Ronnie - Your Guide to Europe

Ronnie - Your Guide to Europe Informations de contact, plan et itinéraire, formulaire de contact, heures d'ouverture, services, évaluations, photos, vidéos et annonces de Ronnie - Your Guide to Europe, Office du tourisme, Paris.

ইউরোপ এর দেশ শীর্ষ-স্তরের বিশ্ববিদ্যালয়গুলিতে আপনার প্রবেশদ্বারটি প্রদর্শন করুন! উদ্ভাবনী শিক্ষা এবং শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক দৃশ্যের মিশ্রণের অভিজ্ঞতা নিন!

আপনার স্বপ্ন পূরণের সাথী হবে প্রত্যয় �

Dear sent me greetings.🤍😻Thanks Dear 💖
25/03/2026

Dear sent me greetings.🤍😻
Thanks Dear 💖

বাংলাদেশের ৯০% স্টুডেন্ট এখনও জানে না, ফ্রান্স দিচ্ছে ৩০ লাখ টাকার স্কলারশিপ!আজ থেকে ফ্রান্সে মাস্টার্স প্রোগ্রামের এপ্ল...
16/02/2026

বাংলাদেশের ৯০% স্টুডেন্ট এখনও জানে না, ফ্রান্স দিচ্ছে ৩০ লাখ টাকার স্কলারশিপ!

আজ থেকে ফ্রান্সে মাস্টার্স প্রোগ্রামের এপ্লিকেশন শুরু হয়ে গেছে। ফ্রান্সের পাবলিক ভার্সিটি তে টিউশন ফি এমনিতেই কম একেবারে নেই, তার উপর এক্সেলেন্স স্কলারশিপ এর মাধ্যমে দুই বছরের জন্য প্রায় ৩০ লাখ টাকা পর্যন্ত স্কলারশিপ পাওয়ার সুযোগ রয়েছে।

ফ্রান্সে মাস্টার্স সাধারণত এক বছর, দুই বছরের হয়ে থাকে। বেশির ভাগ প্রোগ্রামে আইইএলটিএস ৫.৫ থেকে ৬.৫ লাগে।

University Paris Saclay

University Grenoble Alpes

University of Paris

Aix-Marseille University

University of Lille

University of Strasbourg

প্রতি বছর এই ভার্সিটি গুলো এক্সেলেন্স স্কলারশিপ দিচ্ছে। আপনি আমাদের লাইক যুক্ত হতে পারেন। বিস্তারিত জানতে কমেন্ট করুন ।

---- MH RONI


07/01/2026
02/01/2026

Happy new Year night paris

02/01/2026

Happy New Year 💖

আপনি কি জানেন অক্টোবরেই শুরু হয়েছে Autumn 2026 Intake-এর আবেদন?1. France – আবেদন অক্টোবর–নভেম্বর ২০২৫ থেকে শুরু হবে এবং ...
29/11/2025

আপনি কি জানেন অক্টোবরেই শুরু হয়েছে Autumn 2026 Intake-এর আবেদন?

1. France – আবেদন অক্টোবর–নভেম্বর ২০২৫ থেকে শুরু হবে এবং শেষ হবে জানুয়ারি–মার্চ ২০২৬। প্রধান ইনটেক সেপ্টেম্বর ২০২৬। ওয়েবসাইট: campusfrance.org।

2. Spain – আবেদন জানুয়ারি ২০২৬ থেকে শুরু হবে এবং শেষ হবে জুলাই ২০২৬ বিশ্ববিদ্যালয়ভেদে। প্রধান ইনটেক সেপ্টেম্বর ২০২৬। ওয়েবসাইট: বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পোর্টাল, উদাহরণস্বরূপ universia.net/spain।

3. Italy – আবেদন ডিসেম্বর ২০২৫ থেকে শুরু হবে এবং শেষ হবে ফেব্রুয়ারি ২০২৬ বিশ্ববিদ্যালয়ভেদে। প্রধান ইনটেক সেপ্টেম্বর ২০২৬। ওয়েবসাইট: বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পোর্টাল, উদাহরণস্বরূপ universityadvisor.it।

