Ruba's Vlog

Ruba's Vlog Believe me, every dream comes true if you have patients.

01/08/2026

ভ্যান নাকি সাইকেল? ডেনমার্কের ২ লাখ টাকার ই-বাইক কীভাবে চলে! ⚡ | Ladcykel Denmark

28/07/2026

ডেনমার্কের গ্রামীন পরিবেশে কাটানো কিছু সুন্দর মুহূর্ত। 🇩🇰

সেদিন আমরা গিয়েছিলাম ডেনমার্কের একটু গ্রামের দিকে । জায়গাটা আসলে শুধু গ্রাম না একটা খোলা, শান্ত, আর একদম প্রকৃতির মধ্যে ডুবে থাকা পরিবেশ।

চারপাশে বিশাল খোলা মাঠ, যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। সেই সাথে ছিল অনেক পশুপাখি যেমন : ঘোড়া, ছাগল, খরগোশ… আরও অনেক কিছু। সবকিছু মিলিয়ে জায়গাটা যেমন শান্ত তেমন অসাধারণ পরিবেশ।

আমরা একটু বিকেলের দিকে গিয়েছিলাম। আকাশটা সেদিন ভালো ছিল না মেঘলা আর একটু ধূসর। তাই হয়তো পুরো সৌন্দর্যটা ঠিকমতো ধরা যাচ্ছিল না। কিন্তু তারপরও, জায়গাটার একটা আলাদা শান্তি ছিল… যেটা চোখে না, মনে লাগে।

কখনো কখনো এমন কিছু জায়গা থাকে যেখানে গেলে মনে হয়, জীবনের গতি একটু থেমে গেছে।
ডেনমার্কের গ্রামের এই সুন্দর জায়গাটা আমার জন্য ঠিক তেমনই… 🌿

🇩🇰

22/07/2026

জীবনের প্রথম পুঁইশাক রান্না করলাম তাও আবার চিংড়ি মাছ দিয়ে। 😄😄অনেকেই মনে করবেন পুঁইশাক এটাতো একটা নরমাল শাক, আসলে বিদেশে মাংসের চেয়ে শাকের দাম তুলনামূলক বেশি। অনেক সময় দেশি শাকসবজি পাওয়া বেশ কঠিন।
🇩🇰

🇩🇰 ডেনমার্ক  ছোট একটা দেশ, কিন্তু গল্পটা অনেক বড়..ইউরোপের উত্তরে থাকা Denmark আজকে যতটা শান্ত, সুন্দর আর উন্নত এক সময় ...
21/07/2026

🇩🇰 ডেনমার্ক ছোট একটা দেশ, কিন্তু গল্পটা অনেক বড়..

ইউরোপের উত্তরে থাকা Denmark আজকে যতটা শান্ত, সুন্দর আর উন্নত এক সময় কিন্তু ততটাই ভয়ংকর ছিল এই দেশের ইতিহাস।

৮ম থেকে ১১শ শতাব্দী পর্যন্ত “ভাইকিং যুগ” এই সময়টা বেশ অবাক করার মত। ডেনমার্কের ভাইকিংরা ছিল অসাধারণ সাহসী নাবিক। ছোট ছোট জাহাজে করে তারা সমুদ্র পাড়ি দিয়ে ইংল্যান্ড, ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন জায়গায় পৌঁছে যেত। শুধু যুদ্ধ না, তারা ব্যবসা করতো, নতুন নতুন জায়গা আবিষ্কার করতো এক কথায়, তারা ছিল সেই সময়ের এক্সপ্লোরার।

তারপর ধীরে ধীরে পরিবর্তন আসে। রাজা হ্যারাল্ড ব্লুটুথ ডেনমার্ককে একত্রিত করেন, খ্রিস্টধর্ম চালু করেন আর সেখান থেকেই শুরু হয় নতুন এক অধ্যায়।

সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো যে দেশ একসময় যুদ্ধ আর দখলদারির জন্য পরিচিত ছিল, সেই দেশই আজ পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ আর সুখী দেশগুলোর একটা।

আমার কাছে ডেনমার্ক মানে পরিবর্তনের একটা বাস্তব উদাহরণ।
সময় বদলালে, একটা দেশ কতটা বদলাতে পারে ডেনমার্ক তার প্রমাণ। 🇩🇰

20/07/2026

ডেনমার্কের সব জায়গাই মোটামুটি ভালো লাগে।

19/07/2026

ডেনমার্ক টু সুইডেন কিভাবে ট্রাভেল করলাম || পার্ট ১ 🇩🇰 🇸🇪

সুইডেনের Helsingborg  শহরটাকে আজকে দেখলে মনে হবে একটা শান্ত, পরিপাটি, আধুনিক উপকূলীয় শহর। কিন্তু এর ভেতরের গল্পটা অনেক প...
18/07/2026

সুইডেনের Helsingborg শহরটাকে আজকে দেখলে মনে হবে একটা শান্ত, পরিপাটি, আধুনিক উপকূলীয় শহর। কিন্তু এর ভেতরের গল্পটা অনেক পুরোনো, আর বেশ নাটকীয়ও।

