Vagabonds Soul Tour Management

Call Directions Website Contact the business

Vagabonds Soul Tour Management We are passionately committed to 'Total Quality Travel', with continual delivery of value added services. Spreading Smiles and Happiness is our Motto.
(37)

We uphold the highest ethical standards and believe in creating new benchmarks in the industry. Approach
Honesty and transparency are two focal points, on which all our relationships with customers have been built upon year after year. At ’ Vagabonds’ Soul’, a promise is a promise. Apart from quality, you are firmly assured of no hidden charges. Customer delight and maintenance of good will are much more foremost to us, than profits. Comfort & Safety
With over five years of service to our clients, Vagabonds' Soul has built an excellent reputation for flawless safety, total comfort, friendly approach and efficient services. Our attitude to the safety of our valued clients is uncompromising. We maintain the highest standards of reliability and safety, which our clients relish and would love to have. Convenience
Individual Tailor-made Packages are exclusive from ’ Vagabonds’ Soul’. Tour itineraries have been perfected to meet the special needs of travelers. ’ Vagabonds’ Soul’ provides services individually and personally, as per your own choice of places and visits thereof. Right from ticket booking for traveling, whether it is accommodation, or sightseeing or any other aspect, we take every care and ensure a safe, secure and happy return with utmost satisfaction, back to ’ Vagabonds’ Soul’, thereby tangibly proving our exclusivity in everything. WHY CHOOSE US? There are numerous travel agencies in West Bengal who promise to offer best services, so it’s a tough decision to choose the best one. You can trust as best travel agency in West Bengal as we offer all types of customized tour across Indian regions and its union territories. We are an authorized, recognized and experienced company providing our services all over the India. Here we are outlining some of the best reasons to choose us:

• We are local trusted company with office based in Kolkata
• For Unique Travel experiences
• Personalized assistance on arrival & departure
• Niche wise travel packages
• Excellent guide and expert drivers
• Personalized and assured services
• Reasonable Pricing
• Excellent support and quick response
• Hassle free Travel
• Absolute transparency
• Extensive fleet of vehicles including luxury cars, tempo travelers, large buses

05/10/2026

Welcome to Mountain

03/09/2026

Gurugramar is calling 😍😍😍

🔰🔰KASHMIR GROUP TOUR 🔰🔰🔰🔰 কাশ্মীর গ্রুপ ট্যুর প্যাকেজ 🔰🔰                     🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁A Journey to Paradise on Earth, ক...
29/08/2026

🔰🔰KASHMIR GROUP TOUR 🔰🔰
🔰🔰 কাশ্মীর গ্রুপ ট্যুর প্যাকেজ 🔰🔰

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

A Journey to Paradise on Earth, কাশ্মীরের মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করুন এর সাথে। আপনার বিশ্বাস, আমাদের দায়বদ্ধতা।

✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪

✅✅ ফেব্রুয়ারি ২০২৭ থেকে এপ্রিল মাস অবধি প্রতি সপ্তাহেই আমাদের গ্রুপ ট্যুর ছাড়বে কাশ্মীরের জন্য। কোলকাতা থেকে কোলকাতা ১১ রাতের প্ল্যান থাকছে। আপনি কবে যাবেন শুধু সেই তারিখটা ঠিক করে নিয়ে, বাকিটা আমাদের উপরে ছেড়ে দিন।✅✅

🚩🚩 Fixed Date of journeys-

🥳 28th February 2027
🥳 09th March 2027
🥳 18th March 2027

🥳 12th November 2027
🥳 21st November 2027
🥳 10th December 2027

✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪

🍁 আমরা যখন ভ্রমণের স্বপ্ন দেখি, ভাবনার স্ক্রিনে যে ছবিটা ফুটে উঠে সেটার নামই আসলে কাশ্মীর। পাহাড়প্রেমীদের কাছে এ যেন এক চিরন্তন রত্ন খনি, প্রতি পলকে যা বিমোহিত করে, যে অপরূপ রূপ লাবণ্য- প্রেমময় প্রেয়সীর মত হাতছানি দিয়ে ডাকে পরম সোহাগে, যে ঐশ্বর্য বিলাস কখনও শেষ হওয়ার নয়।

🍁 চলুন যাই এমন একটি দেশে যেখানে মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য, টলটলে শান্ত হ্রদ এবং সুউচ্চ রাজকীয় পর্বতমালা একত্রিত হয়ে একটা স্বপ্নের মতো অভিজ্ঞতা দেবে। হ্যাঁ, এটাই কাশ্মীর। এ এমন একটি গন্তব্য যার প্রতিটা মুহুর্ত অবিস্মরণীয় স্মৃতির পুঁজি তৈরি করে সারাজীবনের জন্য, যার প্রতিটি মোড়ে মনোমুগ্ধকর দৃশ্যের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার সম্পূর্ণ বন্দোবস্ত রয়েছে।

