Eagle Tours and Travels

Eagle Tours and Travels We are the best Travels Agency in Bangladesh . We produced our main service that is 1.Air Ticketing

আন্তর্জাতিক শিশু শান্তি পুরুষ্কার পেল বাংলাদেশের সাদাত
15/11/2020

আন্তর্জাতিক শিশু শান্তি পুরুষ্কার পেল বাংলাদেশের সাদাত

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেয়েছে বাংলাদেশের কিশোর সাদাত রহমান। সাইবার বুলিং ও সাইবার অপরাধ থেকে শিশুদের...

প্রথম আলো নিউজ
14/11/2020

প্রথম আলো নিউজ

ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস সীমিত আকারে শিক্ষার্থীদের ভিসা আবেদন গ্রহণ করা শুরু করতে যাচ্ছে। ঢাকাস্থ যুক্তরা....

***কুয়াকাটা সমুদ্র সৈকত***পটুয়াখালী জেলায় অবস্থিত এই নয়নাভিরাম সেীন্দর্যের লীলাভূমি। কুয়াকাটা কে বলা হয় সাগরকন্যা। যেখান...
04/11/2020

***কুয়াকাটা সমুদ্র সৈকত***
পটুয়াখালী জেলায় অবস্থিত এই নয়নাভিরাম সেীন্দর্যের লীলাভূমি। কুয়াকাটা কে বলা হয় সাগরকন্যা। যেখানে বিশাল সমুদ্র সৈকত এর বুকে সূর্য্যোদয় ও সূর্যাআস্তের দৃশ্য মন কাড়ে নিমিষেই। কুয়াকাটাতে রয়েছে বিশাল নারকেল বাগান, ঝাউ বাগান আবার এখানে রয়েছে দারুন এক লেক। রয়েছে রেস্টুরেন্ট যেখানে রয়েছে মজার সব খাবার , হোটেল রয়েছে মনোরম পরিবেশে।

কুয়াকাটার দর্শনীয় স্থানগুলো দেখে নিন এক নজরে
১. ক্রাব আইল্যান্ড
২. শুঁটকি পল্লী
৩. গঙ্গামতির জঙ্গল
৪. কুয়াকাটার কুয়া
৫. ফাতরার বন
৬. কেড়ানীপাড়া
৭.মিশ্রীপাড়া বৈাদ্ধ মন্দির

আরো বিস্তারিত বর্ণনা রয়েছে সব একসাথে লিখলে বিশাল বড়ো পোস্ট হয়ে যাবে। সত্যি বলতে বড় পোস্ট অনেকেই এড়িয়ে চলে। তো আজকে এ পর্যন্তই। অবশ্যই বিস্তারিত লিখব যদি আপনারা জানতে চান। হ্যা কমেন্ট এ জানাতে ভূলবেনা ।

ধন্যবাদ সবাইকে!!!

*******কম খরচে বিমানের টিকিট কিভাবে পাবেন?********ইগল ট্যুরস এন্ড ট্রাভেল এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। লাইক ...
04/11/2020

*******কম খরচে বিমানের টিকিট কিভাবে পাবেন?********

ইগল ট্যুরস এন্ড ট্রাভেল এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। আজকে কথা বলব বিমানের টিকিট কম খরচে কিভাবে পাবেন?
অনেক সময় বিমানের টিকিট এত বেশি কেন? কমানো যায়না? এই ধরনের প্রশ্ন অনেকেই করে থাকে বা অনেকেই এই বিষয়টা জানেনা যে কখন কোন সময়ে টিকিট করলে খরচ টা তুলনামূলক ভাবে কম আসে?
সকলের এই ব্যাপারে জেনে রাখা ভালো।

