Work Visa Permit

Work Visa Permit That’s why we’ve created a collection of vibrant, motivational stickers 🎉🪧 that come with every application.

বাংলাদেশে এই প্রথম!
🇪🇺🇩🇪 🇭🇷 🇭🇺 🌍✈️🌏
স্বল্প খরচে ইউরোপ এ যাওয়ার স্বপ্ন বাস্তবে পরিণত করুন!আমরা খুব সহজ এবং সাশ্রয়ী ভিসা প্রক্রিয়ায় সহায়তা করি।যোগাযোগ করুন, এবং আপনার ইউরোপ ভ্রমণের যাত্রা শুরু করুন আজই!

ধন্যবাদ। Welcome to Work Visa Permit—your trusted partner in securing work visa permits with a personal touch! 🎯✨ We specialize in simplifying the often complex process of obtaining work visas for

individuals and businesses worldwide. Our expert team ensures a seamless experience by providing end-to-end guidance, tailored solutions, and timely updates, so you can focus on what matters most—your career or workforce expansion. 💼🤝

But we don’t stop at paperwork. 📝✨ At Work Permit Visa, we believe in making the journey memorable. These fun, colorful stickers help you celebrate milestones, mark your global adventure, and bring a smile during the process. 😊🌟

Whether you’re an individual chasing your dreams 🌟🌎 or a company building a global team 🌐👩‍💼👨‍💼, Work Visa Permit is here to support you every step of the way. Let’s make your work visa journey as smooth—and enjoyable—as possible! Work Visa Permit: Simplifying the Path to Your Global Future. 🚀💙

জার্মানিতে প্রবাসীদের বিপদের বন্ধু ‘কারিতাস’ (Caritas) : চাকরি, স্বেচ্ছাসেবা এবং স্বল্পমূল্যে খাবারের বিশ্বস্ত ঠিকানা 🇩🇪...
25/02/2026

জার্মানিতে প্রবাসীদের বিপদের বন্ধু ‘কারিতাস’ (Caritas) : চাকরি, স্বেচ্ছাসেবা এবং স্বল্পমূল্যে খাবারের বিশ্বস্ত ঠিকানা 🇩🇪🇩🇪

প্রতিষ্ঠানটি এখন ১৬০টিরও বেশি দেশে রয়েছে। কিন্তু আমি জার্মানির বাস্তবতায় লিখছি, যেহেতু এটি জার্মানিতে যাত্রা শুরু করেছিল…

জার্মানিতে নতুন আসার পর ভাষার সমস্যা বা সরকারি চিঠির মারপ্যাঁচ বুঝতে না পেরে অনেকেই দিশেহারা হয়ে যান। উকিলের কাছে গেলে গুনতে হয় শত শত ইউরো। কিন্তু আপনি কি জানেন, জার্মানিতে কারিতাস (Caritas) নামের এমন একটি প্রতিষ্ঠান আছে, যারা শুধু বিনামূল্যেই আইনি বা দাপ্তরিক সাহায্য করে না বরং আপনার ক্যারিয়ার গড়া, স্বেচ্ছাসেবা এবং দৈনন্দিন জীবনেও বিশাল ভূমিকা রাখে? জার্মানির প্রায় প্রতিটি শহরেই এদের এক বা একাধিক শাখা রয়েছে।

আজকের পোস্টে আমরা জানব কারিতাস (Caritas) কী, তারা কীভাবে সাহায্য করে এবং কেন এটি জার্মানিতে আপনার জন্য একটি দারুণ সুযোগ হতে পারে। 🤝

১. কারিতাস (Caritas) আসলে কী? 🏢

কারিতাস হলো জার্মানির সবচেয়ে বড় সমাজকল্যাণমূলক সংস্থাগুলোর (Wohlfahrtsverbände) একটি। এটি মূলত ক্যাথলিক চার্চের অধীনে পরিচালিত একটি আন্তর্জাতিক দাতব্য সংস্থা। সারা জার্মানিতে এদের হাজার হাজার অফিস, হাসপাতাল, নার্সিং হোম, কিন্ডারগার্টেন এবং পরামর্শ কেন্দ্র (Beratungsstelle) রয়েছে।

এদের মূল লক্ষ্য হলো— সমাজে যাঁরা পিছিয়ে পড়া, অসহায় বা বিপদে আছেন, তাঁদের নিঃস্বার্থভাবে সাহায্য করা। সবচেয়ে বড় কথা হলো, আপনি যে ধর্মেরই হোন না কেন, তারা সমান আন্তরিকতার সাথে আপনাকে সেবা দেবে।

