19/05/2026
আপেল আপেল আপেল 🍎🍏 😜🤪
না না আপেল বিক্রি করছি না, আপেল সিজন কাশ্মীর ট্যুর প্যাকেজ বিক্রি করছি।
আমাদের ৩* ডিলাক্স ট্যুর কাশ্মীর হচ্ছে সেপ্টেম্বর ২০২৬ এ
চলুন দেখে নেওয়া যাক ট্যুর আইটনারি। ⬇️
কাশ্মীর ভ্রমণ প্যাকেজ (৬ রাত / ৭ দিন)
📅 তারিখ: ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ থেকে শুরু
💰 খরচ: ১৩,৫০০/- প্রতি জন (গ্রুপ ট্যুর ✅)
🏨 হোটেলের বিবরণ:
⭐ শ্রীনগর: হোটেল দ্য সিদ্দিক প্যালেস (Hotel The Siddeque Palace)
⭐ পাহালগাম: রিভার ভিউ রিসোর্ট (River View Resort)
🚐 যাতায়াত ও অন্যান্য সুবিধা:
গাড়ি: টেম্পো ট্রাভেলার (Tempo Traveler) ✅
পিক-আপ ও ড্রপ: জম্মু রেলওয়ে স্টেশন থেকে ✅
খাবার: প্রতিদিনের প্রাতরাশ (Breakfast) এবং রাতের খাবার (Dinner) ✅
🗺️ বিস্তারিত ভ্রমণসূচী:
✅ ১ম দিন: জম্মু স্টেশনে পৌঁছানোর পর গাড়িতে করে শ্রীনগরের হোটেলের উদ্দেশ্যে যাত্রা। হোটেলে পৌঁছে চেক-ইন এবং বিশ্রাম। বিকেলের সময়টা স্থানীয় বাজারে ঘুরে বেড়ানোর জন্য বরাদ্দ (৭-৮ ঘণ্টার যাত্রা)।
✅ ২য় দিন: শ্রীনগর থেকে গুলমার্গ ভ্রমণ। আমাদের গাড়ি আপনাকে গুলমার্গ গেট পর্যন্ত পৌঁছে দেবে। (শীতকালে গাড়ি তানমার্গ পর্যন্ত যায়, সেখান থেকে স্থানীয় ট্যাক্সি নিতে হয়)। সারাদিন গুলমার্গ ঘুরে রাতে শ্রীনগরের হোটেলে ফেরা।
✅ ৩য় দিন: শ্রীনগর থেকে সোনমার্গ ভ্রমণ। আমাদের গাড়ি আপনাকে সোনমার্গ পয়েন্ট পর্যন্ত নিয়ে যাবে। সেখান থেকে থাজওয়াস হিমবাহ (Thajiwas Glacier) যাওয়ার জন্য ঘোড়া (Pony) নিতে পারেন। আর জোজিলা পাস (Zojilla Pass) ও জিরো পয়েন্ট দেখতে চাইলে আলাদা লোকাল ইউনিয়ন ট্যাক্সি নিতে হবে। রাতে শ্রীনগরে ফেরা।
✅ ৪র্থ দিন: শ্রীনগর স্থানীয় দর্শনীয় স্থান ভ্রমণ। এর মধ্যে রয়েছে আদি শঙ্করাচার্য মন্দির, পরী মহল, নিশাত বাগ এবং আরও অনেক কিছু। এরপর ডাল লেকে হাউসবোটে চেক-ইন। (১ ঘণ্টার ফ্রি শিকারারা রাইড উপভোগ করুন)।
✅ ৫ম দিন: শ্রীনগর থেকে পাহালগাম যাত্রা। আমাদের গাড়ি আপনাকে পাহালগামের হোটেলে পৌঁছে দেবে। সেখান থেকে লোকাল ক্যাবে করে ABC ভ্যালি ট্যুর (আরু ভ্যালি, বেতাব ভ্যালি ও চন্দনওয়াড়ি)। সন্ধ্যায় পাহালগামের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ ও সেখানে রাত্রিযাপন।
✅ ৬ষ্ঠ দিন: আজ আপনি ঘোড়ায় চড়ে বাইসারান ভ্যালি (মিনি সুইজারল্যান্ড) অথবা লিডার নদীর তীরে সময় কাটাতে পারেন। রাতে পাহালগামে থাকা।
✅ ৭ম দিন: পাহালগাম থেকে জম্মু স্টেশনে ড্রপ।
⚠️ গুরুত্বপূর্ণ তথ্য (নিজস্ব খরচ):
⭐⭐ লোকাল ট্যাক্সি: পাহালগাম, সোনমার্গ এবং গুলমার্গের অভ্যন্তরীণ ভ্রমণের জন্য লোকাল ট্যাক্সি ইউনিয়ন থেকে গাড়ি নিতে হবে (ভাড়া গাড়ি প্রতি ২০০০ - ২৫০০ টাকা)।
⭐⭐ ঘোড়া রাইড: গ্লেসিয়ার বা বাইসারান ভ্যালির জন্য ঘোড়া ভাড়া (প্রতি জন ৭০০ - ১৫০০ টাকা)।
⭐⭐ ব্যক্তিগত খরচ: কেনাকাটা, মদ্যপান এবং প্রতিদিনের দুপুরের খাবার (Lunch) নিজের খরচে।
⭐⭐ টিকেট: ফ্লাইট এবং ট্রেনের টিকেট প্যাকেজের অন্তর্ভুক্ত নয়।
⭐⭐ গুলমার্গ গন্ডোলা: গন্ডোলা রাইডের (১ম ও ২য় ফেজ) টিকেট নিজের খরচে কাটতে হবে।
কাশ্মীরে প্রিপেইড সিম কাজ করে না, তাই পোস্টপেইড সিম নিতে পারেন বা লোকাল সিম কার্ড কিনে ব্যাবহার করতে পারেন।