🍁 কাশ্মীর- এই মনোমুগ্ধকর উপত্যকাটি শতাব্দীর পর শতাব্দী ধরে ভ্রমণকারী, কবি, সাহিত্যিক এবং শিল্পীদের কাছে একটি প্রিয় গন্তব্য হিসাবে শীর্ষ স্থানে রয়েছে, যার প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ সংস্কৃতি এবং রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের এক নিখুঁত অনুভব দেয়। কাশ্মীর যাওয়া শুধুই আর পাঁচটা ভ্রমণের মত নয়; এটি সেই অভিজ্ঞতা- যা প্রতিটা ভ্রমণকারীদের হৃদয়ে একটি অমোচনীয় চিহ্ন রেখে দেবে।

🍁 Kashmir is often referred to as "Paradise on Earth" for its breathtaking landscapes, serene lakes, and majestic mountains. This enchanting valley has been a favourite destination for travellers, poets, and artists for centuries, offering a perfect blend of natural beauty, rich culture, and thrilling adventures. Tourism in Kashmir is not just an industry; it is an experience that leaves an indelible mark on the hearts of those who visit.

🍁 কাশ্মীরের সৌন্দর্য অতুলনীয়। হিমালয়ের তুষারাবৃত চূড়া, সবুজ তৃণভূমি এবং নির্মল নদী দ্বারা বেষ্টিত। শ্রীনগরের আইকনিক ‘ডাল লেক’ কাশ্মীরের মনোমুগ্ধতার প্রতীক, যেখানে দর্শনার্থীরা প্রশান্তিময় শিকারা ভ্রমণ উপভোগ করতে পারেন অথবা বিলাসবহুল হাউসবোটে থাকতে পারেন। শালিমার বাগ এবং নিশাত বাগ এর মতো মুঘল বাগিচাগুলি ও সেখানকার ডিজাইন করা টেরেস, ঝর্ণা এবং প্রাণবন্ত ফুলেল গালিচার মধ্যে নিজের সম্পূর্ণ স্বত্বা এক অমোঘ আকর্ষণে নেশাতুর হয়ে উঠে।

🍁 হিমালয়ের নৈসর্গিক সৌন্দর্য, সাথে গুলমার্গের সবুজ গালিচার উপরে স্কিইং, গন্ডোলা রাইড। পহেলগামের পাইনে ঘেরা মন্ত্রমুগ্ধ প্রাকৃতিক পরিবেশ, উচ্ছল লিডার নদী, বেতাব ভ্যালি, আরু ভ্যালি আপনাকে মোহিত করবেই করবে। এর সাথে কাশ্মীরের স্থানীয় সমৃদ্ধ সংস্কৃতি, হস্তশিল্প, শাল, কার্পেট, তাদের ঐতিহ্য, উষ্ণ আতিথেয়তা, চিনার গাছের সারি এবং সুস্বাদু কাশ্মীরি খাবার, বিশেষত ঐতিহ্যবাহী ওয়াজওয়ান দিয়ে রসনা তৃপ্তির মাঝে নিজেকে হারিয়ে ফেলে- জীবনের সার্থকতা খুঁজে পাবেন।

🔰🔰 আমাদের প্রস্তাবিত ভ্রমণসূচী Itinerary 🔰🔰
‌××××××××××××××××××
☎️ বিস্তারিত তথ্য পেতে আজই হোয়াটস্যাপ করুন এই নাম্বারে- 9732159905

👇👇👇👇👇👇👇

💠 Day 01- কোলকাতা/হাওড়া স্টেশন থেকে যাত্রা শুরু।

💠 Day 02- সারাদিন ট্রেন যাত্রা।

💠 Day 03- সকালে জুম্মু পৌঁছে ব্রেকফার্স্ট করে পহেলগামের উদ্দেশ্যে রওনা। বিকালে লিডার নিদীর তীরে সৌন্দর্য উপভোগ ও সেখানে রাত্রিবাস।

💠 Day 04- ব্রেকফার্স্টের পর পেহেলগাম ভ্রমণ। আরু ভ্যালি, বেতাব ভ্যালি ও চন্দনওয়ারি সাইটসিয়িং। বিকালে লিডার নিদীর তীরে সৌন্দর্য উপভোগ ও সেখানে রাত্রিবাস।