১. প্রথমত আপনি কোন দিনটা তে ফ্লাই করতে চাচ্ছেন তা আগে নিশ্চিত করতে হবে।
২. ফ্লাইং ডেট এমনভাবে নিশ্চিত করতে হবে যাতে ফ্লাই করার আগেও আপনার হাতে ১০ থেকে ১৫/২০ সময় থাকে।
৩. ফ্লাইং টাইম আমি প্রেফার করব সকালে হলেই ভালো হয়।
৪. ছুটির দিনগুলোতে আগে থেকে টিকিট বুক করে রাখতে পারেন।
৫. সপ্তাহের শেষ দিন মানে শুক্রবার অনেক সময় ডিসকাউন্ট থাকে।
মোটামোটি এই বিষয়গুলা মাথায় রাখলে এয়ার টিকিট খরচটা তুলনামূলক কমে আসে।
এই বিষয়ে আরো কোন প্রশ্ন থাকলে কমেন্ট করবেন প্লিজ অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব।

ধন্যবাদ!!!

 # # # ঢাকা থেকে কলকাতা ও চেন্নাই এর ফ্লাইট শুরু হয়ে গেছে ২৮ অক্টোবর থেকে। ইন্টারন্যাশনাল এবং ডমেস্টিক যেকোন ধরনের এয়ার ...
01/11/2020

# # # ঢাকা থেকে কলকাতা ও চেন্নাই এর ফ্লাইট শুরু হয়ে গেছে ২৮ অক্টোবর থেকে। ইন্টারন্যাশনাল এবং ডমেস্টিক যেকোন ধরনের এয়ার টিকেটিং এর সেবা পাচ্ছেন ইগল ট্যুরস এন্ড ট্রাভেলস থেকে।

টিপসঃ নির্দিষ্ট ফ্লাইং ডেটের ১০ থেকে ১৫ দিন আগেই নিশ্চিত করুন আপনার কাক্ষিত এয়ার টিকিট।
ধন্যবাদ!

কলকাকাতা ও চেন্নাই এ ফ্লাইট চালু করল ইউএস বাংলা এয়ারলাইন্স।
28/10/2020

কলকাকাতা ও চেন্নাই এ ফ্লাইট চালু করল ইউএস বাংলা এয়ারলাইন্স।

ঢাকা: ভারতের কলকাতা ও চেন্নাইয়ে ফ্লাইট চালু করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।  এয়ার বাবল চুক্তির অধীনে ইউএস-বাংলা এয়া....

**কক্সবাজার ভ্রমন চলছে ধামাকা। প্রতিদিন হাজার হাজার মানুষের ভিড় এই দীর্ঘতম সমুদ্র সৈকতে। **সমুদ্রতীরে সূর্যাস্তের দৃশ্য ...
28/10/2020

**কক্সবাজার ভ্রমন চলছে ধামাকা। প্রতিদিন হাজার হাজার মানুষের ভিড় এই দীর্ঘতম সমুদ্র সৈকতে।
**সমুদ্রতীরে সূর্যাস্তের দৃশ্য দেখা যেন এক পরম পাওয়া।
**কক্সবাজারের বিশাল সমুদ্রের ঢেউ যেন এক অসাধারণ প্রকৃতির লীলা। **এছাড়া থাকার জন্য রয়েছে দারুন দারুন হোটেল মোটেল। এবং **হোটেলগুলোতেও রয়েছে সুইমিং পুলসহ নানা ধরনের নান্দনিক সুবিধা।

তাহলে আর দেরি কেন?
পৃথিবীর এই অপরূপ সেীন্দর্য্যে লীলাভূমি দেখে আসুন শীগ্রই। আর আপনার যাত্রাকে আরো বেশি পিসফুল করে তুলতে ইগল ট্যুরস রয়েছে সর্বদা আপনার পাশে।
***সাশ্রয়ীমূল্যে এবং স্বাচ্ছন্দে ভ্রমনের জন্য এয়ার টিকেট করতে যেকোন সময় যোগাযোগ করুন।
** ২৪ ঘন্টাই আমাদের টিম রয়েছে আপনার পাশে।
**যেকোন সময় দেশ কিংবা বিদেশের এয়ার টিকিট করুন স্বাচ্ছন্দে।
**পাসপোর্ট করতে যেকোন পরামর্শ এর জন্য যোগাযোগ করুন।
** ভিসা প্রসেসিং, উমরা হজ্জ বা প্যাকেজের জন্য যোগাযোগ করুন এনীটাইম।
আমাদের সাথে যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বার:
০১৭১৮০১০৪৮৪, ০১৩১৪৪৭১৩৭০, ০১৮৮৪৫৫৫১৫৭
অথবা ইমেইল করুন এই ঠিকানায়👉[email protected], [email protected] এ।
**অথবা সরাসরি মেসেজ করতে পারেন আমাদের পেজ ইনবক্সে।

