The Traveling Monk

The Traveling Monk Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from The Traveling Monk, Tour Agency, Chakdaha.

যারা প্রকৃতি ভালোবাসেন এবং যারা পুরো ডুয়ার্স অসাধারণ ভাবে ঘুরতে চান, তাদের জন্য। প্রথমেই বলে রাখি: আমদের সমস্ত থাকার জা...
11/01/2019

যারা প্রকৃতি ভালোবাসেন এবং যারা পুরো ডুয়ার্স অসাধারণ ভাবে ঘুরতে চান, তাদের জন্য।

প্রথমেই বলে রাখি: আমদের সমস্ত থাকার জায়গা Garden resort

আপনি যদি চান কয়েকটা দিন নির্যন নিরিবিলি কাটাবেন চলে আসুন আমাদের চা বাগান কটেজে, সকালের ঘুম ভেঙে গরম চায়ের কাপ হাতে নিয়ে কাঠের বারান্দায় এসে দাঁড়ালেন, আর সামনে ভেসে উঠল বিস্তর সবুজ চা বাগান, আর সেই নিস্তব্ধতায় ভেসে আসছে ময়ূরের ডাক।

চারিদিক বিভিন্ন অজানা পাখিদের ডাক, বড় বড় সবুজ গাছের ছায়া, সাথে অবশ্যই থাকবে অসাধারণ সব খাবার, জঙ্গল সাফারি, জয়ন্তী নদীর পাশে রোমাঞ্চকর রাত কাটানো, আদিবাসী নৃত্য ইত্যাদি ইত্যাদি।।

পুরো Tour planning র জন্য ফোন করুন: 099329 16309.

জয় জগন্নাথ:PER HEAD PACKAGE: 6300/-4NIGHT 5DAYS.BOOK YOUR SEAT FAST.আমরা পুরি যাচ্ছি এপ্রিল মাসের ১০ তারিখ রাতে, ঠিক রা...
19/12/2018

জয় জগন্নাথ:
PER HEAD PACKAGE: 6300/-
4NIGHT 5DAYS.
BOOK YOUR SEAT FAST.

আমরা পুরি যাচ্ছি এপ্রিল মাসের ১০ তারিখ রাতে, ঠিক রাত ১০ টায় একটা ঝা চকচকে বাস ছাড়বে , বাসে রাত জেগে যাওয়ার আনন্দটা আবার ফিরিয়ে আনার একটা প্রয়াস। সবাই মিলে হুল্লোড় করতে করতে যাত্রা শুরু, কিছুক্ষণ পর যখন বাস কালো পিচ রাস্তা ধরে গতিতে এগিয়ে চলেছে তখন জানালার পাশে বসে বাসের মিষ্টি গান শোনা এক অন্য অনুভূতি। রাতে চা/কফি, জলের বোতল, বিস্কুট আমাদের দায়িত্ব। আমরা ১১,১২,১৩ এপ্রিল পুরিতেই থাকবো, আবার ১৪ইএপ্রিল দুপুরে রওনা দেবো ঐদিন রাতেই বাড়ি।

বাস, হোটেলের ফটো দিয়েছি, আশা করি পছন্দসই হবে। খাওয়াতেও কোন ত্রুটি আমরা রাখতে চাইনা।
আর হ্যাঁ, বাড়ির বয়স্ক মানুষদের নিশ্চিন্তে পাঠাতে পারেন আমাদের সাথে বাড়ির মতো যত্নে থাকবেন কথা দিলাম।।

যাতায়াত পুশব্যাক ও আরামদায়ক বাসে, ঝা চকচকে হোটেলে থাকা, সকালের টিফিন, চা, কফি, দুপুরের খাওয়া, সন্ধ্যায় টিফিন,চা, কফি, রাতের খাওয়া নিয়ে ৪রাত ৫দিনের PER HEAD RS.6,300/-