💠 Day 05- ব্রেকফার্স্টের পর শ্রীনগর রওনা, পথে অবন্তীপুরা ধ্বংসস্তূপ দর্শন। শ্রীনগর হোটেলে রাত্রিবাস।

💠 Day 06- ব্রেকফার্স্টের পর গুলমার্গ ভ্রমণ, বিকালে ডাল লেকের ধারে ভ্রমণ, আপনি স্থানীয় মার্কেটেও ঘুরে দেখতে পারেন।

💠 Day 07- ব্রেকফার্স্টের পর শ্রীনগর শহর পরিক্রমা, শালিমার বাগ, নিশাত বাগ, চশমে শাহী, পরি মহল, টিউলিপ গার্ডেন, শঙ্করাচার্য মন্দির, হযরতবাল দরগাহ ইত্যাদি দর্শন। সন্ধ্যায় ‘খৈয়াম চকে’ গিয়ে স্থানীয় খাবারের স্বাদ নিতে পারেন। এছাড়া লালচক, মক্কা মার্কেট জাতীয় মার্কেটে ঘুরতে পারেন। শ্রীনগর হোটেলে রাত্রিবাস।

💠 Day 08- ব্রেকফার্স্টের পর সোনমার্গ ভ্রমণ। শ্রীনগর হোটেলে রাত্রিবাস।

💠 Day 09 - ব্রেকফার্স্টের পর কাশ্মীরকে বাই বাই করে জম্মু/কাটরার উদ্দেশ্যে রওনা দেওয়া। কাটরাতে রাত্রিবাস। যারা বৈষ্ণদেবী মন্দির দর্শনে যাবেন, এই রাত্রেই যাত্রা শুরু করতে পারেন।

💠 Day 10- যারা ভোরে ‘বৈষ্ণদেবী মন্দির দর্শন’ যাত্রা করতে চান, তারা সেটাই করবেন। মন্দির দর্শন ঐচ্ছিক, যার খুশি যাবে, যিনি যাবেননা তিনি জম্মু শহরের স্থানীয় এলাকা, মার্কেট ঘুরে দেখতে পারেন। এদিন জম্মু/কাটরা হোটেলেই রাত্রিবাস।

💠 Day 11- সন্ধ্যা জম্মু থেকে হাওড়ার/কোলকাতার উদ্দেশ্যে রওনা।

💠 Day 12- সমস্তদিন ট্রেন জার্নি শেষে পরদিন ভোরে হাওড়া/কোলকাতা স্টেশনে পৌঁছানো।

⊕⊕⊕⊕⊕⊕⊕⊕⊕⊕⊕⊕⊕⊕⊕⊕⊕

💰 খরচা- 💰

➤Till December 25th 2026
🔖 21499/- (Triple/Four sharing family wise room )

➤ For a family of two, expenses will increase slightly due to the higher room rent.


🍁🍁 Booking Amount- Only Train Ticket Cost. (5000/- per head)

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

✅ প্যাকেজে কী কী ইনক্লুড থাকবে ✅

⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️

👉 কোলকাতা থেকে যায়তায়াতের AC Three Tier ক্লাস ট্রেন টিকিট আপ-ডাউন দুই পথেই।
👉 কাটরাতে স্ট্যান্ডার্ড মানের ঘর থাকবে ফ্যামিলি প্রতি, নন এসি রুম থাকবে। শ্রীনগর ও পেহেলগামে ডিলাক্স মানের ঘর থাকবে। শ্রীনগর হোটেল ডাল লেক থেকে হাঁটা পথের দুরত্বে হবে।
👉 লাঞ্চ ও ডিনারে ২ বেলা আমিষ খাওয়াদাওয়া। সকাল সন্ধ্যায় চা জলখাবার।
👉 রেলওয়ে স্টেশন থেকে পিকাপ, ড্রপ ও সাইটসিয়িং এর জন্য “ফোর্স ট্রাভেলার” বা সমমানের non-AC গাড়ি থাকবে।
👉 কমপক্ষে ২ জন পেশাদার ট্যুর ম্যানেজার সাথে থাকবে সম্পূর্ণ ট্যুরে।
👉 ৫ বছরের নিচের বাচ্চা কমপ্লিমেন্টারি। ৫-৮ বছরের বাচ্চার খরচা বড়দের অর্ধেক, ৯ বছর বা তার উপরের বাচ্চার এডাল্ট হিসাবে গন্য হবে। ১২ বছরের উপরের বাচ্চার ক্ষেত্রে আলাদা বেড প্রোভাইড করা হবে।

❌ প্যাকেজে কী কী ইনক্লুড থাকবেনা ❌
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

❎ No meals will be provided during the train journey.
❎ Travel tax and any border-crossing fees.
❎ Local transport (union vehicle) charges.
❎ All personal expenses (e.g., tips, laundry, telephone calls, beverages, medical expenses, shopping, room heater charges, or any other additional costs). ❎ Any expenses not mentioned in the package.
❎ Accident insurance.
❎ The package does not include expenses such as Gondola rides, pony/horse rides, porter charges, packaged drinking water, Shikara rides, local transport in Pahalgam, any park/Garden entry fees, or any meals outside the specified meal plan.

🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻

📛📛 N.B.: The tour plan is subject to change due to traffic jams or road blockades, transportation issues, natural disasters, or any unforeseen political situations.📛📛

⛔ The journey start date may change due to train ticket availability or unforeseen circumstances.

⛔ If the tour is cancelled up to 20 days before the scheduled departure, a total cancellation fee of ₹1,000 (inclusive of railway ticket cancellation charges) will be deducted. The remaining amount will be refunded to your bank account within the following two weeks. Cancellations made after this period will result in the forfeiture of the advance payment.

✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️

📟 24X7 Phone and online support.📟

🍁 আজই আপনার কাশ্মীর ভ্রমণ বুক করুন, চলুন আমাদের সাথে ভূস্বর্গ যাত্রায়। সন্তুর আর রাবাবের সুরের মুর্চ্ছণাতে হারিয়ে ফেলুন নিজেকে। আপনার স্বপ্নের কাশ্মীর ভ্রমণের স্বপ্ন সফল করতে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন।

🍁 কাশ্মীর আপনার জন্য অপেক্ষা করছে - যেখানে প্রতিটি মুহূর্ত জাদুকরী 🌄✨

🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹

📞 Contact-📞

Mobile-
✆ +91 97321 59905
✆ +91 97344 18281
✆ +91 90027 35492

www.vstmtourism.com

❇️ VSTM Pema Hotels Darjeeling Mall
18, TN Road, Middle Toong Soong Road
Chourasta Mall, Darjeeling
West Bengal- 734101

⭕ Hotel VSTM Dhanishta Delight Gangtok
10 Pani House, NH 10 (Near MG Marg)
Gangtok, Sikkim- 737101

🔸 Head office-🔸
🟥 VSTM Hotels & Resorts Pvt. Ltd.
Vagabonds Soul Tour Management
148, Diamond Harbour Road
Kolkata- 700060
_____________________________________________

26/08/2026

মোহময়ী দার্জিলিং

🚧 দার্জিলিং হোক বা গ্যাংটক—কেন প্রায় সব পাহাড়ি শহরেই থাকে ‘মল রোড’🔹 ভারতের পাহাড়ি শহরগুলির সঙ্গে ‘মল রোড’ নামটি যেন ওতপ্...
20/08/2026

🚧 দার্জিলিং হোক বা গ্যাংটক—কেন প্রায় সব পাহাড়ি শহরেই থাকে ‘মল রোড’

🔹 ভারতের পাহাড়ি শহরগুলির সঙ্গে ‘মল রোড’ নামটি যেন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। দার্জিলিং, শিমলা, মানালি, নৈনিতাল কিংবা মুসৌরি—প্রায় প্রতিটি জনপ্রিয় হিল স্টেশনেই রয়েছে এমন একটি কেন্দ্রীয় রাস্তা, যেখানে সন্ধ্যা নামলেই জমে ওঠে আড্ডা, কেনাকাটা ও পর্যটকদের ভিড়। গ্যাংটকের ক্ষেত্রে ‘এমজি মার্গ’ও একই ধরনের সামাজিক ও পর্যটনকেন্দ্রিক ভূমিকা পালন করে। কিন্তু প্রশ্ন হল, পাহাড়ি শহরগুলির সঙ্গে ‘মল রোড’-এর এই সম্পর্ক তৈরি হল কীভাবে?

🔹 ব্রিটিশ আমলেই শুরু

▪️ ‘মল রোড’-এর ধারণার শিকড় রয়েছে ব্রিটিশ ঔপনিবেশিক যুগে। উনিশ শতকে ব্রিটিশরা ভারতের বিভিন্ন পাহাড়ি এলাকায় হিল স্টেশন গড়ে তুলতে শুরু করে। সমতলের প্রচণ্ড গরম থেকে স্বস্তি পেতে ব্রিটিশ কর্মকর্তা ও তাঁদের পরিবার গ্রীষ্মকালে পাহাড়ে এসে থাকতেন।

