Rana Odyssey

Rana Odyssey Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rana Odyssey, Travel Company, Deulti, Bagnan.

19/05/2026

Call us for group booking
# Sundarban

21/01/2026

•••• কালিম্পং লোলে খাসমহল ----

কালিম্পং-এর একটি ছোট্ট শান্ত নিরিবিলি গ্রাম। কুয়াশা ও মেঘে ঢাকা পাইন গাছে ঘেরা এই ছোট্ট গ্রামটি শিলিগুড়ি থেকে ৯১ কিলোমিটার দূরে অবস্থিত, এবং কালিম্পং থেকে মাত্র ৩৮ কিলোমিটার দূরে অবস্থিত। উত্তরকন্যার কোলে লুকিয়ে থাকা যে সব পাহাড়ি গ্রামগুলোতে এখন পর্যটনদের আনাগোনা বাড়ছে, তাদের মধ্যেই অন্যতম। বিচিত্র পাখির আনাগোনা আর তাদের কলতানে মুখরিত এই ছোট্ট অনবদ্য গ্ৰামে। সব মিলিয়ে সুন্দর মন জুড়ানো পরিবেশে বেশ কয়েকটা দিন কাটাতে পারেন। প্রকৃতির এই ছোট্ট স্বর্গ টি নেওরা ভ্যালি অভয়ারণ্যের মধ্যে অবস্থিত। ঘন সবুজ অরণ্য এবং ভোরের কুয়াশা পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। রুমের ব্যালকনিতে বসে বসেই সময় কাটিয়ে দেওয়া যায় সারাটা দিন। এখানে প্রকৃতি উপভোগ ও পাখি দেখার জন্য বিখ্যাত নেওরাভ্যালি ন্যাশনাল পার্কে ওঠার সূচনাবিন্দুও। শিলিগুড়ি থেকে সেবক ব্রিজ পেরিয়ে ডামডিম-গরুবাথান হয়েও আসা যায় এই গ্ৰামে। মূল শহর ছাড়িয়ে জঙ্গলের নিরিবিলি পথে ঘুরে বেড়ালেও মন তরতাজা হয়ে উঠবে।

★আশেপাশে দর্শনীয় স্থান --- লোলেগাঁও ভিউ পয়েন্ট, লাভা মনাস্টেরী, ছাঙ্গে জলপ্রপাত, ঝান্ডি দাড়া, চারখোল, পাবোং, হানুমান টপ, ডেলো পার্ক -ইত্যাদি সবই দিনে দিনেই ঘুরে আসা যায়। তবে যে সমস্ত ভ্রমণপ্রেমীরা সাইটসিনের দৌড়ঝাপ পছন্দ করেন না, শুধুমাত্র প্রকৃতির নির্জনতাকে উপলব্ধি করতে চান তাদের জন্য সেরা ঠিকানা হবে এই গ্ৰাম।

★খাসমহল খরচ-খরচা ----
•• ফোর শেয়ারিং বেডরুম- @25০০/- টাকা (মাথাপিছু) (ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার ইনক্লুডিং)

★গাড়ি খরচ-খরচা ----
•• NJP (শিলিগুড়ি) স্টেশন থেকে একটি রিজার্ভ গাড়ির ভাড়া আনুমানিক @৪,৫০০/-টাকা মতন খরচ পরতে পারে।

𝐄𝐦𝐚𝐢𝐥:~ [email protected]

একটা আঁকাবাঁকা ভেজা পথ ধরে একটা বাইক চলেছে, সঙ্গে অরিজিতের কোনও গান বাজছে, দুধারে সবুজ পাইন কুয়াশায় লুকোচুরি খেলছে। এর...
19/01/2026

একটা আঁকাবাঁকা ভেজা পথ ধরে একটা বাইক চলেছে, সঙ্গে অরিজিতের কোনও গান বাজছে, দুধারে সবুজ পাইন কুয়াশায় লুকোচুরি খেলছে। এরকম ভিডিও দেখলেই আমরা দু দণ্ড থমকে যাই, সে যেখানেই থাকি - ভিড় বাসে, ট্রেনে, অফিস মিটিংয়ের ফাঁকে, লাঞ্চের গ্যাপে কিংবা স্রেফ দুপুরের রোদে আচার খেতে খেতে।

