01/01/2021
....... পুরুলিয়ার ডায়েরি..........
লালমাটির পুরুলিয়া কে বুঝতে হলে ইতিহাসের একটু পেছনের দিকে যেতে হয় l জৈন ভগবতী সূত্র অনুসারে পঞ্চম শতাব্দীতে পুরুলিয়া 16 মহাজনপদ বিভক্ত ছিল l যাহা বজ্রভূমি নামে খ্যাত ছিল । আসমুদ্রহিমাচল এ ব্রিটিশ শাসনকালে এই জেলাটির এক অন্য গুরুত্ব ছিল । ইস্ট ইন্ডিয়া কোম্পানি বেঙ্গল বিহার ও উড়িষ্যা কে 1765 সালে পুরুলিয়া রেজুলেশন xviiii
অনুসারে জঙ্গলমহল হিসেবে পরিচিতি দেয় 1765 সালে 23 পরগণা ও মহল নিয়ে তৈরি হয় জঙ্গলমহল। 1833 খ্রিস্টাব্দে মানভূম ডিসটিক তথা জঙ্গলমহল নামে পরিচিতি লাভ করে ! স্বাধীনতার পর ট্রানস্ফার অফ টেরিটোরিয়াল এক্বট অনুসারে জন্ম হয় পুরুলিয়ার ফাস্ট নভেম্বর 1956 ! দেশের মানচিত্র স্থান পায় পুরুলিয়া ! পুরুলিয়ার এই ভূমিরূপ 2417 স্কয়ার কিলোমিটার বিস্তারিত ! যাহা লালমাটি আর বিস্তীর্ণ পাহাড় পর্বত ঘেরা সৌন্দর্যের এক অনন্য উদাহরণ ! ছোটনাগপুর মালভূমির অন্তর্গত পুরুলিয়ার পর্যটন ২ভাগে বিভক্ত 1 রঘুনাথপুর ও দ্বিতীয় বাগমুন্ডি সার্কেল । রঘুনাথপুর সার্কেলের মধ্যে পড়ে জয়চন্ডী পাহাড়, তেলকুপি ড্যাম ,গড় পঞ্চকোটের রাজবাড়ী ও বড়ন্তি । বাগমুন্ডি সার্কেলের মধ্যে দেখার মত কম বেশি হলেও 40 টি জায়গা আছে । উসুলডু্গরি সুন্দর সানসেট পয়েন্ট, রাম মন্দির ,সীতাকুণ্ড, গভরিয়ার জঙ্গল , ময়ূর পাহাড়, বামনী ফলস, মার্বেল লেক, ঠুরগা ফলস, আপার ড্যাম ,লহরিয়া শিব মন্দির, কেসট বাজার ডেম , লোয়ার ডেম, ছলছলি ফলস , পাখি পাহাড়, মাঠা ফরেস্ট, মাঠাবুরু বিস্তীর্ণ পাহাড় , কুকুবুরু পাহাড় , কুকুবুরু প্রাচীন গুহা , গোর্গাবুরু পাহাড় , পি পি এস পগ পাওয়ার হাউস , মুখোশ গ্রাম চড়িদা ,মাছকাদা ফলস , খয়রাবেড়া ড্যাম , খয়রাবেড়া ইকো ক্যাম্প, মহাদেব বেড়া , দেউলি মন্দির, সুবর্ণরেখা নদী , দুয়ারসিনি মনদির , দুয়ারসিনি পলাশ জঙ্গল, দুয়ারসিনি ডেম , বীরহোড় ভিলেজ ভূপতি পল্লী , জৈন সংগ্রহশালা সুইসা , অযোধ্যার প্রাচীন গুহা , অযোধ্যা হিলস রেঞ্জ, এছাড়াও অযোধ্যা হিলস এর কাছাকাছি অনেকগুলি দেখার জায়গা আছে । যেমন ঝালদা ব্লকের অন্তর্গত শিকরা পাহাড় , বানসা পাহাড় , নরাহারা ড্যাম , বেগুনকোদর এর ঘোসট স্টেশন , মুরগুমা ডেম, পানরি ড্যাম, দেউলঘাটা , এছাড়াও পুরুলিয়ার গা ঘেঁষে ঝাড়খনড সীমানা যেখানে আপনারা দেখতে পাবেন ঝাড়খণ্ডের ছিন্নমস্তা মন্দির, হূডরু ফলস , জোনা ফলস, দশম ফলস ,চান্ডিল ডেম ও ছোটনাগপুরের বিস্তীর্ণ অঞ্চল । পুরুলিয়া সবকটা অংশ ঘুরতে হলে সময় লাগবে দু রাত 3 দিন । এছাড়াও পুরুলিয়া সংলগ্ন ঝাড়খনড ঘুরতে হলে আর একটা দিন অতিরিক্ত লাগবে । ভ্রমণপিপাসু মানুষের কাছে অনুরোধ সঠিকভাবে খুব কম খরচে ঘোরার জন্য যোগাযোগ করতে পারেন upcoming
www.puruliatour.in / whatsapp no - 9609060096