15/12/2025
খারকা গাঁও -
কালিম্পং জেলার বুকেই, ডেলো পাহাড়ের কাছাকাছি লুকিয়ে থাকা এক পাহাড়ি গ্রাম।
কালিম্পং শহর থেকে মাত্র ৯ কিলোমিটার দূরে,
তবু মনে হবে শহরের কোলাহল বহু দূরে ফেলে আপনি ঢুকে পড়েছেন একেবারে অন্য এক জগতে।
চারপাশ জুড়ে ঘন সবুজের চাদর,
আর চোখের সামনে ঝলমল করে ওঠা কাঞ্চনজঙ্ঘার রূপ।
এই গ্রামের নীরবতা এমন এক জাদু তৈরি করে
যেখানে মন নিজে থেকেই ধীরে শান্ত হয়ে আসে।
যারা ব্যস্ত জীবনের চাপ থেকে
একটু হারিয়ে যেতে চান প্রকৃতির কোলে খারকা গাঁও তাঁদের জন্য এক নিঃশব্দ প্রাকৃতিক আশ্রয়।
হোলির উইকএন্ডে আমরা যাচ্ছি সেই গন্তব্যে
৪ই মার্চ রাতের ট্রেন: যাত্রার শুরু।
ভোরে NJP পৌঁছে,পাহাড়ি রাস্তা ধরে কিছু চোখভরা দৃশ্যের পর,
চেক-ইন খারকা গাঁওয়ের নিরিবিলি হোমস্টেতে।
দু’দিন দু’রাত পাহাড়ের কোলে থাকা,
সকালবেলা কুয়াশার সাথে চা,
দিনভর হালকা ঘোরাঘুরি,
আর রাতে পাহাড়ি নীরবতার মাঝে গল্প।
৭ই মার্চ NJP থেকে ফেরার পথে
মনটা রেখে আসব ওখানেই,
আর ৮ই মার্চ ভোরে কলকাতায় ফেরা
ব্যাগে কিছু ছবি,আর মনে ভরে শান্তি।