The Golden travel & tourism

The Golden travel & tourism Informations de contact, plan et itinéraire, formulaire de contact, heures d'ouverture, services, évaluations, photos, vidéos et annonces de The Golden travel & tourism, Agence de voyage, Democratic Republic of the.

১ নভেম্বর ২০২৫ হতে সৌদি আরবে যারা প্রবেশ  করবেন - পুরাতন প্রবাসী , নতুন প্রবাসী, ভিজিট ভিসা  কিংবা উমরা বা হজ্জ যাত্রী- ...
02/11/2025

১ নভেম্বর ২০২৫ হতে সৌদি আরবে যারা প্রবেশ করবেন - পুরাতন প্রবাসী , নতুন প্রবাসী, ভিজিট ভিসা কিংবা উমরা বা হজ্জ যাত্রী- তারা ঔষধ নিয়ে আসার ক্ষেত্রে সতর্ক থাকবেন। আপনার নিকট যদি এমন কোন ঔষধ থাকে যাতে এলকোহল এর উপস্থিতি আছে, তাহলে রেজিস্ট্রার ডাক্তার এর প্রেসক্রিপশন সহ সৌদি ফুড এন্ড ড্রাগ অথরিটির ওয়েবসাইটে আপলোড করে অনুমতি নিয়ে তার কপি সাথে নিবেন।
কিছু কমন ঔষধ বাংলাদেশীরা নিয়ে আসেন। যেমন= রিভোট্রিল (Rivotril) ট্যাবলেট যার জেনেরিক নাম ক্লোনাজিপাম (Clonazepam)। এটি বাংলাদেশে ঘুমের ঔষধ হিসেবে বহুল ব্যবহৃত। কিন্তু, সৌদি আরবে এটি মাদকদ্রব্য হিসেবে নথিভুক্ত।
= ট্রামাডোল ৫০ এম জি ক্যাপসুল (Tramadol 50 MG Capsule) আরবীতে الترمادول। এটি ব্যথা নিরোধক ঔষধ হিসেবে ব্যবহৃত হয়। এই ঔষধের আরও বিভিন্ন নাম ট্রামাল (Tramal), কিংডল (Kingdol)।
= “এ্যালজোলাম” ট্যাবলেট যার জেনেরিক নাম আলপ্রাজোলাম (Alprazolam 0.25 MG Tablet)। আরবীতে البروزولام/ألبرازولام।
এ ঔষধ কিংবা এসব উপাদান বিদ্যমান অন্য যে কোন নামের ঔষধ সৌদি এয়ারপোর্ট দিয়ে বহন করতে হলে সফরের আগে এর প্রেসক্রিপশন সৌদি কাস্টমস এর ওয়েবসাইটে আপলোড করে পারমিশন নিতে হবে। অন্যথায় মাদকদ্রব্য পাচারের মামলায় আটক হতে পারেন। তাছাড়া সৌদিতে প্রেসক্রিপশন ছাড়া এই ঔষধ বহন করার কারণে যে কোনো সময় যে কেউ আটক হতে পারেন।
যদি কেউ এমন মামলায় আটক হন তাহলে সংশ্লিষ্ট প্রেসক্রিপশন বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়, সৌদি এ্যাম্বাসি, সৌদি পররাষ্ট্র মন্ত্রনালয়ের সত্যায়নের পর সৌদি ফুড এ্যান্ড ড্রাগ অথরিটি থেকে অনুমোদন করিয়ে নিতে হবে। এবং লাইসেন্সধারী অনুবাদ সেন্টার থেকে অনুবাদ করে সৌদি কোর্টে সাবমিট করতে হবে।
ট্রাভেল এজেন্ট এবং রিক্রুটিং এজেন্টদের প্রতি অনুরোধ হলো, এই বিষয়ে যাত্রীদের টিকেট নেয়ার সময়ই সচেতন করে দিবেন।

সৌদি গেজেট প্রতিবেদন অনুযায়ী নতুন উমরাহ ভিসা নিয়মসৌদি আরব উমরাহ এন্ট্রি ভিসার মেয়াদ তিন মাস থেকে কমিয়ে এক মাস করেছে — অর...
31/10/2025