Bangladesh Pratidin
22/10/2020

Bangladesh Pratidin

ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী ২৮ অক্টোবর থেকে ঢাকা-চেন্নাই-ঢাকা, চট্টগ্রাম-চেন্নাই-চট্টগ্রাম ও ঢাকা-কলকাতা-ঢাকা

***অক্টোবরের ২৮ তারিখে ভারতের সঙ্গে বাংলাদেশের বিমান চলাচল শুরু হচ্ছে।***কর্মকর্তারা বলছেন, আগামী তিনমাস এই বিমান চলাচল ...
20/10/2020

***অক্টোবরের ২৮ তারিখে ভারতের সঙ্গে বাংলাদেশের বিমান চলাচল শুরু হচ্ছে।***

কর্মকর্তারা বলছেন, আগামী তিনমাস এই বিমান চলাচল হবে এয়ার-বাবল প্রক্রিয়ায়, অর্থাৎ নির্দিষ্ট দুইটি দেশের কর্তৃপক্ষের ঐক্যমত্যের ভিত্তিতে নির্ধারিত স্বাস্থ্য বিধি মেনে বিমান ভ্রমণ করতে হবে।

এ প্রক্রিয়ায় সাধারণত স্বাস্থ্য বিধি কিছুটা শিথিল হয়ে থাকে।

কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী এই মুহূর্তে বিশ্বে করোনাভাইরাস সংক্রমণের হারে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত।

ফলে ভারতের সাথে বিমান চলাচল নতুন উদ্যমে চালু হবার পর সেটি বাংলাদেশের করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিকে আরো নাজুক অবস্থায় ফেলবে কিনা, এমন উদ্বেগ রয়েছে বিশেষজ্ঞদের।
কী সতর্কতা নিচ্ছে বাংলাদেশ সরকার?

বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, ভারতের প্রস্তাবের পটভূমিতে কয়েক-দফা আলোচনা করে বিমান চলাচলের সিদ্ধান্ত নেয়া হয়েছে, যা প্রথম তিন মাস চলবে এয়ার-বাবল প্রক্রিয়ার মাধ্যমে।
এক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিকে সবচেয়ে গুরুত্ব দেয়া হয়েছে বলে বিবিসিকে বলেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মহিবুল হক।

তিনি বলেছেন, "শর্ত সাপেক্ষে এ অনুমতি দেয়া হয়েছে। শর্তসমূহ নিয়ে কয়েকবার আলাপ-আলোচনার পর সিদ্ধান্ত নেয়া হয়েছে।"

যেসব শর্তে দুই দেশের মধ্যে বিমান চলাচল করবে, সেগুলো নিম্নরূপ:

* উভয় দেশের যাত্রীদের জন্য ৭২ ঘণ্টার মধ্যকার পিসিআর টেস্টের নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক করতে হবে। কোভিড ফ্রি সার্টিফিকেট ছাড়া কেউ বোর্ডিং পাস পাবে না।

* যেহেতু একজন যাত্রী পিসিআর টেস্টের নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসবেন, সে কারণে কোন যাত্রীকে কোয়ারেন্টিনে থাকতে হবে না।

* উড়োজাহাজ সেটা যে আকারেরই হোক, পেছনের দুই সারি ফাঁকা রাখতে হবে।

* সামাজিক দূরত্বের নিয়ম মেনে সপ্তাহে কেবল নির্দিষ্ট সংখ্যক ফ্লাইট পরিচালনা করা হবে।
তবে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মহিবুল হক জানিয়েছেন, ভারত শর্ত দিয়েছিল কোন রোগীর ক্ষেত্রে একজনের বেশি ''অ্যাটেনডেন্ট'' থাকতে পারবে না।

