দোয়ার শ্রেষ্ঠ সময়

এই দুইদিন, বিশেষ করে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত, নিজেকে একটু আলাদা করে ফেলুন। নিজের ঘরে, নিজের মনে—আল্লাহর কাছে নিজেকে বিলীন করে দিন। আজ আরাফার দিন, দোয়া কবুলের শ্রেষ্ঠতম মুহূর্ত।

যা কিছু হালাল, যা কিছু আপনার হৃদয়ের চাওয়া—সব চেয়ে নিন আল্লাহর কাছে। এমনকি জুতার ফিতাও যদি প্রয়োজন হয়, তাও চেয়ে নিন। মনে রাখবেন, আল্লাহ ছাড়া এই দুনিয়ায় কেউ স্থায়ী নয়। আপনি যাকে আজ সবচেয়ে আপন ভাবছেন, সে হয়তো আগামীকাল আর পাশে থাকবে না।

তাই দোয়ার দরজা খুলে দিন। মন খুলে, কান্না ভেজা হৃদয়ে আল্লাহর কাছে হাত তুলুন। আপনার জীবনের সব ইচ্ছা, সব স্বপ্ন আজ বলুন সেই শ্রোতার কাছে, যিনি কখনো ফেরান না।

আর এক দোয়াকে বারবার পড়ুন, যতবার সম্ভব:

“লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ও হুয়া ‘আলা কুল্লি শাইইন ক্বদীর”

এই দোয়াটি এমন এক দোয়া, যে দোয়াটি সব নবী-রাসূলেরা পড়েছেন। এটি শ্রেষ্ঠ দোয়াগুলোর একটি। তাই আল্লাহর কাছে কিছু চাইবার আগে অন্তত ২০-৩০ বার এ দোয়াটি পড়ে নিন। সম্ভব হলে আরও বেশি পড়ুন। যতটা বেশি পড়বেন, ততই কল্যাণ লাভ করবেন।

বাসে হোন, রিকশায়, অফিসে, কিংবা বাসায়—যেকোনো স্থানে, (শুধু ওয়াশরুম ছাড়া) মনে মনে এই দোয়াটি জপতে থাকুন। আল্লাহর ধ্যানে ডুবে যান।

আরাফার এই কয়েক ঘণ্টা আপনার জীবন বদলে দিতে পারে। হয়তো এটাই হতে পারে আপনার জীবনের মোড় ঘোরানো মুহূর্ত।

কে জানে, পরের আরাফায় আপনি থাকবেন কিনা। তাই আজ, এখন থেকেই শুরু করুন দোয়া।

হাত তুলুন, মন খুলুন, আর চেয়ে নিন, আজ দোয়ার দিন।।

01/03/2025

জরুরী পোস্ট।
রমজান মাসে সারাদেশে গণ-ডা'কা'তি'র পরিকল্পনা করতে পারে দূ'র্বৃ'ত্ত'রা। তারাবির নামাজের সময় রাত ৮টা থেকে ১০ টার মধ্যে ডা'কা'তি'র প্রস্তুতি নিতে পারে তারা। এই সময়ে পুরুষরা মসজিদে তারাবির নামাজে ব্যস্ত থাকবে-তখন বাসা বাড়ী পুরুষ শূন্য থাকবে,। বাসা বাড়ীতে ডা'কা'তির ফাঁকে একাধিক হ'ত্যা'কা'ন্ড এবং নারী ধ'র্ষ'নে'র ঘটনা ঘটানোর চেষ্টা করতে পাড়ে দূ'র্বৃ'ত্ত'রা।

তারাবির নামাজের সময় মসজিদে মোবাইল ফোন সাথে রাখুন। বাসা বাড়ীতে মহিলাদের কে সতর্ক থাকতে বলুন,।

সবাই সতর্ক থাকুন- নিরাপদে থাকুন।

---- কপি পোষ্ট

04/04/2024

“মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়, তারাতো ঠিকমতো কথাই বলতে জানেনা"............ রবীন্দ্রনাথ।

