𝐂𝐇𝐎𝐋𝐎 ঘুরে 𝐀𝐒𝐇𝐈-𝐓𝐑𝐀𝐕𝐄𝐋𝐒

  • Home
  • India
  • Howrah
  • 𝐂𝐇𝐎𝐋𝐎 ঘুরে 𝐀𝐒𝐇𝐈-𝐓𝐑𝐀𝐕𝐄𝐋𝐒

𝐂𝐇𝐎𝐋𝐎 ঘুরে 𝐀𝐒𝐇𝐈-𝐓𝐑𝐀𝐕𝐄𝐋𝐒 𝐓𝐫𝐚𝐯𝐞𝐥 𝐂𝐨𝐦𝐩𝐚𝐧𝐲 𝐀𝐧 𝐎𝐟𝐟𝐛𝐞𝐚𝐭 𝐞𝐱𝐩𝐥𝐨𝐫𝐞

®(𝙲𝙷𝙾𝙻𝙾 𝙶𝙷𝚄𝚁𝙴 𝙰𝚂𝙷𝙸-𝚃𝚁𝙰𝚅𝙴𝙻𝚂)..𝚒𝚜 𝚘𝚗𝚎 𝚘𝚏 𝚝𝚑𝚎 𝚋𝚎𝚜𝚝 𝚛𝚎𝚙𝚞𝚝𝚊𝚝𝚎𝚍 𝚃𝚛𝚊𝚟𝚎𝚕 𝚌𝚘𝚖𝚙𝚊𝚗𝚢. 𝚐𝚛𝚘𝚞𝚙 𝚑𝚊𝚜 𝚋𝚎𝚎𝚗 𝚌𝚘𝚗𝚍𝚞𝚌𝚝𝚒𝚗𝚐 𝚝𝚘𝚞𝚛𝚜 𝚊𝚕𝚕 𝚘𝚟𝚎𝚛 𝚒𝚗𝚍𝚒𝚊, 𝚠𝚒𝚝𝚑 𝚒𝚗𝚝𝚎𝚐𝚛𝚒𝚝𝚢 𝚏𝚘𝚛 𝚝𝚑𝚎 𝚕𝚊𝚜𝚝 9'𝚢𝚎𝚊𝚛𝚜. 𝚆𝚎 𝚌𝚘𝚗𝚍𝚞𝚌𝚝 𝚐𝚛𝚘𝚞𝚙 𝚝𝚘𝚞𝚛𝚜 - 𝚒𝚗𝚍𝚒𝚟𝚒𝚍𝚞𝚊𝚕 𝚙𝚊𝚌𝚔𝚊𝚐𝚎, 𝚑𝚘𝚗𝚎𝚢𝚖𝚘𝚘𝚗 𝚙𝚊𝚌𝚔𝚊𝚐𝚎.

18/08/2026

প্রকৃতির অপরূপ সৌন্দর্য 🧳📌

👇NEW OFFBEAT PLACE 👇(RIVER SIDE STAY @1500/- PER PERSON)বিস্তারিত জানতে WhatsApp 072788 18206 করুন।
18/08/2026

👇NEW OFFBEAT PLACE 👇
(RIVER SIDE STAY @1500/- PER PERSON)
বিস্তারিত জানতে WhatsApp 072788 18206 করুন।

••••• গীতখোলা রিভার কটেজ -----শহরের কোলাহল থেকে মুক্তি পেতে ও প্রকৃতি কে উপলব্ধি করতে চলে আসুন গীতখোলা রিভার কটেজে। এখান...
18/08/2026

••••• গীতখোলা রিভার কটেজ -----

শহরের কোলাহল থেকে মুক্তি পেতে ও প্রকৃতি কে উপলব্ধি করতে চলে আসুন গীতখোলা রিভার কটেজে। এখানে পাবেন চারিদিকে সবুজে ঘেরা পাহাড় আর হাজার পাখির কলতান। নদীর ধারে শৌখিন এবং ডিলাক্স কটেজে আপনিও রাত্রিবাস করতে পারেন রাজকীয় ভাবে, সঙ্গে থাকবে রোমাঞ্চকর প্রাকৃতিক দৃশ্য ও নদীর জলের শব্দ ! নিউ মাল স্টেশন থেকে মাত্র 41km দূরে অবস্থিত। নদীর পাড়ে কটেজে রাত্রীবাস করার অ্যাডভেনচার প্রেমীদের জন্য আদর্শ জায়গা। যাঁরা ভিড় পছন্দ করেন না, তাঁরা অনায়াসে "রিভার কটেজে" গিয়ে নির্জনতা উপভোগ করতে পারেন। এখানে গাড়ি-হর্নের আওয়াজের কোনও চিহ্ন নেই। সারা দিন ধরেই পাহাড়ি নদীর জলের শব্দ। বর্ষায় তার সঙ্গে বৃষ্টির আওয়াজ আর ঝিঁঝির শব্দ মিশলে পরিবেশটা আরও রোমাঞ্চকর হয়ে ওঠে এছাড়াও সবুজে ঘেরা পাহাড়ি গ্রামে রঙ বেরঙের পাহাড়ি ফুল দেখার মতো। বর্ষার সময়ে পুরো চিত্রটাই আরও রঙিন হয়ে ওঠে।

