08/03/2026
একটি পরিচিত ভাইয়ের কাছ থেকে খবর পেয়ে আজ পৌঁছে গেলাম বেলপাহাড়ির একটি প্রত্যন্ত পাহাড়ী গ্রামে, সেখানে একটি জনজাতি পরিবার অর্ধাহারে বা প্রায় অনাহারে দিন কাটাচ্ছে 2 টি ছোট্টো ছোট্টো শিশু নিয়ে।
মেয়েটির নাম পিনি ও তার স্বামীর নাম রঞ্জিত। পিনীর বয়স মেরে কেটে 22 কি 23 আর রঞ্জিত বাবুর বয়স 26 কি 27 হবে, তাদের মেয়ের বয়স 7, ছেলের বয়স 4 বছর। রঞ্জিত আগে জঙ্গলে গিয়ে কাঠ, কুরকুটের ডিম, বিভিন্ন বনজ ফল, বীজ, লতা সংগ্রহ করে দিন আনি দিন খাই ভাবে 50 বা 60 টাকা বেশি হলে 80 টাকা রোজগার করে সংসার চালাত। বিগত তিন চার বছর আগে অসুস্থ হলে টিবি ধরা পড়ে। সে চিকিৎসা চলছে, তার সাথে সুগার ধরা পড়ে তাতে গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে বিছানা গত। সে এখন আর কায়িক পরিশ্রম করতে পারেনা, তার স্ত্রী পিনি 2টি বাচ্চা নিয়ে অসহায় হয়ে পড়েছে। গ্রামের মানুষের কাছে চেয়ে চিন্তে ধার করে (কোনোদিন সোধ হবে না) রঞ্জিত বাবুর চিকিৎসা করায় কোনো রকমে। রঞ্জিত বাবুর খুব বেশী বাড়াবাড়ি হলে, স্বামী স্ত্রী হাসপতালে 6 দিন 8 দিন পড়ে থাকে, বাচ্চা গুলো তখন অসহায় একেবারে। গ্রামের কোনো মানুষের দয়া হলে কোনোদিন খাবার পায়, আবার কোনোদিন ওই ক্ষুদে গুলো অনাহারেই থাকে।
এছাড়া রঞ্জিত বাবুর চিকিৎসার জন্য যে ইনসুলিন প্রতিদিন দরকার সেটা হাসপাতাল থেকে দিলেও পিনির কাছে বাস ভাড়া না থাকায় সব সময় আনতে পারেনা। কোনো সময় চেয়ে চিন্তে বাস ভাড়া জোগাড় করে আনলেও ফ্রিজ (রেফ্রিজারেটর) এর অভাবে সংরক্ষণ করতে পারেনা। তাই সময় মত তার স্বামীকে ইন্সুলিন দিতে পারেনা। ফলে রঞ্জিত বাবু দিন দিন আরো অসুস্থ হয়ে পড়ছে।
তাই আমার সকল সহৃদয় মানুষ জনের কাছে বিনীত অনুরোধ এই পরিবারটির পাশে দাঁড়ান। আপনারা যে যেভাবে পারেন পাশে থেকে একটি পরিবারকে বেঁচে থাকতে সাহায্য করুন। 🙏
ওদের কাছে আমি গিয়ে আমার সাধ্য মতো যথা সম্ভব সাহায্য পৌঁছে দিয়ে এসেছি। আপনারাও আপনাদের সাধ্য মতো এদের জন্য কিছু ঔষধ পত্র, খাদ্যদ্রব্য, বসন কোসন, জামাকাপড় ও কিছু কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করুন।🙏
যাতে পিনি তার স্বামীর জন্য হাসপাতাল থেকে ঔষধ পত্র (ইন্সুলিন) আনতে পারে ও তা একটি মিনি ফ্রিজ এ সংরক্ষণ করে রাখতে পারে।
কোনো কিছু জানার জন্য অথবা কোনো জিনিস পত্র পাঠানোর জন্য বা যোগাযোগ করতে চাইলে 6297035425 এই নাম্বারে কল করে নেবেন।🙏
আর সরাসরি টাকা পাঠিয়ে সাহায্য করতে চাইলে 👇
Name - Pini Sabar
A/c no - 44945646849
SBI, BELPAHARI BRANCH
IFSC CODE - SBIN 0006915
সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন 🙏