Ushoshi Ajodhya উষসী অযোধ্যা-পুরুলিয়া

  • Home
  • India
  • Baghmundi
  • Ushoshi Ajodhya উষসী অযোধ্যা-পুরুলিয়া

Ushoshi Ajodhya উষসী অযোধ্যা-পুরুলিয়া আরও সুন্দর হোক পুরুলিয়া পুরুলিয়ার পর্যটন বিকাশে আপনারাও সঙ্গী হোন I

শাল পলাশের ভিড়ে আমরাও হারিয়েছি I সুদূর কলকাতা থেকে দুই বন্ধু বাইকে করেই উষসী অযোধ্যার পথে I তাঁদের ভালোবাসার টানেই বেরিয়...
27/03/2022

শাল পলাশের ভিড়ে আমরাও হারিয়েছি I সুদূর কলকাতা থেকে দুই বন্ধু বাইকে করেই উষসী অযোধ্যার পথে I তাঁদের ভালোবাসার টানেই বেরিয়ে পড়েছিলাম আমিও I ভূমিপুত্র, তবুও বার বার অযোধ্যার রূপে সম্মোহিত হতে বাধ্য হয় I প্রত্যেকটি ঋতুতে প্রকৃতির রূপ পরিবর্তন স্পষ্ট I একদিকে পলাশ,কুসুম তার রূপের সম্ভার নিয়ে বসে আছে অন্যদিকে মহুয়ার গন্ধে পুরো প্রকৃতি ম ম,সারারাত নিশব্দে একটা একটা করে ঝরে পড়ে I মহুয়ার মাটিতে পড়ার মধ্যেও একটা গান আছে কেবলমাত্র সাক্ষাৎ দর্শনেই এটা উপলব্ধ I


পথের ধারে সৌন্দর্যের মেলা I
18/11/2021

পথের ধারে সৌন্দর্যের মেলা I

Some valuable time spent with respected guests. They came and feel the essence of Ajodhya Hill.
09/11/2021

Some valuable time spent with respected guests. They came and feel the essence of Ajodhya Hill.

অযোধ্যার পথে পথে I চলতে চলতে হটাৎই দেখা যাবে প্রকৃতির চোখ ধাঁধানো অনুপম রূপ I এটি পুরুলিয়া - বলরামপুর থেকে বাগমুন্ডি আসা...
05/11/2021

অযোধ্যার পথে পথে I চলতে চলতে হটাৎই দেখা যাবে প্রকৃতির চোখ ধাঁধানো অনুপম রূপ I এটি পুরুলিয়া - বলরামপুর থেকে বাগমুন্ডি আসার সময় রাস্তায় পড়বে I প্রকৃতি আপন খেয়ালে এখানে রূপ বদলাতে থাকে I



পুরুলিয়া Iশুভ জন্মদিন পুরুলিয়া I জন্মদিনে পুরুলিয়া অন্য মেজাজে I কুয়াশার চাদরকে সরিয়ে যেন একটু একটু করে আলতো চোখে উদ্ভাস...
01/11/2021

পুরুলিয়া I
শুভ জন্মদিন পুরুলিয়া I জন্মদিনে পুরুলিয়া অন্য মেজাজে I কুয়াশার চাদরকে সরিয়ে যেন একটু একটু করে আলতো চোখে উদ্ভাসিত হচ্ছে I নিজেকে গুছিয়ে পরিপাটি করে হৃদয় দিয়ে আলিঙ্গন করতে তৈরী হচ্ছে ধীরে ধীরে Iশীতের শুরুতেই পুরুলিয়ার অযোধ্যা পসরা সাজিয়ে দিয়েছে গুড়ের I খেজুর গাছের টাটকা রস ফুটিয়ে তৈরী হয় এই সুস্বাদু গুড়ের I স্বাদে, গন্ধে, বর্ণে যা এক কথায় অনবদ্য I অতুলনীয় স্বাদ পেতে আসতে হবে কিন্তু পুরুলিয়ার অযোধ্যায় I
জন্মদিন যখন,জন্মদিনের বৃত্যান্তে আসা যাক I ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে পুরুলিয়ার জন্ম I সালটা ছিল ১৯৫৬ র ১ লা নভেম্বর I তৎকালীন বিহারের সাবেক মানভূমের ১৯৩১ সালের জনগণনা অনুযায়ী ৮৭ শতাংশ মানুষ কথা বলতো বাংলা ভাষায় I মানভূমবাসীর দাবী ছিল যেহেতু অধিকাংশ মানুষ বাংলায় কথা বলেন তাই এটি পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হওয়া একান্তই আবশ্যক I স্বাধীনতা লাভের প্রায় ৯ বছর আন্দোলন চলার পর মানভূম জেলার খণ্ডিত অংশ পুরুলিয়া হিসেবে পশ্চিমবঙ্গে আত্মপ্রকাশ করে I ইতিহাসের পাতা ওল্টালে জানা যায় পুঞ্চার পাকবিড়রা গ্রাম থেকে এক হাজার পদযাত্রী পায়ে হেঁটে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছিল I ১৭ দিনের পদযাত্রাটি হয়েছিল ১৯৫৬ সালের এপ্রিল মাসে I আন্দোলনের চরম চাপে পুরুলিয়া ১ লা নভেম্বর,১৯৫৬ সালে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় I
প্রসঙ্গত উল্লেখ্য আর একটি দেশ, পূর্ব পাকিস্তান বর্তমানে বাংলাদেশ সেটিও ভাষা আন্দোলনের মাধ্যমেই আত্মপ্রকাশ করে I বিখ্যাত সেই ভাষা আন্দোলনটি হয়েছিল ২১ শে ফেব্রুয়ারী ১৯৫২ I

Address

Ajodhya, Bagmundi
Baghmundi
723152

Telephone

+919434133393

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ushoshi Ajodhya উষসী অযোধ্যা-পুরুলিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ushoshi Ajodhya উষসী অযোধ্যা-পুরুলিয়া:

Shortcuts

Share