Travel Routers & Footprint

Travel Routers & Footprint Travel & Tour Guide

Afresh decorated dining hall at Udayachal Tourist lodge ..nice ambience
27/04/2022

Afresh decorated dining hall at Udayachal Tourist lodge ..nice ambience

Visited the place.......AMBIENCE 5/5FOOD 5/5TEA 5/5
19/12/2021

Visited the place.......

AMBIENCE 5/5
FOOD 5/5
TEA 5/5

গ্রাম্য পরিবেশে তৈরি হচ্ছে ইকো ট্যুরিজম পার্ক।  কামারপুকুর গ্রাম পঞ্চায়েত ও গোঘাট ২ নং ব্লকের তত্ত্বাবধানে কামারপুকুরের...
17/12/2021

গ্রাম্য পরিবেশে তৈরি হচ্ছে ইকো ট্যুরিজম পার্ক। কামারপুকুর গ্রাম পঞ্চায়েত ও গোঘাট ২ নং ব্লকের তত্ত্বাবধানে কামারপুকুরের সাতবেড়িয়া গ্রামে তৈরি হচ্ছে এই পার্ক। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের আদি বাড়ি দেরেপুর থেকে খুব কাছেই এই ইকো ট্যুরিজম পার্কটি। এখানে রাত্রিনিবাসের জন্য বানানো হয়েছে মাটির বাড়ি।তাছাড়া দিন ও রাত্রি খাওয়াদাওয়ার জন্য থাকছে বিশেষ ব্যবস্থা। একঘেয়েমি দূর করার জন্য এসে রাত্রিনিবাস করতে পারেন এই গ্রাম্য পরিবেশে।খুব তাড়াতাড়ি এই ইকো ট্যুরিজম পার্কটি উদ্বোধন হবে ।

15/12/2021

⭕️ খরচ কমবে পর্যটকদের, জেনে নিন NBSTC-র নতুন পরিষেবা।

লকডাউনে অনেকটা সময় ঘরবন্দি থাকার পর অনেকেরই মন, ডানা মেলে উড়তে চাইছে। এছাড়া সুযোগ পেলেই প্রকৃতির টানে বেরিয়ে পড়া বাঙালিদের প্রিয় নেশাও বটে। কেউ ছুটে যান সমুদ্রে, তো কেউ আবার পাহাড় ভালবাসেন। অনেকেরই প্রিয় ভ্রমণক্ষেত্র মরুভূমি। তবে এই শীতের সময়টা কলকাতার কাছাকাছি উত্তর বঙ্গের বিভিন্ন অফবিট জায়গা এবং ডুয়ার্সের বুকে ভিড় জমান অনেক পর্যটক। সেইসব পর্যটকদের কথা মাথায় রেখে নতুন পরিষেবা চালু করতে চলেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (NBSTC)।

এতদিন ট্যুরিস্ট স্পটে যেতে গাড়ির প্রয়োজন হত পর্যটকদের। আর তাতেই খরচ হত অনেক টাকা। এবার সেই জট কাটল। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা চালু করতে চলেছে সরকারি বাস পরিষেবা। এবার থেকে পর্যটকদের চাহিদা মেটাবে সেই বাস। স্বল্প খরচে পর্যটন এলাকাগুলোতে বেড়াতে যেতে পারবেন অনেকেই। এই খবরে খুব খুশি পর্যটনপ্রেমীরা। আর এতে গাড়ি নিয়ে যাঁরা মন মর্জি ভাড়া চাইতেন তারাও কিছুটা সংযত হবেন। অনেকেই চাই একা বা বন্ধুদের নিয়ে একটু কম খরচে ঘুরে আসতে, সেখানে সরকারের এই সিদ্ধান্ত অনেকটা আশাব্যঞ্জক।

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান শ্রী পার্থপ্রতীম রায় মহাশয় এই ব্যাপারে বিশেষ উদ্যোগী হয়েছেন। আগামী দিনে শিলিগুড়ি থেকে লাভা-লোলেগাঁও কিংবা অন্যান্য অফবিট ট্রাভেল ডেস্টিনেশনেও বাসে চেপেই যাওয়া যাবে। খরচও পড়বে অনেকটাই কম। ফি বছর পর্যটনের নেশায় ডুয়ার্সে ছুটে আসেন অনেকেই। পাহাড়ের পাশাপাশি সমতলের অনেকে অফবিট জায়গাতেও বেড়াতে যান বহু ভ্রামণিক। কিন্তু এতদিন বাস পরিষেবা না-থাকায় ভাড়া গাড়ি নিয়েই বেড়াতে যেতে হত পর্যটকদের। এবার যেন তার সমাধান হল। যারা বেশি বাজেটের কথা ভেবে এতদিন উত্তরবঙ্গে বেড়াতে আসেননি, এ খবর তাদের অনেকটাই স্বস্তি দেবে।

২০২২ সালের মধ্যেই এই পরিষেবা চালু হবে বলে জানিয়েছেন পার্থপ্রতীম রায় বাবু। তাঁর মতে, এতে লাভবান হবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। পাশাপাশি ভ্রমণবিলাসী পর্যটকরা যদি আলাদা ভাবে গাড়ি ভাড়া করে বেড়াতে চান সেই সুযোগ তো থাকছেই। কিন্তু সরকারি বাস পরিষেবা চালু হওয়ার পর অনেক পর্যটকের উপকার হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এই নিয়ে বিস্তারিত যখনই জানানো হবে তৎক্ষণাৎ আমরা গ্রুপে পোস্ট করবো। কোন কোন রুটে কোন সময় কি কি বাস থাকছে সেই নিয়ে প্রতিবেদন আগামীদিনে দেওয়া হবে।

সূত্র: বাংলা নিউজ।

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Travel Routers & Footprint posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share