▪️ সেই সময় পাহাড়ি শহরের তুলনামূলক সমতল ও সুবিধাজনক জায়গায় তৈরি করা হত প্রশস্ত রাস্তা বা পদচারণার এলাকা। এগুলি মূলত হাঁটাহাঁটি, সামাজিক মেলামেশা, কেনাকাটা এবং অবসর কাটানোর জন্য ব্যবহৃত হত। ব্রিটিশ সমাজজীবনের প্রভাবেই এই ধরনের রাস্তা ধীরে ধীরে ‘মল’ নামে পরিচিত হয়ে ওঠে।

🔹 পাহাড়ি শহরের কেন্দ্রবিন্দু

▪️ পাহাড়ি শহরগুলির ভূপ্রকৃতি সাধারণত অসমতল। কোথাও খাড়া ঢাল, কোথাও আঁকাবাঁকা রাস্তা, আবার কোথাও উঁচু-নিচু জমি। তাই শহরের মধ্যে একটি তুলনামূলক সুবিধাজনক ও সমতল জায়গাকে কেন্দ্র করে সামাজিক ও বাণিজ্যিক কর্মকাণ্ড গড়ে তোলা হত।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এই কেন্দ্রীয় রাস্তার আশপাশে তৈরি হয় দোকানপাট, বাজার, রেস্তোরাঁ, হোটেল, প্রশাসনিক ভবন ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা। ফলে মল রোড শুধু হাঁটার রাস্তা না থেকে ধীরে ধীরে হয়ে ওঠে পাহাড়ি শহরের প্রাণকেন্দ্র।

🔹 শুধু রাস্তা নয়, সামাজিক মিলনস্থল

▪️ মল রোডের গুরুত্ব কেবল বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। এটি ধীরে ধীরে মানুষের সামাজিক ও সাংস্কৃতিক মিলনস্থলে পরিণত হয়। সন্ধ্যার সময় হাঁটাহাঁটি, বন্ধুদের সঙ্গে আড্ডা, স্থানীয় মানুষের সঙ্গে দেখা করা কিংবা পাহাড়ি পরিবেশ উপভোগ করা—সবকিছুর জন্যই মল রোড হয়ে ওঠে জনপ্রিয় জায়গা।

▪️ আজও সেই ঐতিহ্য বজায় রয়েছে। পর্যটকেরা মল রোডে যান পাহাড়ি পরিবেশ উপভোগ করতে, ছবি তুলতে, স্থানীয় খাবার খেতে এবং স্মারক বা স্থানীয় পণ্য কিনতে।

🔹 শহরভেদে মল রোডের আলাদা পরিচয়

▪️ প্রতিটি পাহাড়ি শহরের মল রোডের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। শিমলার মল রোড ঐতিহ্যবাহী স্থাপত্য, দোকানপাট এবং পাহাড়ের অসাধারণ দৃশ্যের জন্য বিখ্যাত। ক্রাইস্ট চার্চ ও গেইটি থিয়েটারের মতো ঐতিহাসিক স্থাপনাও এই এলাকার আকর্ষণ বাড়িয়েছে।

▪️ নৈনিতালের মল রোড নৈনি হ্রদের পাশ দিয়ে বিস্তৃত হওয়ায় সন্ধ্যার সময় হাঁটাহাঁটির জন্য বিশেষ আকর্ষণীয়। দার্জিলিংয়ের মল বা চৌরাস্তা স্থানীয় মানুষের আড্ডা এবং পর্যটকদের ভিড়ে সারাদিনই প্রাণবন্ত থাকে। পরিষ্কার দিনে এখান থেকে পাহাড়ের মনোরম দৃশ্যও উপভোগ করা যায়।

অন্যদিকে, মুসৌরির মল রোড সারি সারি দোকান, ক্যাফে ও রেস্তোরাঁর জন্য জনপ্রিয়। গ্যাংটকের এমজি মার্গও একইভাবে শহরের অন্যতম প্রধান সামাজিক ও পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত।

🔹 ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন

▪️ বর্তমানের মল রোডে পুরোনো ও নতুন—দুইয়েরই সুন্দর সহাবস্থান দেখা যায়। একদিকে রয়েছে ঔপনিবেশিক আমলের স্থাপত্য, পুরোনো ভবন ও ঐতিহাসিক স্মৃতি; অন্যদিকে রয়েছে আধুনিক ক্যাফে, রেস্তোরাঁ, ফ্যাশন স্টোর ও পর্যটনকেন্দ্রিক ব্যবসা।