★ রিভার কটেজের খরচ-খরচা ----
@১,৬০০/- টাকা মাথাপিছু প্রতিদিন সমস্ত মিলসহ-(নূন্যতম চার'জন)।

★নিউ মাল স্টেশন থেকে রিভার কটেজ পর্যন্ত একটি রিজার্ভ গাড়ির ভাড়া (আনুমানিক) @৩,৫০০-/- টাকা মতো খরচ পরতে পারে।

★(এই রকম আরো অজানা জায়গার সন্ধান পেতে পেজ টিকে ফলো করে See First অপশন টি অন করে রাখুন)★

Booking contact details -----
Call:~ 9123367093
WhatsApp:~ 072788 18206

𝐄𝐦𝐚𝐢𝐥:~ chologhuraash*[email protected]

•••••মিম ভিলেজ হোমস্টে -----দার্জিলিং এর সুখিয়াপোকরি থেকে ৭ কিলোমিটার দূরে অবস্থিত এই হোমস্টে। হোমস্টেতে তিনটি সজ্জিত ক...
18/08/2026

•••••মিম ভিলেজ হোমস্টে -----

দার্জিলিং এর সুখিয়াপোকরি থেকে ৭ কিলোমিটার দূরে অবস্থিত এই হোমস্টে। হোমস্টেতে তিনটি সজ্জিত কক্ষ রয়েছে যা মিম চা এস্টেটের লাগোয়া, পর্যটকদের থাকার ব্যবস্থা রয়েছে। পর্যটকরা প্রকৃতিকে পুরোপুরি উপভোগ করতে পারবেন এবং traditional আতিথেয়তা এবং অঞ্চলের স্থানীয় খাবারও উপভোগ করতে পারবেন। হোমস্টেতে প্রতিটি ঘরে দুটি বিছানা রয়েছে যেখানে ছয় জন সহজেই জায়গা করে নিতে পারে। মিম টি এস্টেটের স্নিগ্ধ সবুজ চা বাগানের সাথে তুষার-আবৃত হিমালয়ান চূড়াগুলির দুর্দান্ত দৃশ্য সরবরাহ করে। প্রদত্ত কক্ষ সুবিধাদি: রুম সংযুক্ত বাথরুম দিয়ে সজ্জিত কাঠের তৈরী। সমস্ত ওয়াশরুম গিজার সুবিধা সহ সজ্জিত। 24 ঘন্টা চলমান জল। রুম হিটার অনুরোধে উপলব্ধ (অতিরিক্ত চার্জ) খাবার সরবরাহ সম্পূর্ণ জৈব এবং খামার তাজা। অনুরোধে (চার্জযোগ্য) পিক আপ এবং ড্রপ সুবিধা। সংক্ষিপ্ত ট্রেক এবং পর্বতারোহণের সুবিধার ব্যবস্থা করে। বনফায়ার এবং বারবিকিউ অনুরোধে (অতিরিক্ত চার্জ)। নিজস্ব গাড়িতে ভ্রমণকারী ভ্রমণকারীদের জন্য পার্কিংয়ের সুবিধাও রয়েছে। স্থানীয় দর্শনীয় স্থানগুলির জন্য গাড়িগুলির ব্যবস্থা করা হয়।

★ হোমস্টের খরচ-খরচা -----
@১,৫০০/- টাকা মাথাপিছু প্রতিদিন সমস্ত মিলসহ (নূন্যতম চারজন)

(সিজেন অনুযায়ী রেট পরিবর্তন হতে পারে)

★নিউ জলপাইগুড়ি থেকে হোমস্টে পর্যন্ত একটি রিজার্ভ গাড়ির ভাড়া (আনুমানিক) @৪,৫০০/- টাকা মতো খরচ পরতে পারে।

★(এই রকম আরো অজানা জায়গার সন্ধান পেতে পেজ টিকে ফলো করে See First অপশন টি অন করে রাখুন)★