সৌদি গেজেট প্রতিবেদন অনুযায়ী নতুন উমরাহ ভিসা নিয়ম

সৌদি আরব উমরাহ এন্ট্রি ভিসার মেয়াদ তিন মাস থেকে কমিয়ে এক মাস করেছে — অর্থাৎ এখন থেকে ভিসা ইস্যুর তারিখ থেকে মাত্র ৩০ দিনের মধ্যে সৌদি আরবে প্রবেশ করতে হবে।

তবে, যাত্রী সৌদিতে প্রবেশ করার পর থাকার সময়সীমা অপরিবর্তিত থাকবে, অর্থাৎ আগের মতোই তিন মাস পর্যন্ত সৌদি আরবে অবস্থান করা যাবে।
(এই তথ্য আল-আরাবিয়া-এর সূত্রে হজ ও উমরাহ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে প্রকাশ করেছে।)

📊 উমরাহ ভিসা সংক্রান্ত সাম্প্রতিক তথ্য

নতুন উমরাহ মৌসুম শুরু হওয়ার পর থেকে (জুনের শুরুতে) এখন পর্যন্ত ৪ মিলিয়নেরও বেশি উমরাহ ভিসা ইস্যু হয়েছে।

মাত্র পাঁচ মাসে এই সংখ্যা আগের বছরের তুলনায় রেকর্ড পরিমাণ।

⚖️ নতুন নিয়মের মূল দিকসমূহ

উমরাহ ভিসা ইস্যুর তারিখ থেকে ৩০ দিনের মধ্যে সৌদি আরবে প্রবেশ না করলে,
➤ ভিসাটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

এই নতুন নিয়ম আগামী সপ্তাহ থেকে কার্যকর হবে।

এটি মূলত মন্ত্রণালয়ের সাম্প্রতিক সংশোধিত নীতির অংশ, যাতে
➤ অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ করা যায় এবং
➤ মক্কা-মদিনায় জনসমাগম সুশৃঙ্খলভাবে পরিচালনা করা সম্ভব হয়।

🗣️ বিশেষজ্ঞ মত

আহমেদ বাজাইফের, ন্যাশনাল কমিটি ফর উমরাহ অ্যান্ড ভিজিট-এর উপদেষ্টা, বলেছেন—

“এই সিদ্ধান্তের উদ্দেশ্য হলো গ্রীষ্মের পর মক্কা-মদিনায় তাপমাত্রা কমে গেলে উমরাহ যাত্রীদের সম্ভাব্য ভিড় মোকাবিলা করা এবং দুই পবিত্র নগরীতে অতিরিক্ত জনসমাগম এড়ানো।”

আজকে ঢাকা থেকে FlyAdeal Airlines-এর যাত্রা শুরু — তাদের প্রথম ফ্লাইট! 🇧🇩🇸🇦✈️নতুন এয়ারলাইনের এই সূচনা বাংলাদেশের আকাশে নত...
22/10/2025

আজকে ঢাকা থেকে FlyAdeal Airlines-এর যাত্রা শুরু — তাদের প্রথম ফ্লাইট! 🇧🇩🇸🇦✈️
নতুন এয়ারলাইনের এই সূচনা বাংলাদেশের আকাশে নতুন সম্ভাবনা যোগ করলো। শুভকামনা রইলো তাদের সফল যাত্রার জন্য! 🌍✈️

A new chapter of Saudi hospitality is about to unfold.. Hafawa Lounge by Riyadh Air coming soon 🪻‎وراء كل رحلة استثنائية...
12/10/2025

A new chapter of Saudi hospitality is about to unfold.. Hafawa Lounge by Riyadh Air coming soon 🪻

‎وراء كل رحلة استثنائية، حفاوة سعودية أصيلة
‎تتجسّد قريبًا في صالة حفاوة من طيران الرياض 🪻



🔍 ইকামার মেয়াদ শেষ মানেই আপনি অবৈধ? — বাস্তবতা জানুন সৌদি শ্রম আইনের আলোকে:💥সচেতনতা জরুরি। ইকামা সংক্রান্ত ভুল ধারণা ও ভ...
06/10/2025

