Tourists Helpline only for Egypt

Tourists Helpline only for Egypt সুখময় ভ্রমনের নিশ্চয়তা প্রদান

 #ম্যানিয়াল_প্যালেস &  #মিউজিয়াম হলো নীল নদের রোডা দ্বীপের একটি আলাউইয়া রাজবংশের প্রাসাদ এবং মাঠ। এটি মিশরের দক্ষিণ কা...
24/02/2020

#ম্যানিয়াল_প্যালেস & #মিউজিয়াম হলো নীল নদের রোডা দ্বীপের একটি আলাউইয়া রাজবংশের প্রাসাদ এবং মাঠ। এটি মিশরের দক্ষিণ কায়রো এর এল-ম্যানিয়াল জেলার শরিয়া আল-সারায় অঞ্চলে অবস্থিত।

ম্যানিয়াল প্যালেসটি ১৮৯৯ থেকে ১৯৯৯ সালের মধ্যে কিং ফারুকের চাচা প্রিন্স মোহাম্মদ আলী তেফিক (১৮—৫-১৯৫৫) দ্বারা নির্মিত হয়েছিল। তিনি ইউরোপীয় আর্ট নুভাউ এবং রোকোকো এর সাথে অনেক traditional ঐতিহ্যবাহী ইসলামী সমন্বিত স্টাইলে নকশা করেছিলেন।অটোমান , মরিশ , ফারসিসহ স্থাপত্য শৈলীগুলি স্থানিক নকশা, আর্কিটেকচারাল এবং অভ্যন্তর সজ্জা, এবং প্রচুর পরিমাণে উপকরণে অনুপ্রেরণামূলক সংমিশ্রণ তৈরি করে।
প্রবেশ পথ এবং মসজিদটির সিরামিক টাইলের কাজটি আর্মেনিয়ান সিরামিস্ট ডেভিড ওহনেসিয়ান মূলত কুতাহা থেকে তৈরি করেছিলেন।
পাঁচটি পৃথক ও স্বতন্ত্র স্টাইলযুক্ত ভবনের সমন্বয়ে আবাসিক যৌগটি নীল নদের একটি ছোট শাখা বরাবর বিস্তৃত ইংলিশ ল্যান্ডস্কেপ বাগান এস্টেট পার্কের অভ্যন্তরে পার্সিয়ান উদ্যান দ্বারা বেষ্টিত।
প্রাসাদ, গৃহসজ্জার সামগ্রী এবং প্রিন্সের সংগ্রহগুলি ১৯৫৫ সালে মিশরের সুপ্রিম কাউন্সিল অফ প্রত্নতত্ত্বকে দেওয়া হয়েছিল। ম্যানিয়াল প্যালেস এবং এস্টেটটি একটি পাবলিক আর্ট এবং ইতিহাস জাদুঘর, যেখানে gardens তথা ঐতিহাসিক উদ্যান এবং বনজ প্রকৃতি উদ্যান রয়েছে।হান্টিং লজ যাদুঘরটিও রয়েছে, যা প্রয়াত কিং ফারুকের অন্তর্ভুক্ত ।

মিশরের রাজধানী: কায়রো।ভ্রমণের স্হান সমূহ:----------------------------------------------------উমরা থেকে কখনো মিশর সফরে আস...
10/02/2020

মিশরের রাজধানী: কায়রো।
ভ্রমণের স্হান সমূহ:
----------------------------------------------------
উমরা থেকে কখনো মিশর সফরে আসলে রাজধানী কায়রোর যে স্হানগুলো আপনি মিস করবেন না।
------------------------------------------------------

© Egyptian Museum (ফেরাউনের মমি সহ এক লক্ষ ২০ হাজার প্রাচীন নিদর্শন)

© মিশরের বিখ্যাত পিরামিড ও স্ফ্রিং এর ভাস্কর্য।

© মাতহাফুল ফান্নেল ইসলাম, (ইসলামী সাহিত্য ও সংস্কৃতির জাদুঘর।)

© সুলতান সালাউদ্দিন আল-আউয়ূবি (রহ:) কেল্লা। (ঐতিহাসিক দূর্গ)

© মাসজিদ ও মাকাম সাইয়্যেদুনা ইমাম হোসাইন (রা:)

© মাসজিদে আযহার আশ শরীফ এবং বিশ্ববিদ্যালয় পরিদর্শন।

© নীননদ ভ্রমণ, (জান্নাত থেকে প্রবাহিত নদী- আল-হাদীস)

© ফেরাউনিক ভিলেজ।

© আফ্রিকা মহাদেশের প্রথম মাসজিদ- মাসজিদে আমর ইবনুল আছ (রা:)

© Grand Egyptian Museum.

