Visa Hut Tours & Travels

  • Home
  • Visa Hut Tours & Travels
Directions

Visa Hut Tours & Travels This is a visit visa consultation firm.

12/01/2021

দেশে প্রথমবারের মতো চট্টগ্রাম থেকে সরাসরি সেন্টমার্টিন রুটে নিয়মিত পর্যটক নিয়ে যাবে বিলাসবহুল প্রমোদতরী এমভি ব...

29/08/2019

Number of Vacancies: 04

Job Description / Responsibility

• Provide accurate counseling direct & over the phone.
• Meet & Greet clients make and receive phone calls.
• Assist in administering and executing all the official activities.
• Prepare necessary documents, fill out forms, and maintain files and records.
• Receive and reply emails, carry out marketing and promotions via online.
• Necessary training will be provided.
• Fresher’s can apply for the jobs.

Job Nature
Full-time

Educational Requirements
• A level/Diploma completed / Bachelor.
• A level Completed and Bachelor completed students are strongly encouraged to apply.

Additional Job Requirements
• Must have good command over English and proficiency in using Computer and Internet (MS Word, Excel, typing, emailing, researching etc.).
• Must be well dressed, presentable, smart, matured, well organized and punctual.
• Must have excellent phone manners and a lot of patience.
• Able to work under minimum supervision.
• Must have a `Can Do Attitude`.
• Must have good communication and interpersonal skills.

Job Location
Dhaka

Salary Range

Negotiable

Other Benefits

• 2 Half Festival Bonuses (Condition may Apply)
• Office will provide mobile phone bill.
• Good Performance benefits.
• Attractive commission.

Applicant must enclose his/her Photograph with CV.
Applicants are requested to mention the post, location for which they are appealing for.
Address: RH HOME CENTER,74/B/1, LEVEL-1, 140, GREEN ROAD,DHAKA-1215.
Email: [email protected]

🇱🇷️Celebrate your Christmas and New year with your dearest one in USA !!! 🎉🎊  আপনি কি ব্যবসায়ী , চাকরিজীবী নাকি Student ...
03/11/2018

🇱🇷️Celebrate your Christmas and New year with your dearest one in USA !!! 🎉🎊

আপনি কি ব্যবসায়ী , চাকরিজীবী নাকি Student ? আপনার কি এশিয়ার কিছু দেশ এ Visit করা আছে? এশিয়ার বাইরের উন্নত দেশগুলো ঘুরতে যেতে চান ? এখন USA-তে ঘুরতে যাওয়ার স্বপ্ন দেখছেন ? আপনার সেই স্বপ্নকে বাস্তব এ রুপ দিতে পাশে আছে Visa Hut Tours & Travels.ভিসা হবে ৫ বছর এর Multiple . অর্থাৎ একবার ভিসা হলে পরবর্তী ৫ বছর পর্যন্ত যতবার খুশি ততবার USA – তে Visit করা যাবে এবং একসাথে ৬ মাস অবস্থান করা যাবে। Apply করা যাবে স্বপরিবার এ।

Required documents list:

১। Valid Passport for all applicant (at least six month validity).
২। Bank Statement (বিগত ৩ মাসের), ও ব্যাংক সলভেন্সী,
৩। ব্যবসায়ীদের জন্যে ট্রেড লাইসেন্স ইংরেজীতে অনুবাদ সহ নোটারী কপি,
৪। চাকুরীজীবীদের জন্যে অফিস থেকে এনওসি লেটার ( No objection certificate),
৫। কোম্পানী প্যাড ও ভিজিটিং কার্ড,
৬। অফিসের আইডি কার্ডের কপি (চাকুরীজীবী দের জন্যে),
৭। ছবি,(২/২)
৮। সাথে Spouse থাকলে ম্যারিজ সার্টিফিকেট।
৯। বাচ্চা থাকলে বার্থ সার্টিফিকেট ও স্কুলের আইডি কার্ড কপি।
১০। এসেট ভ্যালুয়েশন সার্টিফিকেট।