▪️ রাস্তার ধারে পাওয়া যায় ভাজা ভুট্টা, মোমো ও নানা স্থানীয় খাবার। আবার কাছেই থাকতে পারে বেকারি, ক্যাফে বা আধুনিক রেস্তোরাঁ। উলেন পোশাক, হস্তশিল্প ও স্থানীয় পণ্যের দোকানও পর্যটকদের আকর্ষণ করে।

🔹 অভিজাতদের রাস্তা থেকে সবার ঠিকানা

▪️ ব্রিটিশ আমলে মল রোডের কিছু অংশে সামাজিক ও প্রশাসনিক নিয়ন্ত্রণ ছিল এবং তা মূলত ব্রিটিশ ও অভিজাত শ্রেণির জীবনযাপনের সঙ্গে যুক্ত ছিল। কিন্তু সময়ের সঙ্গে সেই চরিত্র বদলে যায়। স্বাধীনতার পর মল রোড ধীরে ধীরে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত জনপরিসরে পরিণত হয়।

▪️ আজ মল রোডে স্থানীয় বাসিন্দা, পর্যটক, ব্যবসায়ী—সবাইকে একসঙ্গে দেখা যায়। ফলে এটি শুধু একটি রাস্তা নয়; বরং একটি পাহাড়ি শহরের ইতিহাস, অর্থনীতি, সংস্কৃতি ও পর্যটনজীবনের মিলনস্থল।

🔹 ভারতের পাহাড়ি শহরগুলিতে ‘মল রোড’ থাকার কারণ তাই শুধু একটি রাস্তার নামের মধ্যে সীমাবদ্ধ নয়। এর পেছনে রয়েছে ব্রিটিশ ঔপনিবেশিক ইতিহাস, পাহাড়ি ভূপ্রকৃতির সঙ্গে মানিয়ে শহর পরিকল্পনা, সামাজিক জীবন এবং পরবর্তী সময়ে পর্যটনের বিকাশ।

🔹 একসময় যে রাস্তা ব্রিটিশদের অবসরযাপনের জন্য তৈরি হয়েছিল, আজ সেটিই হয়ে উঠেছে পাহাড়ি শহরগুলির সবচেয়ে প্রাণবন্ত জনপরিসর। তাই দার্জিলিংয়ের মল, শিমলার মল রোড কিংবা নৈনিতালের মল রোড—প্রতিটি জায়গাই আসলে পাহাড়ের ইতিহাস ও বর্তমান জীবনের এক জীবন্ত মিলনস্থল।

_______________________________
✍️ Geography zone- ভূগোল বলয়

19/08/2026

Majestic mountains, winding roads and breathtaking landscapes — every turn on the way to Sikkim feels like a journey through paradise. ✨

02/08/2026

📌 Lamahatta Eco Park

দার্জিলিং অফবিট ভ্রমণের কোহিনূর
💓💗💖💝💞

17/07/2026

উত্তরবঙ্গঃ চোখের শান্তি প্রাণের আরাম 🥰

15/07/2026

বর্ষার পাহাড় যদি না দেখলেন, পাহাড়ের সোহাগের সময়টাই যে মিস করে গেলেন।

09/07/2026

পেলিং (Pelling)

ওয়েস্ট সিকিম এর খুব পরিচিত হিল স্টেশন যা ৬৭০০ ফুট উচ্চতায় অবস্থিত এবং এটি কাঞ্চনজঙ্ঘার অপরূপ শোভা দেখার জন্য বিখ্যাত। মূলত তিনটি ভাগে পেলিংকে ভাগ করা হয়েছে – আপার, মিডল এবং লোয়ার পেলিং। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পেলিং এর আশেপাশে ছড়িয়ে আছে বেশ কিছু দর্শনীয় স্থান। পাগল করা ঝর্ণা, নদী, কমলালেবুর বাগান, পাহাড়ঘেরা লেক, উপত্যকা, সুপ্রাচীন বৌদ্ধ মনাস্ট্রি, বিখ্যাত ব্রীজ – এ সবই পেলিং ভ্রমণের অন্যতম আকর্ষণ।

পেলিং এ ঘোরার জায়গা
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

পেলিং এর খানিক নিচের দারাপ ভিলেজ (Darap Village) হোম স্টের জন্য ইদানিং বেশ খ্যাতি পেয়েছে। পেলিং থেকে এই গ্রামের দূরত্ব বেশি না কিন্তু, মাত্র ৬ কিমি।

