Ziri-Ziri Travels & Tourism

Ziri-Ziri Travels & Tourism রনদেভু বাধ‍্যকতামূলক👨‍💻
RDV: https://book.settime.io/ziriziri 📍

15 Avenue Paul Vaillant Couturier,
93120 La Courneuve

রিফিউজি স্ট্যাটাসধারীদের জন্য সুখবর! 📢ফ্রান্সে আপনার স্ট্যাটাস যদি রিফিউজি হয়ে থাকে, তবে মা-বাবার জন্য রাজনৈতিক আশ্রয় ...
13/06/2026

রিফিউজি স্ট্যাটাসধারীদের জন্য সুখবর! 📢

ফ্রান্সে আপনার স্ট্যাটাস যদি রিফিউজি হয়ে থাকে, তবে মা-বাবার জন্য রাজনৈতিক আশ্রয় আবেদন, ভিজিট/ট্যুরিস্ট ভিসা এবং অন্যান্য ইমিগ্রেশন সংক্রান্ত সকল ধরনের আবেদনে নির্ভরযোগ্য সহায়তা পেতে যোগাযোগ করুন ঝিরিঝির ট্রাভেলস & ট্যুরিজমে। ✈️

📍অভিজ্ঞতা, দক্ষতা ও আন্তরিক সেবার মাধ্যমে আমরা সর্বদাই আপনার পাশে আছি »

বি.দ্র.: অফিসে আসার জন্য অ্যাপয়েন্টমেন্ট বাধ্যতামূলক। আপনার মূল্যবান সময় বাঁচাতে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসুন।🤝

পরিবার একত্রিতকরণের জন্য আবেদন জমা করা হয়েছিল ১১/০৩/২০২৬, আবেদন রেকর্ড হয়েছে ১৯/০৩/২০২৬। ২৬/০৫/২০২৬ জানানো হয় যে অফি ...
04/06/2026

পরিবার একত্রিতকরণের জন্য আবেদন জমা করা হয়েছিল ১১/০৩/২০২৬, আবেদন রেকর্ড হয়েছে ১৯/০৩/২০২৬। ২৬/০৫/২০২৬ জানানো হয় যে অফি বাসা পরিদর্শন করবে, এবং মাত্র ৩ দিন পরেই ২৯/০৫/২০২৬ বাসা পরিদর্শন সম্পন্ন হয়। আজ ৪ জুন সেই আবেদন প্রেফেকচারে চলে গেছে।

একই প্রক্রিয়ায় এই কাজটুকুর জন‍্য ইল-দ্য-ফ্রঁসে’তে যেখানে ১ বছর পর্যন্ত সময় লেগে যায়, সেখানে বাইরের শহরে সব মিলিয়ে লেগেছে এখন পর্যন্ত মাত্র ৩ মাসেরও কম সময়।

নোটঃ দ্রুততার সাথে পরিবার আনতে এবং রিলাক্স থাকতে চাইলে সেইন-ড‍্যানিস বা ইল-দ্য-ফসের মতো চাপযুক্ত প্রেফেকচার গুলো এড়িয়ে চলুন। একটি চাকরি ও বাসস্থান নিয়ে বছর খানিকের জন‍্য দূরের শহর গুলোতে বসবাস করুন— দেখবেন আপনার মানসিক ও প্রশাসনিক জটিলতা ৯০ ভাগই কমে গেছে।

বরাবরের মতো এবছরের সেপ্টেম্বর সেশনেও বাংলাদেশ থেকে ফ্রান্স এবং হাঙ্গেরির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য এক ঝাঁ...
16/05/2026

বরাবরের মতো এবছরের সেপ্টেম্বর সেশনেও বাংলাদেশ থেকে ফ্রান্স এবং হাঙ্গেরির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য এক ঝাঁক শিক্ষার্থী আমাদের মাধ্যমে আবেদন করেছেন, যাদের সবারই ফলাফল ধীরে ধীরে আসতে শুরু করেছে।👨‍🎓👩‍🎓
আজ যে ফাইলটির ব্যাপারে বলব, এই ভাই ফ্রান্সে থাকেন। তিনি তাঁর স্ত্রীকে হাঙ্গেরির স্টুডেন্ট ভিসায় আনার জন্য একদম শেষ সময়ে আবেদন করেছেন। তাই তিনি ভীষণ চিন্তায় পড়ে যান যে শেষ পর্যন্ত আবেদনটি গৃহীত হবে কিনা। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো, আবেদনের মাত্র ৫ দিনের মধ্যেই তাঁর ইন্টারভিউয়ের তারিখ চলে এসেছে।🤝