ঢাকা-কলকাতা-ঢাকা ননস্টপ মৈত্রী এক্সপ্রেস ট্রেনে ভ্রমণের যাবতীয় তথ্যাদিমৈত্রী এক্সপ্রেস ঢাকা থেকে কলকাতা সপ্তাহে ৪ দিন যা...
03/09/2018

ঢাকা-কলকাতা-ঢাকা ননস্টপ মৈত্রী এক্সপ্রেস ট্রেনে ভ্রমণের যাবতীয় তথ্যাদি
মৈত্রী এক্সপ্রেস ঢাকা থেকে কলকাতা সপ্তাহে ৪ দিন যায়, বুধবার, শুক্রবার, শনিবার এবং রবিবার। ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে সকাল ৮:১৫ সময়ে ছেড়ে কলকাতা চিতপুর স্টেশন এ পৌঁছায় বিকাল ৪টায়।

কলকাতা থেকে ঢাকা আসে সপ্তাহে ৪ দিন। সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং শনিবার। কলকাতা চিতপুর স্টেশন থেকে ছাড়ে সকাল ৭:১০ সময়ে আর ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছায় বিকাল ৪:০৫ সময়ে।

ভাড়ার হারঃ-

* ঢাকা টু কলকাতা :

AC কেবিনের প্রতি সিট = ২৫২২ টাকা + ৩৭৮ টাকা (ভ্যাট) + ৫০০ টাকা ট্রাভেল ট্যাক্স = ৩৪০০ টাকা

AC চেয়ার = ১৭৪৮ টাকা + ২৫২ টাকা ( ভ্যাট ) + ৫০০ ট্রাভেল ট্যাক্স = ২৫০০ টাকা

* কলকাতা টু ঢাকা :

AC কেবিনের প্রতি সিট = ২০১৫ রুপি

AC চেয়ার = ১৩৪৫ রুপি

* শিশুদের জন্য ৫০% ডিস্কাউন্ট প্রযোজ্য হবে যদি ১ থেকে ৫ বছরের মধ্যে বয়স হয়ে থাকে। পাসপোর্ট অনুসারে বয়স নির্ধারিত হবে।

* সিংগেল কেবিনে ৩ টি সিট, এবং ডাবল কেবিনে ৬ টি সিটের টিকিট দেয়া হয়।

টিকিট সংগ্রহের পদ্ধতি

* ঢাকা টু কলকাতা এর টিকিট কাটতে হবে “কমলাপুর রেল স্টেশন” ও “চট্টগ্রাম রেল স্টেশন” গিয়ে। ঢাকা-কলকাতা মৈত্রী ট্রেনের টিকিট আর কোথাও বিক্রয় হয় না।

* প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টিকিট দেয়া হয়।

* যাত্রার ২৯ দিন আগ থেকে অগ্রিম টিকিট সংগ্রহ করা যাচ্ছে।

* প্রত্যেক টিকেটের জন্য কাউন্টারে পাসপোর্টের মূলকপি (কোনো ফটোকপি গ্রহনযোগ্য নয়) দেখিয়ে ফরম নিতে হবে। এসময় ফরমে সিরিয়াল নাম্বার লিখে দেয়া হবে। তারপর ফরমটি পূরন করে অপেক্ষা করতে হবে। সিরিয়াল অনুযায়ী ডাকা হবে টিকিট নেয়ার জন্য।

* ভিসা না থাকলেও টিকিট দেয়া হয় কাউন্টার থেকে। তবে ফিরতি টিকিটের জন্য ভিসা আবশ্যক।

* টিকিট ফেরত: যাত্রা শুরুর ১২০ ঘণ্টা পূর্বে ফেরতের ক্ষেত্রে সার্ভিস চার্জ বাবদ ২৫ টাকা, ১২০ ঘণ্টার কম ও ৯৬ ঘণ্টার বেশি সময়ের ক্ষেত্রে সার্ভিস চার্জ বাবদ ৫০% ভাড়া কর্তনযোগ্য হবে প্রতি টিকিটে।

৯৬ ঘণ্টার কম ও ৭২ ঘণ্টার বেশি সময়ের ক্ষেত্রে সার্ভিস চার্জ বাবদ টিকিটের মূল্যের ৭৫% টাকা কর্তনযোগ্য। অন্যান্য ক্ষেত্রে কোনো মূল্য ফেরতযোগ্য নয়।

