05/08/2020
☑️☑️☑️|| হিনো-আর.এম-টু নিয়ে অল্প কিছু কথা শেয়ার করবো আজ ||🚫🚫
#আসসালামু আলাইকুম বাসগীক্স স্কোয়াড ❤️
🔶🔷🔶আরএম২_এর_আদ্যোপান্তঃ
☣️CKD Chapter, part 1
যখন দেশে সিবিইউ আরএমটুর জয়জয়কার, তখন হঠাৎ করে নাভানা মটরসের মাথায় চিন্তা এলো, "বিদেশ থেকে সম্পূর্ণ বডি করিয়ে হিনো আরএম২ না এনে যদি শুধু চেসিস আনিয়ে দেশেই বডি তৈরি করা যায়, তাহলে কেমন হয়??"
ততদিনে আমাদের দেশের বাস ফ্যাব্রিকেশন সেক্টর অনেকদূর এগিয়ে গেছে। তারপর ও, প্রথমবার এরকম একটা হাই প্রোফাইল রিয়ার ইঞ্জিন চেসিসের ওপর বডি করা, একটা দুঃসাহসী উদ্যোগ ই বটে! সেই দুঃসাহসটাই দেখালো বাংলাদেশের বাস ফ্যাব্রিকেশন সেক্টরের অগ্রজ আফতাব অটোমোবাইলস।
অবশেষে ২০০৯-১০ এর দিকেবাস্তবায়িত হলো সেই উদ্যোগ। প্রথমবারের মতো একেবারে দেশীয় ডিজাইনে হিনো আরএম২ চেসিসের উপর বসলো আফতাবের বডি। রচিত হলো নতুন ইতিহাস। সেই ইতিহাসের ভাগীদার হল পরিবহন সেক্টরের রানী খ্যাত শ্যামলী পরিবহন। ❤️❤️
💎💎তাদের হাত ধরেই সেদিন শুরু হয়েছিল সিকেডি আরএম২ অধ্যায়। তবে প্রথম প্রজন্মের এ বডিটা সম্পূর্ণ পারফেক্ট হলো না।
ফলে শ্যামলী ছাড়া আর কেউ আগ্রহ দেখালো না এই বাসে।
আবার মাথা ঘামাতে বসলো আফতাবের ডিজাইনাররা। বডিশেপে এলো পরিবর্তন, ইন্দোনেশিয়া থেকে আনানো হলো Rahayu Santosa Evo-G হেডলাইট।
সৃষ্ট হলো আফতাবের ইতিহাসে বেস্টসেলার রিয়ার ইঞ্জিন প্রোডাক্ট,
হিনো- আর.এম-২ সেকেন্ড জেন। ❤️🔥
শুরুটা এবারও শ্যামলীর হাত ধরে। পরবর্তীতে এই বডিশেপের বাস আরো যুক্ত হল ঈগল, আগমনী, নাবিল, ন্যাশনাল, একে ট্রাভেলস, পাবনা এক্সপ্রেস এর বহরে। তবে শুধু বেসরকারি খাতে ই নয়, এই বডিশেপের আরএমটু আরো দেখা যায় লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের স্টাফ বাস হিসেবে, এমনকি সেনাবাহিনীর বহরেও। 🤗
ছবিটি তুলেছেন- Riyad Hasan
🖌🖊✏অসাধারণ এই তথ্য শেয়ার করেছেন - Mahir Bin Hasan
Join our group - https://www.facebook.com/groups/1391254124418567/?ref=share