শীতের সকালের ট্রেন কুয়াশা টপকে ঘুমন্ত এনজেপি পৌঁছলে , সেবক পেরিয়ে গ্রামের রাস্তাগুলো ঠিক ওই ভিডিওগুলোর মতোই লাগে। চোখের জ্যোতি বেড়ে যায়, মনের আরাম বাড়ে, খুশি বাড়ে।

কালিম্পঙ্গের লোলে খাসমহল সবুজ পাহাড়ি অজ পাড়াগাঁ একেবারে। এখানে এখনও কাঠের, মাটির বাড়ি দেখা যায়। শোনা যায় না নতুন ঘর ওঠার শব্দ। কেবল হাওয়ার শব্দ, পাখির ডাক, কুকারের সিটি কিংবা চা কফি রেডি বলে নিচে থেকে হাঁক পাড়া কোনও দিদির গলার আওয়াজ।

রিসোর্ট ভীষণ সুন্দর এক আস্তানা। খাসমহলের কোনও এক বাঁকের গায়ে যেখানে ফলকে সুব্বা গাঁও লেখা তার ধার ঘেঁষে কাঠের সজ্জায় রিসর্টের ডুপ্লেক্স রুম, ব্যালকনি, পুরো কাঁচের দেওয়াল জুড়ে জানলা। আর তার ওপারে ডেলো পাহাড়ের চূড়া।

নিচে সুব্বা গাঁও, তার কাঠের বাড়ি, মাটির বাড়ি আমাকে বড্ড টানে। উপত্যকা জুড়ে সাজানো ধাপ ক্ষেতের উপর একমনে কাজ করতে রাখা মানুষদের দিকে তাকিয়ে আমার সারাদিন কেটে যায়। জোরালো ঠান্ডা হাওয়া বয়ে যায় গ্রাম জুড়ে। এখান থেকে কোনও বরফ চূড়া দেখা যায় না। এখানে কেবল গ্রামের শান্তি, গ্রামের মানুষ, আর একটা ধীর লয়ে চলা দুটো দিন যা কেটে যায় বিস্ময়ে।

আমাকে অনেকেই প্রশ্ন করেন, কোন জায়গাটা ভালো হবে রে ? আমার উত্তর থাকে না , প্রতিটি গ্রাম, প্রতিটি মুহূর্ত, প্রতিটি সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা আমি চুপ করে কেবল দেখি। আমি কিভাবে এই সকাল দুপুরকে, এই নির্জনতাকে, এই সোনালি আভাকে, হাসিমুখে “ফির আয়েঙ্গে হাঁ ?” - কে দাঁড়িপাল্লায় বিচার করি ? আমি কে ? এই পাহাড়প্রমাণ সৌন্দর্যের সামনে আমি কে ?

এই লোলে খাসমহলের নির্জন গ্রাম, নির্জন আস্তানা থেকে আপনি কালিম্পঙ্গের যা কিছু ভালো, সব জায়গায় যেতে পারেন। গ্রামের মানুষেরা নদীর গতিপথে একটা পুল বানিয়েছেন, সেখানে যেতে পারেন। যেতে পারেন বিখ্যাত ডেলো পাহাড়ে, করতে পারেন গ্লাইডিং। কালিম্পং শহরেরও একটা অদ্ভুত মায়া আছে, তার ভীষণ হর্ন, চেঁচামেঁচি, সিন্ডিকেটের লাইন, অলিগলি, পুরনো শতছিন্ন বাড়ি ঘর, দোকান, নেপালি শব্দে মুখর এক ব্যস্ত মায়া। আবার কয়েক পা হেঁটে বাজার পেরোলেই বিস্তীর্ণ ধোঁয়াশা উপত্যকা আর পাহাড়ের সারির আবার অন্য মায়া। পাহাড় মানেই আসলে এই মায়া আর মায়া,তাই বারবার না গিয়ে পারি না আসলে।

--  শীতের বিশেষ ভ্রমণ প্যাকেজ শুরু! -- এই শীতে আপনার মনের ইচ্ছেমতো ভ্রমণের স্বাদ নিন—পাহাড়, জঙ্গল, নদী কিংবা আধ্যাত্মিক...
17/01/2026

