Murshidabad Tourism Welfare Society

Murshidabad Tourism Welfare Society PROMOTING MURSHIDABAD TOURISM.

১৪ তম মুর্শিদাবাদ পর্যটন মেলা ২০২৬বহরমপুর ও মুর্শিদাবাদবাসী ভ্রমণপ্রেমীদের জন্য সুখবর! রাজ্য তথা দেশের নামী ট্রাভেল এজেন...
15/06/2026

১৪ তম মুর্শিদাবাদ পর্যটন মেলা ২০২৬

বহরমপুর ও মুর্শিদাবাদবাসী ভ্রমণপ্রেমীদের জন্য সুখবর! রাজ্য তথা দেশের নামী ট্রাভেল এজেন্টদের নিয়ে আপনার নিজের শহরেই বসছে বছরের সবচেয়ে বড় পর্যটন মেলা। দেশ-বিদেশের বিভিন্ন ভ্রমণ গন্তব্যের আকর্ষণীয় প্যাকেজ, হোটেল, রিসোর্ট, পরিবহন ও ট্যুর সংক্রান্ত সব তথ্য এবার একই ছাদের তলায়!

🗓️ মেলার তারিখ: ২৬, ২৭ ও ২৮শে জুন, ২০২৬ (শুক্রবার থেকে রবিবার)
🕒 মেলার সময়: বিকেল ৪ টে থেকে রাত ৯ টা পর্যন্ত
📍 মেলার স্থান: পালকি অনুষ্ঠান বাড়ি (ইন্দ্রপ্রস্থ, বহরমপুর)
🎟️ প্রবেশ মূল্য: সম্পূর্ণ বিনামূল্যে (সবার জন্য প্রবেশ অবাধ)
🧳 মেলায় যা যা থাকছে:
✈️ দেশ-বিদেশের সেরা ট্যুর প্যাকেজ
🏨 হোটেলের বিশেষ অফার
👥 নামী ট্রাভেল এজেন্টদের সরাসরি পরামর্শ
💰 বাজেট ফ্রেন্ডলি ট্যুর প্ল্যান
🌐 ভিসা সহায়তা, ট্রাভেল গাইড ও তথ্যকেন্দ্র

কাশ্মীর, লাদাখ, কেরালা, হিমাচল কিংবা নেপাল, দুবাই, থাইল্যান্ড বা ইউরোপ—আপনার পরবর্তী ড্রিম ডেস্টিনেশন কোনটা? প্ল্যান করতে আজই ক্যালেন্ডারে ডেট মার্ক করে রাখুন।

📞 যেকোনো জিজ্ঞাসায় কল করুন: 7679244464
🤝 পরিচালনায়: মুর্শিদাবাদ ট্যুরিজম ওয়েলফেয়ার সোসাইটি

আসুন, ভ্রমণকে করি আরও সহজ, নিরাপদ ও সাশ্রয়ী! পোস্টটি শেয়ার করে সমস্ত ভ্রমণপিপাসু বন্ধুদের জানিয়ে দিন! 🚀

10/05/2024

জেলার সবথেকে বড় অনলাইন হোটেল বুকিং প্ল্যাটফর্ম এ আপনাদেরকে স্বাগত জানাই।

14/04/2024
21/06/2023

Take a deep breath, find your center, and let yoga lead you to a healthier and happier life. Happy International Yoga Day. 🧘🧘‍♀️

19/06/2023
03/06/2023

🙏🏻
Eastern India Hoteliers And Travel Agents Association

সন্ধ্যাটা কিন্তু এমন হওয়ার কথা ছিল না। আকাশবাণীর খবর হঠাৎ করে সব হিসেব বদলে দিল এক ঝটকায়। সব আলো যেন দপ করে নিভে গেল মুর...
18/08/2022