* কলকাতা টু ঢাকা ট্রেনের টিকিট কমলাপুর রেল স্টেশন থেকে কাটতে পারবেন। মোট টিকিটের ২০% টিকিট দেয়া হয় ঢাকা থেকে। আর বাকি ৮০% টিকেট কলকাতা কাউন্টার থেকে দেয়া হয়।

* কলকাতা টু ঢাকা এর টিকিট কাটতে হবে ডালহৌসীর “ফেয়ারলী প্লেস রেলওয়ে বিল্ডিং” অথবা চিতপুরের “কলকাতা টার্মিনাল” স্টেশনে গিয়ে। কলকাতা-ঢাকা ট্রেনের টিকিট আর কোথাও বিক্রয় হয় না।

* ফেয়ারলী প্লেসে সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত টিকিট দেওয়া হয়। আর কলকাতা স্টেশনে টিকিট দেয়া হয় বিকাল ৪ টা থেকে রাত ৯টা পর্যন্ত স্টেশনের ২য় তলায়।

মৈত্রী ট্রেনের ইমিগ্রেশন প্রক্রিয়া

ঢাকা থেকে কলকাতা যাওয়ার সময় –

* ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছানোর পর “ইমিগ্রেশন ফর্ম” সংগ্রহ করে সেটা পূরণ করুন।

* কলকাতা স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনে ভারতীয় ইমিগ্রেশনের ডিসএমবারকেশন কার্ড বা অবতরণপত্র বিতরণ করা হবে। সেটি পূরন করবেন। ফরমে ঠিকানা ও ফোননম্বরের জায়গায় আপনার হোটেলের ঠিকানা ও ফোন নম্বর দিবেন। তবে যারা আত্মীয়ের বাসায় উঠবেন তারা আত্মীয়ের পুরো নাম, ঠিকানা ও ফোন নাম্বার দিবেন।

* ট্রেন থামার পর দ্রুত ইমিগ্রেশন লাইনে দাঁড়ান। এ সময় ভারতীয় কাস্টমসের পক্ষ থেকে একটি Declaration ফরম দেয়া হবে। সেটি পূরন করবেন। ইমিগ্রেশন সম্পন্ন করার পর মালপত্র স্ক্যানিং মেশিনে তুলে তল্লাশি করিয়ে বের হওয়ার আগে পূরণকৃত ফরমটি জমা দিতে হবে।

* চাকুরীজীবীদের NOC সাথে রাখা আবশ্যক।

কলকাতা থেকে ঢাকা আসার সময় –

* সকাল ৫টার মধ্যে কলকাতা চিতপুর স্টেশনে পৌঁছাবেন।

* কলকাতা স্টেশনে প্রথম কাজ হল Declaration ফরম নিয়ে তা যথাযথভাবে পূরন করে ইমিগ্রেশনের লাইনে দাঁড়ানো।

* ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছানোর পর যাত্রীদের ইমিগ্রেশনের এমবারকেশন কার্ড বা আরোহণ পত্র বিতরণ করা হবে। এছাড়া কাস্টমস আনুষ্ঠানিকতার জন্য কেবিন যাত্রী ও চেয়ারকোচ যাত্রীদের জন্য আলাদা লাইন রয়েছে এই স্টেশনে।

ট্রাভেল ব্যাগ এর ওজন

একজন পূর্ণবয়স্ক ব্যক্তি ৩৫ কেজি পর্যন্ত মালামাল বিনা মাশুলে নিতে পারবেন দুটো লাগেজে। যদি বাচ্চা থাকে তবে তার জন্য ২০ কেজি পর্যন্ত বিনামাশুলে নিতে পারবেন সাথে।

৩৫ কেজির বেশি মালামালের ক্ষেত্রে, ৩৫ কেজি থেকে ৫০ কেজি হলে প্রতি কেজিতে ২ ডলার করে মাশুল দিতে হবে প্রতি কেজিতে। এবং ৫০ কেজির বেশি হলে প্রতি কেজিতে ১০ ডলার করে গুনতে হবে মাশুল।