-- শীতের বিশেষ ভ্রমণ প্যাকেজ শুরু! --

এই শীতে আপনার মনের ইচ্ছেমতো ভ্রমণের স্বাদ নিন—পাহাড়, জঙ্গল, নদী কিংবা আধ্যাত্মিক শান্তির খোঁজে। আপনার অর্থনৈতিক সামর্থ্যের মধ্যেই, আরামদায়ক ও সুন্দরভাবে সাজানো আমাদের উইন্টার স্পেশাল প্যাকেজ নিয়ে ঘুরে আসুন প্রিয় গন্তব্যগুলোতে —

** উত্তরবঙ্গের স্বর্গসুখ

দার্জিলিং • কালিম্পঙ • ডুয়ার্স

এছাড়াও নানা অফবিট পাহাড়ি গ্রাম—নিঃশব্দ প্রকৃতি, কুয়াশা,

মায়াবী চা- বাগান ।

** দক্ষিণবঙ্গের প্রকৃতি ও আদিবাসী সংস্কৃতি

পুরুলিয়া • ঝাড়গ্রাম • সুন্দরবন

পাহাড়ি টিলা, ঘন জঙ্গল আর ম্যানগ্রোভের রহস্যময় সৌন্দর্য।

** উত্তরাখণ্ডের আধ্যাত্মিক ও প্রকৃতি ভ্রমণ

হরিদ্বার • ঋষিকেশ • দেরাদুন

গঙ্গার ধারে শান্তি, যোগ-ধ্যান আর পাহাড়ি হাওয়ার প্রশান্তি।

** কেন আমাদের সঙ্গে ভ্রমণ করবেন?

- বাজেটের মধ্যে সেরা প্ল্যান

- আরামদায়ক থাকা ও নিরাপদ যাতায়াত

- কাস্টমাইজড প্যাকেজ (দম্পতি/পরিবার/গ্রুপ)

- নির্ভরযোগ্য সার্ভিস ও যত্নশীল গাইড

এই শীতটা হোক স্মৃতিময়!

আজই আমাদের শীতকালীন বিশেষ প্যাকেজ বুক করুন—যেখানে আপনার মন ছুঁতে চায়, সেখানেই আমরা আপনাকে পৌঁছে দেব।

----------------------------

-- Winter Special Travel Packages Are Now Live! --

This winter, travel the way your heart desires—whether it’s mountains, forests, rivers, or spiritual serenity. Within your budget, enjoy our comfortably planned and beautifully curated Winter Special Packages and explore your favorite destinations—

** Heavenly Escapes of North Bengal

Darjeeling • Kalimpong • Dooars

Along with several offbeat hill villages—silent nature,

misty mornings, and enchanting tea gardens.

** Nature & Tribal Culture of South Bengal

Purulia • Jhargram • Sundarbans

Rolling hills, dense forests, and the mysterious beauty

of mangroves.

** Spiritual & Scenic Journeys of Uttarakhand

Haridwar • Rishikesh • Dehradun

Peace by the Ganges, yoga and meditation, and the

refreshing mountain breeze.

** Why Travel With Us?

- Best travel plans within your budget

- Comfortable stays and safe transportation

- Customized packages (Couples / Families / Groups)

- Reliable service with caring and experienced guides

Make this winter truly memorable!

Book our Winter Special Package today—wherever your heart wishes to go, we’ll take you there.

Phone/WhatsApp: +91-8514835933

Email: [email protected]