২. স্বল্পমূল্যে খাবার ও মুদিবাজার (Tafel ও Mittagstisch) 🍲

জার্মানিতে জীবনযাত্রার ব্যয় যখন বেড়েই চলেছে, তখন নিম্ন আয়ের মানুষদের জন্য কারিতাস এক আশীর্বাদ।

• মুদিবাজার (Tafel) : কারিতাস এবং অন্যান্য সংস্থা মিলে অনেক শহরে 'টাফেল' পরিচালনা করে। আপনি যদি চাকরি না থাকার কারণে 'Bürgergeld' (সোশ্যাল সহায়তা) পান বা আপনার আয় যদি খুব কম হয়, তবে আপনি এখান থেকে মাত্র ১ বা ২ ইউরোর বিনিময়ে সারা সপ্তাহের জন্য তাজা শাকসবজি, রুটি, ফলমূল এবং নিত্যপ্রয়োজনীয় খাবার নিতে পারবেন।

• দুপুরের খাবার (Mittagstisch) : অনেক কারিতাস সেন্টারে দুপুরের গরম খাবারের ব্যবস্থা থাকে, যেখানে নিম্ন আয়ের মানুষেরা নামমাত্র মূল্যে স্বাস্থ্যকর খাবার খেতে পারেন।

• ⚠️ স্টুডেন্টদের জন্য সতর্কতা : মনে রাখবেন, এই সুবিধাটি সাধারণত স্টুডেন্টদের জন্য নয়। কারণ জার্মান আইন অনুযায়ী, স্টুডেন্টদের পড়াশোনা এবং খাবারের খরচ তাদের ব্লকড অ্যাকাউন্ট বা স্কলারশিপ থেকে আসার কথা। তাই স্টুডেন্ট ভিসায় থাকলে এই খাবার বা ভাতার জন্য আবেদন করা যায় না।

৩. কারিতাসে ক্যারিয়ার বা চাকরির সুযোগ (Job Opportunities) 💼

কারিতাস শুধু সাহায্যই করে না, তারা জার্মানির অন্যতম বিশাল একটি নিয়োগকারী প্রতিষ্ঠান (Employer)। আপনি চাইলে এখানে একটি চমৎকার ক্যারিয়ার গড়তে পারেন।

• চাকরির ক্ষেত্র : তাদের অসংখ্য নার্সিং হোম (Altenheim), কিন্ডারগার্টেন (Kita), হাসপাতাল এবং প্রশাসনিক অফিস রয়েছে। আপনি যদি সোশ্যাল ওয়ার্ক, আইটি, অ্যাডমিনিস্ট্রেশন বা নার্সিং পেশায় থাকেন তবে কারিতাস আপনার জন্য দারুণ একটি কর্মক্ষেত্র হতে পারে।

• আউসবিলডুং (Ausbildung) : আপনি যদি জার্মানিতে নতুন করে পড়ালেখা বা ট্রেনিং শুরু করতে চান তবে কারিতাসের অধীনে নার্সিং (Pflegefachkraft) বা এডুকেটর (Erzieher) হিসেবে আউসবিলডুং করতে পারেন। এদের বেতন কাঠামো (Tarifvertrag) জার্মানির অন্যান্য সাধারণ কোম্পানির তুলনায় বেশ ভালো এবং সুরক্ষিত।

৪. স্বেচ্ছাসেবামূলক কাজ (Volunteering / Ehrenamt) 🙋‍♂️

জার্মান সমাজের সাথে মিশে যাওয়ার (Integration) সবচেয়ে সেরা উপায় হলো 'এয়ারেনআমট' বা স্বেচ্ছাসেবামূলক কাজ করা।

• সুবিধা : আপনার হাতে যদি সপ্তাহে কয়েক ঘণ্টা ফ্রি সময় থাকে তবে কারিতাসের সাথে ভলান্টিয়ার হিসেবে যুক্ত হতে পারেন। হয়তো আপনি বৃদ্ধাশ্রমে গিয়ে কারও সাথে গল্প করলেন বা রিফিউজিদের জার্মান ভাষা শিখতে সাহায্য করলেন।

• নেটওয়ার্কিং ও ভাষা : এর মাধ্যমে আপনার জার্মান ভাষার দ্রুত উন্নতি হবে এবং লোকাল জার্মানদের সাথে দারুণ নেটওয়ার্ক তৈরি হবে।

