10/09/2023
#আমরা বাঙালিরা যারা পাহাড় ভালোবাসি তাদের বলেছিলাম যে একদম Hill Top ভিউ পয়েন্টেই আমাদের হোম স্টে।
#যারা নানা রকম পাখি দেখতে ভালোবাসেন, এবং পাখির ছবি তোলেন তাঁদের এখানে এলে ভালো লাগবেই। Hornbill সহ নানান রকমের পাখির দেখা মেলে এখানে।
#এখানে এলে পাবেন সুন্দর সাজানো ছবির মতো একটা গ্রাম। প্রকৃতি নিজেকে সুন্দর ভাবে তুলে ধরেছে। যারা একটু শান্ত, কোলাহলহীন , সবুজ পরিবেশ পছন্দ করেন- তাদের এখানে একবার আসতে হবেই। জঙ্গল, চা বাগান ও পাহাড় Hill Top এ এই গ্রাম।
#গ্রামেই দুর্গাপূজো হয়ে থাকে, অর্গানিক ফার্মিং, পাশেই সানসেট পয়েন্ট আরও কিছুর দেখা মেলে এখানে।
#বর্ষায় একটু পাহাড়ের স্বাদ পেতে চাইছেন নিজের মতো করে। যেখানে চারিদিকে সবুজে সবুজ পাইন এর জঙ্গল। বা, পরিবার নিয়ে পুজোর সময় বা সেই মাসে একটু পাহাড়ি অফবিট জায়গায় যেতে চাইছেন? চলে আসুন আমাদের হোম স্টেতে, " দুরখোলা"। কালিম্পঙ জেলায় এক শান্ত নিরিবিলি গ্রাম।
💞Lava Valley Eco Homestay -💞 ,
একদম #দুরখোলা ভিউ পয়েন্টে আমাদের হোম স্টে। সেখানেই সানসেট পয়েন্ট ও। গাড়ি থেকে নেমেই এই বয়স্কদের জন্য খুব সুবিধা, না কোনো সিঁড়ি ভাঙতে হবে না দু-চার পা হাঁটতে হবে।
#দুরখোলা এর আকর্ষণ -
🔵 চারিদিকে পাইন , ওক এর ঘন জঙ্গল।
🔵ছোট্ট গ্রামটা খুব সুন্দর সুন্দর ফুল ও অর্কিড দিয়ে সাজানো।
🔵এখানে একটা বহু পুরোনো মন্দির আছে।
🔵এর পাহাড়ি রাস্তায় চলতে চলতে কাঞ্চনজঙ্ঘার লুকোচুরি খেলা ও অসংখ্য অচেনা নানান ধরণের পাখি। যা ফটোগ্রাফারদের দের আদর্শ।
কিভাবে যে এখানে এসে আপনার ২/৩ দিন কেটে যাবে আপনি বুঝতে পারবেন না।
#এখান থেকে সময় করে ঘুরে নিতে পারবেন - লাভা, লোলেগাওঁ, রিশপ,কাফেরগাঁও, নোকডারা লেক, সানরাইজ ভিউ পয়েন্ট, গিটডাবলিং, পানবুদারা ভিউ পয়েন্ট, বুদ্ধা পার্ক, লামাদারা ভিউ পয়েন্ট, সামাথার, কোলাখাম, ছাঙ্গে ফলস, ইচ্ছে গাওঁ, বার্মিয়ক, বিদ্যাং ভ্যালি, মাইরুং গাওঁ, দুক্কা ফলস, দুক্কা ভ্যালি।
#কালিম্পং এর সমস্ত ভিউ পয়েন্ট যেমন মর্গান হাউস, দুর্পিন মনাস্ট্রি, রামধুরা ভিউ পয়েন্ট, ক্যাকটাস নার্সারি, ডেলো পার্ক, জলসা বাংলো ভিউ পয়েন্ট ইত্যাদি ঘুরে আসা সম্ভব খুব সহজেই।
🟣কিভাবে পৌঁছে যাবেন?
দূরত্ব - শিলিগুড়ি স্টেশন থেকে ৬৯কিমি।
এনজেপি স্টেশন থেকে ৭৫কিমি।
বাগডোগরা এয়ারপোর্ট থেকে ৮৪কিমি।
কালিম্পঙ থেকে ২৮কিমি।
✅এনজেপি / শিলিগুড়ি থেকে সেবক-ডামডিম-গরুবাথান-অ্যামবিয়ক ভ্যালি-নেওড়া ফরেস্ট হয়ে পৌছে যাবেন #দুরখোলা। রাস্তা বেশ সুন্দর। বাইক🏍 অথবা স্কুটিতে🛵 সচ্ছন্দে পৌঁছে যাওয়া যায় হোমস্টের দরজায়। সময় লাগে মাত্র ২.৩০ঘন্টার মতো।
💠শিলিগুড়ি - কালিম্পং - মালবাজার থেকে শেয়ার গাড়ির ব্যবস্থা আছে। হোমস্টের নিজস্ব গাড়িতে পিক আপ ও ড্রপের ব্যাবস্থা আছে।
হোমস্টের ঠিক দরজায় গাড়ি ড্রপ ; তাই বয়স্ক ট্রাভেলার্সদের সমস্যা হবে না।
🏮বুকিং এর ফোন এবং হোয়াটসঅ্যাপ নম্বর -
+91-6294753935
+91-7908254898
+91-9679023376
পুজোর ছুটির জন্য বুকিং শুরু হয়ে গেছে।