Travel Rockers

Travel Rockers শত বাঁধা পেরিয়ে ও আমরা এগিয়ে যাব ভ্রমণ পিপাসুর দল Travel rockers.. rockers who love travel

Lal quila Delhi...
27/10/2024

Lal quila Delhi...

26/10/2024

Crystal clear water 💦

বসে বসে ভাবি আমি সারাদিন তোমাকে ছাড়া এ পাহাড়ে কাটাবো কেমন করে পুরোটা দিন.....
18/10/2024

বসে বসে ভাবি আমি সারাদিন তোমাকে ছাড়া এ পাহাড়ে কাটাবো কেমন করে পুরোটা দিন.....

হিমাচল প্রদেশ ট্যুরনেপাল থেকে হয়ে গেল  হিমাচল-৬ মাস আগে থেকে প্ল্যান ছিল নেপাল ট্যুর করব। সেইমতো ৪ মাস আগে নেপাল এর জন্য...
12/10/2024

হিমাচল প্রদেশ ট্যুর
নেপাল থেকে হয়ে গেল হিমাচল-
৬ মাস আগে থেকে প্ল্যান ছিল নেপাল ট্যুর করব। সেইমতো ৪ মাস আগে নেপাল এর জন্যে raxaul এর ট্রেন এর টিকিট কেটে রেখেছিলাম। ১০ ই অক্টোবর আমাদের ৮ জন বন্ধুর গ্রুপ যাওয়ার কথা সব ঠিক ঠাক কিন্তু সেপ্টেম্বর এর লাস্ট এ নেপাল এ ভয়াভয় বন্যা হওয়ায় আমাদের নেপাল ট্যুর বাদ দিতে হল।কিন্তু এই সময় বেড়াতে যখন যাব বলেছি তো যেকোনো একটা জায়গায় বিশেষ করে পাহাড়ে যাবোই এই মনঃস্থির করে ধরমশালা আর মানালি যাওয়ার প্ল্যান করে ফেললাম ।অনেক মাথা খাটিয়ে অনেক distance অতিক্রম করে পাটনা দিল্লী হয়ে হিমাচল এ ঢোকার পরিকল্পনা করে ফেললাম। স্বাভাবিক ভাবে লোক ও কমে গেল। লাস্ট অবধি ৭ অক্টোবর premium Tatkal এ হিমগিরি এক্সপ্রেস এর টিকিট কেটে ৮ অক্টোবর আমি ,বুম্বা ,মুমতাহিন আর নুর বেরিয়ে পরলাম পাঠানকোট এর উদ্দেশ্যে । ১০ অক্টোবর সকালে পাঠানকোট এ নেমে অখান থেকে অটো ধরে চলে গেলাম বাস স্ট্যান্ড এ,সেখান থেকে ২০০ টাকা দিয়ে সরকারি বাস ধরে রওনা দিলাম ধরমশালার দিকে। মাঝে অনেক কান্ড ঘটে ,আমরা বাস এর সামনের দিকে উঠেছিলাম, এক জায়গায় বাস ১৫ মিনিট এর ব্রেক দিয়েছিল সেই জায়গায় ৬ জন চোর এর দল পিছনের দিকে যাত্রী সেজে ওঠে । বাস এর যাত্রী এক মহিলার মোবাইল চুরি করে ও একজন পুরুষ যাত্রীর ২০০০ টাকা চুরি করে। যখন সেই চোরের দল এর কাজকর্ম অন্যান্য যাত্রীরা বুঝতে পারল চোরের দল ততক্ষণে বাস থেকে লাফ থেকে দৌড়ে পালিয়ে গেল। তারপর পুলিস এল বয়ান নিল মাঝে এক ঘণ্টা নষ্ট হোল সেইজন্যে। যাইহোক সন্ধ্যের কিছু আগে আমরা ধরমশালা পৌঁছলাম। সেখান থেকে ৩০০ টাকা দিয়ে একটা ছোট গাড়ি ভাড়া করে ওখান থেকে চলে গেলাম ১০ কিলোমিটার দূরে McLeod ganj এ। ওখানে গিয়ে ৪ বেড একটা রুম নিলাম একদম মেন চক এ ,দু দিনের জন্যে টোটাল পরল ২৫০০ টাকা। ওই দিন মেন মার্কেট টায় এক্টু ঘরাঘুরি করে সন্ধ্যা টা কাটিয়ে দিলাম। পরের দিন একটা ছোট গাড়ি বুক করলাম লোকাল দ্রষ্টব্য স্থান গুলো দেখার জন্যে। McLeod ganj এ দেখলাম ভাগসু ফলস ,দলাই লামা টেম্পেল ,সেন্ট জহ্ন চার্চ আর নাড্ডি ভিউ পয়েন্ট ।আর ধরমশালা তে দেখলাম আর্ট গ্যালারি , ধরমশালার ক্রিকেট স্টেডিয়াম ,ওয়ার মিউজিয়াম আর একটা সুন্দর টি গার্ডেন ।সারাদিন ঘোরাঘুরি করে সন্ধ্যা টা মেইন চক মার্কেট এ ঘোরাঘুরি করলাম ।প্রচুর পাঞ্জাবী আর বিদেশী সরগম করছিল McLeod ganj এ। খুব সুন্দর মনোরম পরিবেশ ছিল এখানে। যায়গাটা বেশ ভাল লেগেছে আমাদের। তবে আমরা এখন যখন গিয়েছলাম অফ সিজেন চলছে।জানুয়ারি ফেবুয়ারী মাসে খুব ভাল লাগে যায়গাটা। সেই সময় আরও একবার যাওয়ার ইচ্ছা রইল। পরের দিন সকালে বাস ধরে আমরা রওনা দিয়েছিলাম মানালির উদ্দেশ্যে ।

Address

Baruipur
700144

Website

Alerts

Be the first to know and let us send you an email when Travel Rockers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share