15/01/2026

Travel company

16/12/2025

# 24/7 Service
# Hassle free journey

04/11/2025

সুন্দরবন প্যাকেজ ট্যুর প্রোগ্রাম ২ রাত্রি ৩ দিন ক্যানিং থেকে ক্যানিং
*টাকা নয় আমরা কি কি দিচ্ছি সেটা একটু দেখুন*
🌳🐅🌳🐅🌳🐅🌳🐅 প্রথম দিন আপনি এবং আপনার ফ্যামিলি ক্যানিংয়ে আসার পর সকাল ৯ টাই আমরা আপনাদেরকে পিকআপ করে সঙ্গে নিয়ে যাব সোনাখালি জেটিঘাটে। সেখানে আমাদের লঞ্চ অথবা বোট রেডি থাকবে,বোটে উঠে প্রথমে ব্রেকফাস্ট দেওয়া হবে এবং লঞ্চ ছেড়ে দেয়া হবে।
🚢 *প্রথম দিনের* ভ্রমণ:- সোনাখালি থেকে লঞ্চ ছেড়ে গোসাবা,হ্যামিল্টন বাংলো,রবীন্দ্রনাথ টেগোর বাংলো,পাখির জঙ্গল এবং পাখিরালয় (রাত্রি বাস)
*দ্বিতীয় দিন*:-
সকালে সজনেখালি ওয়াচ টাওয়ার,সেখান থেকে পারমিশন করে সজনেখালি (W T) ঘুরে দেখে আবার বোটে ওঠা,এরপর সুধন্যখালি (W T) পীর খালি, গাজিখালি,চোরাগাজীখালি, দোবাঁকি (W T) ঘুরে আবার পাখিরালায় (রাত্রি বাস) *তৃতীয় দিন* :- সকালে লঞ্চ ছেড়ে বঙ্গোপসাগরে মোহনা, পঞ্চমুখানী,ঝড়খালি (টাইগার রেসকিউ সেন্টার এখানে ৩০/টাকা টিকিট মাত্র) ঘুরে হেরোভাংগা, পার্শ্বেমারী, সাইটসিন করে ব্যাক ।
(*প্রাকৃতিক দুর্যোগের জন্য ভ্রমণ সূচী পরিবর্তন হতে পারে*) তিন দিনের ভ্রমণের সমাপ্তি
🍽 মেনু 🍽--------- *প্রথম দিন* :- সকাল ৯টায় -
পুরি, সবজি ,মিষ্টি ,চা অথবা কফি। ১১টা-ভেজ পকোড়া ১টায়-ভাত, ডাল,ভাজা,সবজি,ভেটকি কালিয়া,ইলিশ পাতুরি চাটনি, পাঁপড় ৩টায়-ফল ‌ ‌‌ ৪টায়-চা ৬টায়-চিকেন পকোড়া,কফি রাত্রে -ভাত, ডাল ,ভাজা, সবজি,মটন ,সালাড,চাটনি ,পাপড়। *দ্বিতীয় দিন*:-ভোরে চা বিস্কুট ৯টা-রাধাবল্লভী, আলুরদম, মিষ্টি। ১১টা-ভেজ পকোড়া চা ১টায়-ভাত,ডাল, ভাজা,সবজি, মাছের কারি, বাগদা চিংড়ি মালাইকারি(2 পিস )চাটনি, পাপড়। ৩টায়-ফল ৪টায় -চা। ৬টায়-চাউমিন আর চা . রাত্রে -ফ্রাইডরাইস,চিলি চিকেন,স্যালাড,চাটনি, পাপড় , *তৃতীয় দিন*:- ভোরে চা কফি বিস্কুট। ৯টায়- কড়াইশুঁটির কচুরি, ছোলার ডাল,মিষ্টি । ১১টা-আমোদি মাছ ভাজা চা ১টায়- ইলিশ বিরিয়ানি চিকেন কারি (2 পিস) ,চাটনি, পাপড়। ৪টায়- চা
*আমাদের প্যাকেজে কি কি থাকছে*👇
১/ক্যাংনিং থেকে ক্যাংনিং অটো ভাড়া
২/ পারমিশন(অনেক সময় না ও হতে পারে)
৩/ ফরেস্ট গাইড(অনেক সময় পাওয়া নাও যেতে পারে)
৪/ লঞ্চ/বোট সাফারী
৫/ আদিবাসী নিত্য
৬/ বাউল গান
৭/ মিনারেল ওয়াটার(অরজিনাল বিসলারী )
৮/ অভিজ্ঞ ট্যুর ম্যানেজার
💚গুপ বুকিংয়ে বিশেষ ছাড়ের ব্যাবস্থা আছে

04/11/2025
16/10/2025

calling you
# For Group Booking Contact with Us

Address

Deulti
Bagnan
711303

Alerts

Be the first to know and let us send you an email when Rana Odyssey posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category