ট্রেনে সম্মানিত যাত্রীদের সুবিধার্থে সংযোজিত খাবার গাড়ীতে হালকা খাবার ও পানীয়র ব্যবস্থা রয়েছে যা যাত্রী কর্তৃক নির্ধারিত মূল্য পরিশোধ সাপেক্ষে সরবরাহ করা থাকে। খাবারের মেনু ও মূল্যতালিকা খাবার গাড়ীতে প্রদর্শিত থাকে।

ভ্রমণকালীন সময়ে ট্রেন কোথাও অনির্ধারিত যাত্রাবিরতিতে দাঁড়িয়ে পড়লে ট্রেন থেকে ওঠা/নামা দন্ডনীয় অপরাধ। এরুপ চেষ্টাকারীকে রেলওয়ে পুলিশের আওতায় ধরিয়ে দেয়া হবে।

( Collected )

N.B : For India tour package assistance please contact with below address

চেন্নাইয়ের ভেলোরে চিকিৎসা করাতে চান? জেনে নিন ভেলোরের খুঁটিনাটি!প্রতি বছর বাঙালীরা চিকিৎসার জন্য ভিড় জমায় ভেলোর। যাকে আম...
25/07/2018

চেন্নাইয়ের ভেলোরে চিকিৎসা করাতে চান? জেনে নিন ভেলোরের খুঁটিনাটি!
প্রতি বছর বাঙালীরা চিকিৎসার জন্য ভিড় জমায় ভেলোর। যাকে আমরা ভেলোর বলে চিনি সেই হাসপাতালের আসল নাম হল “Christian Medical College & Hospital(CMC)”।এই হাসপাতালটি তামিলনাডুর ভেলোরে অবস্থিত। সেই কারনে আমাদের কাছে এই হাসপাতাল ভেলোর নামে বেশি পরিচিত। ভারতে চিকিতসা জগতে দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর, চেন্নাই ইত্যাদি স্থানের মহত্ব আমরা জেনে থাকলেও বাঙালীরা তামিলনাডুর ভেলোর কেই বোধহয় বেশি ভরসা করি। এটি হল ভেলোর এর বিখ্যাত CMC হসপিটাল। শুধুমাত্র পশ্চিমবঙ্গের বাঙালীরা নয়, বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ এই ভেলোরে চিকিৎসা করাতে যান। এতো বাঙালী এখানে যান বলে এখানে বাঙালী খাবারের অভাব হবে না।
এই খ্যাতির কারণ অবশ্যই এখানকার বিশ্বমানের চিকিতসা, উন্নত টেকনোলজি, যন্ত্রপাতি এবং অত্যাধুনিক প্যাথলজিোলজিসেই কারনেই বাংলাদেশ, পাকিস্তান সহ অনেক দেশ এমনকি প্রায়শই চিনের নাগরিকও এসে থাকেন এখানে চিকিৎসা করাতে। কিন্তু যারা ভাবছেন প্রথম বারের জন্য ওখানে চিকিৎসা করাতে যাবেন, তাদের আগে সবকিছু জেনেশুনে তারপর যাওয়া উচিত। নাহলে সেখানে গিয়ে বিপদে পড়তে পারেন। আজ আমরা আলোচনা করব সেখানে যাওয়ার ট্রেন, খরচ, থাকা-খাওয়া, মেডিসিন, এবং Appointment নিয়ে। সুতরাং যারা ভাবছেন ওখানে গিয়ে চিকিৎসা করাবেন তাঁরা জেনে নিন ভেলোরের খুটিনাটি।
যাবেন কিভাবে –
