20/08/2022
মা গঙ্গাকে সাক্ষী রেখে হাওড়া থেকে রাতের ট্রেনে রওনা দেবো ঝাড়খন্ডের উদ্দেশ্যে|
খুব ভোরে পৌঁছে যাবো আমাদের গন্তব্য পুর,সেই মধুপুর স্টেশন|
থাকবো পূরোনো দিনের বাঙালী জমিদার বাড়ির অন্দরমহলে| যেখানে উপভোগ করা যেতেই পারে ভৌতিক কিছু কর্মকান্ডের ছোঁয়া( অবশ্যই দ্বিমত আছে)|
প্রথম দিন
যে যার মতো লাগেজ রেখে, ফ্রেশ হয়ে আগে ব্রেকফাস্ট করবো তারপর বেরিয়ে পড়বো সাইট সীনের জন্য|
দ্রষ্টব্য স্থানগুলি :
- উশরী ফলস্
- খান্ডোলি ড্যাম্
হোটেলে ফিরে এসে লাঞ্চ সেরে আবার বেরিয়ে পড়বো, এবার দেখে নেবো:
- পাথরোল কালীবাড়ি
- বিবেকানন্দ মঠ
- চার্চ
- ৫২ বিঘা
ফিরে এসে জলখাবার সহযোগে হবে জমিয়ে আড্ডা, ততক্ষণে জমে উঠবে সবার সাথে সবার পরিচয়/বন্ধুত্ব| চলবে ভুতের গল্প, ক্ষতি কি!
এবার ডিনার সেরে রাত্রিবাস মধুপুরেই|
দ্বিতীয় দিন
খুব সকালে উঠেই বেরিয়ে পড়বো, আজ সারাটা দিন বাইরেই ঘোরা| দ্রষ্টব্য স্থানগুলি:
- নন্দন পাহাড়
- বৈদ্যনাথ মন্দির
রাস্তাতেই ব্রেকফাস্ট সেরে নিয়ে(নিরামীষ), একে একে ঘুরে দেখে নেবো -
- ত্রিকূট পাহাড়
- তপোবন
এবার লাঞ্চ এর পালা (নিরামীষ), তারপর যাবো -
- নওলক্ষা মন্দির
- অনুকূল চন্দ্র ঠাকুরের আশ্রম
ফিরে আসা হোটেলে, ডিনার শেষে রাত্রিবাস মধুপুরেই |
তৃতীয় দিন
ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো, আজকে যাবো :
- শিমুলতলা
দেখবো ধারারা ফলস্,লাট্টু পাহাড়।
এবার হোটেলে ফিরে লাঞ্চ সেরে, কিছুটা বিশ্রাম নিয়ে ফিরে চলা আবার নিজের নিজের গতিময় জীবনে তবে খালি হাতে একদমই নয়, সাথে থাকবে এক আনন্দময় দর্শণীয় স্মৃতি | সন্ধ্যে বেলায় ট্রেনে উঠবো, গন্তব্য হাওড়া |
কি কি দিচ্ছি :
- ট্রেন টিকিট ( আপ + ডাউন )
- ব্রেকফাস্ট,লাঞ্চ,টিফিন,ডিনার
- রুম (১:৪)
- সাইট সীনের জন্য পরিবহণ
কি কি দিচ্ছি না :
- এন্ট্রি টিকিট
- ক্যামেরা, মোবাইল, ড্রোণ চার্জেস
- লকার রুম চার্জেস
- রোপ ওয়ে চার্জেস
বিস্তারিত জানতে ফোন করুন : 7980485398