© কায়রো টাওয়ার ও জাজিরা আইল্যান্ড।

© আরব বিশ্বের বিখ্যাত সৌন্দর্যতম পার্ক- হাদিকাতুল আযহার।

© খান খলিলি মার্কেট, যেখান ইউসুফ (আ:)কে বিক্রি করা হয়েছিল এবং শারে মঈজ লি দিনিল্লাহ, (ফাতেমী ফেলাফতের প্যালেস ও স্থাপত্য শৈলী, হাজার বছরের কায়রোর রাজপথ, ক্যালিওগ্রাফি মিউজিয়াম।

© সাজারাতুল মারয়াম (আ:) ও ঈসা (আ:) এর স্মৃতি।

City of Dead

© মাজার/মাকাম জিয়ারত- নবী, আহলে বাইত, সাহাবী, আইম্মাতুল মাজাহেব, আউলিয়াউল ছালিহীন। (কায়রো)

উল্লেখযোগ্য- ইমাম হোসাইন (রা:) ও তার পরিবারের সদস্যগন 15 জন সদস্য। উকবা ইবনে আমের (রা:) , আমর ইবনুল আছ (র:), আবু যর গিফারী (রা:), ইবনে হিশাম, ইবনে খালদুন, ইবনে সিরিন, ইমাম ইবনে হাজার আসকালানী, ইমাম শাফেয়ী, ইমাম জালালুদ্দীন সুয়ুতি, ইমাম ত্বহাবী সহ অসংখ্য আউলিয়াউস ছালিহীনের মাকাম জেয়ারত।

© Coptic Museum, Abedin Palace, Masjid Ahmed Tulun, Abedin and Manial Palace, Giza Zoo, Jabale Mukattam
সহ আরো 50+ ঐতিহাসিক স্থান শুধুমাত্র রাজধানী কায়রোতে।

Bedouin village 🍹😘🤗👪💑💪👣✌👍🐇🐐🐴🐪🍖🌵🌴🌞🌛🏜🚙🔭⛺📴
31/01/2020

Bedouin village

🍹😘🤗👪💑💪👣✌👍🐇🐐🐴🐪🍖🌵🌴🌞🌛🏜🚙🔭⛺📴

29/01/2020

িশরে #ভ্রমণ.....
কিভাবে?
#বাংলাদেশ, #ভারত, #যুক্তরাষ্ট্র, #ইংল্যান্ডসহ যে কোনো দেশ থেকে মিশরে ভ্রমণ করতে চান?

প্রাচীন #সভ্যতার_নগরী আর #নবী_রাসূলদের স্মৃতি বিজড়ীত ঐতিহাসিক দেশ, মিশর।
#পিরামিড, #নীলনদ, #ফেরাউনের_মমি ও সভ্যতা , #আলেক্সান্দ্রার_দ্যা_গ্রেট এর রাজধানী, #সিনাই_উপত্যকা, #তূর_পর্বত, #কারুনের ধন-ভান্ডারসহ ধ্বসে যাওয়ার স্থান ইত্যাদি মিশরের 1000 ঐতিহাসিক স্থানে ভ্রমণ, ইতিহাস ও টুরিস্ট গাইড নিয়ে থাকছে এবারের আয়োজন।

আপনি #মিশরে_ট্যুরের কথা ভাবছেন? তাহলে আপনার জন্য এই পোস্টটি।

প্রথমত,
কি কি প্রয়োজন?
¶ #পাসপোর্ট + মিশরের ভিসা।
¶ এয়ারলাইন্স টিকিট।
¶ হোটেল বুকিং।

