14/07/2026
☎️ 6290859660
☎️ 8617792443
✉️ [email protected]
Webpage: www.traveleternia.in
আমাদের ব্যস্ত জীবনযাত্রায় কর্মক্ষেত্র থেকে বেশি দিনের ছুটি পাওয়া এখন প্রায় দিবা স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে।
তাই বলে কি, আমরা ঘুরতে যাবোনা? যাবোনা আমরা ঘুরতে?
নিশ্চই যাবো। আপনাদের জন্য একটা ছোটো প্রাইভেট নর্থ বেঙ্গল অফবীট প্ল্যান বানিয়েছি। দেখুন তো কেমন লাগে?
প্রথম দিন - সকাল সকাল নিউ জলপাইগুড়ি / শিলিগুড়ি অথবা বাগডোগরা থেকে আপনাদেরকে আমাদের গাড়িতে তুলে নিয়ে সোজা পৌঁছে যাবো কালিম্পং জেলার কোনও এক ছোট অথচ অপূর্ব সুন্দর গ্রামে। রাস্তায় এক এক করে দেখে নেবো পাইন ভিউ নার্সারি, মরগান হাউস, ডেলো পার্ক, হনুমান টপ, বুদ্ধ পার্ক, দেওরালি দ্বারা ভিউ পয়েন্ট ইত্যাদি। আমাদের প্রথম রাত্রিবাস হোতে পারে বার্মাইক / ফিক্কালেগাঁও / রামধুরা।
Sight Seeing Pine View Nursery(Cactus Garden), Morgan House, Delo Park, Hanuman Top, Buddha Park, Deorali View Point etc. first nightstay will be at Barmaik / Fikkaleygaon / Ramdhura.
দ্বিতীয় দিন - আপনাদেরকে উঠতেই হবে ভোরবেলা কাঞ্চনজঙ্ঘার চূড়ায় মহাজাগতিক সূর্যোদয় দেখার জন্য। গ্রামের মানুষ আর শান্ত পরিবেশ আপনাকে বলবে কয়েকদিন এখানেই বিশ্রাম করার জন্য। কিন্তু আমাদের তো থামলে চলবেনা। হাতে সময় কম আছে যে। এই দিন আমরা দেখবো তিস্তা ব্রিজ, লাভার্স পয়েন্ট, পেশক টি গার্ডেন, লামাহাটা ইকো পার্ক, তাকদাহ ও তিনচুলে।রাত্রিবাস করব কলেজ ভ্যালি / লামহাটা / তাকদাহ / তিনচুলে।
On this day, we will see Teesta Bridge, lover's point, Peshoke Tea Garden, Lamahata Eco Park, Takdah and Tinchuley. Overnight stay at Kalej Valley / Lamahata / Takdah Tea Garden / Tinchuley.
তৃতীয় দিন - কলেজ ভ্যালি/ লামহাটা / তাকদাহ / তিনচুলে এ থাকলে ভোরবেলা হোমস্টের ঘরে বসে কাঞ্চনজঙ্ঘার মাথায় দিনের প্রথম আলোর খেলা আর গরম চা দিয়ে শুরু। আর যদি কলেজ ভ্যালি তে রাত্রিবাস হয় তাহলে অনায়াসেই ভোর বেলা উঠে টাইগার হিল ঘুরে আসতে পারেন গাড়িকে অতিরিক্ত সামান্য কিছু টাকা বেশি দিয়ে। প্রাতরাশ সেরে হোমস্টে থেকে বেরিয়ে আমরা দেখবো ঘুম স্টেশন, ঘুম মনাস্ট্রী, বাতাসিয়া লুপ, লেপচাজগৎ, জোরপোখরি। রাত্রিবাস করবো লেপচাজগৎ / সীমানা / জোরপোখরি।
After breakfast check out from homestay we will visit Ghum Station, Ghum Monastery, Batasia Loop, Lepchajagat, Jorepokhri. Spend the third night at Lepchajagat / Simana / Jorepokhri.
চতুর্থ দিন - আজ আমাদের ট্রিপের শেষ দিন। মন খারাপের দিন। কিন্তু মন ভালো করার জন্য থাকবে অপূর্ব সুন্দর পাইন বনের মধ্যে রাস্তা দিয়ে সামান্য হেঁটে ভিউ পয়েন্ট থেকে আবার কাঞ্চনজঙ্ঘার দর্শন। আরোও থাকবে গোপালধারা টি এস্টেট এবং টিংলিং ভিউ পয়েন্টে সেলফি তোলার হাতছানি। থাকবে মিরিক লেকে আপনজনদের সাথে বোটিং অথবা ঘোড়ার পিঠে চড়ার রোমাঞ্চ। দিনের শেষে আবার আসবো ফিরে অঙ্গীকার করে এই বারের মতো ট্রিপ শেষ করবো নিউ জলপাইগুড়ি/ শিলিগুড়ি অথবা বাগডোগরাতে। তবে এখানেই শেষ না, নিজের নিজের বাড়ি ফিরে ফেসবুকে বেড়ানোর গ্রুপ গুলোতে অভিজ্ঞতা শেয়ার করার কথা ভুলে যাবেননা প্লীজ।
The last day sight seeings will be Nepal Border, Gopaldhara Tea Estate, Tingling View Point, Mirik Lake, Sukna Forest Range etc.
