Beyond susanta

Call Directions Website Contact the business

Beyond susanta Beaty never be explained . world's everythings is beautiful if you saw it positively

বানারহাট বাস স্ট্যান্ড থেকে মাত্র ৩–৪ কিলোমিটার দূরেই অবস্থিত জনপ্রিয় বিনোদনমূলক পর্যটন কেন্দ্র উল্টোঘর। নামের মতোই এর ...
10/06/2026

বানারহাট বাস স্ট্যান্ড থেকে মাত্র ৩–৪ কিলোমিটার দূরেই অবস্থিত জনপ্রিয় বিনোদনমূলক পর্যটন কেন্দ্র উল্টোঘর। নামের মতোই এর বিশেষত্বও একেবারে ব্যতিক্রমী!
বাড়িটিকে এমনভাবে নির্মাণ করা হয়েছে যে বাইরে থেকে দেখলে মনে হবে পুরো বাড়িটাই উল্টো হয়ে দাঁড়িয়ে আছে। আর ভেতরে প্রবেশ করলেই অপেক্ষা করছে আরও চমক—টেবিল, চেয়ার, বিছানা, রান্নাঘরের সামগ্রীসহ সব আসবাবপত্র ছাদের সঙ্গে লাগানো অবস্থায় দেখা যায়। ফলে তৈরি হয় এক অনন্য ভিজ্যুয়াল ইলিউশন, যা দর্শকদের দেয় দারুণ মজার ও স্মরণীয় অভিজ্ঞতা।
📸 ছবি তোলার জন্য এটি একটি অসাধারণ স্পট। পরিবার, বন্ধু বা প্রিয়জনদের সঙ্গে কিছু ভিন্নধর্মী মুহূর্ত কাটাতে চাইলে ঘুরে আসতেই পারেন এই আকর্ষণীয় স্থানটিতে।

#উল্টোঘর
NorthBengalTourism WeekendDestination PhotographySpot TravelBlog

09/06/2026
09/06/2026

আসুন, আমরা সবাই গাছ লাগাই এবং একটি সবুজ ও সুন্দর পৃথিবী গড়ে তুলি 🌳🌲🌿🌱 🌸🌻🌼🌺💚🌿

31/05/2026

Om namah shivay 🙏🍃💐

কিছু মানুষ স্বপ্ন হয়ে আসে জীবনে,মায়ার মতো জড়িয়ে থাকে হৃদয়ের গভীরে।তাদের সঙ্গে কাটানো মুহূর্তগুলোরয়ে যায় স্মৃতির প...
21/05/2026

কিছু মানুষ স্বপ্ন হয়ে আসে জীবনে,
মায়ার মতো জড়িয়ে থাকে হৃদয়ের গভীরে।
তাদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো
রয়ে যায় স্মৃতির পাতায় নীরব আলো হয়ে।
কিন্তু সময়ের স্রোতে একসময় বুঝতে হয়—
সবাই শেষ পর্যন্ত পাশে থাকে না।
তাই কিছু স্বপ্ন অপূর্ণ রেখেই,
কিছু অনুভূতি বুকের ভেতর লুকিয়েই
জীবনের দীর্ঘ পথ
একা একাই পাড়ি দিতে হয়।
friendsforever kalimpong Travel Mitra

দেখতে দেখতে কত বছর কেটে গেল, সময়ের সঙ্গে বদলে গেছে সবার পথ, বদলে গেছে সবার জীবনযাত্রা, ব্যস্ততা আর দায়িত্বও বেড়েছে সব...
18/05/2026

দেখতে দেখতে কত বছর কেটে গেল, সময়ের সঙ্গে বদলে গেছে সবার পথ, বদলে গেছে সবার জীবনযাত্রা, ব্যস্ততা আর দায়িত্বও বেড়েছে সবার। তবুও যখন একসাথে কিছু সময়ের জন্য মিলিত হই, তখন মনে হয় যেন সেই ছোটবেলার দিনগুলো এখনও কোথাও হারিয়ে যায়নি। আগের মতোই হাসি, খুনসুটি আর অগাধ টান—সবকিছু আগে যেমন ছিল আজও একই রকম আছে ..💞🤗 explorermore 🌟🌠💫🎉😊💕

আজ রবিবার। সকাল থেকেই শুধু বৃষ্টি, আকাশ জুড়ে ঘন মেঘ , মনে হয় আজ আর রোদের দেখা মিলবে না, তাই বাইরে বেরোনোর আর  ইচ্ছে কর...
26/04/2026

আজ রবিবার। সকাল থেকেই শুধু বৃষ্টি, আকাশ জুড়ে ঘন মেঘ , মনে হয় আজ আর রোদের দেখা মিলবে না, তাই বাইরে বেরোনোর আর ইচ্ছে করছে না। আমার জন্মদিনের উপহার হিসেবে এক ছাত্রের দেওয়া বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের “অরণ্যক” উপন্যাসটি হাতে তুলে নিলাম , আর পড়তে শুরু করলাম।

পাতা উল্টাতে উল্টাতে জানালার ধারে এসে উঁকি দিচ্ছিল অনেক রকম পাখি—কখনও শালিক, কখনও চড়ুই , হারিচাচা , ফিঙে , কাঠঠোকরা , আরও নাম না জানা দুই তিনটে পাখি ।

তাদের কৌতূহলী চোখ, মাঝে মাঝেই জানালার দিকে উকি দিচ্ছে, কখনও কখনও জানালায় এসে ঠোকর মারছে, আর আমি পড়া বন্ধ করে একটার পর একটা ছবি তুলে যাচ্ছি , এইভাবেই আমার অর্ধেকটা দিন কেটে গেল ।

পড়াটা আর শেষ হলো না........
aronyok

Address

Shankar Mandal Road
Alipurduar

Alerts

Be the first to know and let us send you an email when Beyond susanta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Beyond susanta:

Shortcuts

Share

Category