একসময় এই শহরটা সুইডেনের ছিল না, বরং ডেনমার্কের অংশ ছিল। কারণ জায়গাটা এমন এক পজিশনে Öresund Strait-এর ঠিক পাশে যেখান থেকে সমুদ্রপথে কে আসছে, কে যাচ্ছে, সবকিছু নজরে রাখা যেত। সেই সময় সমুদ্রপথই ছিল বাণিজ্যের প্রধান রাস্তা, তাই এই শহরকে নিয়ন্ত্রণ করা মানে শুধু একটা শহর না, বরং পুরো অঞ্চলের ওপর প্রভাব রাখা।

১৭শ শতাব্দীতে ডেনমার্ক আর সুইডেনের মধ্যে এই অঞ্চল নিয়ে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলতে থাকে। অবশেষে ১৬৫৮ সালে Treaty of Roskilde-এর মাধ্যমে Helsingborg সুইডেনের হাতে চলে যায়। কিন্তু এই পরিবর্তন এত সহজ ছিল না পরবর্তী সময়েও যুদ্ধ হয়েছে, দখল নেওয়ার চেষ্টা হয়েছে, আবার হারানোর ভয়ও ছিল। এই শহরটা যেন দুই দেশের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক গুরুত্বপূর্ণ দাবার ঘুঁটি ছিল।

শহরের অনেক পুরোনো স্থাপনা, বিশেষ করে Kärnan টাওয়ার, সেই সময়েরই সাক্ষী। আজকে আমরা যেটা দেখি, সেটা আসলে একটা বড় দুর্গের ছোট্ট অংশ বাকিটা ইতিহাসের ভেতরেই হারিয়ে গেছে।

কিন্তু সময়ের সাথে সাথে Helsingborg পুরোপুরি বদলে গেছে। যুদ্ধ আর দখলের শহর থেকে এখন এটা হয়ে উঠেছে আধুনিক, ক্লিন আর খুবই লিভেবল একটা সিটি। নতুন বিল্ডিং, সুন্দর রাস্তা, আর ভালোভাবে প্ল্যান করা শহর সবকিছুতেই একটা সিম্পল কিন্তু এলিগেন্ট ডিজাইন দেখা যায়।

সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে পুরোনো আর নতুন একসাথে চলে। একদিকে শত বছরের ইতিহাস, অন্যদিকে আধুনিক লাইফস্টাইল। শহরের ভিতরে হাঁটলে কোথাও পুরোনো আর্কিটেকচার, আবার একটু সামনে গেলেই একদম মডার্ন সেটআপ এই মিক্সটাই Helsingborg-কে আলাদা করে।

আর সমুদ্রের পাশের এই লোকেশন এটাই শহরের আসল চরিত্র তৈরি করেছে। প্রতিদিন মানুষ যাতায়াত করছে, শিপ চলছে, আর একদম সামনে অন্য দেশ দেখা যায়। বাস্তবে খুব ছোট একটা দূরত্ব, কিন্তু ইতিহাসে এই দূরত্বটাই ছিল অনেক বড় একটা বিষয়।

আজকের Helsingborg তাই শুধু একটা সুন্দর শহর না এটা এমন একটা জায়গা, যেখানে দাঁড়িয়ে একই সাথে ইতিহাস আর আধুনিক সময় দুটোই অনুভব করা যায়।

17/07/2026

সামারে ডেনমার্কের প্রাকৃতিক সৌন্দর্য। 🇩🇰

16/07/2026

এই মুহূর্তে আমি সুইডেনের Helsingborg-এর একটি ঐতিহাসিক জায়গায় আছি। সামনে যে পুরোনো টাওয়ার ও দুর্গের মতো স্থাপনাটি দেখতে পাচ্ছেন, এটার নাম Kärnan। 🏰

Kärnan হলো একটি মধ্যযুগীয় ঐতিহাসিক টাওয়ার, যা একসময় একটি বড় দুর্গের অংশ ছিল। প্রায় ৩৫ মিটার উঁচু এই টাওয়ারটি Helsingborg শহরের একটি উঁচু জায়গায় অবস্থিত। এখান থেকে পুরো শহর, সমুদ্র এবং দূরে ডেনমার্কের দিকের অসাধারণ দৃশ্য দেখা যায়। 🇸🇪

উপরে ওঠার আগে পাশে একটি সুন্দর খোদাই করা মানচিত্র দেখতে পেলাম। সেই ম্যাপে এই এলাকার ইতিহাস, অবস্থান এবং আশেপাশের জায়গাগুলোর ধারণা দেওয়া আছে। মানচিত্রটা দেখেই বোঝা যায়, এই জায়গাটা শুধু একটি সুন্দর ভিউ দেখার স্থান নয়, এর সঙ্গে জড়িয়ে আছে অনেক পুরোনো ইতিহাস।

আগে Kärnan দুর্গটি Öresund Strait-এর ওপর নজর রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। ইতিহাস অনুযায়ী, এর শিকড় প্রায় ১৩শ শতাব্দী পর্যন্ত যায়, যদিও সময়ের সঙ্গে এটি বিভিন্নভাবে সংস্কার করা হয়েছে।
🇸🇪

Adresse

Central Copenhagen
Copenhagen
1050

Underretninger

Vær den første til at vide, og lad os sende dig en email, når Ruba's Vlog sender nyheder og tilbud. Din e-mail-adresse vil ikke blive brugt til andre formål, og du kan til enhver tid afmelde dig.

Kontakt Virksomheden

Send en besked til Ruba's Vlog:

Genveje

Del