ভাবছেন এত ঘুরতে খরচ হবে প্রচুর? ভুল ভাবছেন।
Travel Eternia আপনাদের মতোই ঘুরতে এবং ঘোরাতে ভালোবাসে। সেই জন্য ভালো করেই জানে কিভাবে কম বাজেটে বেড়ানো সম্ভব। আপনাদের গ্রুপের সাইজ অনুযায়ী কেমন খরচ হতে পারে তার একটা আইডিয়া নিচে দিয়ে দিচ্ছি।
৩ রাত ৪ দিনের প্রোগ্রাম করলে
৮ জনের গ্রুপ হলে - ৫,২৫০/- টাকা জন প্রতি
৭ জনের গ্রুপ হলে - ৫,৫৫০/- টাকা জন প্রতি
৬ জনের গ্রুপ হলে - ৫,৯৫০/- টাকা জন প্রতি
৫ জনের গ্রুপ হলে - ৬,৫৫০/- টাকা জন প্রতি
৪ জনের গ্রুপ হলে - ৬,৭৫০/- টাকা জন প্রতি
৩ জনের গ্রুপ হলে - ৭,৬৫০/- টাকা জন প্রতি
২ জনের গ্রুপ হলে - ৯,৯৫০/- টাকা জন প্রতি
৪ রাত ৫ দিনের সময় থাকলে কেমন খরচ হবে তার ধারণাও দিয়ে দিলাম
৮ জনের গ্রুপ হলে - ৬,৭৫০/- টাকা জন প্রতি
৭ জনের গ্রুপ হলে - ৭,১৫০/- টাকা জন প্রতি
৬ জনের গ্রুপ হলে - ৭,৪৫০/- টাকা জন প্রতি
৫ জনের গ্রুপ হলে - ৮,২৫০/- টাকা জন প্রতি
৪ জনের গ্রুপ হলে - ৮,৪৫০/- টাকা জন প্রতি
৩ জনের গ্রুপ হলে - ৯,৮৫০/- টাকা জন প্রতি
২ জনের গ্রুপ হলে - ১২,৫৫০/- টাকা জন প্রতি
উপরে দেওয়া পাহাড়ি গ্রাম গুলো ছাড়াও আপনারা থাকতে পারেন পাবং / চারখোল / কাফেরগাঁও / লাভা / রিশপ / দারাগাঁও / বিদ্যাং / ফিক্কালেগাঁও / চিবো / দাওয়াইপানি / তিনচুলে / রঙ্গারুন / রুঙ্গলি রঙ্গলিওট / তাকদাহ / শিতং / ধোত্রে / চটকপুর / জোরপোখরি / মাঝিদুরা / সন্দাকফু / বিজনবাড়ি। রাত্রিবাসের জায়গা এবং হোমস্টে অনুযায়ী খরচ সামান্য তারতম্য হতে পারে।
আমরা কোনও গ্রুপ ট্যুর/শেয়ারিং ট্যুর করিনা। তাই আমাদের কোনও নির্দিষ্ট দিনের ব্যাপার নেই। আমরা পুরোপুরি কাস্টমাইজড প্রাইভেট ট্যুর করাই।
আর আপনারা যদি দার্জিলিং ম্যালের কাছেও থাকতে চান তাহলে সেটাও সম্ভব। কিন্তু সেক্ষেত্রে সিজন অনুযায়ী দামের তারতম্য হতে পারে।
প্যাকেজের ভেতরে থাকবে
• রেলওয়ে স্টেশন বা এয়ারপোর্ট থেকে পিকআপ এবং ড্রপ
• পার্সোনাল গাড়ি করে উপরে বর্ণিত সমস্ত সাইট সিইং
• হোমস্টেতে থাকার ব্যবস্থা
• সকালের প্রাতরাশ, দুপুরের খাওয়া, সন্ধ্যার স্নাক্স ও রাতের খাওয়া (ভেজ / নন - ভেজ)
প্যাকেজের বাইরে থাকবে
• ট্রেন / বাস / ফ্লাইট এর টিকিট
• যেকোনো রকমের এন্ট্রি ফি
• পার্কিং
• মিনারেল ওয়াটার বোতল
• পোর্টার চার্জ
• যেকোনো রকমের পারমিট
• উপরে বর্ণিত সাইট সিইং এর বাইরে কোনো দর্শনীয় স্থান
আরো জানতে হলে যোগাযোগ করতে পারেন 6290859660 / 086177 92443