19/08/2026
লং ড্রাইভ ট্যুর, বাইক রাইডিং কিংবা প্রকৃতির মাঝে ঘুরে বেড়ানো—এসব আমার কাছে শুধু শখ নয়, এগুলো আমার ভালো লাগা, আমার আনন্দ, আমার প্যাশন। আর সেই ভালো লাগার মুহূর্তগুলোকে ধরে রাখার, প্রকৃতির সৌন্দর্যকে নিজের মতো করে অনুভব করার সবচেয়ে সুন্দর মাধ্যম হলো ছবি তোলা, ভিডিওগ্রাফি আর ব্লগিং। একটি মুহূর্তকে ক্যামেরায় বন্দি করে রাখা, একটি পথের গল্পকে ভিডিওতে তুলে ধরা, কিংবা নিজের অভিজ্ঞতাকে ব্লগের মাধ্যমে সবার সঙ্গে ভাগ করে নেওয়া—এসব এখন আর শুধু শখের মধ্যে সীমাবদ্ধ নেই, ধীরে ধীরে নেশা হয়ে গেছে। 📸🏍️🌿🎥