Bankura District

Bankura District page about Bankura District .... join this page and invite your all bankura-ian Friends .... :)
(392)

চোলাই রুখতে ইন্দপুর থানা ও বাঁকুড়া সদর আবগারি দফতরের যৌথ উদ্যোগে, ইন্দপুর থানার অন্তর্গত সাতামি, সালুকডাঙা, হাটগ্রাম প্...
05/09/2026

চোলাই রুখতে
ইন্দপুর থানা ও বাঁকুড়া সদর আবগারি দফতরের যৌথ উদ্যোগে, ইন্দপুর থানার অন্তর্গত সাতামি, সালুকডাঙা, হাটগ্রাম প্রভৃতি এলাকায় যৌথ অভিযান চালানো হয়।

উদ্ধার হয়েছে
সাতামি এলাকা থেকে -
চোলাই মদ ০২.০০ লিটার
গাঁজানো ওয়াশ ৪০.০০ লিটার

সালুকডাঙা এলাকা থেকে -
চোলাই মদ ২৮.০০ লিটার
গাঁজানো ওয়াশ ২৪০.০০ লিটার
অ্যালুমিনিয়ামের হাঁড়ি ০৩ টি

মোট বাজেয়াপ্ত:
চোলাই মদ ৩০.০০ লিটার
গাঁজানো ওয়াশ ২৮০.০০ লিটার
অ্যালুমিনিয়ামের হাঁড়ি ০৩ টি

রাতের অন্ধকারে বালি তোলার রমরমা! বিষ্ণুপুরের উলিয়াড়া ঘাটে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্নতৃণমূল জামানায় বাঁকুড়া জেলায় বার...
05/09/2026

রাতের অন্ধকারে বালি তোলার রমরমা! বিষ্ণুপুরের উলিয়াড়া ঘাটে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

তৃণমূল জামানায় বাঁকুড়া জেলায় বারবার অবৈধ বালি উত্তোলনের অভিযোগ তুলেছে বিজেপি। তবে এবার সেই বিজেপির জামানাতেই রাতের অন্ধকারে বালি তোলার অভিযোগ উঠছে। নদীর গর্ভে জল থাকা সত্ত্বেও জেসিবি মেশিন নামিয়ে চলছে খননকার্য। প্রশাসনের নজরদারি ও ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের একাংশের অভিযোগ, রাত বাড়ার সঙ্গে সঙ্গেই উলিয়াড়া ঘাট এলাকায় সক্রিয় হয়ে ওঠে বালি কারবারিরা। নদী থেকে জেসিবি মেশিনের সাহায্যে বালি তোলা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। এরপর ট্রাক্টর বা অন্যান্য গাড়িতে করে সেই বালি নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন এলাকায়।

সবচেয়ে বড় প্রশ্ন উঠছে—রাতের অন্ধকারে যদি নিয়ম বহির্ভূতভাবে বালি তোলা হয়ে থাকে, তাহলে প্রশাসনের নজরদারি কোথায়? নিয়মিত নজরদারি ও অভিযান চালানোর দায়িত্ব যাঁদের, তাঁদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের প্রশ্ন, নদীর বুক থেকে রাতের অন্ধকারে বালি তোলার এই কারবার যদি সত্যিই চলে, তাহলে কার মদতে? আর সরকারি রাজস্বের ক্ষতি হলে তার দায়ই বা কার?
#বাঁকুড়া #বাঁকুড়ারখবর


Aniruddha Sarkar

শিক্ষক দিবসের শুভেচ্ছা
04/09/2026

শিক্ষক দিবসের শুভেচ্ছা

আজ জন্মাষ্টমী। শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে ফিরে দেখা বাঁকুড়ার কিছু কৃষ্ণ মন্দির। হাজার বছরের ইতিহাস, সমৃদ্ধ সংস্কৃতি এবং...
04/09/2026

আজ জন্মাষ্টমী। শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে ফিরে দেখা বাঁকুড়ার কিছু কৃষ্ণ মন্দির। হাজার বছরের ইতিহাস, সমৃদ্ধ সংস্কৃতি এবং অনন্য স্থাপত্যকলার নিদর্শন বহন করছে বাঁকুড়া জেলার বৈষ্ণব তীর্থক্ষেত্রগুলি

১. শ্যামরায় মন্দির (বিষ্ণুপুর, বাঁকুড়া)

১৬৪৩ খ্রিস্টাব্দে মল্লরাজা রঘুনাথ সিংহ নির্মিত এই শ্যামরায় মন্দিরটিকে বাংলার পোড়ামাটির স্থাপত্যের ‘মুকুটের মণি’ বলা হয়। এটি একটি পঞ্চরত্ন কাঠামোর মন্দির, যার চূড়াগুলি এবং বাইরের দেওয়াল সম্পূর্ণভাবে টেরাকোটা শিল্পে সুশোভিত। মন্দিরের মূল বিগ্রহ শ্রীকৃষ্ণ ও রাধারানী। রাধা-কৃষ্ণের রাসলীলা, কংস বধ, ননী চুরি এবং কালীয়দমন লীলার যে শৈল্পিক চিত্রায়ণ এই মন্দিরের গায়ে খোদিত রয়েছে, তা দেশ-বিদেশের বহু পর্যটক ও ইতিহাসবিদকে মুগ্ধ করে