সন্ধ্যাটা কিন্তু এমন হওয়ার কথা ছিল না। আকাশবাণীর খবর হঠাৎ করে সব হিসেব বদলে দিল এক ঝটকায়। সব আলো যেন দপ করে নিভে গেল মুর্শিদাবাদের আকাশ থেকে— মুর্শিদাবাদ স্বাধীন ভারতের অন্তর্ভুক্ত হচ্ছে না। তার ঠাঁই হয়েছে পূর্ব পাকিস্তানে। দেশ ভাগের মানচিত্রের উপরে আঁচড় টেনে সব কেমন তালগোল পাকিয়ে দিয়েছেন Cyril Radcliffe সাহেব। তারই জেরে পাক্কা তিন দিনের আন্দোলনে শেষতক ভাঙে ভুল। ১৮ ই অগস্ট ফের ভারতে অর্ন্তভূক্তি ঘটে মুর্শিদাবাদের।

জেলার বিভিন্ন পত্র পত্রিকা থেকে জানা যায়, ১৯৪৭ সালের ১৪ ই অগস্ট রাতে দেশভাগ ঘোষণার সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ জেলা পূর্ব পাকিস্তানে পরে যায়। জেলার সর্বত্র পাকিস্তানের পতাকা ওড়ে। পরে দিল্লি থেকে নানা ভাবে খবর মেলে ১৭ ই অগস্ট রাতে, মুর্শিদাবাদ জেলা ভারত-ভুক্ত হয়েছে।

*ঠিক কি হয়েছিল ? কেন এই বিলম্বিত স্বাধীনতা?

১৬ ই মে ১৯৪৬ বৃটিশ পার্লামেন্ট–এর সিদ্ধান্ত অনুযায়ী ১০ জুলাই ১৯৪৬ গঠিত হল ভারতের সংবিধান সভা (The Constituent Assembly of India ) । প্রথম সভা বসল ৯ ই ডিসেম্বর ১৯৪৬ । ৩ রা জুন ১৯৪৭ বৃটিশ পার্লামেন্ট ভারতের দেশভাগ মেনে নিল । ১৮ ই জুলাই ১৯৪৭ বৃটিশ পার্লামেন্ট ১৯৩৫ সালের Government of India Act, 1935 কে সংশোধন করে Indian Independence Act, 1947 পাশ করল।এই Indian Independence Act, 1947 এর বলে ১৫ ই আগস্ট ১৯৪৭ দিনটিকে ভারত ও পাকিস্থান দুটি পৃথক দেশ গঠনের জন্য সুনির্দিষ্ট করে দিল । ১৯০৫ সালে যা ছিল ‘বঙ্গভঙ্গ’এর মহড়া এই Act এ তা কারযকরী করা হল ‘পূর্ববঙ্গ’ ও ‘পশ্চিমবঙ্গ’ নামে দুটি প্রদেশ তৈরির মধ্য দিয়ে । ১৯০৫ সালে আঁকা মানচিত্রকে ভিত্তি করে একটি মানচিত্র এর সঙ্গে যুক্ত করা হল ।এই মানচিত্র অনুযায়ী মুর্শিদাবাদ, নদীয়া, দিনাজপুর, মালদহ, যশোহর এবং বনগাঁ থানাকে ‘পূর্ববঙ্গ’এর মধ্যে ধরা হয় । যদিও বলা হয় Bengal Boundary Commission এর পেশ করা রিপোর্টের উপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

৩০ শে জুন ১৯৪৭ গভর্নর জেনারেলের ঘোষনা(Ref. No.D50/7/47R) মোতাবেক Sir Cyril Radcliffe কে চেয়ারম্যান করে পাঁচ জনের Bengal Boundary Commission গঠিত হয় । ৩০ শে জুন থেকে ১৪ ই আগস্ট ১৯৪৭ মাত্র ৪৫ দিন হলেও প্রকৃত পক্ষে ১৮ ই জুলাই ১৯৪৭ থেকে ১২ ই আগস্ট ১৯৪৭ মোট ২৫ দিন কমিশন হাতে পায় । আর সাক্ষ্য গ্রহণের জন্য ১৬ থেকে ১৯ এবং ২১ থেকে ২৪ শে জুলাই ১৯৪৭ মাত্র ৮ দিন পাওয়া যায়। ১২ ই আগস্ট ১৯৪৭ Radcliffe রিপোর্ট পেশ করেন। ১৪/১৫ ই আগস্ট ১৯৪৭ মাঝরাতে যথারীতি দ্বি-খন্ডিত স্বাধীনতা ঘোষিত হল ।১৯০৫ সালের আঁকা মানচিত্রকে রিপোর্টে পেশ করা হয়েছে বলে সুকৌশলে প্রচার করে মুসলিম লীগ ময়দানে নেমে পড়ে ।

