16/01/2026
Title: অনন্ত অধিকার
Author: বিশ্বদীপ (Bishwadeep)
"মৃত্যু আমাদের আলাদা করবে— এটি ছিল কেবল সত্য।
সে কখনোই সত্যি হারিয়ে যায় না।"
আমার আর অনামিকার বিয়েটা ছিল রূপকথার মতো। ঝলমলে সাজ, জাঁকজমকপূর্ণ আয়োজন, আর চারপাশের মানুষের মুখে লেগে থাকা হাসির আভা। কিন্তু আমি জানতাম না, আমাদের ভালোবাসার গল্পটা মৃত্যুর পর এক অন্য অধ্যায়ে প্রবেশ করবে।
প্রথম ষাট বছর ছিল স্বপ্নের মতো। আমার গভীর ভালোবাসা, প্রতিটি ছোট ছোট আবদার পূরণ করা—অনামিকা নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী নারী মনে করতো। কিন্তু আমাদের ৬০তম বিবাহবার্ষিকীর মাসখানেক আগে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমি মারা গেলাম। মরণাপন্ন অবস্থায় শুধু একটাই কথা বলেছিলাম, "আমি তোমাকে একা ফেলে যাব না। কখনোই না।"
অনামিকা শোকস্তব্ধ হয়ে গেল। কিছুদিন পর সে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছিল, কিন্তু কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। প্রথমে রান্নাঘরে আমার প্রিয় কাপ-প্লেটের টুংটাং শব্দ, আলমারি থেকে আমার পছন্দের পাঞ্জাবির গন্ধ আসা... ও ভাবতো এটা তার মনের ভুল।
একদিন রাতে ও ঘুমিয়েছিল। হঠাৎ তার মনে হলো, কেউ তার চুলে আলতো করে হাত বোলাচ্ছে। চোখ খুলে দেখলো, বিছানার অন্য পাশটা তার পাশে শুয়ে আমি! তার সেই চিরচেনা হাসি, সেই চোখ। ও আতঙ্কে চিৎকার করতে পারলো না, যেন গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। আমার নিথর শরীরটা তার দিকে তাকিয়ে শুধু হাসলো, আর ও স্পষ্ট শুনতে পেলো আমার কণ্ঠস্বর, "আমি বলেছিলাম না, আমি তোমাকে একা ফেলে যাব না?"
তারপর থেকে আমার উপস্থিতিটা যেন ঘরের কোণায় কোণায় মিশে গেল। ও যখন ফোন দেখতো, দেখতো তার পাশের সোফায় আমি বসে আছি। যখন সে স্নান করতো, দেখতো বাথরুমের আয়নায় আমার আবছা প্রতিবিম্ব। ও যা খেতো, আমার অংশটাও যেন সেই খাবার থেকে অদৃশ্য হয়ে যেত।
একদিন ও দেখলো, তার বিয়ের ছবিটিতে আমার হাত তার কাঁধে আলতো করে রাখা। কিন্তু পরের দিন সকালে ঘুম থেকে উঠে সে দেখলো, আমার সেই হাতটি তার কাঁধ থেকে নেমে এসেছে এবং ধীরে ধীরে তার গলা জড়িয়ে ধরছে।
ও চিৎকার করে উঠলো। সে বুঝতে পারলো, অভ্র তাকে একা ছাড়তে চায় না। তার ভালোবাসা এখন এক ভয়ংকর অধিকারবোধে পরিণত হয়েছে, যা মৃত্যুর সীমানা পেরিয়েও তাকে আঁকড়ে ধরেছে। অনামিকা এখন আর তার ঘরে একা নয়, আমার অশরীরী উপস্থিতি তাকে প্রতি মুহূর্তে শ্বাসরুদ্ধ করে রাখে। "Till death do us part" তাদের সম্পর্কের সমাপ্তি ছিল না, এটি ছিল এক অন্তহীন, ভুতুড়ে প্রেমের অধ্যায়ের শুরু।