26/10/2022
"SUNDARBAN HOTSPOT"
সম্পূর্ণ এক অজানা সুন্দরবনের উদ্দেশ্যে পাড়ি দিতে চলে আসুন বনবিবি ও দক্ষিণরায় এর দেশে।
সকলেই কমবেশি দক্ষিণ 24 পরগনার মেনস্ট্রীম সজনেখালি - দোবাকি জঙ্গল চেনেন বা জানেন। তাই আমি অফার করছি এক অজানা বনবিবির দেশে। এটা হলো মূলত উত্তর 24 পরগনা লাগোয়া সুন্দরবন। এখানে যেতে গেলে সরকারী সব পারমিশন ডাবল হয়ে যায় কারণ এটা সুন্দরবনের কোর এরিয়া। শুধু তো ওয়াচ টাওয়ার নয়, জঙ্গল এর আসল মজা লুকিয়ে থাকে ছোটো ছোটো খারি আর খালে, যত বেশি খারি ঘোরা যায় জঙ্গল তত বেশি সুন্দর লাগে। আর তার সাথে থাকছে আলাদা আকর্ষণ বাংলাদেশ বর্ডার লাগোয়া সুন্দরবন এর জঙ্গল। তাই আপনি ভ্রমনের 2 দিনই পাবেন ম্যানগ্রোভের স্বাদ। আমার এই রুট মূলত জঙ্গল আর খারি কেন্দ্রিক, তাই আমরা যাত্রা শুরু করবো উত্তর 24 পরগনার ধামাখালি বা লেবুখালি ফেরিঘাট থেকে।
👉 1 রাত 2 দিন
👉 বোট টু বোট
👉 ভালো মানের খাওয়ার
👉 1 রাত হোটেল বা বোট এ থাকা
👉 মাথাপিছু - 2500 টাকা থেকে শুরু
ভ্রমণ তালিকা 🌳 🌳 🌳
অফবিট সুন্দরবন :-
প্রথম দিন - সকাল 9-10 টায় ফেরিঘাট থেকে বোট এ উঠে সুন্দরবন এর গ্রাম দেখতে দেখতে প্রথমে রায়মঙ্গল নদী, হেমনগর জঙ্গল, শকুনখালি খাল, কুমিরমারি জঙ্গল, বাঘনা ফরেস্ট।
দ্বিতীয় দিন - ঝিঙেখালি ওয়াচ টাওয়ার, আরবেসি 1, 2 জঙ্গল, বুড়িরডাবরি খাল, বুড়িরডাবরি বিট (বেস্ট স্পট) ওয়াচ টাওয়ার, হরিখালি (কোর এরিয়া) ( এই জঙ্গল পারি দিতে 5+5 = 10ঘন্টা সময় লাগে, 10 ঘণ্টার মধ্যে প্রায় 8 ঘন্টা আমরা অনেক গভীর জঙ্গল থাকবো)। ওখান থেকে সোজা ফেরি ঘাটে, আপনার যাত্রা শেষ।
ভুরিভোজ :-
প্রথম দিন সকালে:- চা, বিস্কুট, লুচি, আলুর দম , মিষ্টি।
দুপুর :- ভাত, ডাল, ভাজা, নদীর ভোলা মাছের ঝাল, কাতলা বা ভেটকি মাছ, চাটনি, পাপড়। বিকালে:- কফি, সন্ধে:- চাউমিন। রাত:- ভাত, ডাল, ভাজা, সবজি, চিংড়ি মালাই কারি।
দ্বীতিয় দিন সকালে :- চা , বিস্কুট। নানপুরি, কাবলি ছোলা, মিষ্টি ।
বেলা ১১টা:- আমুদি মাছ ফ্রাই।
দুপুর:- ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি,পাপড়।
বিকালে :- কফি।
ভ্রমণ পিপাসু মানুষদের সুন্দরী সুন্দরবনে আমন্ত্রণ রইলো।
[ SUNDARBAN SPECIALIST]
ABHIJIT BAIDYA
Call- 7001734177, 9563841578 (WHATSAPP)
Contact for SUNDARBAN packages, Any Days Any Time.