26/07/2024
🙏🇮🇳 কার্গিল বিজয় দিবসের ২৫ বছর 🇮🇳🙏
আজ থেকে ঠিক ২৫ বছর আগে এই দিনেই কার্গিলের যুদ্ধে জয়ী হয়েছিল ভারতীয় সেনাবাহিনী, প্রতি বছর গর্বের সঙ্গে সারা দেশে মহা সমারোহে পালিত হয় এই কার্গিল দিবস, শহিদ সেনা জওয়ানদের শ্রদ্ধা জানান সকলেই, পাশাপাশি যুদ্ধে জয়ী হওয়া বীরদেরও সম্মানের সঙ্গে স্মরণ করা হয়, ১৯৯৯ সালে কার্গিল ও দ্রাসে দুটি জায়গা আচমকা দখল করে নেন পাক সেনাবাহিনী, সেই দখল মুক্ত করতেই ভারত শুরু করে অপারেশন বিজয়, টানা ৬০ দিনের লড়াই শেষে ২৬ জুলাই কার্গিল পাহাড়ের চূড়া থেকে পাক সেনাকে হঠিয়ে দেয় ভারতীয় সেনাবাহিনী, তবে পাক সেনাদের সঙ্গে লড়াইয়ে শহিদ হন ৫২৭ জওয়ান, কিন্তু শেষ পর্যন্ত পাহাড় চূড়ায় ওড়ে তিরঙ্গা 🇮🇳
কার্গিল যুদ্ধে শহীদ সকল বীর জওয়ানদের উদ্দেশ্যে জানাই প্রণাম ও শ্রদ্ধাঞ্জলি 🙏
জয় হিন্দ 🇮🇳
জয় জওয়ান 💪