বিপরীতে যাঁর দানকৃত ৬০০ একর জমির উপর আজকের

📌 ঢাকা বিশ্ববিদ্যালয়,
📌 ঢাকা মেডিকেল কলেজ,
📌 বুয়েটের মতো

দেশের নামকরা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে আছে, সেই শ্রদ্ধেয় স্যার সলিমুল্লাহ সাহেবের মৃত্যুবার্ষিকীতে এইসব প্রতিষ্ঠানে কোন আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়নি।

অন্যদিকে তৎকালীন সময়ে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাঙালি বিদ্বেষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় বিরোধীতার কথা কমবেশি সবারই জানা। রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় শুধু কঠোরভাবে বিরোধিতা করেই ক্ষান্ত হননি বরং তিনি ব্রিটিশদের সাথে রীতিমতো দেন-দরবার করেছিলেন যাতে ঢাকায় বিশ্ববিদ্যালয় না করা হয়। সেসময় রবীন্দ্রনাথ এক অনুষ্ঠানে দাম্ভিকতার সাথে বলেছিলেন “মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়, তারাতো ঠিকমতো কথাই বলতে জানেনা!” অন্যত্র এক অনুষ্ঠানে এদেশের মানুষকে তীব্রভাবে কটাক্ষ করে রবী ঠাকুর বলেছিলেন “সাত কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছো বাঙালী করে মানুষ করোনি”। অথচ সেই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, মৃত্যুদিন, সাহিত্য উৎসবসহ আরো অনেক আয়োজন ধুমধামের সাথে পালন করা হয়।

আর যে বঙ্গসন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রূপকার সেই নবাব স্যার সলিমুল্লাহকে আজকের শিক্ষার্থীদের অনেকেই চেনাতো দূরের কথা নামটাও জানেনা। আমরা এতোটা অকৃতজ্ঞ যে বলতেও লজ্জা লাগে!

মুক্তিযুদ্ধের ইতিহাস জানানোর সাথে সাথে এইসব ইতিহাস ও জানাতে হবে নতুন প্রজন্ম কে।
⚖️

15/03/2024
13/03/2024

উত্তর কোরিয়ার ৭৩% মানুষ ধর্মহীন, ১৩% চন্ডোইজম, ১২% শামানিজম, ১.৫% বৌদ্ধধর্ম, ০.৫% অন্যান্য। ওখানকার মানুষের ইসলাম ধর্মের জীবনাচরণ সম্পর্কে ধারণা নেই।

একবার এক বাঙালি মুসলমান কোরিয়ায় বেড়াতে গেলে ওখানকার এক নাগরিকের সাথে তার বন্ধুত্ব হয়। তখন তিনি বাঙালি বন্ধুকে খেতে বললে, বাঙালি বন্ধুটি বলেন, আমি রোজা আছি। কোরিয়ান বন্ধু জিজ্ঞেস করলো, রোজা কি?
প্রতিউত্তরে বাঙালি বন্ধুটি বললো, রোজা মানে উপোস থাকা। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কিছু না খাওয়া। তখন কোরিয়ান নাগরিক বললো, তোমরা তো গোপনে খেতে পারো। বাঙালি মুসলমান বললো, গোপনে খেলেও আল্লাহ দেখে।

তখন ঐ লোক অবাক হয়ে বলে, তোমরা আল্লাহর ভয়ে গোপনেও খাওনা! তাহলে তো মনে হয়, তোমাদের দেশে কোন জেলখানা নেই, কোন দুর্নীতি নেই, খাদ্যে ভেজাল নেই, ওজনে কম নেই, কেউ কাউকে ঠকায় না, কেউ মিথ্যা বলে না, কোনো অপরাধ নেই, অনৈতিক কোন কার্যক্রম নেই, শান্তি আর শান্তি! কারণ যে জাতি আল্লাহর ভয়ে গোপনেও পানাহার করে না সেখানে তো কোন অপরাধ হতে পারে না।

বাঙালি মুসলমান বন্ধু বাকরুদ্ধ!
(কপিকৃত)

Address

444/1, Shahinbag, Nakhalpara
Tejgaon
1215

Telephone

01711520525

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Raiyan Air International posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category