13/03/2026
রয়্যাল কেরালা ট্রিপ
আমরা যাচ্ছি ২১ নভেম্বর ২০২৬
1. ডবল শেয়ারিং খরচ ২৮৩০০/- টাকা জনপ্রতি ।
2. ট্রিপল শেয়ারিং খরচ ২৭৩০০/- টাকা জনপ্রতি ।
3. রামেশ্বরম গেলে জনপ্রতি অতিরিক্ত ৩২০০ টাকা ।
আপনি কেন আমাদের সাথে যাবেন ? হাতে ২ মিনিট সময় থাকলে পড়ে দেখবেন প্লিজ…
1. আমরা সিনিয়র সিটিজেন ও বিশেষ চাহিদা সম্পন্ন ভ্রমণপিপাসু দের প্রতি বিশেষ যত্ন নিয়ে থাকি। যেমন- ওনাদের লাগেজ আমাদের দায়িত্ব , যে হোটেলে লিফট নেই( আমরা সাধারণত সব লিফট -ওয়ালা হোটেলে রাখি) সেখানে নীচের তলায় ঘর দিয়ে থাকি ।
2. আনকম্প্রোমাইজড রসনা তৃপ্তি-টেথিস ট্যুরিজমের পুরো টিম বাঙালি । অথিতি দের কে কেরালায় নারকেল তেলের রান্না খাওয়ালে পাপ হবে— তাই প্রতিদিন চারবেলা বিশুদ্ধ বাঙালি খাবার নিশ্চিত ভাবেই পাবেন। ইলিশ- ভেটকি-পাবদা-গলদা-মাটন-চিকেন সহ জমিয়ে খাওয়া-দাওয়া, তাও আবার কেরালার মত সূদুর দক্ষিণে— খুব কম ট্যুর এজেন্সি দিয়ে থাকে।
3. আপনার কম্ফোর্ট আমাদের টপ প্রায়োরিটি— তাই, হাওড়া থেকে সরাসরি ৪০ ঘন্টার ট্রেনে কোচি না গিয়ে আমরা আপনাকে প্রথমে হাওড়া থেকে চেন্নাই গামী সেরা ট্রেন করমন্ডল এক্সপ্রেসে চেন্নাই নিয়ে যাব । সেখানে এক্সিকিউটিভ লাউঞ্জে আমাদের খরচায় আপনাকে রেখে আলেপ্পি এক্সপ্রেস ধরে সকালে কোচি পৌঁছাব। এতে আপনি যেমন রিল্যাক্সড থাকবেন তেমনি কোচি খুব ভালো করে দেখবেন । আর হ্যাঁ, চেন্নাইয়ের ট্রানজিটে আপনার লাগেজ আমাদের দায়িত্ব। যেসব এজেন্সি ডাইরেক্ট ট্রেনে কোচি নিয়ে যায় তাদের হোটেলে চেকিং করতে করতেই বিকেল হয়ে যাবে তাই এক্ষেত্রে কোচি সাইট সিন করা তাদের পক্ষে করা সম্ভবপর হয় না। এক্ষেত্রে অনেক এজেন্সিই গেস্টদের ভুল বোঝায় এবং বলে ডাইরেক্ট ট্রেনে গেলে নাকি গেস্টদের সুবিধে, কারণ এতে চেন্নাইতে পৌঁছে লাগেজ নিয়ে ঘোরাঘুরি এবং ট্রেন পাল্টানোর ঝঞ্ঝাট সহ্য করতে হবে না তাদেরকে। কিন্তু এক্ষেত্রে জেনে রাখুন চেন্নাই রেলওয়ে স্টেশনের এসি লাউঞ্জে সমস্ত গেস্টদের নিখরচায় আমরা রাখি এবং দরকারে লাগেজ রিলেটেড সমস্ত সাহায্য আমরাই করে থাকি। সর্বোপরি এতে জার্নি কম করতে হয় এবং সকাল সকাল কোচি পৌঁছে সারাটা দিন আমরা সময় পাই এবং সমস্ত কিছু ভালোভাবে ঘুরিয়ে দেখাই। কিন্তু অনেকেই এটা না করে একদিনের সাইট সিনের গাড়ির খরচ এবং প্যাকেজে অন্তর্ভুক্ত ট্রেনের টিকিটের খরচ বাঁচায়।আপনার ট্রাভেল এজেন্ট এ ভাবে ভাবে তো?
