20/06/2026
পাহাড়ে কোন রাস্তা বন্ধ, কোন রাস্তা খোলা?
(১৯ জুন, সকাল ১১টা)
১. বালাসনের জলের তোড়ে ভেসেছে দুধিয়ার অস্থায়ী সেতু। ফলে শিলিগুড়ি-মিরিক সরাসরি যোগাযোগ বন্ধ। হয় পতং-পানিঘাটা হয়ে অথবা সুখিয়াপোখরি-ঘুম ঘুরে পাঙ্খাবাড়ি হয়ে শিলিগুড়ি নামতে হবে।
২. মিরিক লাগোয়া পর্যটন কেন্দ্র রংবং-তাবাকোশিও বিচ্ছিন্ন। ঠিক গত অক্টোবরের মতো। জলের তোড়ে ভেসেছে অস্থায়ী সেতু।
৩. শিলিগুড়ি-কার্শিয়াং হিল কার্ট রোড অর্থাৎ NH110 ধস নেমে বন্ধ। তিনধারিয়া, পাগলাঝোরার কাছে ধস। তবে যাত্রিবাহী গাড়ি এই রাস্তা খুব একটা ব্যবহার করে না, ফলে এই রাস্তায় ধসের জন্য পর্যটকদের বিপদে পড়ার আশঙ্কা কম। কার্শিয়াং-দার্জিলিং NH110 খোলা।
৪. রোহিণী রোড, পাঙ্খাবাড়ির রাস্তা খোলা।
৫. দার্জিলিং, কালিম্পং সংযোগকারী পেশক রোডও খোলা।
৬. শিলিগুড়ি-কালিম্পং যাতায়াতে কোনও সমস্যা নেই।
৭. মাজিটারের কাছে ধস নেমে বৃহস্পতিবার NH10 বন্ধ হয়ে গিয়েছিল। রাস্তা সারাই করে খুলে দেওয়া হয়েছে শিলিগুড়ি-গ্যাংটক NH10। তবে রংপো-সিংতামের রাস্তায় গাড়ি ধীরে চলছে, লম্বা জ্যাম।
৮. লাভা-গোরুবাথানের রাস্তা বন্ধ হওয়ার খবর নেই।
৯. ভুটানের বৃষ্টি, স্থানীয় বৃষ্টি ডুয়ার্সের দুশ্চিন্তা বাড়াচ্ছে। সব নদীর জলস্তর আরও বাড়তে পারে।
-- কমলেশ চৌধুরী
(অতিরিক্ত তথ্য থাকলে অবশ্যই জানান)