পেলিং কাছে দূরে ঘোরার মধ্যে অন্যতম হলো রিম্বি ফলস। দারাপ থেকে আরো ৬ কিমি চললে পথের বাঁদিকে দেখা মিলবে সুন্দরী রিম্বি ঝর্ণার (Rimbi Falls)। মাঝারি উচ্চতার ঝর্ণাটি বেশ সুন্দর, ঠিক যেন রেশমী মখমলের মত ঝরে পড়ছে। বর্ষার পর জল বেশ ভালো পাওয়া যায়। জলপ্রপাতের নিচে তৈরি হয়েছে একটি কুন্ডের মত।

রিম্বি ফলস থেকেই উৎপত্তি রিম্বি খোলা নদীর। রিম্বি নদীতে গড়ে উঠেছে ‘রিম্বি হাইডেল প্রোজেক্ট’। রিম্বি নদীকে পথের নিচে সঙ্গী করে গাড়ি করে কিছুটা আগালেই রিম্বি অরেঞ্জ গার্ডেন (Rimbi Orange Garden)। এটি এদিককার নতুন পর্যটন সংযোজন। আর এখানেই রিম্বি নদীর তীরে পৌঁছনোর ব্যবস্থা। টিকিট কেটে সিঁড়ির পথ বেয়ে নিচে নামা। খুব সুন্দর সাজানো গোছানো বাগানে নানান ফুলের গাছের পাশাপাশি রয়েছে অনেক কমলালেবুর গাছ। আরো খানিকটা নেমে রিম্বি নদী। খরস্রোতা পাহাড়ি নদী রিম্বি খোলা, নদীবক্ষে ছড়ানো প্রস্তরখন্ডের মধ্যে দিয়ে কলকল করে বয়ে চলেছে।

এছাড়া পেলিং এর দ্রষ্টব্য স্থানগুলোর মধ্যে আরেকটি নামকরা ঝর্ণা হলো কাঞ্চনজঙ্ঘা ফলস। পেলিং থেকে কাঞ্চনজঙ্ঘা প্রপাতের দূরত্ব ২৪কিমি। ঘন সবুজ পাহাড়ের প্রেক্ষাপটে অনেক উঁচু থেকে সশব্দে ঝরে পড়ছে দুগ্ধ ফেনিত জলধারা। যা দেখে মুগ্ধ হতে হ্য়। সিকিম এর অন্যতম সুন্দর জলপ্রপাত এই কাঞ্চনজঙ্ঘা ফলস (Kanchenjaungha Falls)। এই জলপ্রপাতের দুটি ভাগ। উপর থেকে পাথরের গা বেয়ে ধাপে ধাপে তিনটি মূল ধারায় জল কয়েকটা পাথরখন্ডের উপর ঝরে পড়ার পর আবার আরেকটি ধারা প্রপাতের আকারে সশব্দে আছড়ে পড়ছে নিচের খাদে। তারপর একটি নদীর আকারে রাস্তার ব্রীজের নিচ দিয়ে বয়ে চলেছে আরো নিচে। প্রপাতের কাছাকাছি পৌছা দায়, গেলেই ঝর্ণার পানি লেগে ভিজে যাবার সম্ভাবনা। পাথরের উপর পা ফেলে একটু উঠে মূল ঝর্ণার পাদদেশ পর্যন্ত যাওয়া যায়। কেউ কেউ বলে কাঞ্চনজঙ্ঘার কোন গ্লেসিয়ার থেকেই নাকি উৎপত্তি এই জলের ধারার। ফলসের একপাশে বেশ কিছু দোকানপাট হয়েছে। খাওয়া দাওয়া কিছু করতে চাইলে করে নিতে পারবেন। ইদানীং এখানে শুরু হয়েছে অ্যাডভেঞ্চার স্পোর্টসের আয়োজনও।

পেলিং এর আরেকটি দর্শনীয় স্থান হলো খেচিপেরি লেক। খেচিপেরি লেক এর গেট থেকে জঙ্গলের পথে মিনিট দশেক হাটলেই লেকের কাছে পৌঁছানো যায়। পাহাড় ঘেরা বিশাল লেক। স্থানীয়দের কাছে খুবই পবিত্র এই লেক। খেচিপেরিকে Wishing Lake বা ইচ্ছাপূরণের লেকও বলা হয়। লেকের পাড়ে নানা রঙের নিশান। কথিত আছে যে লেকের জলে পাতা পড়ে না। অথচ লেকের চারিপাশে প্রচুর গাছ।

খেচিপেরি লেকের কাছেই গড়ে উঠেছে বিশাল এক মনাস্ট্রি, বৌদ্ধ ধর্মের কনভেনশন সেন্টার।