যারা একটু অফবিট রুট পছন্দ করেন তাদের জন্য আজকের এই পোস্ট-এই পথচলা শুরু করবো ঝান্ডি থেকে, হ্যাঁ এক অসম্ভব সুন্দর জায়গা এ...
06/12/2018

যারা একটু অফবিট রুট পছন্দ করেন তাদের জন্য আজকের এই পোস্ট-

এই পথচলা শুরু করবো ঝান্ডি থেকে, হ্যাঁ এক অসম্ভব সুন্দর জায়গা এই ঝান্ডি। যারা একটা দিন একদম চুপচাপ শুধু নিজের সঙ্গে অথবা আপনজনদের সাথে দিন কাটাতে চান চলুন এই নৈসর্গিক জায়গায়। কাঠের তৈরি ডুপ্লেক্স কটেজে বসে চায়ের কাপ হাতে নিয়ে জানালাটা খুললেই আপনার সামনে অসাধারণ কাঞ্চনজঙ্ঘা নিজেকে উজাড় করে দাঁড়িয়ে, সারাদিন কখন কেটে যাবে আপনি বুঝতেও পারবেন না। যেদিকে তাকাবেন মন ভরে যাবে নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যে।

এখান থেকে আমরা যাবো কালিম্পং। প্রকৃতি এখানেও কার্পন্য করেনি, আমরা থাকবো একটি হোমস্টেতে। প্রকৃতির মধ্যে থাকার আনন্দ আপনি নিদারুণ উপোভোগ করবেন। কালিম্পং হলো ফুল আর প্রজাপতির দেশ, তাই স্বাভাবিক ভাবেই এক অন্য অনুভূতি আপনাকে দেবে।

কালিম্পং থেকে লাভা, লোলেগাঁও হয়ে আমরা পৌঁছাবো পাহাড় ঘেরা এক ছোট্ট গ্ৰামে। এক অসাধারণ সুন্দর গ্ৰাম, লোক বসতিও খুব একটা বেশি নয়, কিন্তু এই গ্ৰামে আসলে আপনার আর কোথাও যেতে ইচ্ছে করবে না। হ্যাঁ, এই অসম্ভব সুন্দর গ্ৰামটির নাম কোলাখাম। প্রকৃতি এখানে নিজেকে উজাড় করে দিয়েছে। সন্ধ্যায় ক্যাম্পফায়ার করে গান বাজনা করে সন্ধ্যেটা বেশ সুন্দর উপভোগ করুন তারপর কাঠের কটেজে সুন্দর রাত্রি যাপন।

পরেরদিন দার্জিলিং। আমাদের বাঙালিদের এক নষ্টালজিক জায়গা এই প্রাচীন শহর। এখানে আসলেই এক অসম্ভব নষ্টালজিয়ায় মন ভরে ওঠে। কি অদ্ভুত এখানকার পরিবেশ, কি অদ্ভুত এখানকার মানুষ গুলো, ঠিক সেই রকম অদ্ভুত এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। দার্জিলিং কারোর একবার এসে মনভরেছে বললে বিশ্বাস যোগ্য নয়। সন্ধ্যায় শুধু ম্যালে চায়ের কাপ হাতে নিয়ে বসেই কতোটা স্মৃতি রোমন্থন করা যায় তা যারা না এসেছেন তাদের লিখে বোঝানো আমার পক্ষে সম্ভব নয়।।

বিঃদ্রঃ: কম খরচায় কোন package করে দেব তার ক্ষমতা আমাদের সত্যিই নেই, তবে বলতে পারি ভালো গাড়ি, ভালো খাবার, ভালো Hotel/Homestay আমাদের প্রথম এবং শেষ পছন্দ এবং আপনার কষ্টার্জিত অর্থে যাতে আপনি Best tour করতে পারেন তার যথাসাধ্য চেষ্টা আমরা করে থাকি।।

ধন্যবাদ,
The Traveling Monk.