🔍 ইকামার মেয়াদ শেষ মানেই আপনি অবৈধ? — বাস্তবতা জানুন সৌদি শ্রম আইনের আলোকে:💥

সচেতনতা জরুরি। ইকামা সংক্রান্ত ভুল ধারণা ও ভীতি দূর করতে সঠিক তথ্য জানা এবং শেয়ার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।পোস্টটি শেয়ার করুন যেন অন্যরাও সঠিক তথ্য জানতে পারে।

বর্তমানে অনেক প্রবাসী ভাই নিজেদের ইকামার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় উদ্বিগ্ন থাকেন, অনেকেই মনে করেন যে এ অবস্থায় তারা “অবৈধ” হয়ে গেছেন। তবে সৌদি শ্রম আইন অনুসারে, ইকামার মেয়াদ শেষ হওয়াই কাউকে অবৈধ অভিবাসী করে তোলে না।

সৌদি শ্রম আইনে কোন অবস্থাগুলোতে একজন প্রবাসীকে ‘অবৈধ’ হিসেবে বিবেচনা করা হয়:
1. নিয়োগকর্তা (কফিল) থেকে পালিয়ে গেলে অথবা কফিল কর্তৃক হুরুব রিপোর্ট করা হলে।
2. এক্সিট ভিসা ইস্যু হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে সৌদি আরব ত্যাগ না করলে।
3. অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদি আরবে প্রবেশ করলে।
4. উমরাহ ভিসায় এসে নির্ধারিত সময়ের মধ্যে ফিরে না গেলে।

ইকামার মেয়াদ শেষ হওয়া মূলত নিয়োগকর্তার (কফিল/কোম্পানি) দায়ভার।
প্রবাসীরা নিজেরা ইকামা নবায়নের ক্ষমতা রাখেন না। ইকামার নিয়ন্ত্রণ থাকে কফিলের হাতে। ফলে, সময়মতো ইকামা নবায়ন না হলে তা কর্মীর নয়, কফিলের প্রশাসনিক ব্যর্থতা হিসেবে গণ্য হয়।

এই প্রেক্ষাপটে সৌদি শ্রম আইন একটি বিকল্প সুযোগ দিয়েছে — নির্দিষ্ট শর্তসাপেক্ষে কর্মীরা অন্য কফিল বা কোম্পানিতে সরাসরি ট্রান্সফার হতে পারেন।

🧾 ট্রান্সফারের ক্ষেত্রে প্রযোজ্য গুরুত্বপূর্ণ তথ্য:

এই সুযোগ শুধুমাত্র মোহাসাসা (বেসরকারি প্রতিষ্ঠান) এবং কোম্পানির অধীনে কর্মরতদের জন্য প্রযোজ্য।
ডোমেস্টিক হেল্পার, ব্যক্তিগত চাকুরিজীবী এবং সরকারি প্রতিষ্ঠানভুক্ত কর্মীরা এই আইনের আওতায় পড়েন না।

কবে আপনি ট্রান্সফারের জন্য যোগ্য হবেন, যদি ইকামার মেয়াদ না থাকে:
1. ইকামার মেয়াদ শেষ হওয়ার পর ৩ দিনের মধ্যে যদি কফিল নবায়নের ফি পরিশোধ না করেন।
2. আপনার একটি বৈধ ইকামা নম্বর থাকতে হবে (যদিও মেয়াদোত্তীর্ণ)।
3. আপনার নামে কোনো ফৌজদারি মামলা নথিভুক্ত না থাকতে হবে।
4. আপনার বিরুদ্ধে হুরুব, খুরুজ নিয়াই (চূড়ান্ত প্রস্থানের আদেশ) বা ইকামা সাসপেনশন না থাকতে হবে।

ট্রান্সফার সংক্রান্ত আর্থিক বিষয়:
• পূর্ববর্তী প্রতিষ্ঠানের বকেয়া ফি (যেমন: মক্তব আল আমেল ফি) নতুন কফিলকে বহন করতে হয় না, যদি পুরাতন প্রতিষ্ঠান এখনও সক্রিয় থাকে।
• নতুন নিয়োগকর্তা (কফিল) যেদিন থেকে আপনাকে ট্রান্সফার নেবে, সেদিন থেকে সামনে যত ফি রয়েছে, তা তার দায়ভার।