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই ধাপটিও আমরা সফলভাবে পার করিয়ে নেব এবং খুব শীঘ্রই তিনি তাঁর স্বামীর সঙ্গে মিলিত হতে পারবেন, ইনশাআল্লাহ।✅

তাঁদের প্রতি অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং আমাদের উপর আস্থা রাখার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ।
আমাদের হাত ধরেই হোক আপনাদের স্বপ্ন পূরণ, এই অঙ্গীকারেই Ziri-Ziri Travels & Tourism এর পথচলা।🛫📍

ZIRIZIRI📍15 Avenue Paul Vaillant Couturier 93120 La Courneuve ✅🤝
10/05/2026

ZIRIZIRI📍
15 Avenue Paul Vaillant Couturier
93120 La Courneuve ✅🤝

আপনার মূল্যবান সময় বাঁচাতে এবং সিরিয়াল এড়িয়ে চলতে অ্যাপয়েন্টমেন্ট নিন। মাত্র ১ ইউরো দিয়ে অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের মাধ্...
01/05/2026

আপনার মূল্যবান সময় বাঁচাতে এবং সিরিয়াল এড়িয়ে চলতে অ্যাপয়েন্টমেন্ট নিন।
মাত্র ১ ইউরো দিয়ে অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের মাধ্যমে আপনার ও আমাদের, দুই পক্ষেরই কয়েক ঘন্টা সময় বেঁচে যেতে পারে। তাছাড়া, সার্ভিস শেষে এই ১ ইউরো সার্ভিস মূল্য থেকে অবশ্যই মাইনাস করে দেওয়া হবে।🤝

RDV: https://book.settime.io/ziriziri 🙋‍♂️

আমাদের মাধ্যমে দাখিলকৃত প্রতিটি আবেদনেই “নোট সোশ্যাল” অন্তর্ভুক্ত থাকছে।নোট সোশ্যাল প্রধানের জন্য শুধুমাত্র গৃহ-সংক্রান্...
26/04/2026

আমাদের মাধ্যমে দাখিলকৃত প্রতিটি আবেদনেই “নোট সোশ্যাল” অন্তর্ভুক্ত থাকছে।

নোট সোশ্যাল প্রধানের জন্য শুধুমাত্র গৃহ-সংক্রান্ত কার্যাবলি সম্পাদনের উদ্দেশ্যে প্রশাসন কর্তৃক বিশেষভাবে অনুমোদিত প্রাতিষ্ঠানিক সিল ব্যবহার করা হয়।

📚🇫🇷 🤝
22/04/2026

📚🇫🇷 🤝

🚘🚘🤝
21/04/2026

🚘🚘🤝

আকাশ ভ্রমণের ক্ষেত্রে লাগেজ নষ্ট হওয়ার ঘটনা নতুন কোনো খবর নয়। তবে বিমান কর্মীদের অবহেলায় কারো শখের লাগেজ যাতে নষ্ট না...
19/04/2026

আকাশ ভ্রমণের ক্ষেত্রে লাগেজ নষ্ট হওয়ার ঘটনা নতুন কোনো খবর নয়। তবে বিমান কর্মীদের অবহেলায় কারো শখের লাগেজ যাতে নষ্ট না হয়, সে ক্ষেত্রে বিমান কোম্পানিগুলোর প্রতি রয়েছে কঠিন কিছু আইন।

আন্তর্জাতিক বিমান পরিবহন সংক্রান্ত Montréal কনভেনশন অনুযায়ী, ভ্রমণের সময় লাগেজ ক্ষতিগ্রস্ত হলে বিমান কোম্পানি যাত্রীকে ক্ষতিপূরণ দিতে বাধ্য। ক্ষতির পরিমাণ অনুযায়ী এই ক্ষতিপূরণ সর্বোচ্চ ১,৫৩৮ ইউরো পর্যন্ত হতে পারে।

উক্ত আইনে লাগেজ বেল্টে দেওয়ার পর থেকে গন্তব্যে যাত্রীর হাতে পুনরায় তুলে দেওয়ার আগ পর্যন্ত বিমান কোম্পানিকেই সকল দায়ভার গ্রহণ করতে হবে।
তাই প্রতিটি ভ্রমণে লাগেজ বেল্টে দেওয়ার সময় একটি ছবি তুলুন এবং লাগেজের কোনো ক্ষতি হলে সেটিরও ছবি তুলে প্রমাণ হিসেবে সংরক্ষণ করুন।