Booking contact details -----
Call:~ 9123367093
WhatsApp:~ 072788 18206

𝐄𝐦𝐚𝐢𝐥:~ chologhuraash*[email protected]

Follow The Below Facebook Group Link.
https://www.facebook.com/groups/449298765893746/?ref=share

Follow The Below Instagram Link.
https://instagram.com/chologhureash*travels?igshid=1abb09uzsi5je

•••• সামালবং ভিলেজ কটেজ ----পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। কাঞ্চনজঙ্ঘার পাদদেশে অবস্থিত সামাল...
18/08/2026

•••• সামালবং ভিলেজ কটেজ ----

পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। কাঞ্চনজঙ্ঘার পাদদেশে অবস্থিত সামালবং। কাঞ্চনজঙ্ঘার চূড়ায় সূর্যের প্রথম ছটা এসে পড়ে আর তার সঙ্গে সকাল হয় সামালবংয়ে। তবে, সামালবংয়ের রাতের দৃশ্য বেশি মনোরম। সাধারণত, সূর্য অস্ত যাওয়ার পর পাহাড়ে ঘোরা যায় না। এ দিক থেকে সামালবং বেশ ভাগ্যবান। গরমে প্রাণ ওষ্ঠগত? ফেসবুক স্ক্রোল করলে উঠে আসছে পাহাড়ের ছবি? এই দেখে মনটা আরও দার্জিলিং করে উঠেছে। এই সুযোগ হাতছাড়া করবেন না। বরং মন খারাপ দূর করতে পাড়ি দিন পাহাড়ে। তবে, ‘খাদের ধারে দার্জিলিং’-এ নয়। দার্জিলিং থেকে আরও ৩৫ কিলোমিটার এগিয়ে পৌঁছে যান সামালবংয়ে। যদিও এই পাহাড়ি গ্রামে দার্জিলিং জেলায় হলেও, কালিম্পংয়ের খুব কাছে অবস্থিত। যাঁরা অফবিট পাহাড়ি গ্রামের সন্ধানে মুখিয়ে থাকেন, তাঁদের জন্য রইল এই সামালবংয়ের ঠিকানা। খুব ছোট গ্রাম, তা কিন্তু নয়। কিন্তু সামালবং জুড়ে রয়েছে চাষজমি। ধান থেকে শুরু করে আদা, এলাচ, ভুট্টা সব কিছুই চাষ হয় সামালবংয়ের পাহাড়ে। পাহাড়ের ঢাল কেটে তৈরি হয়েছে চাষজমি। তারই মাঝে একটা-দু’টো করে বাক্সবাড়ি। পাহাড়ের একধারে গড়ে উঠেছে সামালবং। আর অন্যদিকেই খাদ। সামালবংয়ের প্রতিটা কোণাই যেন ভিউ পয়েন্ট। সামালবংয়ের বুকে দাঁড়িয়ে কালিম্পং শহরের ৩৬০ ডিগ্রি ভিউ দেখতে পাবেন। আর ঠিক তার উপর মাথা উঁচু করে দাঁড়িয়ে তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘা। আর নীচে বয়ে চলেছে রেলি নদী। সামালবংয়ের চূড়ায় দাঁড়িয়ে স্পষ্ট দেখা যায় রেলি নদীর প্রতিটা বাঁক। চারদিকে ঢেউ খেলানো পাহাড়, তার নব্বই ভাগই সবুজে ঢাকা। আর উপত্যকার মাঝে বয়ে চলেছে রেলি। এমনই এক দৃশ্য চাক্ষুষ দেখতে পাবেন সামালবং থেকে। সামালবং থেকে ঘুরে আসতে পারেন চারখোল, পানবু, লাভা, লোলেগাঁ। এমনকী পুরনো সিল্ক রুট ঘুরেও আসতে পারেন সামালবং থেকে। এমনকী সামালবং থেকে বিজনবাড়ি, ঝেপি, রেলিং, জহওর পর্বত ঘুরতে যেতে পারেন। তবে, সামালবংয়ে রাত কাটানোর জায়গা সীমিত। হাতেগোনা কয়েকটি হোমস্টে রয়েছে এখানে। তাই হোমস্টে গুলোতে আগে ভাগে বুক করে রাখাই ভালো। নিউ জলপাইগুড়ি থেকে সামালবংয়ের দূরত্ব মাত্র ৭০ কিলোমিটার। দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি ও গ্যাংটক সব জায়গা থেকেই অনায়াসে ঘুরে নিতে পারেন সামালবং।