কলকাতা থেকে ভেলোরের দূরত্ব প্রায় ১৭১২ কিমি। ট্রেনে করে যেতে চাইলে আপনাকে কাটপাডি জংশনে (Katpadi Jn) নামতে হবে। হাওড়া থেকে কাটপাডি যাওয়ার অনেক ট্রেন পেয়ে যাবেন। সময় লাগবে ২৫ থেকে ২৯ ঘন্টার মতো। কাটপাডিতে নেমে অনেক গাড়ি পেয়ে যাবেন ভেলোর যাওয়ার জন্য। কাটপাডি থেকে ভেলোরের দূরত্ব প্রায় ৮ কিলোমিটারের মতো। ফ্লাইটে যেতে চাইলে আপনাকে নামতে হবে চেন্নাই এয়ারপোর্টে। চেন্নাই থেকে ভেলোর গাড়িতে লাগবে ২ ঘন্টার মতো। মানে ফ্লাইটে গেলে আপনার সময় লাগবে কমপক্ষে ৫ ঘন্টা।
Appointment –
অফলাইন এবং অনলাইন দুই ভাবেই এখানে appointment নেওয়া সম্ভব। মানে আপনি ওখানে যাওয়ার কিছুদিন আগে অনলাইনে CMC-র ওয়েবসাইটে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট করাতে পারেন অথবা সরাসরি ভেলোরে গিয়েও appointment করাতে পারেন। তবে যেহেতু অনেক দূর থেকে যাচ্ছেন তাই অনলাইন appointment করাই সবচেয়ে ভালো হবে। ওখানে গিয়ে appointment করালে অনেক বেশি দিন ওখানে থাকতে হবে। আর বেশিদিন থাকা মানে খরচ বেড়ে যাওয়া।
Online appointment –
অত্যন্ত ভীড় এর জন্য যে কোনো ডিপার্টমেন্টের প্রাইভেট appointment পেতে হলে কমপক্ষে ১৫ দিন থেকে ৩ মাস পর্যন্ত সময় লাগতে পারে। সেইজন্য ভেলোরে যাওয়ার ১৫ দিন থেকে ৩ মাস আগে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইলে আপনাকে আগে জানতে হবে আপনার এই রোগের জন্য কোন ডিপার্টমেন্টে চিকিৎসা করাতে হবে। সেই চিকিৎসার স্পেশালিষ্ট চিকিৎসক আপনাকে অনলাইনে বেছে নিতে হবে। অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইলে আপনাকে CMC ভেলোর এর অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। CMC ভেলোরের অফিসিয়াল ওয়েবসাইট হল –
Offline appointment –
ভেলোর এর মেন গেটে ঢুকলেই দেখতে পাবেন “Silver Gate For New Appointment ” বলে বড় করে লেখা রয়েছেন। সেখানে গিয়ে আপনি আপনার প্রবলেমটা জানালেই ওরা নির্দিষ্ট ডিপার্টমেন্টে appointment দিয়ে দেবে। তবে এক্ষেত্রে আপনি ৩ থেকে ৩০ দিনের মধ্যে প্রাইভেট appointment পেয়ে যাবেন। সুতরাং অফলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিলে আপনাকে অনেক ভেলোরে অনেক দিন থাকতে হতে পারে। তাই আমরা পরামর্শ দেব অফলাইনের ভরসায় না থেকে আগে থেকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট করিয়ে তবেই ভেলোরের উদ্দেশ্যে রওনা হোন। এতে আপনার টাকা এবং সময় উভয়ই বাঁচবে।
Appointment এর প্রকারভেদ –
অ্যাপয়েন্টমেন্ট মূলত দুই প্রকারের হয়ে থাকে। যেমন জেনারেল অ্যাপয়েন্টমেন্ট এবং প্রাইভেট অ্যাপয়েন্টমেন্ট।
General appointment –