পেলিংয়ের সাইট সিয়িং ট্যুরের আরেকটা পর্ব হল দক্ষিণ দিকের সিংশোর ব্রিজ, ডেন্টাম ও নেপাল সীমান্তের কাছের গ্রাম উত্তরে। তবে বর্ষায় ধ্বস নামলে পেলিং থেকে ডেন্টামের সংযোগকারী রাস্তা বন্ধ হয়ে যায়।

রাস্তা খোলা থাকলে যেতে পারেন সিংশোর ব্রিজে। এশিয়ার দ্বিতীয় উচ্চতম এই সাস্পেনশন ব্রীজটি। ঝুলন্ত সেতুর উপর দিয়ে দুলতে দুলতে ওপারে যাওয়া। নিচে, অনেক নিচে খাদের মধ্যে দিয়ে বয়ে চলেছে একটি পাহাড়ি নদী। ব্রীজের উপর থেকে নিচের দিকে তাকালে মাথা ঘুরে যাওয়ার জোগাড়। খাদ এতই গভীর যে, উপর থেকে পাথর ফেললে নাকি নিচের মাটি স্পর্শ করতে ৮ সেকেন্ড লাগে।

সিংশোর ব্রিজ থেকে ৬ কিমি দূরে একদিকে ডেন্টাম ভ্যালি ও তার মাঝে ডেন্টাম শহর। এই ডেন্টামেই রয়েছে প্রসিদ্ধ “অ্যাল্পাইন চিজ ফ্যাক্টরি”।

সিনসোর ব্রিজ ব্রীজ থেকে আরেকদিকে ৫ কিমি দূরে উত্তরে। আগে সিংশোর ব্রীজ পেরিয়েই রাস্তা ছিল উত্তরে যাবার। ব্রীজে গাড়ি চলাচল বন্ধ বলে এখন রাস্তাটি একটু ঘুরে, উপরে আরেকটি সেতু দিয়ে নদীটি পার হয়। চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা পাইনের সারিতে সজ্জিত ছবির মত একটি উপত্যকার মাঝে ৬৬০০ ফুট উচ্চতায় ছোট্ট গ্রাম উত্তরে। ভারত – নেপাল সীমান্তের শেষ গ্রাম। এখান থেকে শুরু কয়েকটি ট্রেক রুটের। পর্যটকদের জন্য উত্তরেতে রয়েছে তিন চারটি হোটেল।

গাড়ি নিয়ে চলে যেতে পারেন পেমিয়াংশি মনাস্ট্রি (Pemayangtse Monastery) দেখতে। পেলিং থেকে ৩ কিমি দূরে পাহাড়ের একেবারে মাথায় অবস্থিত সিকিমের দ্বিতীয় প্রাচীনতম বৌদ্ধ গুম্ফা ‘পেমিয়াংশি মনাস্ট্রি’। খাড়াই রাস্তার পাশে প্রেয়ার ফ্ল্যাগের সারি। শেষ কিছুটা খাড়াই রাস্তা হেঁটে উঠতে হবে। তিব্বতি কারুকাজময় তিনতলা বিশাল মনাস্ট্রিতে রয়েছে মিউজিয়াম। ১৭০৫ সালে এর নির্মাণ হয়। ভিতরে রয়েছে গুরু পদ্মসম্ভব বা রিনপোচের মূর্তি। এছাড়াও মিউজিয়ামে আছে অনেক প্রাচীন মূর্তি, চিত্র, বৌদ্ধ ধর্মের নানান গ্রন্থ, নথি ও নানান তিব্বতী ভাস্কর্য্য। তিনতলায় রয়েছে কারুকাজময়, সাতটি টায়ারের চিত্রিত একটি অদ্ভুত কাঠের তৈরি কাঠামো। সেটি নাকি গুরু রিনপোচের স্বর্গীয় প্যালেসের অবয়ব, যাকে তিব্বতিতে বলে ‘Sanghthokpalri’। মুল উপাসনা গৃহ নিচে মনাস্ট্রির সামনের দিকে। সকাল বেলা গুরুগম্ভীর পরিবেশে সেখানে চলছে উপাসনা। সারিবদ্ধ ভাবে বসে লাল কাপড় জড়ানো বৌদ্ধ লামারা ধর্মীয় গ্রন্থ পাঠ করছে। সেই সাথে চলছে বাদ্যযন্ত্রে তিব্বতী সুরের মূর্চ্ছনা। পেমিয়াংশি সিকিমের অন্যতম প্রধান মনাস্ট্রি ধর্মীয় গুরুত্বের দিক দিয়েও।

Address

148 Diamond Harbour Road
Kolkata
700060

Alerts

Be the first to know and let us send you an email when Vagabonds Soul Tour Management posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vagabonds Soul Tour Management:

Shortcuts

Share

Category