M: 099329 16309

অসাধারণ সুন্দর একটা জায়গা এই গ্যাংটক, আমরা অনেকেই একবার, দুবার অথবা অনেকবার এই শহরে গেছি , কিন্তু মন ঠিক ভরেনা কোনো বার...
06/12/2018

অসাধারণ সুন্দর একটা জায়গা এই গ্যাংটক, আমরা অনেকেই একবার, দুবার অথবা অনেকবার এই শহরে গেছি , কিন্তু মন ঠিক ভরেনা কোনো বারই।

এবারে গ্যাংটক থেকে লাচুং , লাচেন , জিরো পয়েন্ট ঘুরে আসলে কেমন হয়? অবশ্যই যারা প্রকৃতি ভালোবাসেন। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, চোখ জুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য, বরফ সাদা পাহাড় , আর কি চাই পরের এক বছরের একঘেয়েমি জীবনটাকে সজীব করে তুলতে।

একটু ব্যয়সাপেক্ষ হলেও এই প্রাকৃতিক সৌন্দর্য জীবনের একটি স্মৃতি করে রাখার জন্য যথেষ্ট।

এই পুরো রাস্তা খুব একটা যে মসৃন তা নয় আর লাচুং , লাচেন ও একটু দূর্গম জায়গায় অবস্থিত তাই এখানকার থাকা, খাওয়া, যাওয়ার খরচাটাও অনেকটা বেশি।

দূর্গম পথ হওয়ার জন্য আমাদের প্রত্যেক গাড়ি চালক ভাই হয় বিশ্বস্ত এবং well trained, থাকার জায়গা গুলোতে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন মনে হবে আপনি আপনার নিকট কারোর বাড়িতে এসেছেন।

অবশেষে বলে রাখি, আপনি ঘুরতে যাবেন আপনার কষ্টার্জিত অর্থে, আমরা তা বুঝি বলে কম খরচায় ঘোড়াবো সেই আশ্বাস না দিয়ে যাতে আপনার কষ্টার্জিত অর্থে মনভরে ঘুরতে পারেন, ভালো খাবার, ভালো Hotel / Homestay , সুরক্ষিত পথচলে পরিবারের সঙ্গে সুরক্ষিত বাড়ি ফিরতে পারেন ,সাথে একরাশ সুন্দর স্মৃতি নিয়ে তার দায়িত্ব আমরা নিতে পারি।

ধন্যবাদ,

THE TRAVELING MONK.
M: 099329 16309

আমাদের দার্জিলিংয়ের হোটেলের কিছু ছবি দিলাম যাতে আপনারা যারা আমাদের সাথে ঘুরতে যাওয়ার কথা ভাবছেন তাদের থাকার জায়গা কেম...
30/11/2018

আমাদের দার্জিলিংয়ের হোটেলের কিছু ছবি দিলাম যাতে আপনারা যারা আমাদের সাথে ঘুরতে যাওয়ার কথা ভাবছেন তাদের থাকার জায়গা কেমন হবে তার একটা স্বচ্ছ Idea পেতে পারেন, আশা করি ভালো লাগবে।।

আমাদের গ্যাংটকের হোটেলের কিছু ছবি দিলাম যাতে আপনারা যারা আমাদের সাথে ঘুরতে যাওয়ার কথা ভাবছেন তাদের থাকার জায়গা কেমন হব...
30/11/2018

আমাদের গ্যাংটকের হোটেলের কিছু ছবি দিলাম যাতে আপনারা যারা আমাদের সাথে ঘুরতে যাওয়ার কথা ভাবছেন তাদের থাকার জায়গা কেমন হবে তার একটা স্বচ্ছ Idea পেতে পারেন, আশা করি ভালো লাগবে।।