আপনি যদি জেনারেল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকেন তাহলে জুনিয়ার ডক্টররা রুগী দেখে। সেই কারনে জেনারেল অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন অনেক কম সময়ে। জেনারেল অ্যাপয়েন্টমেন্ট অনলাইন বা অফলাইনে করা যায়। মোটামুটিভাবে ১ থেকে ৩ দিনের মধ্যে এই জেনারেল appointment পেয়ে যাবেন।
Private appointment –
আপনি যদি প্রাইভেট অ্যাপয়েন্টমেন্ট নেন তাহলে সিনিয়র ডক্টররা রুগী দেখেন। তবে এখান থেকে গেলে অবশ্যই প্রাইভেট appointment নেওয়া উচিত। সিনিয়ার ডাক্তাররা দেখলে চিকিৎসা ভালো হয়।
থাকবেন কোথায় –
ভেলোরে থাকার জন্য অনেক লজ পেয়ে যাবেন। ডাবল বা ট্রীপল বেডের রুম পেয়ে যাবেন ৩০০-৪০০ টাকা থেকে ১৫০০-২০০০ টাকায়। তবে চেষ্টা করবেন হাসপাতালের কাছাকাছি থাকার।
ফার্মেসি –
এখানে সাধারনত রোগীদের তিন মাসের জন্য মেডিসিন দিয়ে থাকে। এখান থেকে ঔষধ কিনে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। কারণ বাইরে সব মেডিসিন নাও পেতে পারেন।
CRISS Card –
এই হাসপাতালে পেমেন্টের জন্য এক ধরনের কার্ড পাওয়া যায়। এই কার্ড একবার বানিয়ে নিলে সেই কার্ডের মাধমেই সব ধরনের পেমেন্ট করতে পারবেন। এই কার্ড বানালে আপনার হায়রানি কিছুটা কম হবে। আপনার Hospital no ( Patient ID ) বললেই এই CRISS কার্ড বানিয়ে দেবে ৪০২ নম্বর কাউন্টারে। এবং পরবর্তীকালে এই কার্ড সংক্রান্ত যাবতীয় কাজ এই ৪০২ নম্বর কাউন্টারে এসে করতে পারবেন। এই CRISS কার্ডে আগে থেকে টাকা ভরে রাখতে হবে এই ৪০২ নম্বর কাউন্টার থেকে। টাকা ভরতে পারেন ATM বা Money Transfer এর মাধমে। এই কার্ডের মজা হল এই কার্ডে পেমেন্ট করতে চাইলে আপনাকে বেশিক্ষন লাইনে দাঁড়াতে হবে না। কারণ এই কার্ডে পেমেন্ট কাউন্টার প্রায় সব জায়গায় আছে। এবং এই কার্ডে পেমেন্ট কাউন্টারে লাইনও পড়ে কম।

China Visit Visa !!!চায়না সিঙ্গেল এন্ট্রী ভিসা: ৯,৫০০ টাকা (পূর্বে চায়না যাদের যাওয়া আছে) ।চায়না সিঙ্গেল এন্ট্রী ভিসা: ১...
14/07/2018

China Visit Visa !!!

চায়না সিঙ্গেল এন্ট্রী ভিসা: ৯,৫০০ টাকা (পূর্বে চায়না যাদের যাওয়া আছে) ।
চায়না সিঙ্গেল এন্ট্রী ভিসা: ১০,০০০ টাকা (ইণ্ডিয়া ও নেপাল বাদে থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া এর মত ৩ টি দেশ যাদের যাওয়া আছে) ।
চায়না সিঙ্গেল এন্ট্রী ভিসা: ১৮,৫০০ টাকা (ইণ্ডিয়া ও নেপাল বাদে থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া এর মত ১ টি দেশ যাদের যাওয়া আছে) ।

চায়না ৬ মাসের ডাবল এন্ট্রী ভিসা: ১২,০০০ টাকা (পূর্বে চায়না যাদের যাওয়া আছে) ।
চায়না ১ বৎসর এর মাল্টীপল এন্ট্রী ভিসা: ২১,০০০ টাকা (পূর্বে যাদের ২ বার চায়না যাওয়া আছে) ।
চায়না ২ বৎসর এর মাল্টীপল এন্ট্রী ভিসা: ৩০,৫০০ টাকা (পূর্বে যাদের ১ বার ১ বৎসর এর মাল্টীপল ভিসা আছে) ।
চায়না সিঙ্গেল এন্ট্রী ভিসা: ৩৫,০০০ টাকা (শুধুমাত্র ইন্ডিয়া ভ্রমন আছে এমন পাসপোর্ট) ।
চায়না সিঙ্গেল এন্ট্রী ভিসা: ৫৫,০০০ টাকা (ফ্রেশ পাসপোর্ট) ।

