24/05/2026
✔️মধু ডেলিভারি নিয়ে কিছু কথা
👉আপনারা দেখেছেন আমরা আমাদের সুন্দরবনের মধু প্লাস্টিক বোতলে ডেলিভারি করে থাকি এর পিছনে বিশেষ কারণ আছে। তো চলুন মূল কারণটা নিয়ে আলোচনা করা যাক। কুরিয়ার সার্ভিসে ছেলেরা যেভাবে পার্সেল ছুড়ে মারে এবং মাথায় করে বস্তা ফেলে এবং ট্রেন এবং তাদের নিজস্ব গাড়ি থেকে যেভাবে পার্সেল নামায় তাতে আমাদের পার্সেলের অনেক ক্ষতি হয়ে যায় আর যদি সেই পার্সেল কাঁচের বোতল হয় তাহলে তো ভেঙে যাবেই এর আগে আমরা কাঁচের বোতলে মধু ডেলিভারি করতাম তাতে দেখা গেছে প্রচুর পার্সেল আমাদের নষ্ট হয়েছে। আমরা শুধুমাত্র ডেলিভারি করার জন্যই প্লাস্টিকের বোতল ব্যবহার করে থাকি। সুরক্ষিতভাবে আপনাদের কাছে পার্সেলটা পৌঁছাতে পারে। আপনাদের মনে প্রশ্ন উঠতেই পারে যে বাজারে আর যে সকল কোম্পানি আছে তারা তো কাঁচের বোতলে মধু ডেলিভারি করে থাকে তারা কি করে পারে তাহলে ভিতরের জিনিসটা শুনুন । এই যে আমরা এখন যে মধুর দাম আপনাদের কাছ থেকে নিয়ে থাকি সেই মধুর দাম আপনাদের সাধ্যের মধ্যে থাকে কিন্তু যখন আমি এই মধুটা কাঁচের বোতলে তার প্যাকেজিং কস্ট দিয়ে আপনাদেরকে ডেলিভারি করব। তখন তার প্রতি কিলো ১২০০ থেকে ১৫০০ টাকা দাঁড়াবে। বাজারে যে সকল কোম্পানি মধু নিয়ে ব্যবসা করেন তারা এই কাঁচের বোতল এবং প্যাকেজিং চার্জ তাদের মধুর দামের তুলনায় দ্বিগুণ তাদের নিজস্ব কুরিয়ার সার্ভিস তারা প্রোভাইড করেন আর এই প্যাকেজিং কষ্ট এবং সকল দাম আপনাদের কাছ থেকেই তারা তুলে নেয় সেটা আমাদের পক্ষে সম্ভব নয় আমাদের কাছের বোতল এবং তার প্যাকেজিং সরঞ্জাম কিনতে হলে কলকাতা বড় বাজার থেকে গাড়ি ভরে সুন্দরবনে নিয়ে আসতে হবে এবং সেখান থেকে প্যাকেজিং করে আমাদেরকে আপনাদের কাছে পৌঁছে দিতে হবে আপনাদের মূল প্রোডাক্টের দামের দ্বিগুণ প্যাকেজিং চার্জ পড়ে যায় বলে আমরা এই প্লাস্টিকের বোতলটা ব্যবহার করে থাকি শুধুমাত্র প্রোডাক্টের দাম কমানোর জন্য আপনাদের সাধ্যের মধ্যে যাতে প্রোডাক্টের দাম থাকে আপনাদেরকে আমরা বলেও দিই যে আপনারা মধু হাতে পাওয়ার পরে। মধুটা আপনারা কাঁচের বোতলে ঢেলে রাখবেন। সেখান থেকেই অল্প অল্প করে নিয়ে খাবেন আমাদের এই প্লাস্টিক বোতল শুধুমাত্র ডেলিভারি পারপাস ব্যবহার করা হয়। আমরা প্যাকেজিংয়ের পিছনে বেশি টাকা খরচা করলে মধুর দামও বেড়ে যাবে তাই আপনাদের কাছে খাঁটি জিনিসটা পৌঁছে দেবো কম টাকায় এটাই আমাদের উদ্দেশ্য। ধন্যবাদ 🙏🏼
👉এই ভিডিওটা ভালো করে দেখলে বুঝতে পারবেন কিভাবে পার্সেল গুলো ছুড়ে গাড়ি লোড করা হচ্ছে প্রতিটা পারসেল এইভাবে গাড়ি লোড করা হয় ।
Royal Mangrove
096410 62574