ঘুরতে যাওয়ার চিন্তাটা এখন একটু পরিবর্তন হয়েছে, মানুষের হাতে এখন সময় কম, কাজের চাপ এখন সবার অনেকগুন বেড়েছে, এখন অধিকা...
26/11/2018

ঘুরতে যাওয়ার চিন্তাটা এখন একটু পরিবর্তন হয়েছে, মানুষের হাতে এখন সময় কম, কাজের চাপ এখন সবার অনেকগুন বেড়েছে, এখন অধিকাংশ মানুষ চায় কম সময়ে একটা গোছানো Tour. যেখানে ভালো Resort বা Homestay হবে, ভালো গাড়ি থাকবে, ভালো খাবার থাকবে ,আর থাকবে Best location , যেখানে কয়েকটা দিন কাটালে Refresh হয়ে যাবে, একদম নিজেরা কিছু সময় শুধু নিজেদের সঙ্গে বাঁচা যাবে।

হ্যাঁ, আমরা সেই চিন্তা করে আমাদের Tour plan গুলো করি বলে আমরা একটু অন্যদের থেকে ভিন্ন, আমরা চাই আপনাদের প্রত্যেকটি Tour যেনো Memorable হয়ে থাকে।

আমাদের সঙ্গে যেতে পারেন-
১. ডুয়ার্স।
২. দার্জিলিং।
৩. কালিম্পং, লাভা, লোলেগাঁও, কোলাখাম।
৪. সিল্ক রুট, সিলারি গাঁও, জুলুক,রিশিখোলা।
৫. গ্যাংটক, সিকিম।
৬. ভুটান।
৭. নেপাল।
৮. কাশ্মীর।

কেন যাবেন আমাদের সঙ্গে-

১. ভালো Hotel/Resort/Homestay
২. ভালো গাড়ি
৩. Well trained Driver.
৪. ভালো খাবার।
৫. অসাধারণ location.
৬. নিশ্চিন্ত নিরাপত্তা।
৭. ভালো package.
৮. Emergency service.
9. Personalized tour planning.

যোগাযোগ করুন : 099329 16309

কাশ্মীর, নামটা শুনলেই কিছু অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের ছবি ভেসে ওঠে আমাদের চোখে, হ্যাঁ তার সাথে মনে একটা ভয়ও কাজ করে। ...
12/11/2018

কাশ্মীর, নামটা শুনলেই কিছু অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের ছবি ভেসে ওঠে আমাদের চোখে, হ্যাঁ তার সাথে মনে একটা ভয়ও কাজ করে।

আমরা আগেই বলেছি যে আমরা সবার প্রথম যে দিকটি লক্ষ্য রাখি তা হোলো Safety। অবশ্যই আপনি বলতে পারেন যে যেখানে Indian gvt. নাজেহাল আমরা সেখানে কি? অবশ্যই তাই , পরিবেশ পরিস্থিতি,local information, স্থানীয়দের সাথে সম্পর্ক আমাদের এই নিরাপত্তার মনোবলটা অনেক বারিয়ে রেখেছে।

এবার আসি কাশ্মীর যাওয়ার Best time হোলো 25th March to 25th April. কারণ এই সময় হচ্ছে টিউলিপ ফুলের সময়,এই সময় কাশ্মীর এক অন্য রুপ ধারণ করে। এমনিতে Best season হোলো March to July.
তবে যদি Snow fall enjoy করতে হয় তাহলে November to January যেতে পারেন।

কাশ্মীরে আসলে আপনাকে ওখানকার খাবার, culture, সুন্দর সুন্দর গ্রাম উপোভোগ না করলে কাশ্মীর ঘোরা সম্পুর্ন হয় না।।

সম্পূর্ণ tour planএর জানতে ফোন করুন: 099329 16309

08/11/2018

Wishing you joy and prosperity this Diwali

এখনো যারা ভাবছেন "সিল্ক রুট" যাবেন এই  post টি তাদের জন্য:সিকিমের একটা অন্য ছবি দেখতে পাবেন এখানে গেলে। প্রকৃতির কতটা কা...
07/11/2018