4. Germany – আবেদন জুলাই ২০২৫ থেকে শুরু হবে এবং শেষ হবে ১৫ জুলাই ২০২৫ বিশ্ববিদ্যালয়ভেদে। প্রধান ইনটেক অক্টোবর ২০২৬। ওয়েবসাইট: বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পোর্টাল, যেমন daad.de।

5. Switzerland – আবেদন অক্টোবর ২০২৫ থেকে শুরু হবে এবং শেষ হবে ডিসেম্বর ২০২৫ জানুয়ারি ২০২৬ বিশ্ববিদ্যালয়ভেদে। প্রধান ইনটেক সেপ্টেম্বর ২০২৬। ওয়েবসাইট: বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পোর্টাল, উদাহরণস্বরূপ ethz.ch, epfl.ch।

6. Netherlands – আবেদন অক্টোবর ২০২৫ থেকে শুরু হবে এবং শেষ হবে জানুয়ারি–এপ্রিল ২০২৬ পর্যন্ত প্রোগ্রামভেদে। প্রধান ইনটেক সেপ্টেম্বর ২০২৬। ওয়েবসাইট: studielink.nl।

7. Finland – আবেদন মূলত জানুয়ারি ২০২৬ থেকে শুরু হবে, তবে কিছু early separate application অক্টোবর–ডিসেম্বর ২০২৫ থেকে শুরু হয়। প্রধান ইনটেক সেপ্টেম্বর ২০২৬। ওয়েবসাইট: studyinfo.fi।

8. Sweden – আবেদন শুরু হবে ১৬ অক্টোবর ২০২৫ এবং শেষ হবে ১৫ জানুয়ারি ২০২৬। ফি ও ডকুমেন্ট জমাদানের শেষ তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৬। মাস্টার্স প্রোগ্রামের ফলাফল প্রকাশ হবে ২৬ মার্চ ২০২৬ এবং ব্যাচেলরস প্রোগ্রামের ফলাফল ৩১ মার্চ ২০২৬। প্রধান ইনটেক আগস্ট/সেপ্টেম্বর ২০২৬। দ্বিতীয় রাউন্ডের আবেদন ১৬ মার্চ থেকে ১৫ এপ্রিল ২০২৬ পর্যন্ত হবে, ফলাফল প্রকাশ ১০ জুলাই ২০২৬ এবং ক্লাস শুরু হবে আগস্ট/সেপ্টেম্বর ২০২৬। ওয়েবসাইট: universityadmissions.se।

9. Denmark – আবেদন অক্টোবরের শেষ বা নভেম্বরের শুরু ২০২৫ থেকে শুরু হবে এবং শেষ হবে ১৫ জানুয়ারি ২০২৬ (Non-EU শিক্ষার্থীদের জন্য)। প্রধান ইনটেক সেপ্টেম্বর ২০২৬। ওয়েবসাইট: studyindenmark.dk।

10. Norway – আবেদন সাধারণত অক্টোবর–নভেম্বর ২০২৫ থেকে শুরু হবে এবং শেষ হবে ১–১৫ ডিসেম্বর ২০২৫ (বিশ্ববিদ্যালয়ভেদে)। প্রধান ইনটেক আগস্ট ২০২৬। ওয়েবসাইট: বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পোর্টাল, যেমন uio.no, ntnu.edu, uit.no।

11. United Kingdom – আবেদন সেপ্টেম্বর ২০২৫ থেকে শুরু হবে এবং UCAS-এর মাধ্যমে শেষ হবে ২৪ অক্টোবর ২০২৫। বিশেষ কিছু কোর্সের জন্য শেষ তারিখ ১৫ অক্টোবর ২০২৫। প্রধান ইনটেক সেপ্টেম্বর ২০২৬। ওয়েবসাইট: ucas.com।

আবেদন সময়সূচি বিশ্ববিদ্যালয়ভেদে পরিবর্তিত হতে পারে, তাই সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট তথ্য আরেকবার নিশ্চিত করবেন। কিছু দেশ বা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় রাউন্ড বা rolling admission পদ্ধতি থাকতে পারে, যা আপনাদের জন্য আরও সুযোগ সৃষ্টি করবে।