২. মদনমোহন মন্দির (বিষ্ণুপুর, বাঁকুড়া)

বাংলার মন্দির স্থাপত্যের কথা উঠলেই বাঁকুড়ার নাম শীর্ষে আসে। ১৬৯৪ খ্রিস্টাব্দে মল্লরাজা দুর্জন সিংহ দেবের আমলে তৈরি এই মদনমোহন মন্দিরটি পোড়ামাটির এক অসাধারণ শিল্পকর্ম। একরত্ন স্থাপত্যরীতিতে তৈরি এই একতল মন্দিরে মহাপ্রভু শ্রীকৃষ্ণের শ্রীবিগ্রহ ‘মদনমোহন’ হিসেবে পূজিত হন। মন্দিরের দেওয়ালের ইট ও ফলকগুলিতে রামায়ণ, মহাভারত এবং কৃষ্ণলীলার বিভিন্ন দৃশ্য অত্যন্ত নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মল্ল রাজপরিবারের কুলদেবতা এই মদনমোহনকে ঘিরে আজও বিষ্ণুপুরে রাস ও রথযাত্রার মতো উৎসব বিশেষ মর্যাদার সাথে উদযাপিত হয়।

৩. ত্রিধারা মন্দির পাঁচমুড়া।

রাধা-কৃষ্ণের আরাধনা, কীর্তন ও বৈষ্ণব ভাবধারার পাশাপাশি শিব ও কালীপূজার সমন্বয়ের কারণে মন্দিরটি ভক্তদের কাছে বিশেষ আকর্ষণ তৈরি করেছে। সেই থেকেই পাঁচমুড়ার এই মন্দিরকে অনেকে ‘দ্বিতীয় বৃন্দাবন’, ‘নব বৃন্দাবন’ বা ‘বাংলার বৃন্দাবন’ বলে থাকেন। প্রতিদিনই এখানে বহু ভক্ত ও পর্যটকের সমাগম হয়। মন্দিরে ভোগ-প্রসাদের ব্যবস্থাও রয়েছে। বর্তমানে এটি শুধু ধর্মীয় স্থান নয়, পাঁচমুড়ার টেরাকোটা শিল্পের সঙ্গে যুক্ত হয়ে একটি নতুন পর্যটন আকর্ষণ হিসেবেও পরিচিতি পাচ্ছে। পাঁচমুড়া মূলত বিখ্যাত তার টেরাকোটা শিল্প ও বাঁকুড়ার ঘোড়ার জন্য। সেই শিল্পগ্রামের বুকেই গড়ে উঠেছে ত্রিধারা মিলন মন্দির। মন্দিরটি স্থানীয় ব্যবসায়ী ও সমাজসেবী ভজন দত্তের উদ্যোগে নির্মিত হয়। ১ জুলাই ২০২২, রথযাত্রার শুভদিনে মন্দিরটির প্রতিষ্ঠা/উদ্বোধন হয়।
‘ত্রিধারা’ নামের মধ্যেই মন্দিরটির বিশেষত্ব লুকিয়ে রয়েছে। এখানে বৈষ্ণব, শৈব ও শাক্ত—এই তিন ধারার উপাসনার সমন্বয় ঘটেছে। মূল মন্দিরে রাধাকৃষ্ণের পাশাপাশি রয়েছে কালী মন্দির, মহাদেবের মন্দির এবং রাম-সীতা ও অন্যান্য দেবদেবীর উপাসনাস্থল।
মন্দিরের স্থাপত্য ও অলংকরণেও পৌরাণিক কাহিনির নানা চিত্র ফুটিয়ে তোলা হয়েছে—দশাবতার, সমুদ্র মন্থন, কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণের উপদেশ, বৈকুণ্ঠধাম এবং শ্রীচৈতন্যের লীলার মতো বিষয় দেখা যায়।

Aniruddha Sarkar

বন্যার জেরে বিপর্যস্ত শালতোড়া বিধানসভার রামচন্দ্রপুর মানা চর এলাকা পরিদর্শন করলেন বাঁকুড়া জেলা শাসক অনীশ দাসগুপ্ত ও শালত...
04/09/2026

বন্যার জেরে বিপর্যস্ত শালতোড়া বিধানসভার রামচন্দ্রপুর মানা চর এলাকা পরিদর্শন করলেন বাঁকুড়া জেলা শাসক অনীশ দাসগুপ্ত ও শালতোড়ার বিধায়ক চন্দনা বাউরি। বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখার পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন তাঁরা।