• স্থায়ী বসবাস (PR/Citizenship) : জার্মান পাসপোর্ট বা পারমানেন্ট রেসিডেন্সি (PR) পাওয়ার ক্ষেত্রে এই স্বেচ্ছাসেবামূলক কাজের সার্টিফিকেট জাদুর মতো কাজ করে। ইমিগ্রেশন অফিস এটি দেখলে বুঝতে পারে যে আপনি জার্মান সমাজের সাথে কতটা ভালোভাবে যুক্ত হয়েছেন।

৫. অন্যান্য গুরুত্বপূর্ণ সেবা (Beratung ও কেনাকাটা) 🛠️

উপরের সুবিধাগুলো ছাড়াও কারিতাস প্রবাসীদের দৈনন্দিন জীবনে আরও অনেক সাহায্য করে :

• সরকারি চিঠির মর্মোদ্ধার (Formularhilfe) : জব সেন্টার বা আউসল্যান্ডারবেহোর্ডে থেকে আসা জটিল জার্মান চিঠির উত্তর দিতে বা ফর্ম পূরণে তারা বিনামূল্যে সাহায্য করে।

• ঋণ ও মাইগ্রেশন পরামর্শ : বিশাল অঙ্কের দেনায় জড়িয়ে পড়লে বা ভিসা সংক্রান্ত কোনো আইনি পরামর্শের প্রয়োজন হলে তাদের 'Migrationsberatung' বা 'Schuldnerberatung' বিনামূল্যে সঠিক পথ দেখায়।

• সস্তায় জিনিসপত্র (Sozialkaufhaus) : কারিতাসের নিজস্ব চ্যারিটি শপ থেকে যে কেউ নামমাত্র মূল্যে (১-৫ ইউরোতে) ভালো মানের শীতের জ্যাকেট, জুতো, বা বাসার আসবাবপত্র কিনতে পারেন। এখানে স্টুডেন্টরাও কেনাকাটা করতে পারেন।

শুরুর গল্প : ফ্রাইবুর্গ থেকে বিশ্বজুড়ে 🇩🇪

কারিতাসের জন্ম কিন্তু এই জার্মানিতেই! ১৮৯৭ সালের ৯ নভেম্বর জার্মানির ফ্রাইবুর্গ (Freiburg) শহরে ক্যাথলিক চার্চের একজন যাজক, যাঁর নাম লরেঞ্জ ভের্টমান (Lorenz Werthmann) প্রথম এই সংস্থাটি প্রতিষ্ঠা করেন।

• প্রেক্ষাপট : সেই সময়ে জার্মানিতে শিল্পবিপ্লবের ফলে অনেক মানুষ গ্রাম থেকে শহরে আসছিল কাজের খোঁজে। শহরে গরিব শ্রমিকদের অবস্থা ছিল খুব করুণ। লরেঞ্জ ভের্টমান এই অসহায় মানুষদের সাহায্য করার জন্য বিভিন্ন ছোট ছোট ক্যাথলিক চ্যারিটি সংস্থাকে এক ছাতার নিচে নিয়ে আসেন। এভাবেই জন্ম নেয় 'Caritasverband' বা কারিতাস অ্যাসোসিয়েশন।

• দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় : বিশ্বযুদ্ধের পর জার্মানি যখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, তখন ঘরবাড়িহীন মানুষ এবং রিফিউজিদের খাবার ও আশ্রয় দিয়ে কারিতাস এক বিশাল ভূমিকা পালন করে।

২. নামের অর্থ কী? 📖

ল্যাটিন শব্দ "Caritas"-এর অর্থ হলো 'ভালোবাসা', 'মায়া' বা 'চ্যারিটি' (Christian love of humankind)। এর মূল দর্শন হলো— ঈশ্বরের সৃষ্টি হিসেবে প্রত্যেক মানুষকে ভালোবাসা এবং সম্মান করা, সে যে ধর্মের বা বর্ণের হোক না কেন।

৩. বিশ্বজুড়ে কার্যক্রম (Caritas Internationalis) 🌐

জার্মানিতে সফল হওয়ার পর, এই মডেলটি অন্যান্য দেশেও জনপ্রিয় হতে শুরু করে। ১৯৫১ সালে রোমে ক্যাথলিক চার্চের উদ্যোগে তৈরি হয় 'Caritas Internationalis' (আন্তর্জাতিক কারিতাস)।

• পরিধি : বর্তমানে বিশ্বের ১৬০টিরও বেশি দেশে কারিতাস কাজ করছে।

• কাজের ধরন : যুদ্ধবিধ্বস্ত দেশে ত্রাণ দেওয়া, প্রাকৃতিক দুর্যোগে (ভূমিকম্প, বন্যা) মেডিকেল ক্যাম্প করা, দারিদ্র্য বিমোচন এবং জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্বজুড়ে এদের বিশাল কার্যক্রম রয়েছে।

৪. কারিতাস বাংলাদেশ : আমাদের দেশেও তাদের ভূমিকা 🇧🇩

আপনি শুনলে হয়তো অবাক হবেন, কারিতাস বাংলাদেশেও অত্যন্ত সক্রিয়!

