24/01/2022
স্বপ্নে তার সাথে হয় দেখা
বসে বসে ভাবি, তা একা একা।
সে স্বপ্নে আসে তবু
স্বপ্নের চেয়েও মধুর।
তাকে পাবার আশায়
দু'চোখ রাখা দূর বহুদূর।
তার স্বপ্ন দেখে রাত চলে যায়
তারপর আসে ভোর
তারপর আমার ঘুম ভাঙে।
দেখি ব্যস্ততার শহর।
অবিরাম ছুটে চলা
একা একা কথা বলা
কত কিছু বলে ফেলা
তাকে ভালবেসে ফেলা।
এ ভালবাসাতেই রোদ্দুর।
~ Pre Valentine Wishes to you all!! ❤️❤️🌹🌹