---- MH RONI

15/11/2025
11/11/2025
বাংলাদেশি স্টুডেন্টদের 🎓 জন্য ইউরোপে PR পাওয়ার সেরা দেশসমূহ ও সময়সীমা:বাংলাদেশ থেকে একজন আন্তর্জাতিক ছাত্র হিসেবে আপনি...
13/08/2025

বাংলাদেশি স্টুডেন্টদের 🎓 জন্য ইউরোপে PR পাওয়ার সেরা দেশসমূহ ও সময়সীমা:

বাংলাদেশ থেকে একজন আন্তর্জাতিক ছাত্র হিসেবে আপনি ইউরোপের কিছু দেশে পড়াশোনা শেষ করে সহজে Permanent Residency (PR) পেতে পারেন। তবে প্রতিটি দেশের নিজস্ব নিয়ম, সময়সীমা ও শর্ত রয়েছে। নিচে বিস্তারিত দেওয়া হলো —



🇫🇷 ফ্রান্স
• পড়াশোনার পর কাজের সুযোগ: মাস্টার্স শেষে 2 বছরের “Job Search Visa”।
• PR সময়: সাধারণত 5 বছরের বৈধ রেসিডেন্সি হলে আবেদন করা যায়।
• বিশেষ সুবিধা: শিক্ষার খরচ তুলনামূলক কম, স্কলারশিপের সুযোগ বেশি।



🇩🇪 জার্মানি
• পড়াশোনার পর কাজের সুযোগ: 18 মাসের “Job Seeker Visa”।
• PR সময়: জার্মান ভাষা ভালো জানলে 2 বছর কাজের পর PR, নাহলে সাধারণত 5 বছর।
• বিশেষ সুবিধা: টিউশন ফি প্রায় নেই, ইঞ্জিনিয়ারিং ও টেক সেক্টরে চাহিদা বেশি।



🇵🇹 পর্তুগাল
• পড়াশোনার পর কাজের সুযোগ: চাকরি পেলে সরাসরি রেসিডেন্সি।
• PR সময়: মাত্র 5 বছরের রেসিডেন্সির পর PR।
• বিশেষ সুবিধা: পর্তুগিজ ভাষা শেখা সহজ, আবহাওয়া বাংলাদেশের মতো উষ্ণ।



🇸🇪 সুইডেন
• পড়াশোনার পর কাজের সুযোগ: 1 বছরের “Job Search Visa”।
• PR সময়: সাধারণত 5 বছরের বৈধ রেসিডেন্সি।
• বিশেষ সুবিধা: উচ্চমানের শিক্ষা, স্কলারশিপ সুযোগ বেশি।



🇳🇱 নেদারল্যান্ডস
• পড়াশোনার পর কাজের সুযোগ: 1 বছরের “Orientation Year Visa”।
• PR সময়: সাধারণত 5 বছরের রেসিডেন্সির পর।
• বিশেষ সুবিধা: ইংরেজি প্রোগ্রাম বেশি, চাকরির সুযোগ ভালো।



✅ নোট:
• পড়াশোনার সময়কাল PR এর জন্য গণনা হয় না অনেক দেশে, তবে কিছু দেশে হয়।
• ভাষা শেখা, স্থায়ী চাকরি, ও আইনি কাগজপত্র ঠিকভাবে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।



📌 উপসংহার:
বাংলাদেশি স্টুডেন্ট হিসেবে যদি আপনি ইউরোপে পড়াশোনা করে ভবিষ্যতে স্থায়ীভাবে থাকতে চান, তাহলে জার্মানি, ফ্রান্স, পর্তুগাল, সুইডেন, নেদারল্যান্ডস আপনার জন্য সেরা অপশন হতে পারে। সঠিক পরিকল্পনা ও ভাষা দক্ষতা থাকলে স্বপ্নপূরণ সময়ের ব্যাপার মাত্র।



✉️ যোগাযোগ ও আরও তথ্যের জন্য:
📷 [email protected]

Business: WhatsApp 01864-594612

Thank You And Do Follow ❤️🦦

৩০ থেকে ৮৫ লাখ টাকার ফুল ফান্ডেড স্কলারশিপ! মাত্র ১ সপ্তাহে ১৩টা ফুল ফান্ডেড স্কলারশিপ প্রকাশ!ব্যাচেলর, মাস্টার্স, পিএইচ...
27/07/2025

৩০ থেকে ৮৫ লাখ টাকার ফুল ফান্ডেড স্কলারশিপ!
মাত্র ১ সপ্তাহে ১৩টা ফুল ফান্ডেড স্কলারশিপ প্রকাশ!

ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি এমনকি ফলোশিপ
পর্যায়েও বাংলাদেশি শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। বায়োলজি, কম্পিউটার সায়েন্স, বিজনেস, এনভায়রনমেন্ট, এডুকেশন, ইঞ্জিনিয়ারিংসহ বহু সাবজেক্টে সুযোগ আছে তাও বিশ্বের সেরা দেশগুলোতে! নিচে ১৩ টা ফুল ফান্ডেড স্কলারশিপের তালিকা দেওয়া হলো একনজরে দেখে নিন।

১. নেদারল্যান্ডস – Asia in the World Fellowship (2026–27)

প্রোগ্রাম: রিসার্চ ফেলোশিপ।

সাবজেক্ট: সোশ্যাল সায়েন্স, ইতিহাস, এশিয়ান স্টাডিজ, গ্লোবাল ডেভেলপমেন্ট।

স্কলারশিপ: ভ্রমণ খরচ, আবাসন, ভাতা – প্রায় ৮ থেকে ১০ লাখ টাকা মূল্যের সুবিধা।

ডেডলাইন: ১৫ সেপ্টেম্বর ২০২৫।

২. তাইওয়ান – NCTU স্কলারশিপ ২০২৬

প্রোগ্রাম: ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি।

সাবজেক্ট: ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, বায়োমেডিকেল, বিজনেস।

স্কলারশিপ: টিউশন ফ্রি, প্রতি মাসে ৭৫,০০০ থেকে ১,১০,০০০ টাকা পর্যন্ত ভাতা।

IELTS লাগবে না।

ডেডলাইন: ৩০ সেপ্টেম্বর ২০২৫।

৩. ডেনমার্ক – DARA রিসার্চ ফেলোশিপ ২০২৫

প্রোগ্রাম: পোস্টডক রিসার্চ।

সাবজেক্ট: জেন্ডার স্টাডিজ, হিউম্যান রাইটস, ইন্টারন্যাশনাল রিলেশনস।

স্কলারশিপ: প্রায় ২৫ থেকে ২৭ লাখ টাকা পর্যন্ত গবেষণা অনুদান।

ডেডলাইন: ২৯ আগস্ট ২০২৫।

৪. কানাডা – McGill University স্কলারশিপ ২০২৫

প্রোগ্রাম: মাস্টার্স ও পিএইচডি।

সাবজেক্ট: কম্পিউটার সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, সোশ্যাল সায়েন্স, পাবলিক পলিসি।

স্কলারশিপ: প্রতি মাসে প্রায় ২ লাখ টাকা, সাথে রিলোকেশন ও থিসিস সাপোর্ট।

ডেডলাইন: অক্টোবর ২০২৫।

৫. যুক্তরাষ্ট্র – George Mason University PhD স্কলারশিপ

প্রোগ্রাম: পিএইচডি।

সাবজেক্ট: AI, মাইক্রোপ্রসেসর, কম্পিউটার আর্কিটেকচার, সাইবার সিকিউরিটি।

স্কলারশিপ: টিউশন ফ্রি, হেলথ ইনস্যুরেন্স, মাসিক ভাতা প্রায় ২.৫ থেকে ৩ লাখ টাকা।

সেমিস্টার: স্প্রিং/ফল ২০২৬।

৬. মালটা – University of Malta স্কলারশিপ ২০২৫

প্রোগ্রাম: মাস্টার্স ও পিএইচডি।

সাবজেক্ট: হিউম্যানিটিজ, সোশ্যাল সায়েন্স, কম্পিউটার সায়েন্স।

স্কলারশিপ: ১০০% টিউশন ফি ছাড় – আনুমানিক ৫ থেকে ৮ লাখ টাকা বাঁচবে।

ডেডলাইন: ৩১ অক্টোবর ২০২৫।

৭. সৌদি আরব – King Fahd University স্কলারশিপ ২০২৬

প্রোগ্রাম: মাস্টার্স ও পিএইচডি।

সাবজেক্ট: পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং, ম্যাথ, কম্পিউটার, কেমিক্যাল, মেকানিক্যাল।