• ১৯৬৭ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে "কারিতাস পূর্ব পাকিস্তান" নামে এটি যাত্রা শুরু করে। ১৯৭০ সালের ভয়াবহ সাইক্লোন এবং ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পর দেশের পুনর্গঠনে তারা বিশাল অবদান রাখে।

• বর্তমানে কারিতাস বাংলাদেশ টেকসই কৃষি, আদিবাসীদের অধিকার, শিক্ষা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় কাজ করে যাচ্ছে।

৫. জার্মানিতে কারিতাসের বিশালত্ব (The Scale in Germany) 🏢

জার্মানিতে কারিতাস শুধু একটি চ্যারিটি নয়, এটি একটি মহীরুহ।

• সবচেয়ে বড় নিয়োগকর্তা : জার্মানিতে বেসরকারি খাতে কারিতাস হলো সবচেয়ে বড় এমপ্লয়ার (Employer)। তাদের প্রায় ৭ লাখ বেতনভুক্ত কর্মী এবং কয়েক লাখ ভলান্টিয়ার বা স্বেচ্ছাসেবী রয়েছেন।

• প্রতিষ্ঠান : জার্মানিতে কারিতাসের অধীনে প্রায় ২৫,০০০টি প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে আছে শত শত হাসপাতাল, বৃদ্ধাশ্রম (Altenheim), কিন্ডারগার্টেন (Kita), প্রতিবন্ধীদের জন্য বিশেষ স্কুল এবং সাইকোলজিক্যাল কাউন্সেলিং সেন্টার।

• ফান্ডিং : তারা ক্যাথলিক চার্চের ট্যাক্স (Kirchensteuer), সরকারি ফান্ড, ডোনেশন এবং ইনস্যুরেন্স কোম্পানি থেকে ফান্ডিং পেয়ে থাকে।

পরিশেষে বলতে চাই, জার্মানিতে একা লড়বেন না, সমাজকে কাজে লাগান। জার্মানিতে "না জানাটা" কোনও অপরাধ নয় কিন্তু সুযোগ থাকা সত্ত্বেও সাহায্য না নেওয়াটা বোকামি। আপনি যদি কর্মহীন হন কিংবা ক্যারিয়ার গড়তে চান বা শুধু সমাজের জন্য কিছু করতে চান— কারিতাস হতে পারে আপনার সবচেয়ে ভালো একটি প্ল্যাটফর্ম। আজই আপনার শহরের নিকটস্থ কারিতাস অফিসে যোগাযোগ করে দেখতে পারেন।

ভালো লাগলে, লেখাটি কাজের মনে হলে শেয়ার করতে ভুলবেন না যেন!

04/03/2025

ইউরোপে কি সাদা পাসপোর্টে আবেদন করা যাবে?
প্রশ্নের সমাধান চলুন, দৌড়ে ঘুরে আসি সিঙ্গাপুর, মালয়েশিয়া,থাইল্যান্ড মাত্র ৬৪,৯৯৯ টাকায়।

03/03/2025

বাংলাদেশে প্রথমবারের মতো
ইউরোপের নিজস্ব কোম্পানির মাধ্যমে সরাসরি ট্যুর ইনভাইটেশন এবং No Visa, No Service fee অফারে ঘুরে আসুন ইউরোপের যে কোনো দেশে।

🇳🇴 নরওয়ে  🇳🇴ওয়ার্ক পারমিট মাত্র ২৫ জনের সুযোগ!ন্যূনতম যোগ্যতা: অনার্স পাস আরও বিস্তারিত :+385953700584
26/02/2025

🇳🇴 নরওয়ে 🇳🇴
ওয়ার্ক পারমিট
মাত্র ২৫ জনের সুযোগ!
ন্যূনতম যোগ্যতা: অনার্স পাস আরও বিস্তারিত :+385953700584

Address

Sesvete
Zagreb
10360

Alerts

Be the first to know and let us send you an email when Work Visa Permit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Work Visa Permit:

Share