১২ ই আগস্ট ১৯৪৭ থেকে ১৪/১৫ ই আগস্ট ১৯৪৭ স্বাধীনতা ঘোষনা মাঝের মাত্র দুদিনে মানুষ Radcliffe রিপোর্টের সঙ্গে পেশ করা নতুন মানচিত্র সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন না । ১৫ ই আগস্ট সকালে মুসলিম লীগের হৈ চৈ মিছিল মিটিং করে পাকিস্থানের পতাকা উত্তোলনে সাধারণ মানুষের সঙ্গে কংগ্রেস, হিন্দু মহাসভা, নিউ বেঙ্গল অ্যাসোসিয়েশনের নেতারাও বিভ্রান্ত হন । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে Radcliffe রিপোর্ট ধীরে ধীরে পরিষ্কার হতে থাকে ।শুরু হয় তৎপরতা।বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, মহারাণী জ্যোতির্ময়ী দেবী, মুর্শিদাবাদের ওয়াসেফ আলী মীর্জা সহ নানা স্তরের ব্যক্তিত্বের তরফ থেকে রাজ্য ও সর্ব ভারতীয় স্তরে যোগাযোগ করা শুরু হয়।১৬ ই আগস্ট তৎপরতা তুঙ্গে উঠে ।

কলকাতা থেকে দিল্লী প্রশাসনিক স্তরে চিঠি চালাচালি ও দরবারের পর ১৭ ই আগস্ট বিকালে নতুন নোটিফিকেশন জারী করে বিষয়টি পরিষ্কার করে দেওয়া হয়। নোটিফিকেশন নং 55 G.A. Dated 17.08.1947. u/s.7 of Cr.P.C.1898 তে মুর্শিদাবাদ জেলা গঠন তথা সীমানা চিহ্নিত করে ভারত ভুক্ত করার কথা ঘোষিত হয় ।

Radcliffe এর ‘রায় পরিষ্কার বুঝা যায়নি বলে এই বিভ্রান্তি’ কথাটি যথার্থ নয় । ‘মুসলিমলীগ রণকৌশলে’ যেমন তিনদিন ‘পাকিস্থান ধোঁয়াশা’ ছিল তেমনি নিজেদের ব্যর্থতাকে ঢাকতে এবং সম্প্রীতির বাতাবরণ বজায় রাখতে ‘কংগ্রেসী রণকৌশলে’ Radcliffe এর ঘাড়ে দোষ চাপিয়ে ‘রায় না বুঝতে পারা’র কথা প্রচার করা হয় । মুর্শিদাবাদ, নদীয়া, মালদহ,পশ্চিম দিনাজপুর এবং ২৪ পরগণার বনগ্রাম থানা যে ভারতের অংশ সেটার নতুন ঘোশণা ১৯৪৭ সালের ১৭ ই আগস্ট রাতে করা হয়েছিল।

মুর্শিদাবাদের জেলার প্রবীণেরা তাই এখনো মনে করেন, ১৫ ই অগস্ট নয় ১৮ ই অগস্ট জেলার স্বাধীনতা দিবস।🇮🇳
#সংগৃহীত

Happy Independence Day 🇮🇳
14/08/2022

Happy Independence Day 🇮🇳



স্বাধীনতার ৭৫ বর্ষ উৎযাপন।১৩ই আগস্ট ২০২২ পর্যন্ত এএসআইয়ের অধীনে থাকা স্থাপত্য নিদর্শন ও দর্শনীয় স্থানগুলিতে প্রবেশ টিক...
09/08/2022

স্বাধীনতার ৭৫ বর্ষ উৎযাপন।
১৩ই আগস্ট ২০২২ পর্যন্ত এএসআইয়ের অধীনে থাকা স্থাপত্য নিদর্শন ও দর্শনীয় স্থানগুলিতে প্রবেশ টিকিট লাগবে না।

Address

Berhampore

Alerts

Be the first to know and let us send you an email when Murshidabad Tourism Welfare Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share