14/07/2022
কলকাতার নিউটাউন এ অবস্থিত কলকাতার সবচেয়ে বড় হনুমান মন্দির বা রাম মন্দির।এটি রাজারহাট সংলগ্ন এলাকায় এবং ইকোপার্কের একদম কাছে অবস্থিত। বিশাল জায়গা নিয়ে অবস্থিত এই রামমন্দিরটি, দারুন পরিবেশ।এই মন্দিরের ভিতরে ,গাছপালা, পুকুর, মন্দির, দেবদেবীদের মূর্তি ও রামায়ণে বর্ণিত বিভিন্ন দৃশ্য তুলে ধরা হয়েছে।। মন্দিরে প্রবেশ করতেই ডানদিকে রয়েছে রাবণের সিতা হরণের সময় গরুর পাখি দ্বারা বাধা প্রাপ্ত হবার সেই দৃশ্য।সব থেকে বড় আকর্ষণ সংকটমোচন বীর হনুমানের বিশাল মূর্তি। মন্দিরের ভেতর রঙিন কাঁচের তৈরি। অসাধারণ সুন্দর কারুকার্য আপনাকে মুগ্ধ করবে। কথিত আছে, যার যা মনস্কামনা তা একটি চিঠিতে লিখে নারকেলের সাথে হনুমাজীর নাম স্মরণ করে বেঁধে দিলে তা পূরণ হয়। এই মন্দিরটি দেবীদত্মজি নামক এক ব্যাক্তির স্মৃতির উদ্দেশ্যেই ওনার পুত্র 1972 সালে এই মন্দিরটি নির্মাণ করান। এই মন্দিরের মাঝ বরাবর রয়েছে একটি বিশাল পুকুর , আর পুকুরের মাঝ বরাবর রয়েছেন মা গঙ্গার মূর্তি, মুলমন্দিরে ঢোকার রাস্তা রয়েছে বিশাল আকার একটি নির্মিত সাপের মুখগহ্বরের ভেতর দিয়ে সুরঙ্গ পথ। সুরঙ্গের ভেতর থেকে কিছু টা এগিয়ে গেলে দেখতে পাবেন শিবলিঙ্গ , রয়েছে একটি বিরাট বট গাছ, আর এই গাছ জুড়ে চারিদিকে রয়েছে প্রচুর দেব দেবীর মূর্তি ও বিগ্রহ। যেখানে রয়েছেন মহাদেব ,দেবী পার্বতী।
এখানে রয়েছে মা সেরাওয়ালী, মা কালী, হনুমানজি ও রাধা কৃষ্ণের বিগ্রহ, রয়েছে শ্রী রাম লক্ষণ আর দেবী সীতা, বিভিন্ন দেবদেবীরমূর্তি ।
মন্দিরে পুজো দেবার সামগ্রী মন্দিরের বাইরেই পেয়ে যাবেন। সকাল ৫ টা থেকে দুপুর ১২ টা অবধি এই মন্দির খোলা থাকে, আর বিকাল ৩ টে থেকে রাত ৮ টা অবধি ।।
কীভাবে যাবেন?
কলকাতা রাজারহাট সিটিসেন্টার ২ এর কাছে এসে যেকোনো অটো, বা টোটো ধরে ইকোপার্কের কাছে হনুমান মন্দির বল্লেই মন্দিরে পৌঁছে যাবেন।।
ধন্যবাদ ❤️🌼