কিন্তু পরবর্তীতে বাংলাদেশের আলোচনার প্রেক্ষাপটে এখন দুই বা তিনজন ''অ্যাটেনডেন্ট'' থাকতে পারবেন এমন নিয়ম করা হয়েছে।

১.পাসপোর্ট করতে কি কি লাগবে?২.পাসপোর্ট কিভাবে করবেন?৩. পাসপোর্ট জমা দিতে যা যা লাগবে।৪.কতদিনে পাসপোর্ট হাতে পাবেন?৫. পাস...
18/10/2020

১.পাসপোর্ট করতে কি কি লাগবে?
২.পাসপোর্ট কিভাবে করবেন?
৩. পাসপোর্ট জমা দিতে যা যা লাগবে।
৪.কতদিনে পাসপোর্ট হাতে পাবেন?
৫. পাসপোর্ট ফি কোন কোন ব্যাংকে জমা দিতে পারবেন?

বিস্তারিত থাকছে এই আলোচনায়.......

১. পাসপোর্ট করতে কি কি লাগবে?
** পাসপোর্ট সাইজ দুই কপি ছবি
** ন্যাশনাল আইডি কার্ড এর কপি
** যদি ন্যাশনাল আইডি কার্ড না থাকে তাহলে Birth Registration Certificate(BRC)
** বিদ্যুৎ বিলের কপি
** ব্যাংক ড্রাফট স্লিপ

২. পাসপোর্ট কিভাবে করবেন?
**প্রথমেই প্রয়োজনীয় সব কাগজ পত্র রেডি করে নিতে হবে।
**অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন এ পূরণকৃত মানে কম্পিউটার টাইপ করে পূরণ করতে হবে।
**ফর্ম ফিলাপ এর সময় যথেষ্ঠ সতর্কতা অবলম্বন করতে হবে। যাতে কোন ভাবেই কোন প্রকার ভুল না হয়।
** নিজে না পারলে এক্সপার্ট এর সাহায্য নিন।
**ফর্ম ফিলাপ সম্পূর্ণ হয়ে গেলে অনলাইন ফর্মটিকে প্রিন্ট আউট করে নিতে হবে।
**ফর্মটিকে সত্যায়িত করে নিতে হবে।

৪.জমা দিতে যা যা লাগবে

**সব শেষে ২ কপি পাসপোর্ট ফর্ম সাথে পাসপোর্ট সাইজ ২ কপি ছবি ফর্ম এ আঠা দিয়ে লাগিয়ে নিয়ে,
**ন্যাশনাল আইডি অথবা জন্মনিবন্ধন এর কপি
** বিদ্যুৎ বিলের কপি
**এবং ব্যাংক ড্রাফট স্লিপ সাথে নিয়ে স্ব শরীরে নিজস্ব আঞ্চলিক পাসপোর্ট অফিসে গিয়ে জমা দিতে হবে।

৪. কতদিনের মধ্যে পাসপোর্ট হাতে পাবেন?

সর্বোচ্চ সময়সীমা ৩ মাস তবে এত বেশি টাইম লাগেনা।
এক থেকে দেড় মাসের মধ্যেই আপনি আপনার কাক্ষিত পাসপোর্ট টি হাতে পেয়ে যাবেন।

৫. পাসপোর্ট ফি কোন কোন ব্যাংকে জমা দিতে পারবেন?

**সোনালী ব্যাংক
**ঢাকা ব্যাংক
**ট্রাস্ট ব্যাংক
**ওয়্যান ব্যাংক
**ব্যাংক এশিয়া
এই পাচঁটি ব্যাংক পাসপোর্ট ফি জমাদানের জন্য নির্ধারিত। তাছাড়া অনলাইনেও পেমেন্ট করা যায়।

Address

Uttarati
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Eagle Tours and Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category