ক্ষতিপূরণ আদায়ের সকল তথ্য ও ফর্ম বিমান থেকে নামার পর সংশ্লিষ্ট কোম্পানির রিসেপশনেই পাওয়া যাবে। এ ছাড়া প্রমাণাদিসহ চিঠির মাধ্যমেও আবেদন করা যাবে। নিচে একটি নমুনা চিঠি উল্লেখ করা হলো, আপনি আরো তথ‍্য যুক্ত করে চিঠিটি বড় ও সুন্দর করে লিখে নিতে পারেনঃ

-আপনার নাম, প্রিনম
-ঠিকানা, কোড পোস্টাল
-মোবাইল
-ইমেইল
-ফ্লাইট নাম্বার সহ জরুরি সকল রেফারেন্স নাম্বার।

Lettre recommandée avec avis de réception
(অবশ্যই রেকোমান্দে করে পাঠাবেন)

Madame / Monsieur,
Avant de prendre l’avion de (যাত্রার সময় উল্লেখ করুন) pour (কোন দেশের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলেন), j’avais fait enregistrer deux bagages, ainsi que vous le constaterez sur le bordereau dont je vous envoie la photocopie.
À l’arrivée, une valise et son contenu étaient détériorés. Cette valise et son contenu représentaient une valeur de (ওই লাগেজের আনুমানিক মূল্য উল্লেখ করুন) euros.
Cette détérioration représente pour moi un préjudice.
Je vous en demande donc le remboursement.
Veuillez agréer, Madame / Monsieur, l’expression de mes salutations distinguées.
………… (সর্বশেষে আপনার স্বাক্ষর এবং চিঠির সাথে অবশ্যই ব‍্যাংকের একটি RIB এড করে দিবেন)🛫🛬

আমাদের সাফল্যের ও উচ্চশিক্ষার আপডেট: 👨‍🎓🛫🤝গত বছরের ফেব্রুয়ারি থেকে এই বছরের ফেব্রুয়ারি পর্যন্ত মোট তিনটি সেশনে আমরা শু...
12/04/2026

আমাদের সাফল্যের ও উচ্চশিক্ষার আপডেট: 👨‍🎓🛫🤝

গত বছরের ফেব্রুয়ারি থেকে এই বছরের ফেব্রুয়ারি পর্যন্ত মোট তিনটি সেশনে আমরা শুধুমাত্র হাঙ্গেরিতেই ৯০ শতাংশ সাফল্য অর্জন করেছি। সাধারণ স্তরের শিক্ষার্থীদের জন্য বর্তমান সময়ে অন্যান্য দেশের তুলনায় হাঙ্গেরির ভিসার হার অনেক অনেক বেশি।

তবে ক্রেডিট ট্রান্সফার বা অন্যান্য সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও, শিক্ষার্থীদের মূল আকর্ষণ সবসময় ফ্রান্সের প্রতিই থাকে। পরবর্তীতে ক্রেডিট ট্রান্সফারের সুযোগ থাকলেও, আমাদের তরুণ শিক্ষার্থীরা সরাসরি ফ্রান্সেই পড়াশোনা শুরু করতে বেশি আগ্রহী।

এক্ষেত্রে যাঁদের IELTS নেই অথচ ফ্রান্সে উচ্চশিক্ষার স্বপ্ন দেখছেন, তাঁদের জন্য আশার সংবাদ হলো, IELTS ছাড়াও ফ্রান্সে আবেদন করা সম্ভব। তবে এক্ষেত্রে নিয়মাবলি কিছুটা কঠোর এবং আপনার প্রয়োজন হবে MOI (Medium of Instruction) সনদপত্র। আপনার আগের পড়াশোনা যদি সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে হয়ে থাকে, তবেই MOI সনদপত্র গ্রহণযোগ্য হবে।

নোট: নির্দিষ্ট কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান ছাড়া অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয় MOI গ্রহণ করে না। তাই আবেদনের আগে বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করুন।

ভিসা সংক্রান্ত যেকোনো পরামর্শ বা কার্যক্রমের জন্য আজই যোগাযোগ করুন: Ziri-Ziri Travel & Tourism এ📍👨‍💻

RDV: https://book.settime.io/ziriziri

Adresse

15 Avenue Paul Vaillant Couturier
La Courneuve
93120

Heures d'ouverture

Lundi 12:00 - 21:00
Mardi 12:00 - 21:00
Mercredi 12:00 - 21:00
Jeudi 12:00 - 21:00
Vendredi 16:00 - 21:00
Samedi 12:00 - 21:00
Dimanche 12:00 - 21:00

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Ziri-Ziri Travels & Tourism publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à Ziri-Ziri Travels & Tourism:

Partager