এখনো যারা ভাবছেন "সিল্ক রুট" যাবেন এই post টি তাদের জন্য:

সিকিমের একটা অন্য ছবি দেখতে পাবেন এখানে গেলে। প্রকৃতির কতটা কাছে আপনি থাকছেন যা এখানে না গেলে বোঝানো কঠিন, নিস্তব্ধ পাহাড়ি রাস্তায় আপনার গাড়ি এগিয়ে চলেছে,যার চারিদিকে প্রকৃতি মনেহচ্ছে নিজেকে সাজিয়ে রেখেছে শুধু আপনার অপেক্ষায়।

" সিলারিগাঁও " ঢোকার সঙ্গে সঙ্গে মনে হবে পাইন গাছ গুলো আপনার অপেক্ষায় দীর্ঘ দিন ধরে দাঁড়িয়ে । বিভিন্ন রকমের ফুল, সবুজ প্রকৃতির মাঝে কাঙ্চনজঙ্ঘার অসাধারণ শোভা আপনি এই "সিলারিগাঁও" থেকেই উপভোগ করতে পারবেন। তার সাথে থাকবে Homestay র অসাধারণ আতিথেয়তা।

এরপর থাকবে সিল্ক রুট সফর, দুধসাদা বরফ, নদীপাড়ে Homestay, Cam fire, সারারাত নদীর জলের আওয়াজ ।।

পুরো গল্প নিজের জীবনে বাস্তবায়িত করতে ফোন করুন :09932916309

যে FACILITY গুলোর জন্য আমরা একটু অন্যদের থেকে আলাদা:

১. Well trained driver যেটা পাহাড়ি রাস্তায় সবার আগে দরকার।
২. নিরাপদ homestay.
৩. গাড়ি ও Driver বন্ধু ২৪ ঘন্টা আপনাদের সাথে থাকবে, রাত বিরাতে কোন রকম medical emergency তে অসুবিধা নেই।
৪. বাড়ির খাবারের স্বাদ পাবেন, মানে অতিরিক্ত মসলাযুক্ত খাবার আমরা provide করিনা, আর সব খাবার fresh এবং গরম।
৫. বাচ্চাদের খাবার নিয়ে সমস্ত চিন্তা আমাদের উপর নিশ্চিন্তে ছাড়তে পারেন, হ্য এতটাই জোর গলায় কেন বলছি তা পরের point এ প্রমাণ পাবেন।
৬. পুরো toure আমাদের সাথে থাকে একটি nebulizer machine বাচ্চাদের জন্য। ঠান্ডায় কখনো দরকার হতেই পারে। ওষুধটা আপনাদের carry করতে হবে।
৭. আমরা NGP TO NGP TOUR করাই।।

Post টি ভালো লাগলে like & share করবেন।।

ধন্যবাদ,
THE TRAVELING MONK.
Explore the nature.

IF YOU NEED SOME RELAXATION FROM YOUR DAILY LIFE, WE ARE HERE...OUR MAIN CONCERN IS:✓ SAFETY✓ SERVICE✓ REPUTED AND WELL ...
04/11/2018

IF YOU NEED SOME RELAXATION FROM YOUR DAILY LIFE, WE ARE HERE...

OUR MAIN CONCERN IS:

✓ SAFETY
✓ SERVICE
✓ REPUTED AND WELL LOCATED HOTEL OR RESORT.
✓ NEW AND CLEAN CAR SERVICE.
✓ WELL TRAINED DRIVER.
✓ YOUR SECURITY.
✓ GOOD & HEALTHY FOOD.

FOR GROUP TOUR, FAMILY TOUR & PERSONALIZED TOUR PLAN PLEASE CONTACT : 099329 16309

Address

Chakdaha

Telephone

+919932916309

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Traveling Monk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category