আপনার অধিকার সম্পর্কে জানুন, দায়িত্বশীল থাকুন, এবং গুজবে কান না দিয়ে যাচাই করে সিদ্ধান্ত নিন।💥

Assalamu Alaikum, dear travel enthusiasts, Golden Travel and Tourism welcomes you. On the occasion of Saudi National Day...
22/09/2025

Assalamu Alaikum, dear travel enthusiasts, Golden Travel and Tourism welcomes you. On the occasion of Saudi National Day, we are offering international and domestic tickets. Please contact us.
✈ ✈️

📱 0532372872
📱 0539005650

14/09/2025

Dear Trade Partner,

Greetings from *Golden* *Travels*

We have recently noticed that many Umrah and regular passengers are bringing cartons containing items like Zam Zam water, batteries, and power banks.

*1. Zam Zam water from outside is not allowed – it must be purchased from the airport.*
*2. Electric items, Batteries, and power banks are not allowed in check-in baggage.*

Due to these items, bags are being reopened daily, causing delays. Kindly inform your passengers to avoid such issues.

*✉️ বাংলা ভার্সন*

প্রিয় ট্রেড পার্টনার,

আমরা সম্প্রতি লক্ষ্য করেছি যে অনেক ওমরাহ এবং নিয়মিত যাত্রী কার্টুনে জমজম পানি, ব্যাটারি এবং পাওয়ার ব্যাংক বহন করছেন।

*১. বাইরে থেকে আনা জমজম পানি অনুমোদিত নয় – এটি বিমানবন্দর থেকে ক্রয় করতে হবে।*
*২. বৈদ্যুতিক সামগ্রী, ব্যাটারি এবং পাওয়ার ব্যাংক চেক-ইন লাগেজে অনুমোদিত নয়।*

এই ধরনের জিনিসের কারণে প্রতিদিন যাত্রীদের ব্যাগ পুনরায় খুলতে হচ্ছে, ফলে ফ্লাইট বিলম্ব হচ্ছে। যাত্রীদের এ বিষয়ে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।

Best Regards,

*Golden Travels Sales Team*
Contact No: 0532372872
Office: M:0539005650
Kingdom of Saudi Arabia

A Beautiful  Love Form Jammu & Kashmir❤️"Dear Mohammad Sadeeq Bhai"Thank you so much for your thoughtful gift. I truly a...
13/09/2025

A Beautiful Love Form Jammu & Kashmir❤️

"Dear Mohammad Sadeeq Bhai"
Thank you so much for your thoughtful gift. I truly appreciate your kindness and generosity. It means a lot to me and I am grateful for your gesture. Wishing you happiness and success always."

Thanks from
The Golden Travel & Tourism Family

বিশেষ অফার💥✈️সৌদি এয়ারলাইন এ🇸🇦সকল ইন্টারন্যাশনাল ফ্লাইট এ৫০% ডিসকাউন্ট।বুকিং তারিখ : ১৯-৩১ আগষ্ট ২০২৫ পর্যন্তট্রাভেল তার...
18/08/2025

বিশেষ অফার💥✈️
সৌদি এয়ারলাইন এ🇸🇦
সকল ইন্টারন্যাশনাল ফ্লাইট এ
৫০% ডিসকাউন্ট।
বুকিং তারিখ : ১৯-৩১ আগষ্ট ২০২৫ পর্যন্ত
ট্রাভেল তারিখ : ০১ সেপ্টেম্বর - ১০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত
আপনার টিকেট বুকিং দিলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে
0532372872 / 0539005650 💥✈️
আমাদের অফিস : মহাইল আসির, সুগ বাঙ্গালি, সৌদি আরব

12/08/2025
ওমরাহ করতে গিয়ে হারিয়ে গেছে লোহাগাড়ার ৬৩ বছর বয়সী বৃদ্ধা মাহমুদা
11/08/2025

ওমরাহ করতে গিয়ে হারিয়ে গেছে লোহাগাড়ার ৬৩ বছর বয়সী বৃদ্ধা মাহমুদা

Adresse

Democratic Republic Of The

Téléphone

+532372872

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque The Golden travel & tourism publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à The Golden travel & tourism:

Partager