19/08/2026
---- মিনারেল স্প্রিং হোমস্টে IND/WB - 535 (Mineral Spring Homestay IND/WB - 535 ) ----
ছুটিটা যদি এমন জায়গায় কাটাতে চান, যেখানে চা বাগান, ছোট ছোট ঝর্ণা আর দারুণ ভিউ পয়েন্ট আছে, আর পাহাড়ের কোলে সুইমিং পুলে ভেসে থেকে চারপাশের সবুজ ও পাহাড়ি দৃশ্য উপভোগ করা যায়—তাহলে লেবং হতে পারে আপনার পরবর্তী পাহাড়ি ঠিকানা।সকালে জানালার ধারে দাঁড়িয়ে কুয়াশা ধীরে ধীরে সরে যেতে দেখলে সামনে ভেসে ওঠে ঢেউ খেলানো পাহাড় আর ঢালু জমির সুন্দর দৃশ্য। আর নভেম্বর–ডিসেম্বরে গাছে গাছে কমলালেবু ঝুলতে দেখলে মনটা আপনাআপনি ভরে যায়।
প্রকৃতির মাঝে প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে চাইলে মিনারেল স্প্রিং হোমস্টে একদম পারফেক্ট। পাহাড়ের কোলে থাকা সুইমিং পুলে ভেসে থাকা, চারপাশের সবুজ পাহাড়ি ভিউ উপভোগ করা সত্যিই মনকে রিফ্রেশ করে দেয়। এখানে পরিষ্কার আর আরামদায়ক রুম, ঘরোয়া খাবার এবং হোস্টদের আন্তরিকতা ভ্রমণকে আরও সুন্দর করে তোলে। হোমস্টের আশেপাশে অর্গানিক সবজি চাষও হয়, তাই পরিবেশটা আরও সুন্দর লাগে।
দার্জিলিং-এর খুব কাছেই লেবং, তাই দার্জিলিংয়ের ভিড় এড়িয়ে শান্তিতে থাকতে চাইলে লেবং-এই থাকতে পারেন। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন, তাদের জন্য এখানে আছে কিছু ট্রেকিং রুট। পাশাপাশি এখানে দেখা যায় কিছু ইংরেজ আমলের বাড়ি আর ছোট্ট চার্চ, যা এই জায়গার ইতিহাসের গল্প বলে। সব মিলিয়ে, ভিড় থেকে দূরে প্রকৃতির মাঝে একটু শান্ত সময় কাটাতে চাইলে লেবং হতে পারে আপনার পরবর্তী ট্রিপের ঠিকানা।
➽এনজেপি থেকে মিনারেল স্প্রিং হোমস্টের দূরত্ব প্রায় 85 কিমি। রিজার্ভ গাড়িতে সময় লাগবে প্রায় তিন - সাড়ে তিন ঘণ্টার মত। গাড়ি ভাড়া সিজন এবং অফ সিজন অনুযায়ী নির্ধারিত হয়। গাড়ি ভাড়া 3500-4500 এর মতো হয়ে থাকে।
➽হোমস্টের খরচ - Rs.1800 জনপ্রতি ,প্রতিদিন সমস্ত মিলসহ, এর মধ্যে সকালে চা, প্রাতঃরাশ,মধ্যাহ্নভোজ, সন্ধ্যার snacks, ডিনার -সব অন্তর্ভুক্ত রয়েছে।
➽হোমস্টের বৈশিষ্ট্য:
পাহাড়ের অপূর্ব ভিউ
স্থানীয় তাজা খাবারের স্বাদ, বাড়ির মতো আতিথেয়তা
পরিচ্ছন্ন, প্রশস্ত ও আরামদায়ক রুম
সুইমিং পুল
➽ Sightseeing Point Name
Mineral spring, Darjeeling sightseeing
➽ Activities You Can Do
Visit nearby attractions
Nature Photography
Bird Watching
Local Culture Exploration
➽ Nearest Places To Visit
Dawaipani, Takdah, Darjeeling, Lamahatta, Singmari
➽ আপনারা সারাবছর এই জায়গাটিতে ঘুরে আসতে পারেন ।
➽ ভারতবর্ষের মধ্যে এই রকম আরো জানা ও অজানা জায়গা সম্পর্কে বিস্তারিত জানতে এবং এই জায়গার Tour itinerary, হোটেল ও হোমস্টে সম্পর্কে জানতে নিচে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। নতুন Update পেতে আমাদের পেজ টিকে ফলো করে favourite অপশন টি ক্লিক করে রাখুন।
➽Book your dream Homestay with us —--
★ Call / WhatsApp:~
Travel Consultant 1 - 62896 08431
Travel Consultant 2 - 89814 42218
★ E-mail: [email protected] | [email protected]
★ Office Location: Mandirtala, Near Nabanna
আশা করি এই লেখাটির মাধ্যমে আমরা আপনাদের অনেক কিছু তথ্য শেয়ার করতে পেরেছি। লেখাটি কেমন লাগলো কমেন্টে আমাদের জানান । আরও কিছু Information পেতে উপরে দেওয়া contact details এ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ধন্যবাদ।