আমাদের রাজীবপুর - Rajibpur

আমাদের রাজীবপুর - Rajibpur সকল গ্রামবাসীকে একটি পেজের মাধ্যমে একত্রিত করা ও গ্রামের বিষয়ে বিভিন্ন খবর পৌঁছে দেওয়ার জন্যই এই পেজ টি...

রাজীবপুরে DYFI আয়োজিত ক্রিকেট প্রতিযোগীতা ২৫/০১/২০২৬
25/01/2026

রাজীবপুরে DYFI আয়োজিত ক্রিকেট প্রতিযোগীতা ২৫/০১/২০২৬

শুভ শারদীয়া ।। রাজীবপুর সর্বজনীন দুর্গোৎসব ২০২৫
30/09/2025

শুভ শারদীয়া ।। রাজীবপুর সর্বজনীন দুর্গোৎসব ২০২৫

11/09/2025

বর্তমান উত্তর ২৪ পরগণা জেলার অশোকনগর থানার মধ্যে রাজীবপুর নাম-যশ-খ্যাতিতে একসময় শীর্ষস্থানে ছিল তার অসংখ্য পাথুরে প্রমাণ আছে। এখনকার 'ঘোষ', 'বোস' ইত্যাদি বংশের কৃতি সন্তানদের মহৎ কর্মের ফলে এই জনপদের সুনাম-খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছিল। সুদূর অতীত থেকেই রাজীবপুর শিক্ষা-সংস্কৃতিতে এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে।

রাজীবপুর গ্রামে ছয়জন রায়সাহেব-রায়বাহাদুর খেতাব পেয়েছেন যা ভারতবর্ষের ইতিহাসেও বোধহয় বিরলতম দৃষ্টান্ত।

অতীতে রাজীবপুর শিক্ষা-সংস্কৃতি-কৃষ্টি- খ্যাতি-সমৃদ্ধির চরম শিখরে পৌঁছেছিল তার অসংখ্য প্রমাণ আমরা পেয়েছি। সেই সময়ে বিখ্যাত পত্রপত্রিকা - যেমন, 'দেশ', 'বসুমতি', 'যুগান্তর'-সহ একাধিক পত্রপত্রিকাতে একাধিকবার রাজীবপুরের কথা উঠে এসেছে।
'ন'পাড়া দর্পণ', 'মহানাদ বা বাঙ্গালার গুপ্ত ইতিহাস', 'পুরাতনী', 'বৃহত্তর দত্তপুকুরের সেকাল- একাল' সহ অন্যান্য মূল্যবান গ্রন্থে রাজীবপুর স্ব-স্থান দখল করে নিয়েছে।
রাজীবপুরের প্রতি সাহিত্যিকেরাও বিশেষভাবে আকৃষ্ট হয়েছিলেন এবং তাঁদের সাহিত্যকর্মে রাজীবপুর বিশেষ স্থান পেয়েছিল তার অসংখ্য দৃষ্টান্ত আছে।
সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দীনবন্ধু মিত্র প্রমুখ ব্যক্তিরা ছিলেন রাজীবপুরের বাসিন্দা ডেপুটি ম্যাজিস্ট্রেট রায় সাহেব গোবিন্দচন্দ্র বসুর অন্তরঙ্গ সুহৃদ।
ফলে এই বিখ্যাত জনেরা নিয়মিত রাজীবপুরে 'সাহিত্য আড্ডা'য় যোগ দিতে আসতেন। আড্ডা বসত 'ঘোষ' পরিবারে।
না, এ কোন গল্প কথা নয় - এ ইতিহাস। এর অসংখ্য প্রমাণ রয়ে গেছে। পুরনো নথিপত্র ঘাঁটলেই তা জানা যাবে। থাক, সেসব নথিপত্রের কথা এখন অন্য কথায় আসা যাক -
কয়েক বছর আগে 'সান্ধ্য আজকাল' পত্রিকায় বেরিয়েছিল সেই আড্ডার এক চমকপ্রদ বর্ণনা। কৌতূহলী পাঠকদের জন্য উদ্ধৃত করা হল - "ভাবুন তো সেদিনও নাট্যকার দীনবন্ধু মিত্র দত্তপুকুর রেল স্টেশন থেকে গরুর গাড়িতে চেপে মালিকবেড়িয়া, রাজীবপুর, ঈশ্বরীগাছা, বেড়াবেড়ী, নটনী, শ্রীকৃষ্ণপুর পেরিয়ে তাঁর চৌবেড়িয়া গ্রামের বাড়িতে সপ্তাহান্তে ফিরতেন। তিনি অবশ্য মাঝপথে শনিবারের রাতটা কাটাতেন রাজীবপুরের এক সাহিত্য আড্ডায়। শুনলে অবাক মনে হবে এই আড্ডায় নিয়মিত যোগ দিতে পাল্কী চড়ে নৈহাটি কাঁঠালপাড়া থেকে আসতেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আড্ডা বসত রাজীবপুরে রাধারমণ ঘোষের বাড়িতে। এই রাধারমণ হলেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী শ্যামল মিত্রের আত্মীয়।" [সান্ধ্য আজকাল। ১ নভেম্বর ১৯৯৫ ]

রাজীবপুর : এক বিস্ময়কর জনপদ
কলমে : অরুণ কুমার ঘোষ।

06/08/2025
Big shout out to my newest top fans! 💎 Big shout out to my newest top fans! 💎 Asif Riaz GaziDrop a comment to welcome th...
24/12/2024

Big shout out to my newest top fans! 💎 Big shout out to my newest top fans! 💎 Asif Riaz Gazi

Drop a comment to welcome them to our community,

গত ১৫ ই সেপ্টেম্বর অষ্টম রাজ্য ক্যারাটে চ্যাম্পিয়নশিপে রাজীবপুর এর দীপান্বিতা ঘোষ সোনা, শুভজিৎ ঘোষ রুপো এবং সুবর্ণা দত্...
26/09/2024

গত ১৫ ই সেপ্টেম্বর অষ্টম রাজ্য ক্যারাটে চ্যাম্পিয়নশিপে রাজীবপুর এর দীপান্বিতা ঘোষ সোনা, শুভজিৎ ঘোষ রুপো এবং সুবর্ণা দত্ত, স্নেহা ঘোষ ও সঙ্গীতা ঘোষ ব্রোঞ্জ মেডেল জিতল । একাডেমি অফ শতকান ক্যারাটে এবং সেলফ ডিফেন্স এ তারা প্রশিক্ষণ নেয়। কলকাতা এ পি রায় ইনস্টিটিউট অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে গোটা রাজ্য থেকে প্রায় চারশো জন অংশগ্রহণ করেছিল । শুভেচ্ছা ।।

আর জি কর এর ঘটনার প্রতিবাদে রাত দখলে রাজীবপুরের মহিলারা .... ✊✊✊
15/08/2024

আর জি কর এর ঘটনার প্রতিবাদে রাত দখলে রাজীবপুরের মহিলারা .... ✊✊✊

Address

Rajibpur
Barasat
743702

Telephone

+919232482275

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের রাজীবপুর - Rajibpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share