পরিস্থিতি পরিদর্শনের পর বন্যাদুর্গত মানুষের হাতে তুলে দেওয়া হয় ত্রাণ সামগ্রী। প্রয়োজনীয় খাদ্য ও অন্যান্য সামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি প্রশাসনের তরফে দুর্গত পরিবারগুলিকে সবরকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

জেলা শাসক ও বিধায়কের এই পরিদর্শনে স্থানীয় বাসিন্দাদের সমস্যার কথা শোনা হয় এবং পরিস্থিতির উপর প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে বলে জানানো হয়।

শুরু হলো পুজোর প্রস্তুতি
04/09/2026

শুরু হলো পুজোর প্রস্তুতি

পঞ্জিকা অনুযায়ী, কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি শুরু হচ্ছে ৪ সেপ্টেম্বর রাত ২টা ২৫ মিনিটে এবং শেষ হচ্ছে ৫ সেপ্টেম্বর রাত ১২টা ১...
04/09/2026

পঞ্জিকা অনুযায়ী, কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি শুরু হচ্ছে ৪ সেপ্টেম্বর রাত ২টা ২৫ মিনিটে এবং শেষ হচ্ছে ৫ সেপ্টেম্বর রাত ১২টা ১৩ মিনিটে। উদয় তিথির হিসাব অনুযায়ী ৪ সেপ্টেম্বরই মূল উৎসব পালিত হবে। তবে কিছু বৈষ্ণব সম্প্রদায় এবং নির্দিষ্ট মন্দিরে স্থানীয় প্রথা অনুযায়ী ৫ সেপ্টেম্বরও জন্মাষ্টমী পালন হতে পারে। তাই উপবাস বা বিশেষ আচার পালনের ক্ষেত্রে নিজের এলাকার পঞ্জিকা বা মন্দিরের রীতি মেনে চলাই ভালো।

কখন করবেন কৃষ্ণপুজো?

জন্মাষ্টমীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হল নিশীথকাল।

পঞ্জিকার হিসাব অনুযায়ী, ৪ সেপ্টেম্বর রাত প্রায় ১১টা ৫৭ মিনিট থেকে ৫ সেপ্টেম্বর রাত ১২টা ৪৩ মিনিট পর্যন্ত নিশীথ পুজোর সময় থাকবে। অন্য প্রতিবেদনে এই সময়কে প্রায় রাত ১১টা ৫৬ মিনিট থেকে ১২টা ৪১ মিনিট পর্যন্ত বলা হয়েছে। অর্থাৎ, স্থানীয় পঞ্জিকা অনুযায়ী রাত ১২টার আশপাশের এই নিশীথকালেই মূল পুজো করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সময়েই লাড্ডু গোপালের জন্মোৎসব, অভিষেক এবং আরতি করা হয়।

দুর্গা পূজার নির্ঘণ্ট।    #বাঁকুড়া        #বাঁকুড়ারখবর
03/09/2026

দুর্গা পূজার নির্ঘণ্ট।

#বাঁকুড়া #বাঁকুড়ারখবর

দুর্গাপুজোর ঠিক আগে বিষ্ণুপুর পুরসভা থেকে কোনো আগাম নোটিশ ছাড়াই ১৭৩ জন অস্থায়ী কর্মীকে একযোগে কাজ থেকে বাদ দেওয়া হয়েছে। ...
03/09/2026

দুর্গাপুজোর ঠিক আগে বিষ্ণুপুর পুরসভা থেকে কোনো আগাম নোটিশ ছাড়াই ১৭৩ জন অস্থায়ী কর্মীকে একযোগে কাজ থেকে বাদ দেওয়া হয়েছে। ছাঁটাই হওয়া কর্মীদের একটি বড় অংশই হলেন ৬০ বছর বা তার বেশি বয়সী প্রবীণ কর্মী. দীর্ঘদিন পুরসভার বিভিন্ন স্তরে কাজ করার পর হঠাৎ এই সিদ্ধান্তে তাঁদের রুটিরুজি বন্ধ হয়ে গিয়েছে। বাঁকুড়ার বিষ্ণুপুর পুরসভায় পুজোর মুখে একসঙ্গে ১৭৩ জন অস্থায়ী কর্মীকে ছাঁটাই করার গুরুতর অভিযোগ উঠেছে যার জেরে কাজ হারিয়ে তীব্র আর্থিক অনটনে ও দিশেহারা অবস্থায় পড়েছেন কর্মীরা। এই ছাঁটাইয়ের প্রতিবাদে এবং পুনর্বহালের দাবিতে ক্ষুব্ধ অস্থায়ী কর্মীরা পুরসভার সামনে জড়ো হয়ে জোরালো আন্দোলনে শামিল হয়েছেন।

Address

Bankura Zila
Bankura
722101

Alerts

Be the first to know and let us send you an email when Bankura District posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bankura District:

Shortcuts

Share