4. হোটেল- মুন্নার বাদে সব জায়গায় এসি হোটেল— সব জায়গায় ডিলাক্স রুম- কোয়ালিটি আনকম্প্রোমাইজড। হোটেলের বিস্তারিত আপনারা পেয়ে যাবেন প্যাকেজের তিন চার মাস আগেই। এতে আপনাদের বিচার বিশ্লেষনের সুবিধা হবে যে কে কত টাকা নিচ্ছে এবং তার ভিত্তিতে কি রকম ক্যাটাগরির হোটেল তারা আপনাদেরকে দিচ্ছে সেটা।
5. কোচি থেকে কন্যাকুমারী- পুরো টাই এসি ভলভো বাস। লাক্সারী আমাদের ইউ-এস-পি।
6. কোট্টায়াম থেকে আলেপ্পি ২ ঘন্টার তে বোট রাইড হোক বা পেরিয়ার ন্যাশনাল পার্কের এন্ট্রি ফি কিংবা বিবেকানন্দ রকের ভিআইপি পাস—- সব আমরা দেব।
7. বাইরের জল খেয়ে পেট খারাপ হতে পারে- ঘুরতে গিয়ে আপনার অসুস্থতা কাম্য নয়। তাই প্রতিদিন থাকবে মিনারেল ওয়াটারের ব্যবস্থা।
8. এছাড়াও কেরালার সাথে আলাদা করে থাকছে রামেশ্বরম, আপনি চাইলে কেরালার সাথে রামেশ্বরম কেও একসাথে করিয়ে দেবো আমরা।
9. ভারতবর্ষের অন্যতম সুন্দর এবং কষ্টলি কোভালাম বিচে আমরা দুরাত্রি রাখবো আপনাদেরকে। এক্ষেত্রে ত্রিবান্দ্রামে রেখে দু'ঘণ্টার জন্য কোভালাম সমুদ্র সৈকত নিয়ে গিয়ে আমরা আপনাদেরকে বলবো না যে আপনার কোভালাম সাইট সিন complete হয়ে গেছে, এবার ত্রিবান্দ্রম হোটেলে ফিরুন। এক্ষেত্রে আপনি এখানে দুরাত্রী থাকবেন তাই সানসেট এবং সানরাইজ দুটোই দেখবেন, কোভালাম লাইট হাউস ভিজিট করবেন এবং পাখির চোখে দেখবেন আরব সাগরকে, কোভালাম বিচে ইচ্ছে হলে অ্যাডভেঞ্চার স্পোর্টস করবেন, সমুদ্রের পাড়ে বসে ভালো লাগলে সি ফুড খাবেন এবং অবশ্যই কেরালার বিখ্যাত আয়ুর্বেদিক মাসাজ নেবেন। সর্বোপরি প্রপারলি এক্সপ্লোর করবেন আপনি কোভালাম কে।
10. কেরালার এক নাম্বার বিচ ভারকালা সাইটসিন আমাদের প্যাকেজের অন্তর্ভুক্ত, যেখানে অন্য কোন এজেন্সি নিয়ে যাবে না আপনাকে।
11. আমরা সম্পূর্ণ ক্ল্যারিটি বজায় রেখে ট্যুর করাই- যা দেব বলি তাই প্রোভাইড করি। আমরা ব্যবসা নয় , সম্পর্কে , লাভ নয় আতিথেয়তায় বিশ্বাসী । একবার আমাদের সাথে ঘুরলে পরবর্তীতে আপনার যেকোনো ট্যুরে আমরাই যে প্রথম ও অটোমেটিক চয়েস হ’ব সে ব্যাপারে নিশ্চিত।
যোগাযোগঃ 7001602216