মিশরে যা যা প্রয়োজন:
¶ #এয়ারপোর্ট থেকে হোটেলে যাতায়াত।
¶ #হোটেল ম্যানেজমেন্ট।
¶ #খাবারের ম্যানেজমেন্ট।
¶ বাঙালি ট্যুর গাইড।

© এই সমস্ত কার্যক্রম কিভাবে করবেন?
আমার পরিচিত কিছু ফ্রেন্ড রয়েছে, যারা
মিশরে বাঙালি টুরিস্ট গাইড।
মিশরে অবস্থিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশী ছাত্রদের প্রয়াসে এখানে রয়েছে ট্যুর গাইড বা সার্ভিস।
যারা আপনাকে গাইড দিবে-
1/ ভিসা+ টিকিট+ হোটেল বুকিং কপি কনফার্ম করা।

2/ এয়ারপোর্ট থেকে #রিসিভ করে হোটেলে পৌঁছে দেয়া।

3/ প্রতিটি ঐতিহাসিক স্থানের ইতিহাস ও গবেষণালব্ধ জ্ঞানের আলোকে তথ্য উপস্থাপন করা।
4/ তথ্যগুলো ছোট সীট আকারে দেয়া। ( ুরআন, #হাদীস, #ইতিহাসের গ্রন্থ থেকে
সংগ্রহিত #ইনফরমেশন)

5/ মিশর ভ্রমনে (সম্পূর্ণ সময়) আপনার সার্বিক সহযোগিতা করা।

© প্রস্তুতি-
1/ #পোষাক: শীত মৌসুমে হলে শীতের পোষাক নিবেন।
2/ #স্লিপার এবং বুট #জুতা দু'টোই নিতে হবে। জায়গা অনুসারে ব্যবহার করতে হবে।
3/ #খাবার: মিশরে বাঙালি কোনো হোটেল বা খাবারের #আইটেম নেই। একটু কষ্ট করতেই হবে। বিভিন্ন মিশরী #ফুড আইটেম রয়েছে, যা অনেকটা ফাস্টফুডের মতো। তাই, দেশ থেকে নিজেদের চাহিদা অনুযায়ী বিভিন্ন শুকনো খাবার, পিঠা ইত্যাদি নিয়ে আসাটাই ভালো। আর যারা ফাস্টফুড,সাইনিজ,ইন্দোনেশিন,মালোশিয়ান ফুডে অভ্যস্ত; খাবার নিয়ে তাদের কোনো টেনশনই নেই।

© কোথায় ঘুরবেন?

মিশরেঐতিহাসিক 1000+ প্লেসেস রয়েছে; আপনার পছন্দ অনুযায়ী ওরা আপনাকে ঘুরাবে।
এ সম্পর্কে বিস্তারিত দেখুন পরবর্তী পোস্টে।
তবে আপনার জন্য পরামর্শ হচ্ছে-
কায়রো+ গিজা (পিরামিড, ফেরাউনের মমি), আলেকজান্দ্রিয়া, #ফাইয়ুম, সিনাই উপত্যকা, #শার্ম_শাইখ, #লুক্সুর ও #আসওয়ান, #গারদাকা ইত্যাদি প্রদেশের উল্লেখযোগ্য স্হান চয়েজে রাখতে পারেন।

© কত দিনের ভ্রমন করবেন?

অবশ্য এটা নির্ভর করে যতগুলো প্লেস ঘুরতে চান, সেই বিষয়ের উপর । সংক্ষিপ্ত সফর করতে চাইলে, সর্ব নিন্মে পাঁচ দিন।

© #ইউরোপ_আমেরিকা থেকে ভ্রমন কিভাবে করবেন?
ঐ সকল দেশে বিভিন্ন টুরিস্ট কম্পানি আছে। এরা শুধু একটা অঞ্চল বা বিচ কেন্দ্রীক সফর করে থাকে। যেমন, গারদাকা, শার্ম শাইখ।
এভাবে আসলে আপনি সব কিছু মিস করবেন। কারণ, তারা আপনাকে শুধুমাত্র আমোদ-প্রমোদ নগরীগুলোতেই ঘুরাবে। ইসলামী ঐতিহাসিক প্লেসেসে তারা সফর করবে না। আর আপনার স্বাধীনতাও থাকবে না।

© কেমন খরচ?