ভিসা প্রসেসিং সময়ঃ ৭ দিন ।

চায়না ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসঃ
১।পাসপোর্ট (নূন্যতম ৬ মাস মেয়াদ থাকতে হবে) ।
২। ব্যাংক ব্যালেন্স নূন্যতম ১ থেকে ২ লক্ষ টাকা (জন প্রতি) সহ বিগত ৬ মাসের ব্যাংক ষ্টেটম্যান্ট এবং ব্যাংক সলভেন্সী সার্টিফিকেট
৩। ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্স ইংরেজীতে অনুবাদ সহ নোটারী কপি, কোম্পানী প্যাড ও ভিজিটিং কার্ড ইংরেজিতে ।
৪। চাকুরীজীবীদের জন্য অফিস থেকে এনওসি লেটার, ভিজিটিং কার্ড ও অফিসের আইডি কার্ডের কপি।
৫। ছবি ২ কপি ৩৩×৪৮ সাইজ রঙ্গিন, সাদা ব্যাকগ্রাউন্ড, ম্যাট প্রিন্ট।

Schengen ভুক্ত দেশ Portugal-এর ভিসা নিয়ে ঘুরে আসুন ইউরোপের ২৬ টি দেশ।Required documents list:১। Valid Passport for all ...
11/07/2018

Schengen ভুক্ত দেশ Portugal-এর ভিসা নিয়ে ঘুরে আসুন ইউরোপের ২৬ টি দেশ।

Required documents list:

১। Valid Passport for all applicant (at least six month validity).
২। Bank Statement (বিগত ৩ মাসের), ও ব্যাংক সলভেন্সী,
৩। ব্যবসায়ীদের জন্যে ট্রেড লাইসেন্স ইংরেজীতে অনুবাদ সহ নোটারী কপি,
৪। চাকুরীজীবীদের জন্যে অফিস থেকে এনওসি লেটার ( No objection certificate),
৫। কোম্পানী প্যাড ও ভিজিটিং কার্ড,
৬। অফিসের আইডি কার্ডের কপি (চাকুরীজীবী দের জন্যে),
৭। ছবি, (35 mm x 45 mm), full face, no glasses, no head-dress and plain white background.
৮। সাথে Spouse থাকলে ম্যারিজ সার্টিফিকেট।
৯। বাচ্চা থাকলে বার্থ সার্টিফিকেট ও স্কুলের আইডি কার্ড কপি।
১০। এসেট ভ্যালুয়েশন সার্টিফিকেট।

Schengen ভুক্ত দেশ Spain-এর ভিসা নিয়ে ঘুরে আসুন ইউরোপের ২৬ টি দেশ।Required documents list:১। Valid Passport for all app...
08/07/2018

Schengen ভুক্ত দেশ Spain-এর ভিসা নিয়ে ঘুরে আসুন ইউরোপের ২৬ টি দেশ।

Required documents list:

১। Valid Passport for all applicant (at least six month validity).
২। Bank Statement (বিগত ৩ মাসের), ও ব্যাংক সলভেন্সী,
৩। ব্যবসায়ীদের জন্যে ট্রেড লাইসেন্স ইংরেজীতে অনুবাদ সহ নোটারী কপি,
৪। চাকুরীজীবীদের জন্যে অফিস থেকে এনওসি লেটার ( No objection certificate),
৫। কোম্পানী প্যাড ও ভিজিটিং কার্ড,
৬। অফিসের আইডি কার্ডের কপি (চাকুরীজীবী দের জন্যে),
৭। ছবি, (35 mm x 45 mm), full face, no glasses, no head-dress and plain white background.
৮। সাথে Spouse থাকলে ম্যারিজ সার্টিফিকেট।
৯। বাচ্চা থাকলে বার্থ সার্টিফিকেট ও স্কুলের আইডি কার্ড কপি।
১০। এসেট ভ্যালুয়েশন সার্টিফিকেট।
১১। Proof of travel insurance.
১২।Income Tax Returns.

Address

Website

Alerts

Be the first to know and let us send you an email when Visa Hut Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed travel agency?

Share