★হোমস্টের খরচ-খরচা-----
@১,৮০০- টাকা মাথাপিছু প্রতিদিন সমস্ত মিলসহ।

★নিউ জলপাইগুড়ি থেকে হোমস্টে পর্যন্ত একটি রিজার্ভ গাড়ির ভাড়া (আনুমানিক) @৪,৫০০/- টাকা মতো খরচ পরতে পারে।

★(এই রকম আরো অজানা জায়গার সন্ধান পেতে পেজ টিকে ফলো করে See First অপশন টি অন করে রাখুন)★

Booking contact details -----
Call:~ 9123367093
WhatsApp:~ 072788 18206

𝐄𝐦𝐚𝐢𝐥:~ chologhuraash*[email protected]

Follow The Below Facebook Group Link.
https://www.facebook.com/groups/449298765893746/?ref=share

Follow The Below Instagram Link.
https://instagram.com/chologhureash*travels?igshid=1abb09uzsi5je

•••• গৈরিগাঁও  ফ্রামস্টে ---- দার্জিলিংয়ের এক সর্গের রাজ্যের পাদদেশে ভ্রমণের সন্ধান নিয়ে হাজির আপনাদের দোরগোড়ায় । এটি ...
18/08/2026

•••• গৈরিগাঁও ফ্রামস্টে ----

দার্জিলিংয়ের এক সর্গের রাজ্যের পাদদেশে ভ্রমণের সন্ধান নিয়ে হাজির আপনাদের দোরগোড়ায় । এটি দার্জিলিংয়ের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র , ধুপি আর পাইনে ঘেরা এমনই বহু প্রকৃতি প্রেমীদের আকর্ষণ হয়ে উঠেছে এই ফ্রামস্টে । প্রিয়জনের পাশে বসে পাহাড়ের মাঝে সুইমিং পুলের জলে পা ডুবিয়ে ফ্রামস্টের সৌন্দর্যের স্বাদ নিতে নিতে আপনি হারিয়ে যাবেন কোন অজানা আস্তানায়। প্রকৃতির কাছাকাছি নিরিবিলিতে কাটানোর ঠিকানা খুঁজছেন যারা তাদের জন্য এই ছোট্ট পাহাড়ী জনপদটি আদর্শ হতে পারে । এই ফ্রামস্টের মূল আকর্ষণ হল সামনের সুইমিং পুলে নেমে রিলাক্স করতে করতেও দেখতে পারেন প্রকৃতির অপার সৌন্দর্য।শিলিগুড়ি থেকে এই গ্ৰামের দূরত্ব প্রায় ১১০ কিলোমিটার মত। । পাহাড়ি গ্ৰামে সুইমিং পুল ফ্রামস্টের সাথে নিরিবিলিতে প্রকৃতির সাথে সখ্যতা গড়ে তুলতে এখানে দুটো দিন কাটিয়ে আসতেই পারেন। সাথে আছে এদের দারুণ আতিথেয়তা।

★Farmstays expenses cost ----

•••• Six sharing above @1,900/- per head per day including all meals.

•••• Four sharing @2,000/- per head per day including all meals.

•••• Triple sharing @2,300/- per head per day including all meals.

•••• Double Sharing @2,600/- per head per day including all meals.

দ্রষ্টব্য:~ (সিজেন অনুযায়ী রেট পরিবর্তন হবে)!

★যাওয়ার পথ ----- নিকটতম রেল স্টেশন হল নিউ জলপাইগুড়ি, এনজেপি এবং শিলিগুড়ি থেকে সরাসরি একটি রিজার্ভ প্রাইভেট গাড়ি ভাড়া করে চলে আসা যায়। গাড়ি ভাড়া (আনুমানিক) @৪০০০/- টাকা খরচ পরতে পারে।

★(এই রকম আরো অজানা জায়গার সন্ধান পেতে পেজ টিকে ফলো করে See First অপশন টি অন করে রাখুন)★

Booking contact details -----
Call:~ 9123367093
WhatsApp:~ 072788 18206

𝐄𝐦𝐚𝐢𝐥:~ chologhuraash*[email protected]

Follow The Below Facebook Group Link.
https://www.facebook.com/groups/449298765893746/?ref=share

Follow The Below Instagram Link.
https://instagram.com/chologhureash*travels?igshid=1abb09uzsi5je

•••••লোলেগাঁও হোমস্টে -----কালিম্পং-এর একটি ছোট্ট, শান্ত গ্রাম হল লোলেগাঁও। কুয়াশা ও মেঘে ঢাকা পাইন গাছে ঘেরা এই ছোট্ট গ...
18/08/2026