মিশরে দশ দিন থাকা, খাওয়া, #ভ্রমণ ও #গাইড সব মিলিয়ে ১ লক্ষ ৩০ হাজার থেকে ৫০ হাজারের মতো লাগবে। এটা কম-বেশি হবে- হোটেলের মান, খাবার ও বিমান টিকিটের উপর।

পাঁচ দিনের একটা হিসেব দেওয়া হলো-

¶ বিমান টিকিট+ ভিসা- 70,000 টাকা।
¶ গাড়ি ভাড়া+ ভ্রমণ টিকিট- 200 ডলার।
¶ হোটেল- 100 ডলার।
¶ খাবার- 100 ডলার।
¶ অতিরিক্ত খরচ- 200 ডলার।
মূল খরচ মোট-
1 লক্ষ 20 হাজার।

© কতজন এক সাথে সফর করলে ভালো হবে?

প্রতিটি জায়গাতেই আমাদের মিশরীয় টেক্সি ও মাহিন্দ্রগুলোর সহযোগিতা নিতে হবে।
সে ক্ষেত্রে, টুরিস্ট তিনজন হলে সব থেকে ভালো হয়। আর তিনের বেশি হলেও সমস্যা নেই। ডাবল গাড়ি অথবা বড় মাইক্রোগুলো ভাড়া করতে হবে তখন।

© #পরিবার সহ সফর করা যাবে কি?
হ্যাঁ, এখানে সম্পূর্ণ নিরাপদ ও সব ধরনের নিরাপত্তায় আপনার পরিবারসহ সফর করতে পারবেন, ইনশাল্লাহ।

© #মিশরের_রাজনৈতিক অবস্থা কেমন?
আলহামদুলিল্লাহ, মিশরের রাজনৈতিক অবস্থা অত্যন্ত ভালো। কোথাও কোনো ধরনের ঝামেলা বা সমস্যা নেই এখন। সম্পূর্ণ নিশ্চয়তার সাথে ভ্রমন করতে পারেন।
আর টুরিস্টদের জন্য তো সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে মিশরের সরকার। সর্বক্ষেত্রে সব প্লেসে সেনা বাহিনী মোতায়েন করা আছে।

© বাংলাদেসের টাকা/ ডলার থেকে মিশরীয় পাউন্ড:

মিশরে আসতে হলে অবশ্যই আপনার টাকা কে ডলার করে নিতে হবে।

জানুয়ারি 2020 তথ্য-
1 ডলার= 15.80 Egyptian Pound.
1 Egyptian pound= 5.37 Bangladeshi টাকা।

অর্থাৎ
8,500 টাকায় আপনি 100 ডলার নিলে পাচ্ছেন,
1,580 Egyptian Pound.

¶ #উমরা ও #মিশর_ভ্রমণ এক সাথে করতে চাই!

হ্যাঁ, অবশ্যই। মিশরে যারা ভ্রমণে আসেন; অধিকাংশই এই সিস্টেমে আসেন। প্রথমে মিশর, এরপর উমরা অথবা উমরা করে মিশর হয়ে দেশে যার। আপনি চাইলে দুই দেশের #ভিসা নিয়ে #টিকিট সেভাবে কাটতে হবে।

আপনার সর্বোচ্চ সহযোগিতা এবং পরামর্শে বা এ যোগাযোগ করতে পারেন আমাদের এডমিন প্যানেলেরর সাথে। ধন্যবাদ।

22/01/2020
22/01/2020

Aswan High Dam, Cairo, Egypt
22/01/2020

Aswan High Dam, Cairo, Egypt

21/01/2020

21/01/2020

জাবালে মূসা, তুর পর্বত। যেখানে মূসা আ: আল্লাহ তায়ালার সাথে কথা বলেছেন।

Address

Cairo
11865

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tourists Helpline only for Egypt posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category