চলো বেড়াই

চলো বেড়াই A Travel Agency

Heartiest Congratulations Indian Cricket Team...❤️✌️🙏🇮🇳
02/11/2025

Heartiest Congratulations Indian Cricket Team...❤️✌️🙏🇮🇳

সকলকে চলো বেড়াই ট্যুর এন্ড ট্রাভেলসের পক্ষ থেকে পবিত্র দীপাবলি ও কালীপুজোর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন...আলোর উৎসব হোক আ...
20/10/2025

সকলকে চলো বেড়াই ট্যুর এন্ড ট্রাভেলসের পক্ষ থেকে পবিত্র দীপাবলি ও কালীপুজোর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন...আলোর উৎসব হোক আনন্দময়, সকলে ভালো থাকুন, সৃজনে থাকুন...❤️💐🪔

কয়েকদিন আগে কুমায়ুন সফর চলাকালীন মুন্সিয়ারিতে হাই অল্টিচিউডজনিত সমস্যার কারণে অসুস্থ হয়ে পড়েন আমাদের এক সফরসঙ্গী। স্থানী...
19/10/2025

কয়েকদিন আগে কুমায়ুন সফর চলাকালীন মুন্সিয়ারিতে হাই অল্টিচিউডজনিত সমস্যার কারণে অসুস্থ হয়ে পড়েন আমাদের এক সফরসঙ্গী। স্থানীয় চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা করানো হয়, চিকিৎসক ওনাকে দ্রুত সমতলে নামানোর পরামর্শ দেন। সেই মোতাবেক তড়িঘড়ি ওনাকে হেলিকপ্টারে মুন্সিয়ারি থেকে হলদিয়ানিতে নামানো হয়। হলদিয়ানিতে একদিন বিশ্রাম নিয়ে তিনি সুস্থ হয়ে যান ও পুনরায় আমাদের সাথে নৈনিতালে অংশগ্রহণ করেন।

একফ্রেমে আমাদের স্পিতি ট্রিপের সফরসঙ্গীরা...❤️
18/10/2025

একফ্রেমে আমাদের স্পিতি ট্রিপের সফরসঙ্গীরা...❤️

আজ ছিল চলো বেড়াই ট্যুর এন্ড ট্রাভেলস আয়োজিত কুমায়ুন সফরের শেষ দিন...রইল কিছু মুহুর্ত...❤️
17/10/2025

আজ ছিল চলো বেড়াই ট্যুর এন্ড ট্রাভেলস আয়োজিত কুমায়ুন সফরের শেষ দিন...রইল কিছু মুহুর্ত...❤️

সাংলাকে বিদায় জানিয়ে চলো বেড়াই ট্যুর এন্ড ট্রাভেলসের সফর সঙ্গীরা এগিয়ে চললেন কল্পার উদ্দেশ্যে। হিমাচল প্রদেশের কিন্নর সা...
11/10/2025

সাংলাকে বিদায় জানিয়ে চলো বেড়াই ট্যুর এন্ড ট্রাভেলসের সফর সঙ্গীরা এগিয়ে চললেন কল্পার উদ্দেশ্যে। হিমাচল প্রদেশের কিন্নর সার্কিটের অন্যতম স্থান কল্পা। কল্পা থেকে কিন্নর কৈলাশ পর্বতশৃঙ্গের ভীষণ ভালো দেখা মেলে, বিগত বারের মতো এবারও আমাদের সফরসঙ্গীরা তা ভীষণ ভালো ভাবে দেখতে পেয়েছেন। আপেল বাগানে ভরা কল্পা গ্রামের সৌন্দর্য সত্যিই অভূতপূর্ব। পথের বাঁক থেকে উঁকি দেয় সুউচ্চ বরফাবৃত পর্বতশৃঙ্গ। পাশাপাশি কল্পা মনাস্ট্রি, রোঘি গ্রামের সৌন্দর্য এখানকার অন্যতম আকর্ষণ। রোঘি গ্রামের আগেই রাস্তার পাশে রয়েছে সুগভীর গিরিখাত, যা সুসাইড পয়েন্ট নামে পরিচিত। কল্পাকে বিদায় জানিয়ে পরেরদিন আমরা এগিয়ে চললাম নাকোর পথে। পথের পাশেই পড়ল ওয়াংতু ওয়াটারফলস। জাতীয় সড়কের ধারে বেশ মনোমুগ্ধকর ঝর্ণা। কিছুক্ষণ সেখানে সময় কাটিয়ে আমাদের এগিয়ে চলা, পৌঁছে গেলাম খাবের সঙ্গমে। খাবে স্পিতি নদী শতদ্রুর সঙ্গে মিলিত হয়েছে। দু'টি নদীর জলের রঙের পার্থক্য বেশ ভালো ভাবেই বোঝা যাচ্ছিল। খাবের পর থেকেই পথের দু'ধারের পাহাড়ের রঙে পরিবর্তন ঘটতে শুরু করল। সবুজের সংখ্যা কমে দেখা মিলল শুষ্ক সুউচ্চ পাহাড়ের। সাথে গভীর গিরিখাত। উচ্চতাও বাড়তে থাকল পাল্লা দিয়ে। এভাবেই দু'পাশের অনন্য সৌন্দর্যকে চাক্ষুষ করতে করতে আমরা পৌঁছে গেলাম নাকো গ্রামে। পাহাড়ের কোলে অবস্থিত নাকো ছোট্ট একটি গ্রাম। গ্রাম ছোট্ট হলেও গ্রামের সার্বিক সৌন্দর্য একেবারে অন্যরকম। নাকো লেকের সবুজ জল, আর লেকের পাশে থাকা রঙবেরঙের গাছের শোভা হার মানাবে ইউরোপ কিংবা আমেরিকার কোনো লেকের শোভাকে। পড়ন্ত বিকেলে নয়নাভিরাম নাকো লেকের সৌন্দর্যকে উপভোগ করার মজাই অন্যরকম...।।

Address

Amta
Howrah
711401

Telephone

+919732604518

Website

Alerts

Be the first to know and let us send you an email when চলো বেড়াই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category