স্কলারশিপ: মাসিক ভাতা, আবাসন, বিমা, টিকিট। প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার সুবিধা।

ডেডলাইন: ৩১ জুলাই ২০২৫।

৮. চায়না – Schwarzman স্কলারশিপ ২০২৬–২৭

প্রোগ্রাম: মাস্টার্স।

সাবজেক্ট: গ্লোবাল অ্যাফেয়ার্স, লিডারশিপ, পাবলিক পলিসি।

স্কলারশিপ: মাসিক ভাতা, টিউশন, বিদেশ ভ্রমণ, ল্যাপটপ – প্রায় ৩০ লাখ টাকার সুবিধা।

ডেডলাইন: ১০ সেপ্টেম্বর ২০২৫।

৯. অস্ট্রেলিয়া – ANU PhD স্কলারশিপ ২০২৫

প্রোগ্রাম: পিএইচডি।

সাবজেক্ট: যে কোনো রিসার্চ ভিত্তিক বিষয় – STEM, সোশ্যাল সায়েন্স, মেডিকেল।

স্কলারশিপ: বছরে ৩৮,১৫৪ অস্ট্রেলিয়ান ডলার – প্রায় ২৮ লাখ টাকা।

ডেডলাইন: অগাস্ট–অক্টোবর।

১০. সিঙ্গাপুর – A*STAR ACIS স্কলারশিপ ২০২৫–২৬

প্রোগ্রাম: পিএইচডি।

সাবজেক্ট: কম্পিউটার সায়েন্স, বায়োটেক, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, নিউরোসায়েন্স।

স্কলারশিপ: ফুল ফান্ডিং, মাসিক ভাতা, গবেষণা ভ্রমণ প্রায় ৩০ লাখ টাকা।

ডেডলাইন: ১ আগস্ট ২০২৫।

১১. UNSW Scientia স্কলারশিপ ২০২৫ – অস্ট্রেলিয়া

প্রোগ্রাম: ব্যাচেলর (অনার্স)।

সাবজেক্ট: সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, বিজনেস, মিডিয়া।

স্কলারশিপ: বছরে ১০,০০০ ডলার – আনুমানিক ৮ লাখ টাকা।

ডেডলাইন: ডিসেম্বর ২০২৫।

১২. University of Canberra স্কলারশিপ ২০২৫

প্রোগ্রাম: ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি।

সাবজেক্ট: সোশ্যাল সায়েন্স, পাবলিক হেলথ, এডুকেশন, মিডিয়া।

স্কলারশিপ: সর্বোচ্চ ৫০,০০০ অস্ট্রেলিয়ান ডলার প্রায় ৩৭ লাখ টাকা।

ডেডলাইন: জুন–নভেম্বর।

১৩. সুইজারল্যান্ড – WIPO Young Experts Program ২০২৬–২৭

প্রোগ্রাম: ফেলোশিপ / রিসার্চ ওয়ার্ক।

সাবজেক্ট: ল, ইন্টেলেকচুয়াল প্রপার্টি, পলিসি, টেক ও ইনোভেশন।

স্কলারশিপ: প্রতি মাসে ৫০০০ CHF – প্রায় ৬৫,০০০ টাকা মাসিক (২ বছর)।

ডেডলাইন: ১৪ আগস্ট ২০২৫।

আবেদন করার আগে এই পোস্টের পাশাপাশি অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিস্তারিত গাইডলাইন ও শর্তাবলী ভালো করে দেখে নিবেন। প্রত্যেকটি স্কলার
শিপের ডেডলাইন কঠোর, দেরি না করে সময়মতো আবেদন সম্পন্ন করুন।

যাদের জন্য এই তথ্য প্রয়োজন, তাদের সাথে শেয়ার করুন যাতে সবাই সুযোগ নিতে পারে। আপনাদের সাফল্যের জন্য শুভকামনা রইল!

Adresse

Paris

Téléphone

+8801864594612

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Ronnie - Your Guide to Europe publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à Ronnie - Your Guide to Europe:

Partager