•••••লোলেগাঁও হোমস্টে -----

কালিম্পং-এর একটি ছোট্ট, শান্ত গ্রাম হল লোলেগাঁও। কুয়াশা ও মেঘে ঢাকা পাইন গাছে ঘেরা এই ছোট্ট গ্রামটি শিলিগুড়ি থেকে ৯৮ কিলোমিটার দূরে অবস্থিত, এবং কালিম্পং থেকে মাত্র ২৮ কিলোমিটার দূরে অবস্থিত। এটি অপূর্ব সুন্দর একটি গ্ৰাম। ঘন সবুজ অরণ্য এবং ভোরের কুয়াশার মাঝে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। কালিম্পং ও লাভা থেকে পাইনের জঙ্গলে ঘেরা আঁকাবাঁকা পথ ধরে লোলেগাঁও যেতে এক ঘণ্টা সময় লাগে। ফার্ম হাউসের বারান্দায় বসে অদূরের কালিম্পং শহর দৃশ্যমান। সন্ধ্যে নামলে এ যেন এক অপরূপ দৃশ্য। মনে হয় অগুনতি জোনাকি দীপ জ্বালিয়ে রেখেছে পাহাড়চুড়োয়। এখানে বসে বসেই সময় কাটিয়ে দেওয়া যায়। এখানে প্রকৃতি উপভোগ ও পাখি দেখার জন্য বিখ্যাত নেওরাভ্যালি ন্যাশনাল পার্কে ওঠার সূচনাবিন্দুও। শিলিগুড়ি থেকে সেবক ব্রিজ পেরিয়ে ডামডিম-গরুবাথান হয়েও আসা যায় লোলেগাঁও। থাকার জন্য রয়েছে ফার্মহাউসের ব্যবস্থা। উন্নত ও সুব্যাপ্ত কাঞ্চনজঙ্ঘার রুপোলি মুকুট লোলেগাঁয়ের অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণ। মূল শহর ছাড়িয়ে জঙ্গলের নিরিবিলি পথে ঘুরে বেড়ালেও মন তরতাজা হয়ে উঠবে।

★আশেপাশে দর্শনীয় স্থান --- লোলেগাঁও ভিউ পয়েন্ট, লাভা মনাস্টেরী, ছাঙ্গে জলপ্রপাত, ঝান্ডি দাড়া, চারখোল, পাবোং, হানুমান টপ, ডেলো পার্ক -ইত্যাদি সবই দিনে দিনেই ঘুরে আসা যায়। তবে যে সমস্ত ভ্রমণপ্রেমীরা সাইটসিনের দৌড়ঝাপ পছন্দ করেন না, শুধুমাত্র প্রকৃতির নির্জনতাকে উপলব্ধি করতে চান তাদের জন্য সেরা ঠিকানা হবে এই লোলেগাঁও ফার্ম'হাউস।

★হোমস্টে খরচ-খরচা:--
@১,৫০০/- টাকা মাথাপিছু প্রতিদিন সমস্ত মিলসহ ।

★গাড়ি খরচ: এনজেপি - শিলিগুড়ি থেকে একটি রিজার্ভ গাড়ির ভাড়া (আনুমানিক) @৪,৫০০-৫০০০/-টাকা মতন খরচ পরতে পারে। অথবা আপনি চাইলে নিউ মাল জংশন স্টেশন হয়েও আসতে পারেন।

Official Booking contact:~
Call:~ 9123367093
WhatsApp:~ 072788 18206

𝐄𝐦𝐚𝐢𝐥:~ chologhuraash*[email protected]

Follow The Below Facebook Group Link.
https://www.facebook.com/groups/449298765893746/?ref=share

Follow The Below Instagram Link.
https://instagram.com/chologhureash*travels?igshid=1abb09uzsi5je

17/08/2026

📌 Peaceful Nature & most Beautiful place..... 🌈🌿

Address

Howrah
711227

Opening Hours

Monday 10am - 6pm
Tuesday 10am - 6pm
Wednesday 10am - 6pm
Thursday 10am - 6pm
Friday 10am - 6pm
Saturday 10am - 6pm
Sunday 10am - 6pm

Telephone

+919123367093

Alerts

Be the first to know and let us send you an email when 𝐂𝐇𝐎𝐋𝐎 ঘুরে 𝐀𝐒𝐇𝐈-𝐓𝐑𝐀𝐕𝐄𝐋𝐒 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 𝐂𝐇𝐎𝐋𝐎 ঘুরে 𝐀𝐒𝐇𝐈-𝐓𝐑𝐀𝐕𝐄𝐋𝐒:

Shortcuts

Share

Category